পলাশ আইটি হাউস - Palash It House

পলাশ আইটি হাউস - Palash It House আইটি সংক্রান্ত সকল প্রকার সমস্যার সমাধান করা হয়। সেই সাথে ফেইসবুক এবং ইউটিউবসহ মনিটাইজেশন সংক্রান্ত সকল প্রকার সমস্যার সমাধান করা হয়।

গণবিজ্ঞপ্তি....সম্মানিত শাহরাস্তি উপজেলাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধ...
01/08/2026

গণবিজ্ঞপ্তি....
সম্মানিত শাহরাস্তি উপজেলাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন আগামী ১ আগষ্ট ২০২৬ খ্রি: তারিখে শুরু হয়ে ১৫ আগষ্ট পর্যন্ত চলবে।

উপযুক্ত প্রার্থীগণ
অনলাইনে আবেদন করুন এবং অন্য যোগ্য প্রার্থী থাকলে তাকে আবেদনের জন্য উৎসাহিত করুন।

ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী সমাজসেবা অধিদপ্তর এর ওয়েবসাইটে (www.dss.gov.bd) দেখুন।

📢 বিশেষ জরুরি বিজ্ঞপ্তি:​🎯শাহরাস্তি ফ্যামিলি কার্ড শুমারি জরিপ মৌখিক পরীক্ষা-২য় পর্যায়ফ্যামিলি কার্ড শুমারি জরিপ ২০২৬ এর...
28/07/2026

📢 বিশেষ জরুরি বিজ্ঞপ্তি:

​🎯শাহরাস্তি ফ্যামিলি কার্ড শুমারি জরিপ মৌখিক পরীক্ষা-২য় পর্যায়

ফ্যামিলি কার্ড শুমারি জরিপ ২০২৬ এর জন্য স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিতকরণের উদ্দেশ্য অদ্য ২৮/০৭/২০২৬ খ্রি: তারিখ পর্যন্ত আবেদনকারীদের মৌখিক পরীক্ষা আগামী ০৪/০৮/২০২৬ খ্রি: তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হবে।
#শাহরাস্তি

সমাজসেবা অধিদফতরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী নতুন করে আবেদনের সময়সীমা ২৮জুলাই,২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২টা পর্যন্ত বর্ধিত...
26/07/2026

সমাজসেবা অধিদফতরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী নতুন করে আবেদনের সময়সীমা ২৮জুলাই,২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২টা পর্যন্ত বর্ধিত করা হল।আগ্রহীরা আগামীকাল থেকে আবেদন করতে পারবেন।

নতুন করে যারা আবেদন করবেন তাদের মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৯ জুলাই।

📢 শাহরাস্তি উপজেলায় 'ফ্যামিলি কার্ড শুমারি জরিপ-২০২৬'-এর মৌখিক পরীক্ষার সময়সূচি​উপজেলা সমাজসেবা কার্যালয়, শাহরাস্তি কর্ত...
24/07/2026

📢 শাহরাস্তি উপজেলায় 'ফ্যামিলি কার্ড শুমারি জরিপ-২০২৬'-এর মৌখিক পরীক্ষার সময়সূচি
​উপজেলা সমাজসেবা কার্যালয়, শাহরাস্তি কর্তৃক ফ্যামিলি কার্ড শুমারি জরিপ-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষার বিস্তারিত নিচে
দেওয়া হলো:

​📌 পরীক্ষার মূল তথ্য:
​তারিখ: ২৬ জুলাই, ২০২৬ (রবিবার)
​সময়: সকাল ১০:০০ টা থেকে
​স্থান: উপজেলা পরিষদ মিলনায়তন (পুরাতন), শাহরাস্তি, চাঁদপুর। #শাহরাস্তি

📢 সুযোগ! ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এ স্বেচ্ছাসেবক নিয়োগ 📢দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর জন্য 'তথ্য সংগ্রহকারী'...
21/07/2026

