Haider Communication

Haider Communication Broadband internet service provider

08/12/2023
23/04/2020

সম্মানীয় গ্রাহক,

অতীব দুঃখিত এবং লজ্জিত হয়ে আপনাদের জানাচ্ছি যে, আপনাদের থেকে নির্ধারিত প্যাকেজমূল্য নিয়েও কাংখিত সেবাপ্রদান করতে পারছি না আমরা। বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতি, তা ইতিপূর্বে আমরা আগে কখনোই প্রত্যক্ষ করি নি।

করোনার কারনে জনজীবন স্থবির হয়ে গেলেও আমাদের ব্যস্ততা বেড়ে গিয়েছে কয়েকগুন। আমাদের স্টাফরা আমাদের কাঙ্ক্ষিত সময় অনুযায়ি ডিউটি করতে পারছে না। আর তারাও জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছে। জরুরী সেবা হিসেবে ইন্টারনেট সেবাকে নিরবিচ্ছিন্ন রাখতে আমাদের অনেক বেশি বেগ পেতে হচ্ছে। এই মাসে আমরা অনেক গ্রাহকেরই বিল পাই নাই অথচ আমাদের ইন্টারনেটের ব্যবহার বেড়ে গিয়েছে ২৫-৩০%।

অধিক লোডে একাধিক হার্ডওয়্যার পরিবর্তন ও নতুন সার্ভার যুক্ত করেও আমরা গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের লোড সামলাতে পারছি না। আমাদের আয় কমেছে, ব্যয় বেড়েছে। এর সাথে যুক্ত হয়েছে মৃত্যুঝুঁকি।

আপনারা হয়তো মাঝে মধ্যে গেমে পিং সমস্যা পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে ছবি/ভিডিও আপলোড কিংবা দেখতে সমস্যা পাচ্ছেন, আপনাদের ইন্টারনেট কলের ভিডিও আর অডিও কোয়ালিটি মাঝে মধ্যে খারাপ পাচ্ছেন... এবং এতে আপনারা খুবই বিরক্ত এবং রাগ করছেন। কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে, আমরা কতোটা আন্তরিকতার সাথে আপনাদের সমস্যাগুলো সমাধানে সচেষ্ট আছি। আপনাদের ফোনকল হয়তো রিসিভ না করাতে আমাদের প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু আপনারা জানছেন না যে, ৫-৭ জনের দায়িত্ব ২-৩ জনে পালন করতে গিয়ে কতটা হিমশিম খাচ্ছি আমরা।

পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এই মহামারির মধ্যে আমরা যে, কতটা বিপদ ও ঝুঁকির মধ্যে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি, আশা করি আপনারা তা বুঝতে পারছেন।

যেকোন সেবার মান সার্বিক পরিস্থিতির উপরে নির্ভরশীল হয়ে থাকে। সবসময় একই ধরনের সেবা দেয়া সম্ভব হয় না। আমরাও মানুষ। আমাদেরও সীমাবদ্ধতা ও মৃত্যুভয় রয়েছে। পরিস্থিতি আরো খারাপ হলে সেবার মান আরও কমে যেতে পারে। পরিস্থিতির অবনতি হলে সাপোর্ট প্রদানের পরিধি আরো কমে যাবে। সার্বিক বিবেচনায় যেসব গ্রাহক সম্যক পরিস্থিতি মেনে নিয়ে এই বিপদের সময় আমাদের পাশে থাকার সিদ্ধান্ত নিবেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। আরা যেসব গ্রাহক এই নাজুক পরিস্থিতি স্বত্বেও আমাদের ইন্টারনেট সার্ভিস নিয়ে সন্তুষ্ট হবেন না, তারা চাইলে এই মাসের ২৫ তারিখের মধ্যে জানিয়ে আগামী মাস থেকে সংযোগটি বিচ্ছিন্ন করে দিতে পারবেন।

এই মুহুর্তে‍ ব্যবসা পরিচালনার থেকে জীবন বাঁচানো ও নিরাপদে থাকা বেশি প্রয়োজন। দুর্যোগের এই মুহুর্তে আমাদের কর্মীরা নিজেদের জীবনকে হুমকির মধ্যে রেখে গ্রাহকদের সেবায় নিয়োজিত আছে। আশা করি আমাদের গ্রাহকরা ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন রাখতে আমাদের এই আন্তরিক প্রচেষ্টাকে অনুধাবন করবেন। আমরা আপনাদের থেকে শুধুমাত্র একটু ভালো ব্যবহার ও অনুপ্রেরনা কামনা করি।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

