29/09/2022
অনেকদিন আগের কথা,
এমন একটা সময় ছিলো আমরা ফেসবুক পেজে কোন পোষ্ট করলে যারাই আমাদের পেজ লাইক দিয়েছিলো বা ফলো করতো সবাই সেই পোষ্ট টি দেখতে পেতো।
কালক্রমে ফেসবুক কি করলো এই অর্গানিক রিচ এর পরিমান কে কমিয়ে দিলো। এখন আপনাকে আমাকে আগের মতো রিচ পেতে হলে ফেসবুক কে টাকা দিতে হবে।
এই যে আগে যেই রিচ টা আমরা ফ্রীতে পেতাম সেটাই এখন টাকা দিয়ে বেশি পরিমানে মানুষকে আমাদের পোষ্ট দেখানোর পক্রিয়াটি ই হচ্ছে .
এর সাথে অতিরিক্ত কয়েকটা সুবিধা হচ্ছে,
১/ আপনি কাদেরকে পোষ্ট টি দেখাতে চান সেটা নির্বাচন করতে পারবেন।
(Who you want to reach)
যেমনঃ ফেসবুক ব্যাবহার কারিগনের মধ্যে কত বয়সের ইউজার দের আপনি পোষ্ট টি দেখাতে চান। এদের মধ্যে শুধু নারী বা পুরুষ বা উভয়।
২/ সর্বোচ্চ কত টাকা খরচ করতে চান। (Your maximum Budget)
৩/ কতদিন পর্যন্ত এটা চলবে। (How long it will run) এতটুকুই।
বিপরীতেঃ
ফেসবুক মার্কেটিং এ আপনি কাস্টমাইজ এড ক্রিয়েট করতে পারবেন এবং সেটাকে অনেক বেশি কন্ট্রোল করতে পারবেন।
যেমনঃ
*আপনার এড টি দেখতে ঠিক কেমন হবে।
*একদম নির্দিষ্ট তথ্য সংবলিত ব্যাক্তিগন কে টার্গেট করে আপনার এড দেখাতে পারবেন।
একটু বিস্তারিত বললে, ধরে নেই আপনি অনলাইনে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট পেজের জন্য এড দিবেন।
তাহলে গত একবছর আগে যাদের বিয়ে হয়েছে, সম্ভাবনা আছে যে তাদের মধ্যে থেকে কেউ এনিভার্সারিতে ইভেন্ট করবেন।
তাহলে এই ধরনের ফেসসবুক ব্যাবহারকারীগন আপনার জন্য হট ক্লায়েন্ট। এদের কে টার্গেট করে আপনার এড টি দেখালে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বহুগুনে।
মোট কথা পোষ্ট বুষ্টের মাধ্যমে আপনি টাকা দিয়ে কেবল রিচ বাড়াচ্ছেন যেখানে আপনার বাজেট কে সঠিক ভাবে ম্যানেজ করে গড়ে সবাইকে রিচ না করে যারা আপনার সম্ভাব্য ক্রেতা তাদেরকে রিচ করার মাধ্যমে Return of Investment (ROI) নিশ্চিত করতে পারেন।
এতো গেলো বেসিক লেভেলের আলোচনা।
এবার এডভান্স মার্কেটিং এর কিছুটা ধারনা নেই..
নরমালি এ কি হয়?
আমরা ১০ ডলার ২০ ডলার বা একটা পরিমান বাজেটে পোষ্ট বুষ্ট করি,
অত:পর এর মাধ্যমে সেলস আসলে তো বেশ ভালো আর না হয় লাইক, কমেন্ট, এঙ্গেজমেন্ট দেখেই খুশী থাকতে হয়।
একটা পোষ্ট বুষ্ট করার সময় বুষ্টকারী বুস্টিং এর গোল, অডিয়্যান্স এর লোকেশান তাদের বয়স লিমিট ইত্যদি সেট করে বুষ্ট করে দেন। এবং ফেসবুক উক্ত তথ্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত অডিয়্যান্স এর কাছে পোষ্ট টি পৌছে দেয়ার বিনিময়ে বাজেটকৃত এমাউন্ট কেটে নেয়।
এখন আপনার এই পোষ্ট টি যদি ভালো পারফর্ম না করে?
