HostPiex- 20x Faster & Secure Web Host

HostPiex- 20x Faster & Secure Web Host HostPiex is a damn good web hosting server company in Bangladesh. Whether you're creating a website, portfolio, or online store.

We have all the tools you need for where you're at or where you're going. Don't get stuck in a builder-only solution.

I stand with Palestine ✊
19/05/2021

I stand with Palestine ✊

Hostpiex এর পক্ষ থেকে সকল ভাই বোন দের জানাই ঈদের শুভেচ্ছাঈদ মোবারক 🌙
13/05/2021

Hostpiex এর পক্ষ থেকে সকল ভাই বোন দের জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক 🌙

BDIX হোস্টিং ও নেটওয়ার্ক নিয়ে কিছু ধারনা, ও ভুল ধারণা এর সমাধান।প্রথমেই আসি BDIX কি?📌 BDIX এর পুর্ণরূপ হচ্ছে Banglades...
21/04/2021

BDIX হোস্টিং ও নেটওয়ার্ক নিয়ে কিছু ধারনা, ও ভুল ধারণা এর সমাধান।

প্রথমেই আসি BDIX কি?
📌 BDIX এর পুর্ণরূপ হচ্ছে Bangladesh Internet Exchange. স্থানীয় ডাটার ইন্টারন্যাশনাল রাউটিং রোধের লক্ষে প্রায় ৩৫০০ এর মতো বাংলাদেশী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর সাথে কানেক্টেড রয়েছে। সেইসাথে প্রতিনিয়ত নতুন নতুন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই এক্সচেঞ্জ পয়েন্টের সাথে যুক্ত হচ্ছে।

BDIX হোস্টিং কি?
📌 যেসব সার্ভার বা নেটওয়ার্ক এই ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট এর সাথে যুক্ত রয়েছে, সেসব সার্ভার বা নেটওয়ার্কের আওতাভুক্ত হোস্টিং BDIX হোস্টিং নামে পরিচিত। BDIX হোস্টিং প্রধান সুবিধা হচ্ছে এই সার্ভারে হোস্ট করা সাইট বাংলাদেশী ইউজারদের নিকট প্রায় ২০০গুন পর্যন্ত দ্রুত গতিতে ভিজিট হবে। এক কারণ হচ্ছে বাংলাদেশী ইউজাররা যখন BDIX নেটওয়ার্কে থাকা একটি সাইট ভিজিট করবে, তখন ইন্টারন্যাশনাল রাউটিং পার না হয়েই সরাসরি ভিজিট হবে।
অর্থাৎ, ধীরগতির ইন্টারনেটেও BDIX হোস্টিং এর ওয়েবসাইট দ্রুতগতিতে ভিজিট করা যায়।

BDIX FTP সার্ভার ও হোস্টিং কোম্পানি এর হোস্টিং এর মধ্যে পার্থক্য কি?
📌 BDIX FTP সার্ভার সাধারণত বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগন তাদের গ্রাহকদের জন্য তাঁর অফিসে সেটআপ করে, যাতে বহুল ব্যবহ্রত সফটওয়ার, নতুন নতুন মুভি, গেম ইত্যাদি ঐ সার্ভার থেকে দ্রুতগতিতে ডাউনলোড করতে পারে। ইন্টারন্যাশনাল রাউটিং এর ঝামেলা না থাকায় একইভাবে এই FTP সার্ভার থেকে উচ্চগতিতে ফাইল ডাউনলোড করা সম্ভব হয়।
অন্যদিকে, যখন একটি ডাটাসেন্টারের ইন্টারনেট কানেকশন এই এক্সচেঞ্জ পয়েন্টের আওয়াভুক্ত বা এর সাথে সংযুক্ত থাকে, তখন ঐ ডাটাসেন্টারের সার্ভার বা হোস্টিংকে BDIX হোস্টিং বলা হয়।
অর্থাৎ, BDIX FTP সার্ভার ফাইল আদান-প্রদান করার জন্য। আর BDIX হোস্টিং ওয়েবসাইট হোস্ট করার জন্য ব্যবহার করা হয়।

