Smartmphone & Technology solution

Smartmphone & Technology  solution আসসালামু
আপনাদের স্মাটফোন জনিত যে কোনো সমস্যার সমাধন দেওয়াই পেইজ এর মূলউদ্দেশ্য।

26/11/2014

চালকবিহীন প্লেন, চালকবিহীন
কার আমরা দেখেছি।
প্রযুক্তি জগতে নতুন করে আরও
একটি জিনিস সংযুক্ত
হতে যাচ্ছে আর
তা হলো চালকবিহীন ট্রাক।
চালকবিহীন ড্রোন বিমান,
চালকবিহীন প্রাইভেট কারসহ অনেক
কিছুর পর এবার আসছে চালকবিহীন
পরিবহন ট্রাক। আর এই চালকবিহীন
ট্রাক নামানোর
ঘোষণা দিয়েছে বিশ্বের
খ্যাতনামা ট্রাক
প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেইমলার।
ডেইমলার এক বিবৃতিতে বলেছে,
তারা এমন একটি ট্রাক
তৈরি করছে যা চালক ছাড়াই ব্যস্ত
মহাসড়কে চলতে সক্ষম। তারা এই
ট্রাকের নাম দিয়েছে ‘মার্সিডিস-
বেঞ্জ ফিউচার ট্রাক ২০২৫’।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালিত এই
ট্রাকটিতে রাডার সেন্সর
এবং ক্যামেরার
মাধ্যমে ‘হাইওয়ে পাইলট সিস্টেম’
সংযুক্ত করা হয়েছে। যাতে চালক
ছাড়াই ট্রাকটি নিজে নিজেই
ট্রাফিক আইন মেনে চলাচল
করতে পারে। আবার নির্দিষ্ট
কোনো জায়গা থেকেও
ট্রাকটি নিয়ন্ত্রণ
করা যাবে বলে জানা গেছে।
ডেইমলারের একজন শীর্ষ
কর্মকর্তা উলফগ্যাং বার্নহার্ড
সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের
ফিউচার ট্রাক ২০২৫ (‘Future Truck 2025′)
পরিকল্পনায় বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত
করা হয়েছে,
ভবিষ্যতে যে সমস্যাগুলোর সম্মুখীন
হবেন ক্রেতারা সেগুলোর দিকেও
আগে থেকেই দৃষ্টি দেওয়া হচ্ছে।
আমাদের প্রধান উদ্দেশ্য,
ধারাবাহিকভাবে মানসম্মত
প্রযুক্তি বিশ্ব বাজারে নিয়ে আসা।
উল্লেখ্য, আগামী ১০ বছরের
মধ্যে চালকবিহীন এই
ট্রাকটি বাজারে আনতে ডেইমলার
এই ট্রাক নির্মাণ এবং গবেষণায়
ইতোমধ্যেই এক বিলিয়ন ইউরো খরচ
করেছে বলে জানানো হয়।

