Rainbow It Solution-RITS

Rainbow It Solution-RITS Build Your Dream Rainbow IT Solution Is One Of The Leading Business Process Outsourcing Solution Providers In Bangladesh. If You Didn’t, Then Congratulations!

Rainbow IT Solution Was Founded In 2012 and Has Since Been Successfully In Operation To Help People For Build A Bright Future. Our Main Activities Include IT And IT Based Value Added Services. We Bring Together People, Processes And Technologies To Enable More Effective And Dynamic Use Of Information Technology And Communication. We Empower Businesses With Value-Based Innovative Solutions And Se

rvices By Offering Our Expertise In What We Do Best That Allows You To Focus On What You Do Best – Your Core Business. Internet Is So Important Nowadays That It Becomes A Part Of Your Daily Routine. You Can Read The Newspaper, Check Your Email, Update Your Facebook Status, Shop Online For Christmas Gifts, Skype With Friends, Search On Google And So On. You Can Almost Do Anything Through The Internet. But Did You Know You Can Also Making Money Online? This Is A Great Opportunity For You. Some May Say It’ll Be Too Complicated Or May Require Many Professional Skills To Make Money Online. Because You Probably Heard Of Many Ways To Make Money Online Like Building A Website, Writing Blogs, Getting An Online Freelance Job, Making Apps Etc., It May All Become Discouraging. Unless You’re An Expert In One Of These Areas, Then You’ll Most Likely Have No Clue How To Make Any Money From It.

03/08/2025

📢 চাকরির সুযোগ — অনলাইন অফিসে ফুলটাইম চাকরি!
আমাদের অনলাইন অফিসে ২০ জন ছেলে-মেয়ে নিয়োগ দেওয়া হবে। যারা সিরিয়াসলি কাজ শিখতে এবং ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি দারুণ সুযোগ।
🔸 পদের সংখ্যা: ২০ জন
🔸 কাজের ধরন: ফুলটাইম (অনলাইন অফিস)
🔸 অফিস টাইম: সকাল ৯টা – সন্ধ্যা ৬টা
🔸 বিরতি: দুপুর ১.৩০ – ২.০০ (৩০ মিনিট)
🔸 ছুটি: মাসে ১ দিন
🔸 অফিস লোকেশন: আদমদিঘি, বগুড়া
💰 বেতন কাঠামো:
✅ ১ম মাস: ট্রেনিং ও পারফরম্যান্স যাচাইয়ের জন্য ৫,০০০ – ৬,০০০ টাকা
✅ ৩ মাস পর থেকে: ভালো কাজ হলে বেতন বৃদ্ধি পাবে ১০,০০০ – ১৫,০০০ টাকায়
✅ পরবর্তীতে: দক্ষতা ও কাজের মান অনুযায়ী ২০,০০০+ টাকা পর্যন্ত বেতন বাড়বে
💡 পারফরম্যান্স ভালো হলে প্রতি ৩ মাসে ইনক্রিমেন্টের সুযোগ আছে
✅ যোগ্যতা:
দায়িত্বশীল, সময়ানুবর্তী এবং শেখার আগ্রহ থাকতে হবে
অভিজ্ঞতা না থাকলেও চলবে, ট্রেনিং দেয়া হবে
📞 আবেদন করতে কল করুন / ইনবক্স করুন:
📱 01722213367
💬 ইনবক্সে “Job” লিখে পাঠিয়ে দিন

20/12/2022

বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।
১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান,
উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর,
সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য)
নিচের যুক্তবর্ণের
তালিকাটি বাংলা সঠিকভাবে ল
িখতে সহায়ক হতে পারে।
এখানে বাংলায় ব্যবহৃত
২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর
বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায়
প্রচলিত নয়।
ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
ক্ত = ক + ত; যেমন- রক্ত
ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
ক্য = ক + য; যেমন- বাক্য
ক্র = ক + র; যেমন- চক্র
ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
ক্স = ক + স; যেমন- বাক্স
খ্য = খ + য; যেমন- সখ্য
খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,
অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
গ্য = গ + য; যেমন- ভাগ্য
গ্র = গ + র; যেমন- গ্রাম
গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য,
গ্র্যাজুয়েট
গ্ল = গ + ল; যেমন- গ্লানি
ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,
ব্যঙ্গ্যোক্তি
ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
চ্ব = চ + ব; যেমন- চ্বী
চ্য = চ + য; যেমন- প্রাচ্য
জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
জ্ব = জ + ব; যেমন- জ্বর
জ্য = জ + য; যেমন- রাজ্য
জ্র = জ + র; যেমন- বজ্র
ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
ট্ব = ট + ব; যেমন- খট্বা
ট্ম = ট + ম; যেমন- কুট্মল
ট্য = ট + য; যেমন- নাট্য
ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড্ড = ড + ড; যেমন- আড্ডা
ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
ড্য = ড + য; যেমন- জাড্য
ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ
ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:
অত্যন্ত বিরল)
ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
ণ্য = ণ + য; যেমন- পূণ্য
ৎক = ত + ক; যেমন- উৎকট
ত্ত = ত + ত; যেমন- উত্তর
ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
ত্ন = ত + ন; যেমন- যত্ন
ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
ত্ম = ত + ম; যেমন- আত্মা
ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
ত্য = ত + য; যেমন- সত্য
ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
ৎল = ত + ল; যেমন- কাৎলা
ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
থ্য = থ + য; যেমন- পথ্য
থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
দ্গ = দ + গ; যেমন- উদ্গম
দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
দ্দ্ব
স্ত্রী = n g k z Shift+d
বউ = n g+s
হৃদয় = i a l Shift+w
সর্ব = n h Shift+a
পর্ব = r h Shift+A
ঋতু = g+a k s
বর্ষা = h Shift+N Shift+A f
র‍্যাব = v Shift+z f h
কৃষক = j a Shift+n j
চাক = y f j g
সুগন্ধা = n s o b+g Shift+L f
পর্যন্ত = r w Shift+A b g k
বন্ধু = h b g Shift+L s
কম্পিউটার = j d m g r g s t f v
পৃথিবী = r a d Shift+K h Shift+D
চন্দ্রবিন্দু = y b g l z d h b g l s
সমৃদ্ধশালী = n m a l Shift+L Shift+m f Shift+v Shift+D
জ্ঞান = u g Shift+i f b
কৃষ্ণ = j a Shift+N g Shift+B
স্বপ্ন = n g h r g b