কি কি ক্ষেত্রে আমি BDIX হোস্টিং ব্যবহার করবো?
📌 স্থানীয় অর্থাৎ বাংলাদেশী ট্রাফিক টার্গেটেড যেকোন ধরনের ওয়েবসাইটের জন্য BDIX হোস্টিং ব্যবহার করা যায় এবং এটি করা উত্তম। ইতোমধ্যে বেশীরভাগ বাংলাদেশী ইকমার্স, ম্যাগাজিন, পত্রিকা, ব্লগ ইত্যাদি ওয়েবসাইট ইত্যাদির জন্য BDIX হোস্টিং ব্যবহার করা হচ্ছে।

BDIX এ কি CDN ব্যাবহার করার প্রয়োজন আছে? যেমন CloudFlare?
📌 BDIX হোস্টিং এ আপাতত কোন প্রকার CDN যেমন Cloudflare ব্যবহার করার প্রয়োজন নেই। পারফরম্যান্স ইস্যুতে সাধারণত CDN ব্যবহার করা হয় বাড়তি রাউটিং রোধের জন্য। যেহেতু BDIX এ এমনিতেই বাড়তি রাউটিং থাকেনা, সেজন্য CDN ছাড়াই এটিতে উচ্চ পারফরম্যান্স পাওয়া যায়। অন্যকথায়, BDIX নিজেই এক প্রকার CDN, সেহেতু এটিতে কোন প্রকার CDN প্রয়োজন পড়েনা ল্যাটেন্সি কমানোর জন্য।

উন্নত দেশগুলোর মত BDIX হোস্টিং এর datacentar গুলি কি উন্নতমানের?
📌 হ্যাঁ, ইতোমধ্যে বাংলাদেশের ঢাকা, গাজীপুর, যশোর এবং চট্টগ্রাম ইত্যাদি এলাকায় Tier-III এবং Tier-IV ক্যাটাগরির ডাটাসেন্টার গড়ে উঠেছে, যেগুলো ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড মেইনটেইন করে থাকে। গুগল, ফেসবুক, ক্লাউডফ্লেয়ার ইত্যাদি জায়ান্ট কোম্পানির ক্যাশ (Cache) সার্ভারও এসব বাংলাদেশী ডাটাসেন্টারে রাখা আছে।

BDIX Hosting এর অসুবিধাগুলো কি কি?
📌১/ বিডিআইএক্স হোস্টিং গ্লোবাল টার্গেট করা সাইট গুলিতে ব্যাবহার করা উচিৎ নয়। কারন ঠিক যেমন ইউএসএ এর সার্ভার বাংলাদেশ এ লেটেন্সি বেশি, তেমন বিডিআইএক্স সার্ভার ও ইউএসএ তে ভাল লেটেন্সি হবে।
📌২/ বিডিআইএক্স এ ক্লাওডফ্লেয়ার ফ্রি ভার্সন ব্যাবহার করলে স্লো হয়ে যায়, কারন ক্লাওড ফ্লায়ার ফ্রি ভার্সনে আপনাকে পূর্ণ সিডিএন সেবা টি দিচ্ছে না, দিচ্ছে প্রক্সি সেবা, জা কিনা প্রথমত তাদের প্রক্সি সার্ভার আর বিডিআইএক্স সার্ভার এর লেটেন্সি এর জন্য কিছুটা সমস্যা স্লো হয় আবার তখন আর আপনি বিডিআইএক্স স্পীড টা পান না।
📌৩/ কিছু কিছু আইএসপি মাঝে মাঝে তাদের এফটিপিতে AdSense ইনকাম বাড়ানোর লক্ষে এক্সটারনাল বিডিআইএক্স নেটওয়ার্ক ব্লক করে দেয়, বা বিডিআইএক্স কনফিগ ভুল এর কারনে অনেক আইএসপি থেকে সাময়িক ভিজিট এর সমস্যা হয়, যদিও এইটা সমাধান করে ফেলতে হয় তাদের। বেশিক্ষন এই সমস্যা করে রাখতে পারে না।