হায়দার কমিউনিকেশন-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

10/04/2020

প্রিয় গ্রাহক,
"" আন্তরিকভাবে দুঃখিত, নিম্নলিখিত যুক্তিযুক্ত কথা গুলো সোসাল মিডিয়ায় আপনাদেরই উদ্দেশে প্রকাশ করিতেছি।

**প্রিয় গ্রাহক আপনাদের উদ্দেশ্যেই বলছি:-
'""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
#মোবাইল কোম্পানি গুলো আপনাদের কি সেবা প্রদান করে?
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
১। আপনার প্রয়োজনে এক বা একাধিক সিম ক্রয় করতে আপনি নিজেই দোকান বা কাস্টমার কেয়ার এ যান।

২। সিম এ কোনো সমস্যা হইলে, কাস্টমার কেয়ার এ যেয়ে আপনি নিজেই সাভিস চার্জ দিয়ে সমস্যা সমাধান করে আনেন।

৩। সিম এ আপনার প্রয়োজনে সকল টাকাই আপনি নিজেই, লোড এর দোকানে যেয়ে অথবা নিজের বিকাশ থেকে রিচাজ করেন।

****আইএসপি কোম্পানি গুলো আপনাদের কি কি
সেবা সমূহ দিয়ে থাকি এবং মাস শেষে যা পাই:-
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আপনার প্রয়োজনে:-
১। একটি কল করলেই আপনার বাসায় ইন্টারনেটের সংযোগ পেয়ে যান।

২। সারা মাস লাইনের কোন সমস্যা হইলে একটি কল করলেই সাপোর্ট এর লোক অফিস এবং আপনার বাসায় গিয়ে সমস্যা সমাধান করে দিয়ে আসে যে কোনো সাভিস চার্জ ছাড়া।

৩। আপনার ইন্টারনেট এর সংযোগ ক্যাবল নষ্ট বা কাটা পরলে বিনা পয়সায় নতুন ক্যাবল দেয় আইএসপি ভাইরা।

৪। অনেক সময় বিন পয়সায় আপনার বাসার পিসি এবং লেপটপ সার্ভিসিং করে দেয় আইএসপির ভাইরা।

৫। সারা মাস সাভিস দিয়ে ৫০০ বা ১০০০ টাকা বিল আনতে একাধিক বার বাসায় যেতে হয়, আমাদের বিল কালেক্টরদের।

৬। এই লকডাউন এর সময় সাপোর্টের ছেলেরা পুলিশের গালমন্দ, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে আপনাদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিচ্ছে।

৭। লকডাউন এর মধ্যে, জীবনের ঝুঁকি নিয়ে ইন্টারনেট সার্ভিস নিরবিচ্ছিন্ন রাখতে, আমাদের আরও অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, একই সাথে খরচও অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা গ্রাহকদের বিল ও সেবার মান অপরিবর্তিত রাখতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ।

#মাস শেষে আইএসপি ভাইরা যা পায়:-
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
***প্রিয় গ্রাহক, আপনি মোবাইল কোম্পানি কে কোনো দিনই যা বলতে পারেন নাই,
#মাস শেষে বিল এর সময় হইলে, বিল নিতে গেলে, ফোন করলে আইএসপি ভাইদেরকে, আপনারা যা যা বলেন:-

***আজ আপনাদের কে বলবো:-

#স্পীড পাই না,
#আজ শরীর ভালো না,
#মন ভাল না,
#গালফেন্ড ছ্যাকা দিছে,
#বৌ অসুস্থ,
#গালফেন্ড মারা গেছেন,
#বেতন পাই নাই,
#দেশের সব কিছুই করোনা কারনে লকডাউন,
#বাড়িওলা, নতুন ও বাহিরের লোক প্রবেশ নিষেধ করেছেন।
#সরকার ৩ মাসের ইন্টারনেট বিল ফ্রী করে দিছে,
#আপনাদের মানবিকতা নাই।
#ছি আপনারা কি মানুষ?
#আমি কোন মাসের বিল দেই নাই?
#আমি কী আপনাদের বিল না?
#বিকাশে টাকা নাই,
#বিকাশ/ফ্লাকজির দোকান বন্ধ
#এই মাসে টাকা নাই, ফ্রি দেন,
#আগামী মাসে দুই মাসের বিল এক সাথে দিমুনে....
#আজ টাকা নাই, কালকে আসো,
#এই কয়ডা টাকার লাইগা লাইন বন্ধ কইরা দিলেন।
#আপনাগো, কোনো মাসের টাকা মাইরা খাইছি?
#টাকা না দিয়া বাংলাদেশ ছাইড়া যামুনা।
#কত্ত বড় সাহস, বিল নিতে আইছে, আমি এখনই আপনাদের নামে থানায় কমপ্লেইন করবো।
#টাকার জন্য এই ছোটলোকপানা করেন করেন ভাই?

