₪ Soft for You Pc & Mobile ₪

₪ Soft for You Pc & Mobile ₪ Please Visit Our web for upcomming
Product And Full Version SoftwarE...
www.sohelready.mobie.in

বঙ্গবন্ধু- ১’ স্যাটেলাইট থেকে কী কী সুবিধা পাবে বাংলাদেশ | ডেইলি সান....মহাকাশ পানে ছুটতে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ...
12/05/2018

বঙ্গবন্ধু- ১’ স্যাটেলাইট থেকে কী কী সুবিধা পাবে বাংলাদেশ | ডেইলি সান....

মহাকাশ পানে ছুটতে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু- ১’। বৃহস্পতিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চপ্যাড থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় ১১ মে রাত ৩টা) মহাকাশে ডানা মেলছে এ স্যাটেলাইট।

এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হিসেবে জায়গা করে নেবে বাংলাদেশ।


স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে একদিকে বাংলাদেশকে যেমন আর অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হবে না তেমনি দেশের অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থায়ও ঘটবে যুগান্তকারী এক বিপ্লব। চলুন জেনে নেয়া যাক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সুবিধাসমূহ-



বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এজন্য বছরে ব্যয় হয় প্রায় ১২৫ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে অনেকাংশেই কমে আসবে এ ব্যয়। শুধু তাই নয়, একই সঙ্গে দেশের টাকা থেকে যাবে দেশেই।



স্যাটেলাইটের তরঙ্গ ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়েরও সম্ভাবনা রয়েছে। টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে এ স্যাটেলাইটের মাধ্যমে।



যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে টেরিস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসেবে ই-সেবা নিশ্চিত করবে।



স্যাটেলাইটের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হলে আশপাশের কয়েকটি দেশে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেয়ার জন্য জিয়োসিক্রোনাস স্যাটেলাইট সিস্টেমের গ্রাউন্ড সিস্টেমসহ সব ধরনের সেবা পাওয়া যাবে।



এছাড়া আবহাওয়ার পূর্বাভাস, টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-রিসার্চ, ভিডিও কনফারেন্স প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো তথ্য-উপাত্ত পাওয়া যাবে এ স্যাটেলাইটের মাধ্যমে। নতুন দিগন্ত খুলে যাবে অন্যান্য বিভিন্ন খাতেও।



প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নিজস্ব স্যাটেলাইট রয়েছে। এ স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে নেপাল, মিয়ানমার, ভুটান ও অন্যান্য দেশের কাছে সেবা ভাড়া দিতে পারবে বাংলাদেশ। এর মাধ্যমে বছরে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করা যাবে।



বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে।



প্রাথমিক এসব সুবিধা শুধুমাত্র বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোকে দেয়া সম্ভব হলেও পরে এর পরিসর বিস্তৃতি ঘটবে। দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর ও পূর্ব আফ্রিকার দেশগুলোর কাছে স্যাটেলাইট সুবিধা ভাড়া অথবা বিক্রি করতে পারবে বাংলাদেশ।



এ স্যাটেলাইট বাংলাদেশকে দীর্ঘমেয়াদে সেবা প্রদান করবে; যার পরিসর হবে বৃহৎ, বিশ্বমানের, নির্ভরযোগ্য, বহুমুখী এবং সুপার পারফরম্যান্স নির্ভর।

Hello : A Divine Loveটেলিফোন তুলে সবাই বলে ' Hello', কিন্ত কেন! কেউ কিজানেন এই 'হ্যালো' বলার প্রকৃত মানে কি?কোথথেকে এই '...
24/10/2015

Hello : A Divine Love
টেলিফোন তুলে সবাই বলে ' Hello', কিন্ত কেন! কেউ কি
জানেন এই 'হ্যালো' বলার প্রকৃত মানে কি?
কোথথেকে এই 'হ্যালো' বলা শুরু!!
'হ্যালো' একটা মেয়ের নাম।পুরো নাম মার্গারেট
হ্যালো ( Margaret Hello)। তিনি আর কেউ নন - বিখ্যাত
বিজ্ঞানী আলেক্সান্ডার গ্রাহাম বেল এর গার্ল
ফ্রেন্ড।গ্রাহাম বেল হলেন টেলিফোনের
আবিস্কারক। আবিস্কারের পর তিনি প্রথম যে কথাটি
বলেন তা হচ্ছে - 'হ্যালো'।
সেই থেকেই 'হ্যালো' বলে ফোন কলের প্রচলন শুরু।
মানুষ গ্রাহাম বেলকে ভুলে যেতে পারে, কিন্ত তার
ভালোবাসার মানুষটিকে নয়।এ -ই হচ্ছে ভালোবাসা।
Alexander Graham Bell & Margaret Hello.
Dipu Touhidul এর ওয়াল থেকে নেয়া।
1 October at 22:01 · Public

নিঃস্বার্থ  ভালবাসা, এটাও না কি সম্বভ, কি বলেন আপনারা...????
17/10/2015

নিঃস্বার্থ ভালবাসা, এটাও না কি সম্বভ, কি বলেন আপনারা...????

