29/10/2016
>>>হ্যাকার কেঃ
হ্যাকার হচ্ছে সেই ব্যাক্তি জিনি নিরাপত্তা / অনিরাপত্তার সাথে জড়িত এবং নিরাপত্তা ব্যাবস্থার দুর্বল দিক খুঁজে বের করায় বিশেষ ভাবে দক্ষ অথবা অন্য কম্পিউটার ব্যাবস্থায় অবৈধ অনুপ্রবেশ করাতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী।
সাধারণ ভাবে হ্যাকার শব্দটি কালো টুপি হ্যাকার অর্থেই বেশী ব্যাবহার করা হয় যারা মুলত ধ্বংস মূলক ও অপরাধ মূলক কর্ম কান্ড চালায়। এছাড়াও নৈতিক হ্যাকার এবং নৈতিকতা সম্পর্কে অপরিষ্কার হ্যাকারও আছে।
এদের মধ্যে পার্থক্য করার জন্য প্রায়শ ক্র্যা - কার শব্দটি ব্যাবহার করা হয়, যা কম্পিউটার নিরাপত্তা হ্যাকার থেকে একাডেমিক বিষয়ের হ্যাকার কে আলাদা করার জন্য ব্যাবহার করা হয় অথবা অসাধু হ্যাকার থেকে নৈতিক হ্যাকারের পার্থক্য বুঝতে ব্যাবহার করা হয়।
>>>হ্যাকারের শ্রেণীবিভাগ
সাদা টুপি হ্যাকার ( ) : এরা কম্পিউটার তথা সাইবার ওয়ার্ল্ড এর নিরাপত্তা প্রদান করে। এরা কখনো অপরের ক্ষতি সাধন করে না। এদেরকে ইথিকাল হ্যাকার ও বলা হয়।
কালো টুপি হ্যাকার ( ): হ্যাকার বলতে সাধারণত কালো টুপি হ্যাকারদেরকেই বোঝায়। এরা সব সময়ই কোন না কোন ভাবে অপরের ক্ষতি সাধন করে। সাইবার ওয়ার্ল্ড এ অনেকের কাছে এরা ঘৃণিত হয়ে থাকে।
ধূসর টুপি হ্যাকার ( ): এরা এমন একধরণের হ্যাকার যারা সাদা ও কালো টুপি হ্যাকারদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এরা ইচ্ছা করলে কারও ক্ষতি সাধন করতে পারে, আবার কারও উপকার ও করতে পারে।
এলিট ( ): এরা খুব দক্ষ হ্যাকার। এরা সিস্টেম ক্র্যা - ক করে ভিতরে ঢুকতে পারে এবং নিজেদেরকে লুকায়িতও করতে পারে। এরা সাধারণত বিভিন্ন ধরণের এক্সপ্লয়েট খুঁজে বের করতে পারে। প্রোগ্রামিং সম্পরকেও এদের ভালো ধারনা থাকে।
স্ক্রিপ্টকিডি ( ): এরা নিজেরা স্ক্রিপ্ট বা টুল বানাতে পারে না। বিভিন্ন টুলস বা অন্যের বানানো স্ক্রিপ্ট ব্যাবহার করে এরা কার্যসিদ্ধি করে থাকে। এদের প্রোগ্রামিং সম্পর্কে ধারণা বলতে গেলে থাকেই না।
নিউফাইট বা নুব : এরা হ্যাকিং শিক্ষার্থী । এরা হ্যাকিং কেবল শিখছে। অন্য অর্থে এদের বিগিনার বা নিউবি বলা যায়।