Imam's ICT Care

Imam's ICT Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Imam's ICT Care, Information Technology Company, Chittagong.

🎓 Subjects We Teach

📘 ICT — HSC | Honours | Master’s
📗 Economics — HSC | Honours | BBA | Degree | Master’s
📊 Statistics — HSC | Honours | Degree
💻 Digital Technology — Class 9–10

✨ মানসম্মত পাঠদান | সহজভাবে বিষয় বুঝানো | পরীক্ষাভিত্তিক প্রস্তুতি যে সব বিষয়সমূহ পাঠ দান করা হয়:
১) ICT (ইন্টার, অনার্স, মাস্টার্স)
২) অর্থনীতির সকল বিষয় (ইন্টার, অনার্স, মাস্টার্স, ডিগ্রী)
৩) গণিত (অনার্স)
৪) পরিসংখ্যান (ইন্টার, অনার্স)
৫) কম্পিউটার প্রশিক্ষণ (অফিস ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার, গ্রাফিক্স ইত্যাদি)

HSC'26 চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার রুটিন👇
04/08/2026

HSC'26 চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার রুটিন👇

এইচএসসি ২০২৬-বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর জরুরী বিজ্ঞপ্তি-২...
23/07/2026

এইচএসসি ২০২৬-বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর জরুরী বিজ্ঞপ্তি-

২৭/০৭/২০২৬ তারিখ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাসমুহ বিদ্যমান রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, স্থগিত হওয়ার পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

📢  #জরুরি_নোটিশ #এইচএসসি_পরীক্ষা_২০২৬_সংক্রান্তবাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক...
16/07/2026

📢 #জরুরি_নোটিশ

#এইচএসসি_পরীক্ষা_২০২৬_সংক্রান্ত

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের অসুবিধা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার অবশিষ্ট সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
📌 পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সকল পরীক্ষার্থীকে শান্ত থাকার, গুজবে বিভ্রান্ত না হওয়ার এবং শিক্ষা বোর্ডের অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।
— কর্তৃপক্ষ

📢 HSC 2026 পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তিপ্রিয় শিক্ষার্থীরা,বৈরী আবহাওয়া এবং বিভিন্ন এলাকায় পানি ওঠার কারণে আগামী...
10/07/2026

📢 HSC 2026 পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি

প্রিয় শিক্ষার্থীরা,

বৈরী আবহাওয়া এবং বিভিন্ন এলাকায় পানি ওঠার কারণে আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তোমরা সবাই নিরাপদে থাকবে এবং পরবর্তী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। আইসিটি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ হওয়ার সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হবে।

ধন্যবাদ।

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে...
07/07/2026

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

চট্টগ্রামে সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৪৩ বছর পর জুলাই মাসের এক দিনে চট্টগ্রামে এত বৃষ্টিপাত হয়েছে।


Imam's ICT Care
ইমাম’স আইসিটি কেয়ার
Mohammad Imam Hossain

06/07/2026
🌸 বিদায়, কিন্তু শেষ নয়… 🌸আজকের দিনটি আমার শিক্ষক জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন। দীর্ঘ সময় একসাথে পথচলার পর আজ প্রিয...
28/06/2026

🌸 বিদায়, কিন্তু শেষ নয়… 🌸

আজকের দিনটি আমার শিক্ষক জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন। দীর্ঘ সময় একসাথে পথচলার পর আজ প্রিয় শিক্ষার্থীদের বিদায় জানাতে হলো।

এই শ্রেণিকক্ষের প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, প্রতিটি প্রশ্ন, প্রতিটি ছোট্ট দুষ্টুমি—সবকিছুই আমার স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। শিক্ষক হিসেবে যতটুকু জ্ঞান দিতে পেরেছি, তার চেয়েও বেশি ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি তোমাদের কাছ থেকে।

জীবনের নতুন অধ্যায়ে তোমরা সবাই সফল হও, সৎ মানুষ হও, বাবা-মা ও দেশের মুখ উজ্জ্বল করো—এটাই আমার দোয়া। মনে রেখো, পরীক্ষায় ভালো ফলাফলই জীবনের একমাত্র সাফল্য নয়; সুন্দর চরিত্র, সততা ও মানবিকতাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়।

তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা।
আল্লাহ তাআলা তোমাদের সকলের জীবন সহজ, সুন্দর ও বরকতময় করে দিন। আমীন। 🤲

ভালো থেকো, প্রিয় শিক্ষার্থীরা।
বিদায় নয়, আবার দেখা হবে—ইনশাআল্লাহ। ❤️📚🌿



Imam's ICT Care
ইমাম’স আইসিটি কেয়ার

⚡ আপনার Hexing Prepaid Meter-এর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মাত্র ৩ ডিজিটের কোডেই জানা সম্ভব!অনেক ব্যবহারকারী জানেন না যে, He...
11/06/2026

⚡ আপনার Hexing Prepaid Meter-এর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মাত্র ৩ ডিজিটের কোডেই জানা সম্ভব!

অনেক ব্যবহারকারী জানেন না যে, Hexing মিটারের বিভিন্ন কোড ব্যবহার করে খুব সহজেই দেখা যায়—

✅ বর্তমান ব্যালেন্স
✅ ইমার্জেন্সি ক্রেডিট
✅ বর্তমান লোড
✅ ট্যারিফ তথ্য
✅ গত কয়েক মাসের বিদ্যুৎ ব্যবহার
✅ সর্বশেষ রিচার্জ করা টোকেনের তথ্য
✅ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য

📌 তাই আপনাদের সুবিধার জন্য প্রয়োজনীয় Hexing Meter Codes একসাথে সাজিয়ে দেওয়া হলো।

💾 পোস্টটি Save করে রাখুন, যাতে প্রয়োজনের সময় সহজেই খুঁজে পান।

🔄 অন্যদের উপকারে Share করুন।

📢 শীঘ্রই অন্যান্য কোম্পানির প্রিপেইড মিটারের কোড নিয়েও তথ্যবহুল ফটোকার্ড প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

💬 আপনি সবচেয়ে বেশি কোন কোডটি ব্যবহার করেন? কমেন্টে জানান।

10/06/2026

📢 শোক সংবাদ

প্রিয় শিক্ষার্থী শিউলি আক্তারের শ্রদ্ধেয় আব্বাজান আজ সকাল ৮:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

*ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।*

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁর সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করুন।

আল্লাহ তাআলা শিউলি আক্তার ও তাঁর পরিবারের সকল সদস্যকে এই শোক সহ্য করার শক্তি, ধৈর্য ও উত্তম প্রতিদান দান করুন। আমিন।

সকলের কাছে মরহুমের জন্য দোয়ার আবেদন রইল। 🤲

*বি:দ্র: শিউলি আক্তার HSC-26 ব্যাচের পরীক্ষার্থী।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imam's ICT Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share