BDIX Hosting এর সুবিধাগুলো কি কি?
📌১/ দেশিয় টার্গেট করা সাইট গুলির জন্য বেস্ট।
📌২/ লেটেন্সি কম থাকে বিধায় খুব দ্রুত রাওটিং হয়। আপনার ইউজার থেকে সার্ভার যত কাছে হবে ভিজিট স্পীড তত ভাল পাবে।
📌৩/ প্রতিটা ইন্টারনেট প্রভাইডার এমনকি মোবাইল অপারেটর গুলিতে ও বিডিআইএক্স এর এক্সট্রা bandwidth Speed থাকে, যেমন গ্লোবাল ৩০ এমবিপিএস থাকলে ও বিডিআইএক্স ১জিবিপিএস পর্যন্ত থাকে। যেই জন্য খুব দ্রুত সাইট কন্টেন্ট লোড হয়। মুহূর্তেই সাইট আপনার সামনে চলে আশে।
📌৪/ ধরুন আজকে গ্লোবাল ইন্টারনেট যেকোনো কারনে সমস্যা, কিন্তু আপনার বিডিআইএক্স হোস্টিং এ রাখা সাইট স্বাভাবিক থাকবে। স্বাভাবিক স্পীড এই ভিজিট হবে।



সর্বপ্রথম প্রকাশিতঃ https://www.hostever.com/bdix-hosting-info

ভালো মানের BDIX হোস্টিং কিনতে ভিসিট করুনঃ
www.hostpiex.com

Ramadan is like the rain. It nourishes the seeds of good deeds.😍
13/04/2021

Ramadan is like the rain. It nourishes the seeds of good deeds.😍

ভাল হোস্টিং সার্ভার চিনার উপায়    ব্লগ বা ওয়েবসাইটের জন্য ভাল সার্ভার নির্বাচন করা সহজ কাজ নয়। এ কারনে শুরুতে আমরা প্রায়...
13/04/2021

ভাল হোস্টিং সার্ভার চিনার উপায়


ব্লগ বা ওয়েবসাইটের জন্য ভাল সার্ভার নির্বাচন করা সহজ কাজ নয়। এ কারনে শুরুতে আমরা প্রায় সবাই হোস্টিং নিয়ে খুব সমস্যায় পড়ি।

অনেক সময় দেখা যায় প্রথম দিকে সমস্যা না হলেও, সাইটের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে হোস্টিং এ সমস্যা দেখা দেয়া শুরু হয়।

তখন অনেকেই এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে ঘুরে বেড়ায়। অনেকে অনেক টাকাও নষ্ট করেছেন। তারপরেও ভাল হোস্টিং কোম্পানি খুজে পায় না।

তাই কোন কোম্পানির হোস্টিং নেয়ার আগে এই বিষয় গুলি অবশ্যই খেয়াল করে নিবেন।

সার্ভার কত কোররে সেটা দেখে নিবেন। যেমন 6 core (cpus) or 16 core (cpus) ইত্যাদি। সার্ভার এর কোর যত বেশি হবে তার লোড তত ভাল হবে। এবং তার ব্যাকআপ সিস্টেম তত ভাল হবে। সার্ভার ডাউন হওয়ার আশংকা কম থাকবে।
এরপর যে বিষয়টি জানা দরকার সেটি হচ্ছে ব্যাকআপ সার্ভার। ব্যাকআপ সার্ভার কয়টি এবং ব্যাকআপ সিস্টেম কেমন। যেমন- কেউ কেউ বলতে পারে তাদের ব্যাকআপ সিস্টেম Redhat system এ হয়। বলে রাখি এই সিস্টেমে একটি সার্ভারের 2nd hard desk এ file ব্যাকআপ রাখে। এই সিস্টেমে সার্ভার একটি থাকে। যদি সার্ভার কোন কারনে ক্র্যাশ করে, তাহলে সাইট ডাউন হবে। আর যদি অতিরিক্ত সার্ভার থাকে তাহলে মূল সার্ভার ডাউন হলেও সাইট চালু থাকবে। তাই জেনে নিবেন ব্যাকআপ কি একই সার্ভার এ আছে নাকি অন্য সার্ভার এ।