12/11/2014

আন্তর্জাতিক কল
চার্জ বাড়ানোর
প্রস্তাব
বিটিআরসি’র
বাংলাদেশ টেলিকমিউনিকেশন
রেগুলেটরী কমিশন (বিটিআরসি)
আন্তর্জাতিক টেলিফোন কল চার্জ
বাড়ানোর জন্য সরকারের
কাছে সুপারিশ করেছে। প্রস্তাবিত
সুপারিশে যে ১২ দেশের জন্য
আউটগোয়িং কল চার্জ বাড়ানোর
কথা বলা হয়েছে তার
মধ্যে আছে যুক্তরাজ্য, মালদ্বীপ, ইরাক ও
ফ্রান্স। সরকারের অনুমোদন পেলে এই
বর্ধিত চার্জ মোবাইল ও ল্যান্ড উভয়
ফোনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। একই
ভাবে প্রস্তাবে ইনকামিং কল চার্জ
না রাখার কথাও বলা হয়েছে।
দু’টি আন্তর্জাতিক
গেটওয়ে অপারেটরের অনুরোধের
প্রেক্ষিতে বিটিআরসি সম্প্রতি সরকারের
কাছে এই চার্জ বৃদ্ধির সুপারিশ
করেছে বলে জানিয়েছে।
নতুন এ প্রস্তাব
অনুযায়ী যুক্তরাজ্যে ল্যান্ড ফোন
থেকে কথা বলতে প্রতিমিনিটে খরচ
পড়বে ৩০ টাকা। মোবাইল
ফোনে কথা বলতেও একই খরচ পড়বে।
তবে বর্তমানে যুক্তরাজ্যে ফোন
করতে মিনিট প্রতি খরচ পড়ে ল্যান্ড
ফোনে ১৬ টাকা ও মোবাইল
ফোনে ২০টাকা। একই
ভাবে মালদ্বীপে কথা বলতে ল্যান্ডফোন
ও মোবাইল ফোনে প্রতি মিনিটের মূল্য
ধরা হয়েছে ৮০ টাকা যা আগে ছিল
মাত্র ৪০টাকা।
ফ্রান্সে কথা বলতে প্রতিমিনিট
বর্তমানের ১৬ টাকা থেকে বেড়ে ৩৫
টাকা এবং ওমানে ২৭
টাকা থেকে বেড়ে ৪০
টাকা লাগবে।
আগে ইরাকে ল্যান্ড লাইন
থেকে কথা বলতে লাগতো মিনিট
প্রতি ১২ টাকা অন্যদিকে নতুন মূল্য
অনুসারে লাগবে ১৮টাকা।
বর্তমানে মোবাইল ফোনে এ খরচ ১৪
টাকা, বর্ধিত মূল্য
অনুসারে লাগবে ২০টাকা।
জর্ডানে ফোন
করতে বর্তমানে লাগে ১০টাকা আর
মূল্য বাড়ার
পরে লাগবে ১৫টাকা প্রতিমিনিট।
মরোক্কোর জন্যে প্রতিমিনিটে কল
চার্জ বাড়বে ২৪ টাকা থেকে ৩২
টাকা।
আলজেরিয়া, চাদ, আইভরি কোস্ট,
লাইবেরিয়া ও সিয়েরা লিওনের
ক্ষেত্রেও ফোন কল চার্জ বৃদ্ধির
সুপারিশ করা হয়েছে।
উল্লেখ করা দরকার যে, মালদ্বীপ,
ইরাক, যুক্তরাজ্যসহ ১২ টি দেশেই প্রচুর
সংখ্যক বাংলাদেশী বাস করছেন।

অনলাইনে ছাত্র-ছাত্রীদের জন্যপড়ালেখার কিছুবাংলা ওয়েবসাইট২০১৪ নভেম্বর ০৯ ১৩:৫৯:১২ঘরে বসে অনলাইনে পড়ালেখারজন্যবাংলাদেশে ক...
11/11/2014