📢 সুযোগ! ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এ স্বেচ্ছাসেবক নিয়োগ 📢
দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর জন্য 'তথ্য সংগ্রহকারী' ও 'সুপারভাইজার' পদে স্বেচ্ছাসেবক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যদি একজন আগ্রহী ও দক্ষ তরুণ বা সমাজকর্মী হয়ে থাকেন, তবে এই জাতীয় কার্যক্রমে যুক্ত হওয়ার এটাই সুযোগ!
⏳ গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৬ (সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ের নোটিশ দেখুন)
🎓 যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া:
শিক্ষাগত যোগ্যতা:
তথ্য সংগ্রহকারী: এইচএসসি বা সমমান পাশ।
সুপারভাইজার: ন্যূনতম স্নাতক বা সমমান পাস।
অগ্রাধিকার: ডিজিটাল ট্যাব ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে, তাই প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আপনার নিজ নিজ উপজেলা সমাজসেবা কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে আবেদন সম্পন্ন করতে হবে।
💼 পদের মূল দায়িত্ব:
তথ্য সংগ্রহকারী: বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল ফর্মে পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করা।
সুপারভাইজার: তথ্য সংগ্রহকারীদের কাজ তদারকি করা এবং সংগৃহীত তথ্যের সঠিকতা নিশ্চিত করা।
🌐 বিস্তারিত গাইডলাইন ও তথ্যের জন্য ভিজিট করুন অফিসিয়াল পোর্টাল: familycard.gov.bd

বছর ঘুরে আবার এলো খুশির ঈদ। এই পবিত্র দিনে আপনার ও আপনার পরিবারের সবার জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ আর শান্তিতে। দূরত্ব মে...
20/03/2026

বছর ঘুরে আবার এলো খুশির ঈদ। এই পবিত্র দিনে আপনার ও আপনার পরিবারের সবার জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ আর শান্তিতে। দূরত্ব মেটুক হৃদয়ের টানে, ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মনে।
​সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। 🌙✨
#ঈদমোবারক

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..."​রক্ত দিয়ে কেনা আমাদের এই প্রিয় বাংলা ভাষা। ১৯৫২ সালের...
20/02/2026

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..."
​রক্ত দিয়ে কেনা আমাদের এই প্রিয় বাংলা ভাষা। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষার মর্যাদা রক্ষায় যারা রাজপথে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, সেই সকল অমর ভাষা শহীদদের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। 🌺
​ফেব্রুয়ারি মানেই মাথা নত না করা। আসুন, আমরা শুদ্ধ বাংলার চর্চা করি এবং হৃদয়ে ধারণ করি আমাদের বর্ণমালাকে।
​সবুজ এই বাংলায় রক্তিম বর্ণমালা লিখে দিয়ে গেছেন যারা, সেই সালাম-বরকত-রফিক-জব্বারের প্রতি অতল শ্রদ্ধা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
​ ুশে #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #২১শে_ফেব্রুয়ারি #ভাষা_শহীদ #গর্বিত_বাঙালি

পুরানো বছরের সব প্রাপ্তি-অপ্রাপ্তি পেছনে ফেলে, নতুন এক দিগন্তের পথে যাত্রা শুরু হোক আজ থেকে। ২০২৬ সাল আমাদের সবার জীবনে ...
31/12/2025

পুরানো বছরের সব প্রাপ্তি-অপ্রাপ্তি পেছনে ফেলে, নতুন এক দিগন্তের পথে যাত্রা শুরু হোক আজ থেকে। ২০২৬ সাল আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য এবং নতুন নতুন সাফল্যের গল্প। 🌟
গত বছরটি যা কিছু শিখিয়েছে, তা পাথেয় করে পা রাখলাম ২০২৬-এ। কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তাকে এবং ধন্যবাদ জানাই সেইসব মানুষদের যারা চড়াই-উতরাইয়ে পাশে ছিলেন। ❤️
​আশা করি, ২০২৬ সালটি হবে স্বপ্ন পূরণের বছর হবে।
​আসুন, এই নতুন বছরে আমরা নিজেদের আরও একটু উন্নত করার চেষ্টা করি, মানুষের পাশে দাঁড়াই এবং প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলি।
​সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা! 🎊✨
​ #নতুনবছরেরশুভেচ্ছা ​ #নতুনবছর২০২৬ #শুভনববর্ষ #নতুনবছর২০২৬ #২০২৬

জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এর রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি।
31/10/2025

জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এর রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি।

২০২৫-২০২৬ অর্থবছরের বয়স্ক ভাতা,বিধবা ভাতা স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উ...
13/10/2025

২০২৫-২০২৬ অর্থবছরের বয়স্ক ভাতা,বিধবা ভাতা স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে, অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি, সুবিধাভোগী বাছাইয়ের নির্মিত অনলাইন আবেদন গ্রহণ, আবেদনের সময়সীমা ১৩/১০/২০২৫ হতে ০৬/১১/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত।

Address

Palash It House (পলাশ আইটি হাউজ)
Chandpur
3620

Opening Hours

Monday 10:00 - 23:30
Tuesday 10:00 - 23:30
Wednesday 10:00 - 23:30
Thursday 10:00 - 23:30
Sunday 10:00 - 23:30

Alerts

Be the first to know and let us send you an email when পলাশ আইটি হাউস - Palash It House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share