13/07/2026
জন্মের ঘ্রাণ কেমন ছিল, জানা নেই। কিন্তু জীবনের ঘ্রাণ যেন লবণাক্ত। হয়তো অগণিত না বলা কান্না, দীর্ঘশ্বাস আর অপূর্ণতার গন্ধ মিশে আছে তাতে। তাই অনেকেই কাছে আসার আগে দূরে সরে যায়। কেউ হয়তো ব্যস্ততার অজুহাতে, কেউ স্বার্থের কারণে, আবার কেউ শুধু অনুভূতির ভার বইতে চায় না বলেই। অথচ মানুষকে দূর থেকে বিচার করা খুব সহজ, তার ভেতরের গল্পটা জানা সবচেয়ে কঠিন। হাসিমুখের আড়ালে কতটা ক্লান্তি, নীরবতার ভেতরে কতটা আর্তনাদ, আর চোখের গভীরে কতটা অপেক্ষা লুকিয়ে আছে, তা সবাই দেখতে পায় না। তবুও আমি বিশ্বাস করি, মানুষের মূল্য তার ক্ষত দিয়ে নয়, তার হৃদয় দিয়ে মাপা উচিত। কারণ লবণাক্ত সমুদ্রের বুকেও যেমন মুক্তা জন্ম নেয়, তেমনি অসংখ্য কষ্ট বয়ে বেড়ানো মানুষের হৃদয়েও সবচেয়ে নির্মল ভালোবাসা বেঁচে থাকতে পারে। 🖤 ✍️