Nasirnagar Jubo Unnayan ICT Center

Nasirnagar Jubo Unnayan ICT Center compiuter training school

বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।১. ক্ষ = ক+ষ২. ষ্ণ = ষ+ণ৩. জ্ঞ = জ+ঞ৪. ঞ্জ = ঞ+জ৫. হ্ম = হ+ম৬. ঞ্চ = ঞ+চ৭. ঙ...
27/02/2023

বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।
১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান,
উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর,
সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য)
নিচের যুক্তবর্ণের
তালিকাটি বাংলা সঠিকভাবে

লেখতে সহায়ক হতে পারে।
এখানে বাংলায় ব্যবহৃত
২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর
বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায়
প্রচলিত নয়।
ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
ক্ত = ক + ত; যেমন- রক্ত
ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
ক্য = ক + য; যেমন- বাক্য
ক্র = ক + র; যেমন- চক্র
ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
ক্স = ক + স; যেমন- বাক্স
খ্য = খ + য; যেমন- সখ্য
খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,
অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
গ্য = গ + য; যেমন- ভাগ্য
গ্র = গ + র; যেমন- গ্রাম
গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য,
গ্র্যাজুয়েট
গ্ল = গ + ল; যেমন- গ্লানি
ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,
ব্যঙ্গ্যোক্তি
ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
চ্ব = চ + ব; যেমন- চ্বী
চ্য = চ + য; যেমন- প্রাচ্য
জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
জ্ব = জ + ব; যেমন- জ্বর
জ্য = জ + য; যেমন- রাজ্য
জ্র = জ + র; যেমন- বজ্র
ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
ট্ব = ট + ব; যেমন- খট্বা
ট্ম = ট + ম; যেমন- কুট্মল
ট্য = ট + য; যেমন- নাট্য
ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড্ড = ড + ড; যেমন- আড্ডা
ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
ড্য = ড + য; যেমন- জাড্য
ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ
ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:
অত্যন্ত বিরল)
ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
ণ্য = ণ + য; যেমন- পূণ্য
ৎক = ত + ক; যেমন- উৎকট
ত্ত = ত + ত; যেমন- উত্তর
ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
ত্ন = ত + ন; যেমন- যত্ন
ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
ত্ম = ত + ম; যেমন- আত্মা
ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
ত্য = ত + য; যেমন- সত্য
ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
ৎল = ত + ল; যেমন- কাৎলা
ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
থ্য = থ + য; যেমন- পথ্য
থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
দ্গ = দ + গ; যেমন- উদ্গম
দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
দ্দ্ব

স্ত্রী = n g k z Shift+d
বউ = n g+s
হৃদয় = i a l Shift+w
সর্ব = n h Shift+a
পর্ব = r h Shift+A
ঋতু = g+a k s
বর্ষা = h Shift+N Shift+A f
র‍্যাব = v Shift+z f h
কৃষক = j a Shift+n j
চাক = y f j g
সুগন্ধা = n s o b+g Shift+L f
পর্যন্ত = r w Shift+A b g k
বন্ধু = h b g Shift+L s
কম্পিউটার = j d m g r g s t f v
পৃথিবী = r a d Shift+K h Shift+D
চন্দ্রবিন্দু = y b g l z d h b g l s
সমৃদ্ধশালী = n m a l Shift+L Shift+m f Shift+v Shift+D
জ্ঞান = u g Shift+i f b
কৃষ্ণ = j a Shift+N g Shift+B
স্বপ্ন = n g h r g b

✍️সংগৃহীত ✍️

02/08/2022

সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) জাতীয় ই-সার্ভিস বাস প্রতি.....

02/08/2022
মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই দিনটি শুধু শোকের নয়, গৌরবেরও। ১৯৫২ সাল...
20/02/2022

মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই দিনটি শুধু শোকের নয়, গৌরবেরও। ১৯৫২ সালের আজকের এই দিনে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে রক্ত দেয় ভাষা সৈনিকরা। যা বিশ্ব ইতিহাসে বিরল, পৃথিবীর কোন জাতি নিজের ভাষায় কথা বলার জন্য রক্ত দেননি।

25/12/2021

Hi

14/11/2021

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন‍্য রইলো শুভকামনা।

24/09/2021

Thanks

10/08/2021

জানুয়ারী-জুন ২১ এবং এপ্রিল-জুন ২১ ইং এর ০৩ ও ০৬ মাস মেয়াদী কোর্সের চুড়ান্ত পরীক্ষার সম্ভব্য তারিখ আগামী ১১ আগষ্ট থেকে ১৭ আগষ্ট পর্যন্ত।

বিনামূল্যে ভ্যাকসিন নিনমূল্যবান জীবন বাঁচানপরিবারকে নিরাপদ রাখুনআগামী এক সপ্তাহে দেশব্যাপী নতুন করে এক কোটি মানুষকে টিক...
03/08/2021

বিনামূল্যে ভ্যাকসিন নিন
মূল্যবান জীবন বাঁচান
পরিবারকে নিরাপদ রাখুন

আগামী এক সপ্তাহে দেশব্যাপী নতুন করে এক কোটি মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রতিটি ইউনিয়নে তিনটি করে বুথ করা হচ্ছে। প্রতিটি বুথ থেকে ২০০ জন করে, এক ইউনিয়নে প্রতিদিন ৬০০ ব্যক্তিকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। আপনার বয়স যদি ১৮ বছর হয়ে থাকে, তাহলে শুধু ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে বুথে যান এবং পরিবারের প্রাপ্তবয়স্ক সবাইকে নিয়ে টিকা নিন।

করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিন আমদানি করেছে সরকার। মহামারি মোকাবিলায়, ৭ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে নতুন করে এক কোটি মানুষকে টিকার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর প্রতিমাসে এককোটি ডোজ টিকা দেওয়ার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যত দ্রুত সম্ভব দেশের প্রতিটি নাগরিককে টিকার আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।

পরিবারের সুরক্ষার জন্য নিজে টিকা নিন এবং পরিবারের সদস্যদের টিকা দিন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। জীবন বাঁচলে, পরিবার বাঁচবে, জীবিকা বাঁচবে। প্রতিটি পরিবার সুরক্ষিত হলে, সমাজ সুরক্ষিত হবে, সুরক্ষিত হবে পুরো দেশ, অব্যাহত থাকবে জীবন-জীবিকা ও অর্থনীতির চাকা। মানুষের জীবন বাঁচাতে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে সরকার, এখন নিজের পরিবারকে বাঁচাতে টিকা নেওয়ায় দায়িত্ব আপনার। ভোটার আইডি কার্ড নিয়ে আপনার নিকটস্থ বুথে যান, দ্রুত টিকা নিন।

13/05/2021

যুব উন্নয়ন আই‌সি‌টি সেন্টা‌রের পক্ষ থেকে জানাই সকল প্রবাসী ভাই ও অভিভাবকদের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

14/04/2021

করোনাভাইরাসের বিস্তর রোধকল্পে মন্ত্রিপরিষদের নিদের্শনার আলোকে যুব উন্নয়ন আই‌সি‌টি সেন্টার এর সকল কার্যক্রম সাময়িক বন্ধের নোটিশ।

Address

Nasirnagar, Brahmanbaria
Brahmanbari
3440

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712135014

Alerts

Be the first to know and let us send you an email when Nasirnagar Jubo Unnayan ICT Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share