Ahsanul Hoque

Ahsanul Hoque It's a social handle to publish dependable updates & moves on how 2 cope with this fast moving enviro
(3)

This blog page is to publish new updates & technologies possible.

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন।.  নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নি...
20/08/2023

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন।. নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি।. ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”। স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন।. তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন।. শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়।. ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

06/05/2023

সাল নিয়ে কনফিউশান আর নয়-->
Mr. A. H
১. দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ⇒ ১৭৬৫;
২. ছিয়াত্তরের মন্বন্তর ⇒ ১৭৭০;
৩. আমেরিকার স্বাধীনতা লাভ ⇒ ১৭৭৬ ;
৪. ফরাসি বিপ্লব ⇒ ১৭৮৯;
৫. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা ⇒ ১৮০০;
৬. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু ⇒ ১৮০১ ;
৭. ওয়াটার লুর যুদ্ধ ⇒ ১৮১৫ ;
৮. লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু ⇒ ১৮২৯;
৯. তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান ⇒ ১৮৩১;
১০. লর্ড ডাল হৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু ⇒ ১৮৫৩;
১১. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় ⇒ ১২০৪ সালে;
১২. ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা ⇒ ১৪৫৯;
১৩. কম্ববাসের আমেরিকা আবিষ্কার ⇒ ১৪৯২;
১৪. ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার ⇒ ১৪৯৮ ;
১৫. পানি পথের ১ম যুদ্ধ ⇒ ১৫২৬;
১৬. বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন লাভ⇒ ১৫৫৬;
১৭. সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী ⇒ ১৬১০ ;
১৮. পলাশীর যুদ্ধ ⇒ ১৭৫৭ সালে;
১৯. পানি পথের ৩য় যুদ্ধ ⇒ ১৭৬১ ;
২০. বক্সারের যুদ্ধ ⇒ ১৭৬৪;
২১. লর্ড ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ ⇒ ১৮৫৬;
২২. বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু ⇒ ১৮৫৭ সালে;
২৩. নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ ⇒ ১৮৬০;
২৪. রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ কাব্যে প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু – ১৮৬১ ;
২৫. বাংলাদেশে রেল চালু ⇒ ১৮৬২;
২৬. যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান লিটারেরি সোসাইটি ⇒ ১৮৬৩ ;
২৭. বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত ⇒ ১৮৬৫;
২৮. রোকেয়ার জন্ম ⇒ ১৮৮০;
২৯. পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান ⇒ ১৮৯৩ ;
৩০. আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু ⇒ ১৮৯৬ ;
৩১. কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম ⇒ ১৮৯৯ ;
৩২. নোবেল পুরস্কার দেওয়া শুরু ⇒ ১৯০১;
৩৩. বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী ⇒ ১৯০৫ সালে;
৩৪. মুসলীম লীগ প্রতিষ্ঠিত ⇒ ১৯০৬ সালে;
৩৫. চর্যাপদ আবিষ্কৃত ⇒ ১৯০৭ সালে;
৩৬. শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত ⇒ ১৯০৯ সালে;
৩৭. গীতাঞ্জলি প্রকাশ ⇒ ১৯১০;
৩৮.বঙ্গভঙ্গ রদ ⇒ ১৯১১ সালে;
৩৯. টাইটানিকের ডোবা ⇒ ১৯১২ ;
৪০. গীতাঞ্জলির জন্য রবীর নোবলে + যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন শুরু ⇒ ১৯১৩;
৪১. প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজ পত্র পত্রিকা প্রকাশ ⇒ ১৯১৪;
৪২. চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত + লক্ষ্নৌ চুক্তি ⇒ ১৯১৬;
৪৩. লেনিনের রুশ বিপ্লব/বলশেবিক /অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ায় জারতন্ত্রের অবসান + পুলিৎজার পুরস্কার শুরু + যুক্তরাষ্ট্রের ১ম বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ + বেলফোর ঘোষণা( ইহুদি রাষ্ট্র) ⇒ ১৯১৭;