এত সেবা সমূহ দেয়ার পরও বলবেন, ইন্টারনেট ব্যবসায়ীরা ভাল না।

#মোবাইল রিচার্জ ও এমবি ক্রয় করেন নগদ টাকায়। ব্রডব্যান্ড ইন্টারনেটও জরুরি সেবা, তাই আমরাও এখন বলি:-

*******((( "No Bill, No Internet, No Request" )))*******

#গ্রাহকদের কাছে অনুরোধ করা যাইতেছে, এই মাসের ইন্টারনেট বিল অবশ্যই ১৪ই এপ্রিল ২০২০ এর মধ্যে পরিশোধ করবেন।

ধন্যবাদান্তে
সকল মালিক গণ

05/04/2020

আপনি জানেন কি???

ইন্টারনেট ব্যবসায়ীরা সঠিক সময় গ্রাহক কে বিল পরিশোধ করতে বলে কেন?

এই টাকা দিয়ে অফিস ভাড়া, স্টাফ খরচ, ব্যান্ডুইত বিল,ভ্যট, টাক্স, ইলেকট্রিক বিল, ইত্যাদি দিতে হয়।
এ ছাড়াও সকল ইন্টারনেট ব্যবসায়ীরা জীবনের ঝুকি নিয়ে এই দূর্যোগ পূর্ণ সময় সেবা প্রদান করছে।
আপনি জানেন কি? একটি ইনটারনেট প্রতিষ্ঠানের টাকা দিয়ে কয়টি পরিবারের মুখে অন্ন্য জুটে?
যদি আজকে ইনটারনেট ব্যবসায়ীরা সেবা প্রদান না করতো তাহলে আজকে দেশটি বিশ্ব থেকে বিছিন্ন থাকত, শুধু তাই নয় সকল প্রকার প্রচার প্রচারনা ও বন্ধ থাকতো।আজকে ইন্টারনেট আছে বলেই দেশের জনগনকে কে সতর্ক করতে পারছেন।একমাত্র ইন্টারনেট ই সম্পুর্ন দেশ ও জনগন কে বেধে রাখতে পেরেছে এক সুতায়। সুতরাং ইন্টারনেট ব্যবসায়ীদের কে সহযোগিতা করুন এটাই আমাদের কাম্য।

05/04/2020

আসসালামুয়ালাইকুম
বর্তমানে দেশের চরম শঙ্কটময় এই সময়ে হায়দার কমিউনিকেশন ( optical fiber cable) তাদের সকল ক্রেতা , বিক্রয়কর্মী , এবং ইন্টারনেট সেবাদানকারী সেইসব প্রতিটি যোদ্ধা যারা এই ক্রান্তিলগ্নেও মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিচ্ছেন সেসব ISP কোম্পানি কে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ . দেশের এমন খারাপ সময়েও আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ . করোনা ভাইরাস এর দ্বরুন সৃষ্ট এমন বিপর্যস্ত অবস্থায়, সকলে বাসায় থাকুন , নিজ নিজ পরিবার কে সময় দিন , বার বার হাত পরিষ্কার রাখুন , মাস্ক ব্যবহার করুন , সামাজিক দূরত্ব বজায় রাখুন . হায়দার কমিউনিকেশন ( optical fiber cable) আশা করছে খুব দ্রুত এই মহামারী থেকে আমরা সকলে আরোগ্য লাভ করবো এবং আপনাদের সাথে আমাদের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে . সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন , রোগ মুক্ত থাকুন ,
হায়দার কমিউনিকেশন ( optical fiber cable) এর সাথে আপনাদের সকলের পথচলা শুভ হোক .

01/02/2020

Shikder Khil bazar now under of wifi Zone.Pls contact for connection-01747592804

Address

Heakow Bazar, Vhujpur
Chitadda
4327

Telephone

09678123000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haider Communication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haider Communication:

Share