15/12/2022

😎 ধরুন বন্ধুর কম্পিউটারে ফেসবুক লগিন করেছেন। এমন সময় কারেন্ট বা নেট চলে গেলো!😩 এখন আপনার ফেসবুক একাউন্ট লগআউট করবেন কিভাবে?😣 চলুন যেনে নেই এর জন্য সহজ সল্যুশন । ✅
➡️ Google Chrome ওপেন করার পর প্রেস করুন Ctrl + Shift + N
দেখবেন একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। 😃😃 ব্যাস এবার যা ইচ্ছা তা ব্রাউজিং করুন বা লগিন করুন উইন্ডো টি কেটে দেয়া মাত্রই সকল হিস্টোরি এবং ক্যাশ সয়ক্রিয় ভাবে ডিলিট হয়ে যাবে। ✅ নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদে রাখুন। পোষ্ট শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে সেভ করে রাখতে পারেন। 🤝

15/12/2022

😨🥶গুগল ক্রমে একটি ট্যাব ক্লোজ করতে গিয়ে অন্য ট্যাব ক্লোজ করে ফেলেছেন?
✅ সমস্যা নেই প্রেস করুন Ctrl + Shift + Tab
😃😃ক্লোজ করে ফেলা ট্যাব আবারো ফেরত আসবে।
টেকনলজি রিলেটেড তথ্য পেতে পেইজটি ফোলো করে রাখতে পারেন।

"হোয়াটসঅ্যাপ ডাউন"
25/10/2022

"হোয়াটসঅ্যাপ ডাউন"

উইন্ডোজ বিটলকার কি? এর সুবিধা ও ব্যবহারের নিয়ম জানুনউইন্ডোজ বিটলকার হলো উইন্ডোজ কম্পিউটার এর একটি অসাধারণ ফিচার যা সম্পর...
16/10/2022

উইন্ডোজ বিটলকার কি? এর সুবিধা ও ব্যবহারের নিয়ম জানুন

উইন্ডোজ বিটলকার হলো উইন্ডোজ কম্পিউটার এর একটি অসাধারণ ফিচার যা সম্পর্কে অধিকাংশ উইন্ডোজ ব্যবহারকারী জানেন না। এই পোস্টে জানবেন উইন্ডোজ বিটলকার কি, কিভাবে কাজ করে, এর সুবিধা ও ব্যবহারের নিয়ম সম্পর্কে।

উইন্ডোজ বিটলকার কি?
বিটলকার হলো উইন্ডোজ এর ন্যাটিভ সিকিউরিটি ফিচার যা দ্বারা যেকোনো ড্রাইভে থাকা ফাইল এনক্রিপ্ট করা যায়। মূলত যেকোনো ফাইলকে সর্বোচ্চ সুরক্ষা প্রদানে উইন্ডোজ বিটলকার ব্যবহৃত হয়ে থাকে। এনক্রিপট করা ফাইল ডিক্রিপ্ট করতে নির্দিষ্ট কি (Key) বা সহজ কথায় পাসওয়ার্ড এর প্রয়োজন হয়।

উইন্ডোজ বিটলকার কিভাবে কাজ করে?
TPM বা Trusted Platform Module নামে একটি হার্ডওয়্যার উপাদানের মাধ্যমে উইন্ডোজ বিটলকার কাজ করে। বিটলকার হার্ড ড্রাইভের জন্য কি তৈরী করে যা উক্ত ড্রাইভ অ্যাকসেস করতে কাজে লাগে। আবার একটি রিকভারি কি ও রয়েছে যা আসল কি ভুলে গেলে কাজে আসবে। এই রিকভারি কি অবশ্যই নিরাপদ কোনো স্থানে সংরক্ষণ করতে হয়।