অনলাইনে ছাত্র-
ছাত্রীদের জন্য
পড়ালেখার কিছু
বাংলা ওয়েবসাইট
২০১৪ নভেম্বর ০৯ ১৩:৫৯:১২
ঘরে বসে অনলাইনে পড়ালেখার
জন্য
বাংলাদেশে কয়েকটি ওয়েবসাই
চালু হয়েছে। এই
সাইটগুলোতে বিভিন্ন শ্রেণির
পড়ালেখার
পাশাপাশি রয়েছে প্রতিযোগিত
বিভিন্ন মডেল টেস্ট।
অনলাইনে পড়ালেখার এরকম কিছু
বাংলা ওয়েবসাইট এবার
জেনে নিন।
শিক্ষক ডটকম
২০১২ সালের আগস্ট
মাসে যাত্রা শুরু করা শিক্ষক
ডটকমে কম্পিউটার বিজ্ঞান
থেকে শুরু করে পদার্থ, রসায়ন,
প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞান সহ
নানান বিষয়ে বাংলায়
লেকচার পাওয়া যায়। তাদের
কার্যক্রমের জন্য
সাইটটি ইতিমধ্যে ডয়চে ভেলে,
গুগল, ইন্টারনেট সোসাইটি ও
আইএসআইএফ থেকে পুরস্কার
পেয়েছে। সাইটটির ঠিকানা:
www.shikkhok.com।
খান অ্যাকাডেমি বাংলা
বিল গেটস তাঁর সন্তানদের
পড়াশোনার জন্য খান
অ্যাকাডেমির
সহায়তা নিয়েছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত
সালমান খানের তৈরি এই
ওয়েবসাইটটির পরিচয় এমনই
অসাধারণ। এই প্রতিষ্ঠানের
লেকচারগুলো বাংলায়
পেতে ভিজিট: http://
khanacademybangla.com।
সৃজনশীল ডটকম
একজন শিক্ষার্থী যেন ঘরে বসেই
তার সুবিধামত সময়ে স্কুলের
সিলেবাস
অনুযায়ী অধ্যায়ভিত্তিক ও
টার্মভিত্তিক যত খুশি তত
পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে
হয়েছে সৃজনশীল ডটকম
ওয়েবসাইটটি। এর
মাধ্যমে শিক্ষার্থী তার নিজের
প্রস্তুতি কেমন
হচ্ছে তা জানতে পারে।
এছাড়া সাইটটিতে পাঠ্যবইয়ের
বিভিন্ন বিষয়ের ওপর অডিও
ভিজ্যুয়াল টিউটোরিয়ালও
রয়েছে। সাইটটির ঠিকানা:
www.srijonshil.com।
চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম
ইংরেজি দৈনিক
ডেইলি স্টারের উদ্যোগে চালু
হওয়া এই ওয়েবসাইটে ইংরেজি ও
বাংলা উভয় মাধ্যমের
শিক্ষার্থীদের জন্য গণিত,
বিজ্ঞান ও ইংরেজির ওপর
বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে।
স্কুলের বিভিন্ন শ্রেণির
শিক্ষার্থীরা এ থেকে উপকৃত
হতে পারেন। সাইটটির ঠিকানা:
www.champs21.com।
ইউটিউবে অঙ্ক শেখান চমক হাসান
গণিতের মতো জটিল
বিষয়কে আনন্দের
সঙ্গে শেখানোর চেষ্টা করছেন
বুয়েটের সাবেক শিক্ষার্থী ও
বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গব
চমক হাসান। একসময়
সামনাসামনি অঙ্ক শেখালেও
এখন প্রবাসে থাকার কারণে তাঁর
মাধ্যম ইউটিউব চ্যানেল (http://
www.youtube.com/ChamokHasan)

শিক্ষক - অনলাইনে বাংলায় মুক্ত জ্ঞানের মেলা

04/11/2014

চীনের
লিনোভো কিনে নিলো মটোরোলা-
কে
চীনের লিনোভো কোম্পানি গুগলের
মটোরোলা মোবিলিটি ডিভিশনটি কিনে নিয়েছে।
২০১১ -তে গুগল ১২.৫ বিলিয়ন
ডলারে অধিগ্রহণ করে মটোরোলার
মোবিলিটি ডিভিশনটি।
তবে লেনোভো মাত্র ২.৯ বিলিয়ন
ডলারে অধিগ্রহণ
করেছে মটোরোলা মোবিলিটি। স্বল্প
মূল্যে হস্তান্তর করলেও, গুগল নিজেদের
অধিকারে রেখে দিচ্ছে মটোরোলার
যাবতীয় পেটেন্টের স্বত্বাধিকার।
উল্লেখ্য, বিপুল সংখ্যক পেটেন্টের
অধিকার হস্তগত করতেই গুগল ২০১১-
তে সেসময়ের জন্য উচ্চমূল্যে ক্রয়
করেছিল এই হার্ডওয়্যার কোম্পানি।
এ অধিগ্রহণের ফলে লেনোভো মটো ও
ড্রয়েড-ব্র্যান্ডেড সব হ্যান্ডসেট
এবং এর ৩,৫০০ জন কর্মীর দায়িত্ব নিল
যাদের মধ্যে ২,৮০০ জন
কর্মী আমেরিকায় বসে দায়িত্ব পালন
করছে। মালিকানা হস্তানতরের
কারণে এরই মধ্যে মটোরোলার ব্র্যান্ড
লোগোতে পরিবর্তন আনা হয়েছে।
অবশ্য ফোন
নির্মাতা হিসেবে লিনোভা-ও
তাদের নিজস্ব হ্যান্ডসেট
বিক্রিতে যথেষ্ট সাফল্য পেয়েছে।
বর্তমানে পৃথিবীতে এই কোম্পানির
পিসি-ই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
২০০৫ সালে আইবিএম’এর পারসোনাল
কম্পিউটার ব্যবসাটি কিনে নেয়ার পর
থেকে এ পর্যন্ত
তারা পিসি তৈরিতে প্রথম
অবস্থানটি ধরে রেখেছে। এ
ছাড়া এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের
মোবাইল ফোনের একটি বড় বাজার
তৈরি হয়েছে যদিও তাদের
পন্যগুলি উত্তর আমেরিকা ও পশ্চিম
ইউরোপের বাজারে পৌঁছায় নি।
লিনোভো’র ইউরোপ, মধ্যপ্রাচ্য
এবং আফ্রিকার দায়িত্বপ্রাপ্ত
প্রেসিডেন্ট আইমার
ডি লেঙ্ককোয়েসায়িং বিবিসি কে বলেছেন,
"আমরা এখন মটোরোলা-ব্র্যান্ডেড
পন্যকে আবারও চীনে পরিচিত করার
পরিকল্পনা গ্রহন করছি।" তিনি এ সময়
মটোরোলার প্রধান অফিস আগের
মতো শিকাগোতেই
থাকবে বলে জানান এবং এ
মুহুর্তে কর্মী ছাটাই না করার বিষয়টিও
নিশ্চিত করেন। লিনোভো’র
প্রেসিডেন্ট আরো বলেছেন যে,
ইউরোপের
মার্কেটে তারা মটোরোলা এবং উঠতি বাজারের
দেশগুলোতে লিনোভা ফোন
দিয়ে ব্যবসা করবেন। কিছু কিছু
দেশে উভয় ব্র্যান্ডের পন্য
নিয়ে বাজারে থাকবে তাদের
প্রতিষ্ঠান।