৪৪. প্রথম বিশ্বযুদ্ধ শেষ + ব্রিটেনের নারী ভোটাধিকার পায় + সওগাত পত্রিকা প্রকাশ ⇒ ১৯১৮ ;
৪৫. লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা +আইএলো প্রতিষ্ঠা + রবী ঠাকুরের নাইট উপাধি বর্জন+ জালিওয়ানবাগ হত্যাকাণ্ড ⇒ ১৯১৯ ;
৪৬. বঙ্গবন্ধুর জন্ম ⇒ ১৯২০;
৪৭. কল্লোল পত্রিকা + ইন্টারপোলের কার্যক্রম শুরু+ বেঙ্গল প্যাক্ট(হিন্দু মুসলমান ঐক্য) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন ⇒ ১৯২৩;
৪৮. মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা ⇒ ১৯২৬ ;
৪৯. শিখা পত্রিকা ও মাসিক মোহাম্মাদী পত্রিকা প্রকাশ ⇒ ১৯২৭;
৫০. আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার ⇒ ১৯২৮ ;
৫১. বিশ্বকাপ ফুটবল শুরু ⇒ ১৯৩০ ;
৫২. ২য় বিশ্বযুদ্ধ শুরু ⇒ ১৯৩৯;
৫৩. শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন + টিভির বাণিজি্যক উৎপাদন ⇒ ১৯৪০ সালে;
৫৪. রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ ⇒ ১৯৪১;
৫৫. পঞ্চাশের মন্বন্তর ⇒ ১৯৪৩ ( বাংলা ১৩৫০);
৫৬. বিশ্ব ব্যাংক ও আইএম এফ (ব্রিটেন উডস ইনস্টিটিউশন) + ডি ডে ⇒ ১৯৪৪ ;
৫৭. ২য় বিশ্বযুদ্ধ শেষ + ইউনেস্ক + জাতিসংঘ প্রতিষ্ঠা + জাপানে পারমাণবিক বোমা ফেলা + সবুজ বিপ্লব ⇒ ১৯৪৫;
৫৮. ভারত বর্ষ বিভক্ত ( পাকিস্তান ও ভারতের স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা + আইএম এফের কার্যক্রম শুরু *ভারত পাকিস্তান স্বাধীনতা *তমুদ্দিন মজলিস গঠন ⇒ ১৯৪৭ সালে;
৫৯. আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা + সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা + বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা + উত্তর কোরিয়া – দক্ষিণ কোরিয়া , শ্রীলংকা+ মিয়ানমারের স্বাধীনতা + ট্রানজিস্টর আবিষ্কার +বিশ্ব শান্তি রক্ষী বাহিনী গঠন *প্রথম গণপরিষদের অধিবেশন, ⇒ ১৯৪৮;
৬০. আওয়ামী লীগ +ন্যাটো প্রতিষ্ঠা , জেনেভা কনভেনশন + চীনের বিপ্লব + কমনওয়েলথ প্রতিষ্ঠা ⇒ ১৯৪৯;
৬১. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বসত্ত্ব আইন প্রণীত + মংলা সমুদ্র বন্দর + UNHCR প্রতিষ্ঠা ⇒ ১৯৫০ ;
৬২. ভাষা আন্দোলন + এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা + শহীদ মিনার প্রতিষ্ঠা *⇒১৯৫২ সালে;
৬৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা + ডিএনএ ডাবল হেলিক্স + শেরপা- হিলারির এভারেস্ট জয় + কর্ণফুলী কাগজ কল (বাংলাদেশের ১ম) *যুক্তফ্রন্ট গঠন ⇒ ১৯৫৩ ;
৬৪. যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয় প্রেস ক্লাব + গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি ⇒ ১৯৫৪;
৬৫. বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বান্দং সম্মেলন (ন্যাম গঠন) + মুসলিম আওয়ামীলীগ থেকে মুসলিম বাদ ⇒ ১৯৫৫;
৬৬. মিশরের সুয়েজ খাল জাতীয়করণ + বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান ⇒ ১৯৫৬;
৬৭. বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ+ ভাসানির কাগমারি সম্মেলন + ইইসি + ম্যাগসেসে পুরস্কার + স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ ⇒ ১৯৫৭ ;
৬৮. পাকিস্তানে সামরিক অবস্থা জারি ⇒ ১৯৫৮ ;
৬৯. বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু ⇒ ১৯৬০;
৭০. শিক্ষা আন্দোলন- ১৯৬২ ;
৭১. বার্লিন প্রাচীর গঠন , ন্যামের ১ম সম্মেলন , আমেনেষ্টি ইন্টারন্যাশনালের গঠন+BD জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ ⇒ ১৯৬১ ;
৭২. ছয়দফা পেশ ⇒ ১৯৬৬ সালে;
৭৩. আগরতলা মামলা +18 জানুয়ারি বঙ্গবন্ধু আটক ⇒ ১৯৬৮ সালে;
৭৪. গণঅভ্যুত্থান + বুকার পুরস্কার +অর্থনীতিতে নোবেল ⇒ ১৯৬৯ সালে;
৭৫. স্বাধীন বাংলাদেশ +প্রথম বিদ্যুৎ বাতির চালু ঢাকা⇒ ১৯৭১ সালে;
৭৬. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন * BD প্রথম নোট চালু, প্রথম বিমান চালু + প্রথম শিক্ষা কমিশন ⇒ ১৯৭২

