10/05/2023
আপনার বিজনেসের জন্যে এপ, কাস্টম সলিউশান, এনালাইসিস, প্রেডিকশন ও ড্যাশবোর্ড প্রয়োজন। আইডিয়া তৈরি আছে কিন্তু টেকনিক্যাল গাইডেন্সের জন্যে সুযোগ হচ্ছে না? মিনিমাল ফিচার সম্বলিত এপ দরকার, ফান্ডিং, প্রচার ও ইভ্যালুয়েট করার জন্যে? প্রোডাক্ট ফেইল করবে নাকি গেইন করবে, বুঝে উঠতে পারছেন না তাই রিসার্চ, হেনতেন করে গড়িমসি করছেন? আপাতত প্রোটোটাইপ বানিয়ে নিন, কাস্টমার এবং ইন্ডাস্ট্রী পার্টনারদের ফিডব্যাক পাওয়ার চেষ্টা করুন। কথায় আছে ভূতের পা দোলনায় দেখা যায়, তাই মূল্যবান সময় এবং অর্থ ব্যায় না করে আজই প্রোটোটাইপ বানিয়ে ফেলুন। মন খুলে কথা বলুন, যদি আমরা কোলাবোরেশন নাও করতে পারি অন্তত ভালো সমাধান এবং তথ্য দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আপনার আইডিয়া, আপনার সমস্যা ও কল্পনার কথা বলে কিন্তু বিজনেসে কাস্টমারের সমস্যার বাস্তব সমাধান প্রয়োজন এবং এই সম্পর্কিত ধারনা ও ডাটা পাওয়ার জন্যে শুরুতেই প্রোটোটাইপ, ফিডব্যাক পাওয়া জ্বরুরী। এতে শুধু সফল প্রোডাক্ট তৈরি নয়, বরং কাস্টমারের সাথে সততা ও আন্তরিকতা তৈরি হয়। আপনার প্রোডাক্ট ও প্রোডাক্টের সমতুল্য এবং বিকল্প বাজারে থাকছেই, কিভাবে ইউনিকনেস ডিসাইড করছেন তার উপরই গ্রহনযোগ্যতা নির্ভর করে। তাই ডাটা ড্রিভেন ডিসিশন, কাস্টমার অরিয়েন্টেড সমাধান এবং নিয়মিত প্রচার যাতে কাস্টমারের মগজে ব্রান্ড নেম থেকে যায় ছায়ার মতো। আর প্রতিটা কাস্টমারকে ইউনিক অনুভূতি উপহার দেওয়ার জন্যে এআই রিকমেন্ডেশন খুবই সহজ সমাধান। শুরুতেই প্রোটোটাইপ করে নেওয়ার সুবিধে হচ্ছে যদি সাকসেস নাও আসে, তবু অল্প সময়, শ্রম, অর্থ খরচ হবে এবং স্ট্যাটেজি ও আইডিয়াতে পরিমার্জন করে পুনঃরায় শুরু করতে পারা সম্ভব। আর সফল হলে, আস্তে আস্তে করে ফিচার এবং আপডেট দিতে থাকবেন যাতে কাস্টমারের ইন্টারেস্ট ধরে রাখা যায়। অন্যথায় রিসার্চ, ডিসিশন মেকিং, টিম বিল্ডিং, ফান্ডিং সবশেষে যদি ফেইল করেন তবে নিজের সাথে অন্য অনেক কে নিয়ে ডুববেন এবং নতুন করে সুযোগ তৈরির সম্ভাবনা কমে যাবে।