28/09/2023
স্বাগতম পবিত্র মাহে ১২ রবিউল আউয়াল:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর আগমনের এ মাসের আজকের পবিত্র দিনের জন্য লাখো কোটি শুকরিয়া, মোবারক ও দরুদ।
পবিত্র রবিউল আওয়াল
মুবারক মাসের ১২ তারিখ উম্মাহর জন্য শ্রেষ্ঠতম দিন।
ইসলামিক বর্ষপঞ্জির আরবি তৃতীয় মাস হলো রবিউল আউয়াল। সমগ্র মুসলিম উম্মাহর জন্য এ মাসটি হৃদয়ের স্পন্দন। আবেগ-অনুভূতির সেরা মাস। এ মাসেই ধূলির ধরাতে আগমন করেন সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামাত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যার কারণে মুসলিম উম্মাহর কাছে এ মাস সীমাহীন আনন্দের মাস,
কারণ, এ মুবারক দিনটি যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর শুভাগমনের অন্তর্ভুক্ত না হতো তাহলে শবে ক্বদর, শবে বরাত, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমা ইত্যাদি ফজিলতপূর্ণ কোনো দিন-রাতেরই আগমন ঘটত না। শুধু তাই নয়, কুরআন শরীফ নাজিল হতো না, দ্বীন ইসলাম আসত না এবং কোনো মুমিন-মুসলমানের অস্তিত্বও থাকত না। এ প্রসঙ্গে স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেন, ‘হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মাহকে জানিয়ে দিন, আল্লাহ পাক ফজল-করম হিসেবে তাদেরকে যে দ্বীন ইসলাম দিয়েছেন, কুরআন শরীফ দিয়েছেন এবং রহমত হিসেবে তাঁর প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিয়েছেন, সে জন্য তারা যেন খুশি প্রকাশ করে।’ (সূরা ইউনুস-৫৮)