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির স্মার্টফোন কোনগুলো?বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে অ্যাপল ও স্যা...
01/07/2015

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির স্মার্টফোন কোনগুলো?

বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে অ্যাপল ও স্যামসাং। কিন্তু সাম্প্রতিক এক পরীক্ষার ফল বলছে, স্যামসাংয়ের গ্যালাক্সি এস৬ স্মার্টফোনটি এখন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফোন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টমস গাইড এই পরীক্ষা চালিয়েছে। টমস গাইডের পরীক্ষায় যে ৯টি বিষয় মূল্যায়ন করেছে তার মধ্যে ৬টিতে শীর্ষে রয়েছে স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি এস৬ স্মার্টফোনটি।
তালিকায় দ্রুতগতির ফোন হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে এলজির জি৪ স্মার্টফোনটি। তৃতীয় অবস্থানটি অ্যাপলের আইফোন ৬-এর।
টমস গাইডের পরীক্ষকেরা দাবি করেছেন, গ্যালাক্সি ৬ স্মার্টফোনটি প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলার কারণ হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব অক্টাকোর এক্সিনোস ৭৪২০ প্রসেসর, উন্নত ডিডিআর ৪ মেমোরি ও দ্রুতগতির স্টোরেজ ফরম্যাট।
যে ফোনগুলো নিয়ে টমস গাইড পরীক্ষা চালিয়েছে তার মধ্যে আইফোন ৬ হচ্ছে সবচেয়ে পুরোনো মডেলের ফোন। কিন্তু এর ৬৪ বিটের এ৮ প্রসেসর গেম ও পিডিএফ খোলার ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেক ভালো করেছে বলে টমস গাইডের পরীক্ষকদের দাবি।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো পরীক্ষায় ভালো ফল দেখাল স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের সর্বশেষ ফোনটি। এর আগে ডিএক্সও মার্কের করা পরীক্ষায় এস৬-এর ক্যামেরা শীর্ষ অবস্থানে এসেছিল।
অ্যাপল ও স্যামসাং দুই শীর্ষ স্মার্টফোন নির্মাতা। এ বছরের প্রথম প্রান্তিকে ভালো করায় বর্তমানে স্মার্টফোন নির্মাতা হিসেবে শীর্ষে আছে স্যামসাং।
শীর্ষ ৬ দ্রুতগতির ফোন :
১. গ্যালাক্সি এস৬
২. এলজি জি৪
৩. আইফোন ৬
৪. এইচটিসি ওয়ান এম৯
৫. গুগল নেক্সাস ৬
৬. আসুস জেনফোন ২

22/06/2015
বেলুনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেবে গুগল......স্মার্ট ফোন ও ট্যাব বাজারে আসার পর গত কয়েক বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্য...
15/06/2015

বেলুনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেবে গুগল......

স্মার্ট ফোন ও ট্যাব বাজারে আসার পর গত কয়েক বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে কয়েকশ গুণ। এসেছে বিভিন্ন ধরণের ইন্টারনেট প্যাকেজ ও সুবিধা। এতকিছুর পরও বর্তমান বিশ্বে প্রায় ৪২০ কোটি মানুষ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। বিশাল এই জনগোষ্ঠীকে বিশ্বের সাথে যুক্ত করতেই নতুন এক প্রকল্প হাতে নিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। প্রকল্পটির নাম--'প্রজেক্ট লুন'।
বিশাল আকারের এমন বেলুন তৈরির দৃশ্য দেখে বিশ্ব ভ্রমণের প্রস্তুতি বলেই মনে হবে সবার। তবে বিশ্ব ভ্রমণে বের হওয়া এই বেলুনে থাকবে না কোনো দুঃসাহসিক অভিযাত্রী। সবার জন্য ইন্টারনেট, এমন শ্লোগানকে সামনে রেখেই আকাশে এমন শত শত বেলুন ছাড়ার পরিকল্পনা করছে গুগল।
প্রজেক্ট লুন নামে পরিচিত গুগলের এই প্রকল্পটির প্রধান লক্ষ্য বিশ্বের প্রত্যন্ত অঞ্চলগুলোয় ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয়া। এমনকি প্রাকৃতিক দুর্যোগের কারণে শহরের ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হলেও নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে যাবে এই বেলুন। আইএসএম রেডিও ব্যান্ডের মাধ্যমে আশেপাশের ২০ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় থ্রিজি'র কাছাকাছি মানের ইন্টারনেট সুবিধা পৌঁছে দেবে এই বেলুন।
হিলিয়াম গ্যাস ভর্তি এই বেলুনগুলোর আকৃতি হবে ছোটখাটো বিমানের সমান। সোলার প্যানেল, রেডিও অ্যান্টেনা, কম্পিউটার ও কন্ট্রোল সিস্টেম সহ বিভিন্ন ধরণের ইলেকট্রিক যন্ত্রপাতি বোঝাই এই বেলুনগুলো ভাসবে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোসফেয়ার অঞ্চলে। এতে করে কোনো সমস্যা হবে না আকাশে চলাচলকারী বাণিজ্যিক বিমানগুলোর। বর্তমানে চলছে প্রজেক্ট লুনের পরীক্ষামূলক ব্যবহার। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে চলা এ পরীক্ষার জন্য প্রাথমিকভাবে আকাশে ওড়ানো হয়েছে ৩০টি বেলুন। সেদিন হয়তো আর বেশী দূরে নেই যখন এমন শত শত বেলুন একত্রে একই সুতোয় বাঁধবে পুরো বিশ্বকে। সূত্র: সময়নিউজ