সার্ভার লোড আরেকটি গুরুত্বপূর্ন বিষয়। অবশ্য হোস্টং না নিলে এটি সাধারনত বুঝতে পারবেন না। কারন আমাদের দেশের বেশির ভাগ বলতে পারে না। সবচাইতে মজা পেয়েছি এইবার BASIS SOFTWARE মেলায় যেয়ে।বাংলাদেশে অনেক বড় কোম্পানির stall পেলাম সেইখানে কেউ বলতে পারল না। ৬ কোরের(cpus) সার্ভার লোড .৬৯% থাকে। আর ১৬ তে ২.৫৮% আরো ভাল সার্ভার হলে এর বেশি থাকি। তবে ১৬ তে খুব ভাল সাইট চালানো যাই। একটা কথা বলে রাখি এই ধরনের সার্ভারের হোস্টিং প্রাইস বেশি।

আমাদের দেশে খুব কম কোম্পানি আছে এই সার্ভারে হোস্টিং দেয়। আমার মতে যারা নির্ভেজাল হোস্টিং ব্যবহার করতে চান। তারা এই ধরনের সার্ভার ব্যবহার করুন। সার্ভার লোড যেভাবে বুঝতে পারবেনঃ Cpanel এর বাম পাশে যেইখানে ব্যান্ডউইথ, পিএইচপি ভার্শন লিখা থাকে, সেখানে একদম নিচে server status নামে একটা লেখা পাবেন। সেই তাতে ক্লিক করলে বিস্তারিত পাবেন।

Extra লোডঃ সার্ভারের অতিরিক্ত লোড নেয়ার জন্য অন্য কোন সার্ভার আছে কিনা। বা লোড ব্যাকআপ সার্ভার কয়টা। অনেক company ব্যাকআপ সার্ভারেই এই system টা দেয়। সেই ক্ষেত্রে ব্যাকআপ সার্ভার ৪টা হলে ভাল। আবার অনেকের ব্যাকআপ সার্ভার আর critical Load server আলাদা থাকে। সে ক্ষেতে critical Load server সার্ভার ব্যাকআপ সার্ভারের চাইতে বেশি থাকে।

সার্ভার আপটাইম সম্পর্কেও জানা প্রয়োজন। আপটাইম গ্যারেন্টি কত %। ১০০% গ্যারেন্টির সার্ভার সবচাইতে ভাল। আমরা অনেকেই মনে করি ৯৯.৯৯% বাকি ১% এ কিছু হবেনা। কিন্তু এই ১% এই অনেক কিছু নির্ভর করে। যেইটা অনেকই দিতে পারেনা। যারা ১০০% গ্যারেন্টি দেয়, তাদের সার্ভার ডাউন হওয়ার আশংকা বলা যায় একেবারেই নাই।

আজ এই পর্যন্ত। আমার চাইতেও অনেক ভাল কেউ বলতে পারবেন হয়তো।

😍😍
13/04/2021

😍😍

Fully Faster And Secure web hosting server.
12/04/2021

Fully Faster And Secure web hosting server.

Typical day at the datacenter.😀
11/04/2021

Typical day at the datacenter.😀

হোস্টিং কী এবং কেন প্রয়োজন ?আমরা বেশির ভাগই ইন্টারনেট ব্যবহার বলতে বুঝি গুগল এ সার্চ করা । অধিকাংশ সময় দেখা যায় আমরা ম...
11/04/2021

হোস্টিং কী এবং কেন প্রয়োজন ?

