Times Communication

Times Communication Committed To Server Best Internet Service

IPL Live দেখতে খেলা দেখতে এখনি Visit করুনhttp://103.109.56.115/
12/04/2021

IPL Live দেখতে খেলা দেখতে এখনি Visit করুন

http://103.109.56.115/

27/12/2020

See Photo

ওয়েস্টার্ন আবাসিক হোটেল এর নিয়োগ বিজ্ঞপ্তি।
26/12/2020

ওয়েস্টার্ন আবাসিক হোটেল এর নিয়োগ বিজ্ঞপ্তি।

ম্যাসেঞ্জারে গ্লোবাল সমস্যা ................
10/12/2020

ম্যাসেঞ্জারে গ্লোবাল সমস্যা ................

এই ভিডিওটি আপনাদের WiFi ব্যবহারে অনেক সাহায্য করবে।
20/11/2020

এই ভিডিওটি আপনাদের WiFi ব্যবহারে অনেক সাহায্য করবে।

ওয়াইফাই কিভাবে হ্যাক করা যায় - গুগলের কাছে ইদানিং এমন প্রশ্ন অনেকেই করছেন। তাই জেনে রাখুন -আপনাদের ওয়া....

27/10/2020
12/08/2020

বাইরে থেকে ইন্টারনেট ব্যবসাকে যতটা সহজ ভাবেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবসা করা এতোটা সহজ নয়।

সস্তা রাউটারের কারনে নেট স্লো, একই যায়গায় অনেক রাউটারের সেম ফ্রিকোয়েন্সিতে ডাটা ট্রান্সমিট করার কারনে নেট স্লো, এক রাউটারে অনেক গ্রাহক কানেক্ট থেকে ফুল ট্রাফিক ইউজ করার কারনে নেট স্লো... সব দোষ আইএসপির।

সরকারী নির্দেশে সাইট ব্লক, গ্রাহক বলে সাইট খোলে না কেন? সব দোষ আইএসপির।

উন্নয়ন কাজে রাস্তা খোড়াখুড়ির কারনে মেইন লিংক ডাউন... নেট নাই... আইএসপির দোষ।

ডেসকো তার কাটে, সন্ত্রাসীরা তার কাটে, চোরে তার কাটে... সব দোষ আইএসপির।

এলাকার পাতি নেতারা ফ্রি কানেকশন চায়, ছেলেপেলেরা কার্ড দিয়ে ডোনেশন চায়, মস্তানেরা চা-পানির খরচ চায়. আইএসপি ব্যবসা করলে.. এগুলা মেইনটেইন করতে হবে।

বছরে ২ বার ঈদ আসে, আর আইএসপি ব্যবসায়ীদের কপাল পুড়ে।
ব্যবসা যেমনই হোক, এমপ্লয়িরা অপেক্ষায় থাকে বেতন-বোনাসের। ছুটির সময় আবার কেউ ডিউটি করতে চায় না... তাই ঈদের ছুটিতে সবাই আনন্দ করলেও ব্যবসা সামলাতে হয় আইএসপি মালিকদের।
ঈদের আগে মেথর, হিজরা, নাইট গার্ড, ডে গার্ড, বুয়া, দারোয়ান, এলাকার ছেলেপেলে সহ সবাইকে খুশি করা একজন আইএসপি ব্যবসায়ীর জন্য বাধ্যতামূলক।

গ্রাহকরা সময়মতো বিল দেয় না, ১০ দিন বিনা বিলে লাইন চালানোর পরে ব্লক করলে অন্য যায়গা থেকে লাইন নেয়, অন্য আইএসপি নিজ আইএসপির গ্রাহকদের মেসেজ পাঠায়, অনেকে মার্কেট নষ্ট করে সস্তায় অফার দিয়ে গ্রাহক নিতে চায়, অমুক-তমুক গুন্ডা লাইন ছিনিয়ে নিতে চায়, অমুক ভাই ব্যবসা করবে বলে তার এলাকায় ঢুকতে দেয় না. এগুলো আইএসপি ব্যবসায়ীদের
জন্য নিত্যদিনের ক্যাচাল।

কোথায় ঘুরতে গেলাম কিংবা কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম... শুনলাম লিংক ডাউন কিংবা পাওয়ার ডাউন... সব ফেলে দৌড় অফিসের দিকে..!!

অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করার পর বাসায় ফিরলাম, জামা-কাপড় পরিবর্তন করে ফ্রেশ হয়ে ভাত খেতে বসামাত্র, খবর পেলাম সার্ভিস ডাউন... খাবার ফেলে অফিসের দিকে দৌড় !!

এইরকম শত স্ট্রেস, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম নিয়েই আইএসপি ব্যবসায়ীদের সারাটা দিন কাটে। আমার এমন অনেকবার হয়েছে যে, খাওয়া রেখে, দাওয়াত রেখে, থিয়েটারে অর্ধেক মুভি দেখা বাকি রেখে, ঘুরতে যাওয়া ক্যান্সেল করে ইন্টারনেট সার্ভিস আপ রাখার জন্য কাজ করতে হয়েছে।

ঘুমে চোঁখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সার্ভারের কাজ অসম্পূর্ণ... তাই ঘুমানো যাবে না.. এটা এমন একটা কষ্টের অবস্থা যা কোনভাবেই এভয়েড করা যায় না। অনেক সময় সার্ভার রুমে টায়ার্ড হয়ে শক্ত ফ্লোরে ঘুমিয়ে গিয়েছি। ঘুম থেকে উঠে আবার কাজ করেছি।

এতোকিছুর পরেও এই ব্যবসাকে ছাড়তে পারি না। কারন এটা পেশার থেকে বেশি নেশার মতো হয়ে গিয়েছে। সার্ভিস সাপোর্ট দেয়া এবং কোয়ালিটি মেইনটেইন করাকে নিজের দায়িত্ব বলে মনে করাতে অনেক সময় চাইলেও কাজ ছেড়ে বের পারি না। মাঝে মধ্যে ভাবি ব্যবসার ট্র্যাক চেঞ্জ করবো... কিন্তু সেটা ভাবার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়..!! স্বপ্ন দেখি, কোন একদিন এইসব ঝামেলা উতরে গিয়ে আরামসে ব্যবসা করবো !!

09/08/2020

সিমিউই-৫ বিচ্ছিন্নঃ ইন্টারনেটের গতি নেমেছে অর্ধেকে
ইন্টারনেটে ধীরগতি ভর করেছে। রোববার সাকাল থেকেই গতি অর্ধেকে নেমে গেছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় অবস্থিত সিমিউই-৫ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাত ৯টার আগ পর্যন্ত এই গতি স্বাভাবিক হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

এ বিষয়ে বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দ্রুততার সঙ্গে সংযোগ সচল করার কজে ঘটনাস্থালে রওনা দিয়েছেন।

বিএসসিসিএল জেনারেল ম্যানেজার মির্জা কামাল আহমেদ ডিজিবাংলাকে বলেছেন, রবিবার সকালের দিকে আলিপুর নামক স্থানে ক্যাবল কাটা পড়েছে। ঘটনাস্থলে প্রকৌশলীরা পৌঁছেন। লাইন আপ করতে রাত ৯টা লেগে যেতে পারে। এখন শুধুমাত্র সিমিউই-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা সচল রাখা হয়েছে। স্যাটেলাইটের সক্ষমতা কম থাকায় পুরোপুরি ব্যাকআপ দেয়া সম্ভব হচ্ছে না। তবে দ্রুততার সঙ্গে সচল করতে এমডি স্যার ঘটনাস্থালে রওনা দিয়েছেন। আমরা আশা করছি রাত ৯টার পর গতি স্বাভাবিক হতে পারে।

Address

Comilla Road, Chandpur
Chadpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Times Communication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times Communication:

Share