23/10/2014

এবার ৫১২ জিবির মেমোরি কার্ড!
আপনার
মেমোরি কার্ডারের
ধারণক্ষমতা কতোটুকু?
আট
জিবি (গিগাবাইট)?
১৬
জিবি?
অথবা ৩২
জিবি;
এই
তো? এতোকুটু ধারণক্ষমতার
মেমোরি কার্ড দিয়েও
যদি আপনি আপনার ডাটা সংরক্ষণ
না করতে পারেন,
তবে আপনি কিনে নিতে পারের ৫১২
জিবির মেমোরি কার্ড।
মেমোরি কার্ড নির্মাতা প্রতিষ্ঠান
স্যানডিস্ক বাজারে এনেছে এখন
পর্যন্ত বিশ্বের
সবচেয়ে বেশি ধারণক্ষমতার এই কার্ড।
দামটাও একটু বেশি। ৫১২ জিবির
মেমোরি কার্ড কিনতে আপনাকে খরচ
করতে হবে ৮০০ ডলার।
৫১২ মেগাবাইট ধারণক্ষমতার
মেমোরিকার্ড বাজারে আনার ঠিক
দশ বছর পর ৫১২ জিবির মেমোরি কার্ড
এনে সবাইকে চমকে দিলো স্যানডিস্ক।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মনে করেন
একটি মেমোরি কার্ডকে দুই
টেরাবাইট (২০০০ জিবি) পর্যন্ত ধারণ
ক্ষমতায় উন্নীত করা সম্ভব।
স্যানডিস্ক মনে করে নতুন
মেমোরি কার্ডটি উচ্চমাত্রার
ভিডিও রেকর্ডে দারুণ সহায়ক হবে।
বিশেষ করে ফোর-কে ফরম্যাটের
ভিডিও নির্মাণের সময়
মেমোরি নিয়ে ভাবনা অনেকটাই
কমিয়ে দিবে এই মেমোরি কার্ড।
ফোর-কে ফরম্যাটের এক মিনিটের
ভিডিওর আকারই হয়ে যায় অন্তত পাঁচ
গিগাবাইট।
স্যানডিস্কের প্রেসিডেন্ট দিনেশ
বাহাল বিবিসিকে বলেন, ‘ফোর-
কে ভিডিও ধারণের সময়
মেমোরি নিয়ে চিন্তায়
পড়ে যাওয়ার বিষয়টি থেকেই
আমরা বেশি ধারণ ক্ষমতার
মেমোরি কার্ড বানানোর
প্রেরণা পাই।
আশা করি সমস্যা কিছুটা হলেও
সমাধান হবে।’