আমরা বেশির ভাগই ইন্টারনেট ব্যবহার বলতে বুঝি গুগল এ সার্চ করা । অধিকাংশ সময় দেখা যায় আমরা মোবাইল অথবা ল্যাপটপ থেকে ইন্টারনেট ব্রাউজ করি , ল্যাপটপ অন করার পর ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে যেমন: অপেরামিনি ,মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি থেকে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে অন্যান্য কাজগুলো করে । এই যে আমরা গুগোল, মজিলা ফায়ারফক্স , অপেরামিনি গুগল ক্রোম ইত্যাদি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে যে ইনফরমেশন গুলো আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছি সেই ডাটাগুলো আসলে কোথা থেকে আসে ?? কোথায় থাকে?? এবং কিভাবে ম্যানেজ করা হয়, সম্পর্কে আমাদের ধারণা রয়েছে?? নেই!

তবে অনেকে ডোমেইন এবং হোস্টিং এই শব্দগুলোর সাথে পরিচিত হলেও এ সম্পর্কে তেমন ডিটেলস জানেনা। চলুন জেনে নেয়া যাক হোস্টিং আসলে কী? হোস্টিং এর কাজ কী? কেন হোস্টিং লাগে ? কিভাবে হোস্টিং কিনতে হবে ?এবং কোথায় হোস্টিং পাওয়া যায়?

আমরা ডোমেইন এবং হোস্টিং এ দুটো শব্দের সাথে অল্প পরিচিত হলেও ওয়েবসাইট এ শব্দটির সাথে আমরা অনেকে বেশ ভালভাবে পরিচিত এবং ওয়েবসাইট কি এবং এর কাজ সম্পর্কে অনেকের পূর্ণ ধারণা রয়েছে। কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে যে যে কম্পোনেন্ট, যে যেই প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেটা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম।

একটি ওয়েবসাইট তৈরি করতে হলে ডোমেইন যেমন দরকার ঠিক তদ্রূপ হোস্টিং একটি গুরুত্বপূর্ণ অংশ । ছোট্ট একটি উদাহরণ দিয়ে হোস্টিং সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি, আমরা অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে গিয়ে থাকি প্রতিটি প্রোগ্রামের একজন হোস্ট থাকে যে সম্পূর্ণ প্রোগ্রামকে ধারণ করে অর্থাৎ প্রোগ্রামের যত ধরনের আয়োজন রয়েছে, কখন কোথায় কোন সময় কি কি হবে, কখন কখন কাকে স্টেজে ডাকতে হবে এবং কোন সময় কোন নির্দেশনা দিতে হবে সবকিছু সম্পর্কে হোস্ট ধারণা রাখে। এখন কথা হল এই হোস্টের সাথে ডোমেইন এবং হোস্টিং এর কি সম্পর্ক?

একটু অদ্ভুত লাগছে ? মোটেই না খুবই সহজ করে বুঝিয়ে দিচ্ছি। প্রতিটি প্রোগ্রামের একজন হোস্ট সকল ধরনের ইনফরমেশন রাখে এবং যখন যেটা প্রয়োজন হয় তখন সেই ইনফর্মেশন আদান-প্রদান করে প্রোগ্রামটিকে সম্পূর্ণভাবে শেষ করতে সাহায্য করে অর্থাৎ একজন হোস্ট সম্পূর্ণ প্রোগ্রামের ইনফর্মেশন নিজের মধ্যে রাখে এবং প্রয়োজন অনুযায়ী সেটা ব্যবহার করে। ঠিক তদ্রূপ ভার্চুয়ালি একটি ওয়েবসাইটের যত ধরনের ইনফরমেশন থাকবে সকল ধরনের ইনফরমেশন হোস্টিং এ জমা থাকে অর্থাৎ হোস্টিং এর সকল ধরনের ইনফরমেশন জমা থাকে আমরা সেটা প্রয়োজনে ব্যবহার করি। তাহলে আমরা বুঝতে পেরেছি, প্রতিটি ওয়েবসাইট হোস্ট করার জন্য আমাদের প্রয়োজন অনুযায়ী হোস্টিং দরকার।