26/04/2023
21/04/2023

.

টং দোকানে "রং চা" খেতে গিয়েছিলাম।
দেশের সকল সমস্যা ও তার সঠিক সমাধান জানলাম।

৬ টাকায় দেশের সব খবর 😇😇


এখানে সব মহাজ্ঞানী🤗

20/04/2023

মাত্র ৫টি টেকনিকেই ত্রিকোনোমিতির সব অংক
For More Update Follow Ahsanul Hoque
সুত্র : ১ শীর্ষবিন্দুর উন্নতি কোন 30°হলে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন উচ্চতা= [পাদদেশ হতে দুরত্ত্ব÷√3]

উদাহরন : একটি মিনাররের পাদদেশ হতে 20 মিটার দুরের ১টি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন 30° হলে মিনারের উচ্চতা কত?

সমাধানঃ উচ্চতা =[পাদদেশ হতে দুরত্ত্ব÷√3]
=20/√3(উঃ)

সুত্র২ : শীর্ষ বিন্দুর উন্নতি কোন 60 হলে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব ×√3]

উদাহরনঃএকটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দুরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোন 60° হলে গাছটির উচ্চতা নির্ন্যয় করুন?

অথবাঃ সুর্যের উন্নতি কোন 60° হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়।
গাছটির উচ্চতা কত?

সমাধান : উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব ×√3]

=10√3=17.13(উঃ)

(মুখস্ত রাখুন √3=1.73205)

(শুধু মনে রাখুন 30° হলে ভাগ এবং 60° হলে গুন হবে)

সুত্র ৩ : সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভুমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে-কত উচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)

উদাহরন : একটি 48 মিটার লম্বা খুটি ভেংগে গিয়ে সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোণ উৎপন্ন করে। খুটিটি কত উচুতে ভেঙ্গেছিলো ?

সমাধান :
কত উচুতে ভেঙ্গেছিলো =(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)=48÷3=16(উঃ)

সুত্র 4: সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভূমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ন্যেয়ের ক্ষেত্রে- শর্ট_টেকনিক : কতউচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)

‪‎

উদাহরন‬: 18ফুট উচু একটি খুটি এমন ভাবে ভেংগে গেলো যে ভাংগা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোনে স্পর্শ করলো। খুটিটি মাটি থেকে কতফুট উচুতে ভেংগে গিয়েছলো?

‪‪‎

সমাধান‬: কত উচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)
=(18÷3) =6ফুট (উঃ)

সুত্রঃ5 যখন মই দেয়ালের সাথে হেলান দিয়ে লাগানো থাকে তখন- শর্ট_টেকনিকঃ (মইয়ের উচ্চতা)² =(দেয়ালের উচ্চতা)² +(দেয়ালের দুরত্ব)²

উদাহরন: একটি 50মিটার লম্বা মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের একপ্রান্তে মাটি হতে 40মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের লম্ব দুরত্ব কত মিটার?