21/10/2014

ইবোলা নিয়ন্ত্রণে জুকারবার্গের
২৫ মিলিয়ন ডলার
দান
ইবোলা নিয়ন্ত্রণে প্রয়োজন বিপুল
পরিমাণ অর্থ। আর অর্থ সাহায্য
নিয়ে এগিয়ে এসেছেন ফেসবুক এর
সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
তিনি এ ভাইরাস প্রতিরোধে ২৫
মিলিয়ন ডলার দান করবেন। জুকারবার্গ
নিজে ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট
দিয়েছেন। তার দানের অর্থ
যাবে সিডিসি ফাউন্ডেশনের
তহবিলে। সিডিসি একটি দাতব্য
সংস্থা যারা সেন্টারস ফর
ডিজিজেস কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর
পক্ষে বিভিন্ন সরকারী স্বাস্থ্য
সংস্থার জন্যে অর্থ সংগ্রহ ও বিতরণ
করে থাকে।
ফেসবুক পোস্টে জুকারবার্গ লিখেছেন,
‘ইবোলা যেন আর
ছড়িয়ে পরতে না পারে এবং তা যেন
এইচআইভি অথবা পোলিও’র
মতো বিশ্বজুড়ে একটি দীর্ঘ
স্থায়ী স্বাস্থ্য সমস্যার
সৃষ্টি না করে যার বিরূদ্ধে আমাদের
বিশাল আয়োজনে কয়েক যুগ ধরে লড়াই
চালিয়ে যেতে হয় -
সে কারণে আমাদের
ইবোলাকে নিয়ন্ত্রন করতে হবে।
আমরা বিশ্বাস করি আমাদের অনুদান
হবে সবচেয়ে কম
সময়ে ইবোলা প্রতিরোধে সিডিসি ও
বিশেষজ্ঞদেরকে শক্তিশালি করার
উপায়।’ যৌথভাবে এ অনুদান দিচ্ছেন
জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা।
দ্যা ক্রনিকল ফিলানথ্রফি’র মতে মার্ক
ও প্রিসিলা জুকারবার্গ ২০১৩ সালের
সর্ববৃহৎ দাতা। কারণ গত বছর তার
দু’জনে মিলে দান করেছেন মোট ১
বিলিয়ন ডলার যার বেশির ভাগ অংশই
তারা দান করেছিলেন সিলিকন
ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশন-এ।
তাদের আয়ের বড় অংশটিই
আসে ফেসবুকের ১৮ মিলিয়ন শেয়ার
থেকে।
স্বাস্থ্য সংস্থাগুলি জানিয়েছে যে,
ইবোলার ওষুধ, সাহায্যকর্মীদের
সুরক্ষা পোষাক এবং মৃতদের নিরাপদ
দাফনের জন্যে বিপুল অর্থ প্রয়োজন। আর
এ যাবত প্রাপ্ত অনুদান
ইবোলা নিয়ন্ত্রণের জন্যে যথেষ্ট নয়।
জাতিসংঘের হিসেব
মতে ইবোলা প্রতিরোধে এই মূহুর্তে ১
বিলিয়ন ডলার প্রয়োজন।
উল্লেখ্য, এখন পর্যন্ত পশ্চিম আফ্রিকার
গিনি, লাইবেরিয়া ও
সিয়েরা লিওনে ৩ হাজারের
বেশি মানুষ ইবোলার
কারণে মারা গেছে এবং ৮
হাজারেরও বেশি মানুষ এ
ভাইরাসে আক্রান্ত হয়েছে।

