26/01/2022
"বিয়ে দ্বীনের অর্ধেক"
بسم الله الرحمن الرحيم
In the name of Allah, Most Gracious, Most Merciful.
সমস্ত প্রশংসা এবং শোকরিয়া আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের রাব্ব।
আসসালামু আলাইকুম।
বিয়ে দ্বীনের অর্ধেক - এপটি সম্পূর্ণ বিজ্ঞাপন(Adv) মুক্ত।
আমাদের এপ্স গুলোতে কোনো প্রকার Ads নাই সম্পূন Ads Free এবং বিরক্তিকর অপ্রয়োজনীয় Notifications ও নেই । শুধু মাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের সৌন্দর্য কে তুলে দরার জন্য রাত দিন কাজ করে যাচ্ছি । আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যত এরকম আরো নতুন নতুন ইসলামিক অ্যাপ উপহার দিতে পারি "ইনশা আল্লাহ" ।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হলো— তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবনসঙ্গিনী, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম-প্রীতি, ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। ’ (সুরা রুম, আয়াত :২১)
বিয়ে আল্লাহর বিশেষ নেয়ামত ও রাসুল (সা.) এর গুরুত্বপূর্ণ সুন্নত। চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার। আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদাপূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ। বিয়ে ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান।
সমাজে সুন্দর ভাবে বেচে থাকার জন্যে এবং সুন্দর পারিবারিক জীবন পরিচালনার জন্যে যে কোন ধর্মেই বিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ইসলাম ধর্মে বিয়ে এর বেপারে কে অনেক গুরত্ত আরোপ করা হয়েছে । যেমন সমাজে বিয়ে কে ফরজ কাজ বা বাধ্যতামূলক করা হয়েছে।
কুরআন ও সুন্নাহ এর আলোকে জীবন পরিচালনা করার জন্যে আমাদেরকে আল্লাহর বিধি বিধান সম্পর্কে জানতে হবে । তাই নামাজ রোজা হজ্জ জাকাত এর মত বিয়ে ও প্রত্যেক মুসলিমদের জীবনে অনেক গুরত্তপূর্ণ এ জন্যে বিয়ের করার পূর্বে বিয়ের ব্যাপারে শরীয়ত এর বিধি নিষেধ জানাও ফরজ । আমাদের সমজে অনেকই আছে বিয়ের জন্যে দুয়া করে কিন্তু কুরআন সুন্নার আমল করে না ।
বিয়ে একটি ধর্মীয় বিষয়। তাই ধর্মীয় দিকনির্দেশনা মেনেই বিয়ে করা উচিত। যাতে জীবন বর্ণীল ও সুখময় হয়।
হাদীস শরীফে যে সকল গুনাবলীসম্পন্ন নারীকে বিবাহ করার জন্য উৎসাহিত করা হয়েছে; সেগুলো হলো—
১. দীনদার (ধার্মিক)।
২. উত্তম চরিত্র।
৩. সরলমতিত্ব।
আবূ হুরাইরাহ (রাঃ)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নারীদেরকে (সাধারণত) চারটি বিষয় দেখে বিয়ে করা হয়। তার ধন-সম্পদ, বংশমর্যাদা, তার রূপসৌন্দর্য এবং তার দীনদারী। তবে তুমি দীনদার নারী বিয়ে করো। অন্যথায় তুমি লাঞ্ছিত হবে। ( বুখারী, মুসলিম ও আবু দাউদ, হাদিস নং ২০৪৭)
আবদুল্লাহ বিন আমর (রাঃ)
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "গোটা দুনিয়াই হলো সম্পদ। আর দুনিয়ার মধ্যে পুণ্যবতী স্ত্রীলোকের চেয়ে অধিক উত্তম কোন সম্পদ নাই।" ( মুসলিম ও ইবনে মাজাহ, হাদিস নং ১৮৫৫)
আর একজন আদর্শ পাত্রের জন্য যে গুনাবলী থাকা দরকার; সেগুলো হলো—
১. ধার্মিকতা।
২. উত্তম চরিত্র।
৩. আর্থিক অবস্থা।
৪. আচার-ব্যবহার ও সৌজন্যবোধ।
৫. চেহারা।
কিন্তু দুঃখ জনক হলেও সত্যি যে, বর্তমান যুগের কিছু কিছু অভিভাবক বিয়ে কে কঠিন করে তুলেছে, দ্বীনদারি কে প্রাধান্য না দিয়ে তারা সমাজের প্রভাবশালী বিত্তবান ব্যক্তিদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে , তারা জানে না যে ধনবান এই সব কিছু না ।গভীর প্রাচুর্যের মালিক তো একদিন ফেরাউন ওহ ছিল ।
কালের গহ্বরে সেই ধনবান আজ ধুলিসাৎ ।
বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ারের সাথে নয়।
বিয়ে করার জন্য কেমন পাত্র পাত্রী দেখবেন ?
ছেলের কি আছে ? কি করে?
কত টাকা ইনকাম করে ?
ব্যাংকে কত টাকা আছে ?
এসব জিগ্গাস করবেন না।
জিগ্গাস করবেন : ছেলের মন কেমন, ছেলে দ্বীনদার কি না, ছেলে আল্লাহর জন্য কি করে, নবীর জন্য কি করে ..!
ProgrammeHasan
"বিয়ে দ্বীনের অর্ধেক" অ্যাপটিতে কুরআন (Quran) বাংলা এর আয়াত দলিল হিসেবে পেশ করা হয়েছে। এবং বুখারী শরীফ ও মুসলিম শরীফ থেকে হাদিস(Hadith) ও দলিল হিসেবে দেয়া হয়েছে। অ্যাপ টি সম্পূর্ণ বাংলা ভাষা ভাষীদের কথা মাথায় রেখে বানানো হয়েছে ।
উদ্দেশ্য-লক্ষ্য:
১. ইসলামের প্রচার ও দাওয়াত দান।
২. ইসলামী জ্ঞানের প্রসার ও মুসলমানদের অজ্ঞতা দূরীকরণ
৩.জ্ঞানগত, শিক্ষাগত ও সামাজিক পরামর্শ দানের মাধ্যমে জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে মানুষকে দিক নির্দেশনা প্রদান।
অ্যাপটির প্রচার ওহ প্রসারের জন্য অনেক অনুরোধ রইল।
“কেউ যদি হিদায়াতের পথে আহবান করে তাহলে সে তার অনুসারীর সমপরিমাণ সাওয়াব পাবে, তবে অনুসরণকারীদের সাওয়াব থেকে মোটেও কম করা হবে না। আর বিপথের দিকে আহবানকারী ব্যক্তি তার অনুসারীদের পাপের সমপরিমাণ পাপের অংশীদার হবে, তবে তাদের (অনুসরণকারীদের) পাপ থেকে মোটেই কমানো হবে না।”
[সুনান আত তিরমিজী : ২৬৭৪]
Jazāk Allāhu Khayran (جزاك اللهُ خيرًا)
Available on PlayStore.
App Links:
Android: https://play.google.com/store/apps/details?id=com.programmerhasan.biye_ordhek_deen