সমাধান:

(মইয়ের উচ্চতা)² =(দেয়ালের উচ্চতা)² +(দেয়ালের দুরত্ব)²
বা, (দেয়ালের দুরত্ব)² =(মইয়ের উচ্চতা)² –(দেয়ালের উচ্চতা)²
বা, দেয়ালের দুরত্ব= √(50)² – √(40)²
=10মিটার (উঃ)

[লক্ষ করুনঃ উপরের এই ৫নং সুত্রের মাধ্যেমেই ‘মইয়ের উচ্চতা’ ‘দেয়ালেরউচ্চতা’ ও ‘দেয়ালের দুরত্ব’ প্রশ্নে যাই বলে সব কয়টি শুধু প্রক্ষান্তর করে ( প্রশ্নানুযায়ী ডান থেকে বামে সরিয়ে) নির্নয় করতে পারবেন।]
Mr. A. H.

19/04/2023

.
রাতে ঘুমোতে যেয়ে স্বামী স্ত্রীকে বলল.....
স্বামী --শুনছো ! হযরত আলী রাঃ কয়টা বিয়ে করেছেন আর তাঁর কতজন স্ত্রী ছিল জানো ?

স্ত্রী ----হুমমম... তিনি জীবনে কতোগুলো যুদ্ধ করেছেন তাও কি তুমি জানো ?
তুমি এর অর্ধেকটি করে আসো আগে, তাহলে দেখো আমি নিজে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবো অনেক মেয়ের কাছে।

এই বলে স্ত্রী পিঠ ফিরিয়ে দিয়ে দু'মিনিট শুইয়ে থেকে আবার মুখ ঘুরিয়ে বলল ---
স্ত্রী --- যাও বায়তুল মোকাদ্দাস মুক্ত করো।
ফিলিস্তিন স্বাধীন করে ইহুদীদেরকে এই পবিত্র ভুমি থেকে বের করে দাও দেখি--
আমার শুয়োচান নরপতি !!
স্ত্রীর এহেন তোপদাগানী দেখে স্বামীর ত্রাহিমধুসূধন অবস্থা !
ভড়কে গিয়ে আমতা আমতা করে উঠে গেলো।
মনেমনে বলল--
কিত্তে যে ঢিল মারতে গেলাম !

না ছোড় বান্দা স্ত্রী আবার এপাশ হয়ে খেঁকিয়ে বলল---- হযরত আলী রাঃ খায়বরের যুদ্ধে দূর্গের বিশাল লোহার দরজা খুলে ছুড়ে ফেলে দিয়েছিলেন - আর তোমরা বাপ বেটা মিলে আটকে গেলে বাথরুমের দরজাটাও খুলতে পারোনা !

স্বামী প্রমাদ গুনে কম্বল মুড়ি মেরে ওপাশ হয়ে পড়ে রইল । অস্ফুট বাক্যে বলছিল -- ঠোট কাটা দস্যি !

স্ত্রী আবার ফিরে চোখ খুলে বলল--
হযরত আলী রাঃ কোন কোন রাত্রিতে মরু বিয়াবায় সালাত আদায় করতেন। আল্লাহর ভয়ে তাঁর চোখ বন্ধ হয়ে আসতো, আর তুমি রান্নাঘরে ইঁদুরের ভয়ে ঠাটিয়ে পড়ে চিল্লাও।

স্বামী বেচারা দ্বিতীয়বার বিয়ের কথা বলবে বলে মনে হচ্ছেনা....... 👀

Ahsanul Hoque

18/04/2023

আপডেট তথ্য
✍️ রাশিয়ার আপত্তি সত্ত্বেও ন্যাটোর নতুন সদস্য দেশ ফিনল্যান্ড, মোট সদস্য দেশ ৩১টি।
✍️ NDB এর বর্তমান সদস্য হচ্ছে -৮টি (সর্বশেষ- মিশর) [আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে – ২০ ফেব্রুয়ারি ২০২৩]
✍️ 'ইয়ার্স' ক্ষেপণাস্ত্র প্রস্তুুতকারক দেশ- রাশিয়া।
✍️ সম্প্রতি কলা গাছের সুতা দিয়ে শাড়ি তৈরি করা হয়েছে। [শাড়ীর নাম কলাবতী]
★বিশ্ব ব্যাংকের বর্তমান প্রধান - অজয় বাঙ্গা ( ভারতীয় বংশোদ্ভূত)
★ সার্কের বর্তমান মহাসচিব - গোলাম সারওয়ার
★সার্কের চেয়ারপার্সন - প্রচণ্ড কুমার দাহাল।

Mr. A. H.

Address

Chittagong
4217

Alerts

Be the first to know and let us send you an email when Ahsanul Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahsanul Hoque:

Share