17/10/2014

অ্যান্ড্রয়েড ললিপপ
অবমুক্ত
সব গুঞ্জনের অবসান
ঘটিয়ে অবশেষে অ্যান্ড্রয়েড এল
আনুষ্ঠানিক ভাবে পরিচিত হল
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ নামে। গুগল
তার অফিসিয়াল ব্লগে এ সংক্রান্ত
খবর পোস্ট করে লক্ষ
কোটি প্রযুক্তি প্রেমী মানুষের
কৌতুহল মিটিয়েছে।
অ্যান্ড্রয়েড কিটক্যাট-এর
পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড
ললিপপ’কে সবার
সামনে আনতে পেরে গুগল
দারূনভাবে খুশি। কারণ তাদের
মতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী লক্ষ
কোটি মানুষের প্রয়োজন পূরণ করার
মতো করেই ললিপপকে ডিজাইন
করা হয়েছে। গুগলের অন্যতম বৃহৎ,
উচ্চাকাঙ্খী প্রকল্প অ্যান্ড্রয়েড
ললিপপ শুধু ভোক্তা নয়, ডেভেলপারদের
জন্যেও সূচনা করতে যাচ্ছে নতুন দিনের।
টিভি, কার, পরিধেয় পণ্য, স্মার্টফোন -
সকল প্লাটফর্মেই একই
অপারেটিং সিস্টেমের এই
উচ্চাভিলাসী পরিকল্পনা কতটা সময়োপযোগী তা সময়ই
বলে দেবে।
ম্যাটেরিয়াল ডিজাইন
অ্যাপ্রোচকে কাজে লাগিয়ে ললিপপ-
কে করা হয়েছে আরও আকর্ষণীয় ও
প্রাণবন্ত। এর একটি বিশেষ আকর্ষণীয়
বৈশিষ্ট্য
হলো জরুরী মিটিং চলা কালে কিম্বা প্রিয়
মানুষের সাথে ডিনার করার
মূহুর্তে ডিভাইসটিকে এমন করে লক
করে রাখা যাবে যখন এটি শুধু
অনুমোদিত ব্যক্তির ফোন বা ম্যাসেজ
রিসিভ করবে। আর ব্যবহারকারী লক
করা স্ক্রীনেই সরাসরি গুরুত্বপূর্ণ
তথ্যটি দেখে নিতে পারবেন ।
যেহেতু আজকাল এক ডিভাইস
নানা কাজে ব্যবহার করা হয় তাই
সে বিষয়টিকে মাথায়
রেখে এতে নতুন ব্যাটারী সেভার
অ্যাপ যুক্ত করা হয়েছে যা আগের
তুলনায় ৯০ মিনিট বেশি সময়
ডিভাইসকে সচল রাখবে। ফলে চার্জ
দেয়ার সুযোগ না থাকলেও
সহজে মনে আতঙ্ক সৃষ্টি হবে না।

05/10/2014

প্লেনে মোবাইল
ফোন ব্যবহারের
অনুমতি মিলল
বিমানের যাত্রীদের মোবাইল
ফোনে একটি কল করতে এখন পর্যন্ত
এয়ারপোর্ট টার্মিনালে পৌঁছানোর
জন্যে অপেক্ষা করতে হয়। কিন্তু
ইউরোপিয়ান এভিয়েশন
সেফটি এজেন্সি (ইএএসএ)
যাত্রীদেরকে বিমানে ভ্রমণকালীন
সময়ে মোবাইল ফোনসহ অন্যান্য
ইলেক্টনিক ডিভাইস ব্যবহারের
অনুমতি দিয়েছে।
সম্প্রতি তারা নিজেদের
নিরাপত্তা পর্যালোচনা শেষে ঘোষণার
মাধ্যমে এই অনুমতি প্রদান
করে জানিয়েছে যে, ইলেক্টনিক
ডিভাইস বিমানের নিরাপত্তার
ক্ষেত্রে কোনরূপ হুমকি সৃষ্টি করে না।
ইএএসএ উড়োজাহাজের
জন্যে নিরাপত্তা সংক্রান্ত
সিদ্ধান্ত গ্রহণের
বিধিমালা তৈরি করে থাকে।
তাদের মতে প্রতিটি এয়ারলাইনেরই
উচিত বহনযোগ্য সবকয়টি ইলেক্টনিক
ডিভাইস ব্যবহারের
বিষয়ে বিধিমালা তৈরির
পূর্বে বিমানের চলাচলের প্রক্রিয়ায়
ঐ ডিভাইসগুলির সিগনাল কোন রকম
বাধা সৃষ্টি করে কিনা তা পর্যালোচনা প্রক্রিয়ার
মধ্যে দিয়ে নির্ধারণ করা।
কাজটি করতে যেহেতু কিছু সময়ের
প্রয়োজন তাই হয়তো কিছু কিছু
এয়ারলাইনে মোবাইল ফোন ব্যবহারের
ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার
হতে কিছু সময় লাগবে।
অবস্থা বিশ্লেষণে অনুমান করা যায়
যে, ভিন্ন ভিন্ন এয়ারলাইন মোবাইল
ফোন ব্যবহারের বিষয়ে ভিন্ন ভিন্ন
নীতিমালাও প্রনয়ন করতে পারে।
তবে যতোই মোবাইল ফোন ব্যবহারের
অনুমতি থাকুক না কেন যাত্রীরা কোন
অবস্থায়ই ৩৩ হাজার ফুট
উপরে থাকাকালীন সময়ে কোনও
সিগনালই পাবেন না। তাই অবশ্য করেই
এয়ারলাইনগুলিকে বিমানে যাত্রীদের
ফোন ও ওয়াই-ফাই কার্যকর
করতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এখন
পর্যন্ত কেবলমাত্র ব্রিটিশ এয়ারওয়েজ-
এর লন্ডন থেকে নিউ ইয়র্ক-এ যাতায়াত
করা একটি মাত্র প্লেনের
বিজনেসক্লাস যাত্রীরা ওয়াই-ফাই
ব্যবহার ও মেসেজ পাঠানোর
অনুমতি পেয়ে থাকেন। কিন্তু এখনও
ব্রিটিশএয়ারওয়েজ যাত্রীদের
ফোনে কথা বলাকে সমর্থন দিচ্ছেন
না। কারণ তারা যাত্রীদের
মধ্যে জরিপ চালিয়ে জেনেছেন যে,
বিমান চলাকালীন
সময়ে ফোনে কথা বলার অনুমতি দেয়ার
বিষয়ে যাত্রীরাই শঙ্কিত এই
ভেবে যে, তাতে হয়তো তাদের
আশে পাশের সকল যাত্রীই
সারাটাক্ষণ কানে ফোন
লাগিয়ে কথা বলতে থাকবেন।