বিশ্বের সবচেয়ে স্লিম ল্যাপটপ......বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ল্যাপটপের জনপ্রিয় ব্র্যান্ড আসুস সম্প্রতি বাজারে ছেড়েছে জেনব...
24/05/2015

বিশ্বের সবচেয়ে স্লিম ল্যাপটপ......

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ল্যাপটপের জনপ্রিয় ব্র্যান্ড আসুস সম্প্রতি বাজারে ছেড়েছে জেনবুক ইউএক্স৩০৫ মডেলের ল্যাপটপ। আসুস দাবী করেছে, এটি বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ। ১২.৩ মিলিমিটার পুরুত্ব ও ১.২ কেজি ওজনের এই ল্যাপটপটি নিয়ে রীতিমতো হইচই চলছে টেক মহলে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ১৩.৩ ইঞ্চি স্ক্রিনের আসুস জেনবুক ইউএক্স৩০৫ মডেলের ল্যাপটপটিতে আইপিএস কিউএসডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৩২০০ বাই ১৮০০ রেজুলেশন, ৩০০০সিডি/এম২ ব্রাইটনেস, ৭৭০:১ কনট্রাস্ট রেশিও এবং এন্টি গ্লেয়ার কোটিং রয়েছে।
ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর এম-৫ওয়াই১০ প্রসেসর, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি সলিড স্টেট ড্রাইভ, উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম। ল্যাপটপটি ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এ ছাড়া ফুল সাইজ অ্যাগ্রোনমিক কিবোর্ড ব্যবহার সংযোজন করা হয়েছে ল্যাপটপটিতে। এর টাচপ্যাড শরীরের অঙ্গীভঙ্গীর সঙ্গে মানানসই।
অত্যাধুনিক থার্মাল ম্যানেজমেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ল্যাপটপটিতে। কোনো কুলিং ফ্যান নেই। ফলে শব্দহীনভাবে ল্যাপটপটি চলতে পারে। এটিতে আসুসের আইসকুল প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।
আসুস জেনবুক ইউএক্স৩০৫ ল্যাপটপটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ৪৯ হাজার ৯৯৯ টাকায়। বাংলাদেশে এই সিরিজের ইউএক্স৩০৫এফএ মডেলের ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ৭৮ হাজার ৫০০ টাকায়, আর এতে ২৫০ জিবি সলিড স্টেট ড্রাইভ রয়েছে।

23/05/2015

ফাইল লুকানোর অপশন হারিয়ে গেলে
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় ভাইরাসের কারণে ফোল্ডার অপশন থেকে ফাইল লুকানোর অপশনটি অদৃশ্য হয়ে যায়। এ রকম হলে Start/Run-এ গিয়ে regedit লিখে ইন্টার চাপুন। এখন HKEK_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current version\Explorer\advanced অপশনে যান এবং ডান পাশের মেনু থেকে Hidden অপশনে দুবার ক্লিক করুন। এরপর value data হিসেবে 1 লিখে ok করুন। তাহলেই দেখবেন ফোল্ডার অপশন ফিরে এসেছে।

19/05/2015

জাপানের মোবাইল অপারেটর এনটিটি ডকোমো'র সাথে যৌথভাবে এক্সপেরিয়া এ৪ মডেলের স্মার্টফোনটি বাজারে ছেড়েছে সনি। স্মার্টফোনটিতে আছে ২০.৭ মেগাপিক্সেল ক্যামেরা যা এই

19/05/2015

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ Tango ঘোষণা দিল তারা এমন এক কম্পিউটার বানাচ্ছে যা কিনা আয়তনে হবে সাধারণ পকেটের সমান এবং এর ক্ষমতা হবে অত্যন্ত বেশি। বিস্তারিত পড়ুন ...

Address

Chandpur
3640

Website

Alerts

Be the first to know and let us send you an email when ₪ Soft for You Pc & Mobile ₪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share