Orbiting Minds

Orbiting Minds বিচিত্র এই দুনিয়াতে আমি এক সচিত্র প্রতিবেদন༎ ༅༎

25/05/2026

🐐❤️

যে হাত হাতুড়ি চালায়, যে হাত লাঙল ধরে, কিংবা যে হাত কলম চালিয়ে তিলে তিলে দেশ গড়ে—সেই প্রতিটি হাতই মে দিবসের নায়ক। 🕯"শুভ আ...
01/05/2026

যে হাত হাতুড়ি চালায়, যে হাত লাঙল ধরে, কিংবা যে হাত কলম চালিয়ে তিলে তিলে দেশ গড়ে—সেই প্রতিটি হাতই মে দিবসের নায়ক। 🕯

"শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস ১লা মে, ২০২৬! জয় হোক মেহনতি মানুষের।"

27/04/2026

বৃষ্টি 🌧️⛈️☔️

*উৎসব ছুটির নামে শুক্রবারে জেনারেল ডিউটি ✊বন্ধের দাবি—পোশাক শ্রমিকদের ক্ষোভ বাড়ছে* 🚨দেশের তৈরি পোশাক খাতে নতুন করে একটি ...
18/04/2026

*উৎসব ছুটির নামে শুক্রবারে জেনারেল ডিউটি ✊বন্ধের দাবি—পোশাক শ্রমিকদের ক্ষোভ বাড়ছে* 🚨

দেশের তৈরি পোশাক খাতে নতুন করে একটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এসেছে। উৎসব ছুটির সমন্বয়ের নামে শুক্রবার, যা সাপ্তাহিক ছুটির দিন হিসেবে স্বীকৃত, সেই দিনেও জেনারেল ডিউটি চালু রাখার অভিযোগ উঠেছে বিভিন্ন কারখানায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠছেন পোশাক শ্রমিকরা।

শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, শুক্রবার তাদের একমাত্র নির্ধারিত বিশ্রামের দিন। কিন্তু উৎসব ছুটি সমন্বয়ের অজুহাতে অনেক কারখানায় এই দিনেও কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে তারা পরিবারকে সময় দিতে পারছেন না, শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন।

তাদের দাবি স্পষ্ট— শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বহাল রাখতে হবে

উৎসব ছুটির নামে অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া যাবে না

জেনারেল ডিউটি চালু রাখতে হলে শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত সুবিধা ও সম্মানী নিশ্চিত করতে হবে

শ্রমিক নেতারা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত শ্রম আইনের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য।

এখন প্রশ্ন হচ্ছে—

উৎসবের আনন্দ কি শ্রমিকদের বিশ্রাম কেড়ে নিয়ে আসবে?

নাকি ন্যায্য অধিকার নিশ্চিত করে একটি ভারসাম্যপূর্ণ সমাধান আসবে?

এই ইস্যুতে দ্রুত সমাধান না এলে সামনে বড় ধরনের অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

17/04/2026

তেল ছাড়া রিকশা 😆

“আমার ৮ জনের সংসার… বাবা-মা অসুস্থ, শ্রবণ প্রতিবন্ধী… ঢাকায় নির্মাণ শ্রমিকদের হেল্পার হিসেবে কাজ করি… পরিবারের দুঃখ-কষ্ট...
01/04/2026

“আমার ৮ জনের সংসার… বাবা-মা অসুস্থ, শ্রবণ প্রতিবন্ধী… ঢাকায় নির্মাণ শ্রমিকদের হেল্পার হিসেবে কাজ করি… পরিবারের দুঃখ-কষ্ট ভুলতে ভিডিও করি… আমি সাংবাদিক না… আপনারা সাংবাদিকরা নারায়ণপুরে আসেন না… আমাদের এলাকার নিউজ করেন না… আপনাদের এখানে আনার জন্য আমি ভিডিও করি… আমি বোকাসোকা মানুষ… আমার ভুল হতেই পারে… আপনারা আমাকে ট্রোল করেন, এতে আমার কষ্ট নেই… আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক।”

ভদ্রলোকের নাম ভাইরাল তাইজুল, বাড়ি কুড়িগ্রামে।

উনি একটা ভিডিও বলেছেন- তার এলাকার গরুগুলো নদী পার হয়ে ওই পাশে ঘাস খেতে যাচ্ছে। একটা ব্রিজ থাকলে এই কষ্টটা পোহাতে হতো না। আরেকটা ভিডিওতে দেখলাম, গামবুট পরে পানিতে দাঁড়িয়ে গ্রামের রাস্তার করুণ অবস্থা তুলে ধরছেন।

লোকজন তাকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু আমার চোখে উনি একজন সত্যিকারের সচেতন মানুষ।

কথাবার্তা বা পোশাক হয়তো স্মার্ট না, এটা নিয়ে বলার কিছু নাই। কিন্তু উনি যা নিয়ে কথা বলছেন, সেটা একদম দরকারি কথা। এলাকার দুর্ভোগের কথা বলছেন, উন্নয়নের দাবি তুলছেন। এই কথা বলতে গা-মাথা সুন্দর হওয়া লাগে না।

Respect ভাই, আপনাকে ❤️

#তাইজুল

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orbiting Minds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orbiting Minds:

Shortcuts

Share