আরো সহজ করে বলতে চাই তাহলে হোস্টিং মূলত প্রয়োজন কোন সাইটকে নির্দিষ্ট কোন সার্ভারে স্থাপন করার জন্য কাজ করে।আপনার ওয়েবসাইটে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে সবকিছুই ওয়েব হোস্টিং এর মাধ্যমে অর্থাৎ আপনি যে হোস্টিং ব্যবহার করছেন আপনার ওয়েবসাইটের জন্যে সেই হোস্টিং আপনা্র ওয়েবসাইটে সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করবে এবং সারা বিশ্বের যেকোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইটে লগ ইন করার জন্য অর্থাৎ আপনার ওয়েবসাইট ইন্টারনেটে লাইভ করার জন্য এই হোস্টিং দরকার।

এবার আসা যাক হোস্টিং কোথা থেকে কিনবেন অর্থাৎ আপনি যে হোস্টিং দিয়ে আপনার প্রতিষ্ঠানটি তৈরি করবেন। কোন প্রতিষ্ঠান বা কোথা থেকে কিনবেন?? বর্তমানে বাংলাদেশ অনেকগুলো ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি রয়েছে তারা বেশ ভালই সার্ভিস দিয়ে যাচ্ছে দেশ এবং দেশের বাইরে।

খুব সহজেই আপনি ডোমেইন কিনতে পারেন দেশীয় ডোমেইন হোস্টিং প্রোভাইডার থেকে | বিকাশে, রকেট , নগদ, পেমেন্ট করে কিনে নিতে পারেন আপনার পছন্দের ডোমেইন। বর্তমানে দেশে সার্ভিস দিয়ে যাওয়া নামকরা ডোমেইন হোস্টিং প্রোভাইডার এর মধ্যে অন্যতম হলো Premium Shared, BDIX, VPS, Domain Hosting in Bangladesh - HostPiex.com

ডোমেইন কি ?একটি ডোমেইন নাম নির্বাচন করার আগে, আমাদের আগে ডোমেইন নাম কী তা বুঝতে হবে। একটি ডোমেইন নাম আক্ষরিকভাবে আপনার ও...
11/04/2021

ডোমেইন কি ?

একটি ডোমেইন নাম নির্বাচন করার আগে, আমাদের আগে ডোমেইন নাম কী তা বুঝতে হবে। একটি ডোমেইন নাম আক্ষরিকভাবে আপনার ওয়েবসাইটের পরিচয় বহন করে। ডোমেন নামের তিনটি জিনিস রয়েছে। www ( Protocol ), Domain Name, এবং Domain Extension ।

উদাহরণস্বরূপ, youtube.com হ’ল একটি সম্পূর্ণ ডোমেন নাম যেখানে www হল প্রোটোকল এবং YouTube ডোমেইন নাম এবং .com এক্সটেনশন।

আপনার পছন্দের ডোমেইন নাম যদি অন্য কেউ কিনে ফেলে তাহলে আপনি আর কিনতে পারবেন না। কারণ ডোমেইন নাম অদ্বিতীয়। দুটি ওয়েবসাইটে একই ডোমেইন নাম থাকতে পারে না।

ডোমেন নামের পাশাপাশি এটি আপনার ওয়েবসাইটের ঠিকানা বা URL । আপনার URL এর মাঝের অংশটি ব্র্যান্ড বা আপনার ওয়েবসাইট এর নাম তবে পূর্ণ URL টি আপনার website address।

আরো জানতে এই সাইটে ভিজিট করতে পারেন- HostPiex.com
ডোমেইন কি এবং কিভাবে একটি ভালো ডোমেইন নির্বাচন করবেন।

09/04/2021

HostPiex একটি ডোমেইন হোস্টিং প্রোভাইড কোম্পানি 😍

Address

Chittagong
4317

Alerts

Be the first to know and let us send you an email when HostPiex- 20x Faster & Secure Web Host posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HostPiex- 20x Faster & Secure Web Host:

Share