23/09/2014

মোবাইল
অপারেটরদের
সম্পর্কে অভিযোগ
শুনবে বিটিআরসি
সম্প্রতি বাংলাদেশ
টেলিকমিউনিকেশন
রেগুলেটরী কমিশন(বিটিআরসি) -এর
মিডিয়া ও পাবলিকেশনস পরিচালক
জনাব জাকির হোসেন খান সংবাদ
মাধ্যমকে জানিয়েছেন, ‘গ্রাহকদের
আরো উন্নততর টেলিকম সেবা দেয়ার
জন্যে আমরা একটি অ্যাপ্লিকেশন
তৈরি করছি। এটি গ্রাহদের
কাছে সিটিও (কমনওয়েলথ
টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন)-
এর ৫৪তম বার্ষিক সম্মেলনের আগেই
পৌঁছে যাবে।’
আগামী ৮-১২সেপ্টেম্বর
বাংলাদেশে অনুষ্ঠিত
হতে যাচ্ছে সিটিও’র ৫৪ তম বার্ষিক
সম্মেলন। আর এই
সম্মেলনকে সামনে রেখে বিটিআরসি মোবাইল
অপারেটরদের সেবার মান সম্পর্কিত
অভিযোগ জানাতে গ্রাহকদের
জন্যে একটি অ্যাপ তৈরি করছে।
দেশে এ ধরনের অ্যাপ তৈরির উদ্যোগ
এটাই প্রথম।
আশা করা হচ্ছে আগামী কাল সম্মেলন
শুরুর আগেই তা মোবাইল গ্রাহকদের
কাছে পৌঁছে যাবে। উদ্বোধনের
কয়েকদিনের মধ্যেই এটি অভিযোগ গ্রহন
শুরু করবে। মোবাইল অ্যাপ্লিকেশন ও
তাদের ওয়েবসাইটের সাথে সম্পূর্ণ
সমন্বয় করতে আরো কয়েকদিন লাগবে।
এমনটিই জানাচ্ছে বিটিআরসি।
অ্যাপটি চলবে মূলতঃ অ্যান্ড্রয়েড
প্লাটফরমে। গুগল প্লে ও অন্যান্য
অ্যান্ড্রয়েড স্টোর থেকে তা সংগ্রহ
করা যাবে।
গত রোববার অ্যাপ্লিকেশনটির
প্রস্তুতকারক প্রতিষ্ঠান
এমসিসি তাদের ড্রাফট্
অ্যাপটি বিটিআরসি’র কাছে হস্তান্তর
করেছে। যদিও গত
জানুয়ারীতে ঢাকা মেট্রোপলিটন
পুলিশ-এর তৈরি অ্যান্ড্রয়েড
অ্যাপটি ছিল কোন
সরকারী প্রতিষ্ঠানের তৈরি প্রথম
অ্যাপ। এমসিসি সরকারের ১০০ অ্যাপ
প্রকল্পের আওতায় মোবাইল সেবার
অভিযোগ জানানোর অ্যাপটি কিন্তু
প্রথমে তৈরি করে নি। গত
আগস্টে তৈরি তাদের প্রথম
অ্যাপটি ছিল বঙ্গবন্ধুকে নিয়ে।
তবে এখনো সেটির উদ্বোধন হয় নি।
বিটিআরসি’র অ্যাপে তাদের
ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য, রূপরেখা,
অর্জনসহ অন্যান্য তথ্য সংযুক্ত থাকবে।
কিছুদিন আগে বিটিআরসির
চেয়ারম্যান সুনীল কান্তি বোস
গ্রাহকদের অভিযোগ
সম্পর্কে মোবাইলফোন অপারেটরদের
উদাসীনতার ব্যাপারে অসন্তোষ
প্রকাশ করেছিলেন।
মনে করা হচ্ছে সরকারী সেবা প্রান্তিক
গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার ও
তার মান নিশ্চিত করার বিটিআরসি’র
এই উদ্যোগ সেই অসন্তোষের
প্রেক্ষিতে নেয়া অন্যতম পদক্ষেপ।