১/ পুনরায় আবার বুষ্ট করতে হবে বা বাজেট বাড়িয়ে চলমান রাখতে হবে (মোটেও ভালো সিদ্ধান্ত নয়)
২/ আবার এরেকটি পোষ্ট অডিয়্যান্স, লোকেশান চেঞ্জ করে বুষ্ট করতে হবে। এটাও যদি ভালো পারফর্ম না করে তাহলে?
সমাধানঃ
বারবার বুষ্ট করে টাকা নষ্ট না করে যদি এরকম কিছু করা যায় যে,
একটি পোষ্টের জন্য ভিন্ন ভিন্ন লোকেশান এর ভিন্ন ভিন্ন ইন্টারেস্ট এবং বিহ্যাবিয়র এর অডিয়্যান্স সেট করে দিলাম আর ফেসবুককে বলে দিলাম আমার এই ১০ ডলার এদের মধ্যে যেখানে ভালো পারফর্ম করবে সেখানেই খরচ করবে এবং আমার জন্য রেজাল্ট নিয়ে আসবে।
অথবা করে দিলাম যে ২ ডলারের মধ্যে আমার জন্য সেল এনে দাও তাহলে ব্যাপারটা কেমন হয়?
এর জন্য বুষ্ট এর বক্স থেকে বের হয়ে আসতে হবে . Data Driven / Sales Driven Facebook Marketing এর জগতে।
ডাটা ড্রিভেন ফেসবুক মার্কেটিং আর বুস্টিং এক কথা নয়।
বুস্টিং হচ্ছে ফেসবুকের জাস্ট একটা নন প্রফেশনাল টুলস। টেকনলজি নিয়ে যার কোন ধারনাই নাই তার জন্যই মূলত এই বুস্টিং বাটন নিয়ে এসেছে ফেসবুক। (পোষ্টের শুরুতে আলোচিত)
প্রফেশনাল ফেসবুক মার্কেটিং / এর মাধ্যমে Facebook Ad চালাতে সুন্দর করে Cost Cap বা Bid Cap কে কন্ট্রোল করে দারুণ সব রেজাল্ট নিয়ে আসা যায়।
অথবা প্রতিটা Impression এর Frequency কে কন্ট্রোল করে ও রেজাল্ট আনা যায় ফলে Return on Ad Spending (ROAS) নিশ্চিত করা যায়।
প্রফেশনাল মার্কেটিং মানেই সেলস ফানেল তৈরি করে কন্টেন্ট প্ল্যান এবং স্ট্র্যাটেজিকাল প্ল্যানের খেলা।
টার্গেট রিটার্গেট বা রিমার্কেটিং, পিক্সেল সেটাপ এবং কনভার্শন এড ক্যাম্পেইন চালানো যায়।
Instant Ad Experience, Collection Ad এর মতন দারুণ দারুণ Ad চালানো যায়।
ফেসবুক এডের মাধ্যমে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের ডাটা ট্রেকিং বা ডাটা ভিসিউয়ালাইস করা যায়।
Facebook Auction এর রেসে জিতে যাবার যতসব ফান্ডা এপ্লাই করে কম্পেটিটর দের থেকে এগিয়ে থাকা যায়।
একজন উদ্যোক্তার প্রধান কাজ কি জানেন?
আমার ধারণা CLTV মানে Customer Life Time Value ক্রিয়েট করা।আর তার জন্য দরকার Custom Audience সেট করা সাথে Lookalike Audience.
এছাড়াও Bid Strategy, Budget, Buying, Conversion rate ranking, Cost Per Thousand Impressions, Cost per Thruplay ইত্যাদি টার্মস ব্যাবহার করে নিজের ব্রান্ডিং এবং মার্কেটিং করতে পারেন অন্য লেভেলে।
সিদ্ধান্ত আপনার বুষ্টিং এ টাকা ঢালবেন? নাকি প্রফেশনালি / এ ইনভেষ্ট করবেন??