23/09/2014

আজ
থেকে জিপি গ্রাহকদের
জন্যে বিনামূল্যে ফেসবুক
গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৫
কোটির সীমা স্পর্শ করেছে। আর এই
অভাবনীয় সাফল্যকে আরো আনন্দময়
করতে গ্রামীণফোন আজ ১৫ই সেপ্টেম্বর
থেকে তার গ্রাহকদের জন্য
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত
বিনামূল্যে ফেসবুক ব্যবহারের সুযোগ
দিচ্ছে। গ্রামীণফোন
ব্যবহারকারীরা প্রতিদিন রাত
১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সুযোগ
গ্রহণ করতে পারবেন। গতকাল এক
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ
মার্কেটিং অফিসার অ্যালেন
বঙ্কে এক ঘোষণায় এ
কথা জানিয়েছেন।
বাংলাদেশে মোবাইল ফোন
গ্রাহকদের জন্যে কোন অপারেটরের
কাছ থেকে এ ধরণের অফার এটাই প্রথম।
এটি গ্রামীণফোনের ‘সবার
জন্যে ইন্টারনেট’ কার্যক্রমের
একটি অংশ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয়
সামাজিক যোগাযোগের
মাধ্যমটি যে কোন ফোনসেট
থেকে ব্যবহার করা যবে। এর
জন্যে জিপি গ্রাহককে কোন রকম
ডাটা রিচার্জ করতে হবে না,
করতে হবে না নির্দিষ্ট কোন
রেজিস্ট্রেশন।
ফেসবুক বিশ্বব্যাপি শত শত মিলিয়ন
মানুষকে সংযুক্ত করেছে। আর
বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়।
এখানে বেশির ভাগ ইন্টারনেট
ব্যবহারকারী ফেসবুক’কে সবচেয়ে বড়
অনলাইন সেবা হিসেবে গ্রহণ
করেছেন। দেশে এখন ১১ কোটির
বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার
করছেন। আর দিন দিন ডাটা সার্ভিস
গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তারপরেও গ্রামীণের পর্যবেক্ষণ বলছে,
এখনও আমাদের অধিকাংশ জনগণ
ইন্টারনেট ব্যবহারের
উপকারীতা সম্পর্কে অবহিত নন।
গ্রামীণ তাই তার সব
গ্রাহককে ইন্টারনেট
ব্যবহারে উৎসাহিত করতে একে সহজ ও
সহজলভ্য করার এই উদ্যোগ গ্রহণ করেছে।

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smartmphone & Technology solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share