বিটলকার হচ্ছে একটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সিক্যুরিটি ব্যবস্থা যা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত হয়ে আসছে। কম্পিউটারে কোনো ড্রাইভ যদি বিটলকার দিয়ে লক করা হয় তাহলে সেই ড্রাইভে প্রবেশ করতে চাইলে নির্দিষ্ট পাসওয়ার্ড এন্টার করতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে আলাদা রিকভারি কি দিয়ে ড্রাইভ আনলক করা যাবে। তবে এই রিকভারি কি এবং পাসওয়ার্ড উভয়ই যদি হারান তাহলে ডাটা হারাতে হবে।
বিটলকার ব্যবহারের সুবিধা
বিটলকার মূলত কম্পিউটার ড্রাইভ এনক্রিপ্ট করে, এই বিষয়ে তো ধারণা পাওয়া গেলো। মূলত ডাটা ব্রিচ বা হ্যাক এর হাত থেকে কম্পিউটারকে সুরক্ষা প্রদান করে বিটলকার। TPM মডিউল ব্যবহার করে সম্পূর্ণ ড্রাইভকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে বিটলকার। চাইলে Active Directory তে অটোমেটিক সেভ হওয়ার জন্য বিটলকার সেটাপ করা যায়।

ফাইল এনক্রিপ্ট করতে কোনো ধরনের বাড়তি সফটওয়্যারের দরকার নেই উইন্ডোজ বিটলকার এর ক্ষেত্রে। এটা উইন্ডোজের মধ্যে বিল্ট-ইন থাকে। এছাড়া ড্রাইভের রিড ও রাইট স্পিডে তেমন কোনো আহামরি প্রভাব ফেলেনা বিটলকার। আবার বিটলকার সেটাপ করাও বেশ সহজ যা এই পোস্ট থেকেই শিখতে পারবেন।

বিটলকার ব্যবহার করতে কি লাগে?
বলে রাখা ভালো যে, কিছু কিছু কম্পিউটার বা ড্রাইভে বিটলকার কাজ করবেনা। নিম্নোক্ত অপারেটিং সিস্টেমগুলোতে উইন্ডোজ বিটলকার কাজ করেঃ

উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ ৭ এর Ultimate ও Enterprise এডিশন (TPM ভার্সন কমপক্ষে ১.২ বা তার বেশি ও চালু থাকতে হবে)
উইন্ডোজ ৮ ও ৮.১ এর Pro ও Enterprise এডিশন
উইন্ডোজ ১০ বা ১১ এর Pro, Education ও Enterprise এডিশন
উইন্ডোজ সার্ভার ২০০৮ বা নতুন
এসবের পাশাপাশি কম্পিউটারে এডমিনিস্ট্রেটর হিসেবে লগিন করতে হবে। এছাড়া রিকভারি কি প্রিন্ট করতে প্রিন্টার প্রয়োজন হবে (ঐচ্ছিক)।
উইন্ডোজ বিটলকার ব্যবহারের নিয়ম
বিটলকার চালু করতে স্টার্ট মেন্যু এর সার্চবক্সে Manage Bitlocker লিখে সার্চ করুন। এছাড়া Device Encryption সেকশনে ডেডিকেটেড সেকশনে এই সেটিংস পেয়ে যাবেন। উল্লেখ্য যে উইন্ডোজ ১০ হোম এডিশনে বিটলকার কাজ করেনা। আপনার কম্পিউটারে বিটলকার সাপোর্ট করলে Turn on Bitlocker অপশন চালু করে এক ক্লিকে ফিচারটি ব্যবহার করতে পারবেন। এরপর নতুন সেটিংস দেখতে পাবেন, যেখান থেকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।

এবার সিস্টেম সেটিংস ও কনফিগারেশন চেক করে আপনার কম্পিউটারে বিটলকার কাজ করবে কিনা তা যাচাই করবে উইন্ডোজ। যদি আপনার কম্পিউটারে TPM মডিউল বন্ধ থাকে, তবে তা অটোমেটিক চালু করবে উইন্ডোজ। এই ধাপে কম্পিউটার এক বা একাধিকবার চালু করে আপনার কম্পিউটার প্রস্তুত কিনা তা যাচাই করার প্রয়োজন হতে পারে।

এনক্রিপশন শুরু হওয়ার আগে একটি পাসওয়ার্ড দিতে বলা হবে। প্রতিবার আপনার কম্পিউটার চালু করার পর ঐ ড্রাইভ অ্যাকসেস করার সময় এটি ব্যবহৃত হবে। আপনি চাইলে এটি ম্যানুয়ালি প্রদান করতে পারেন বা ইউএসবি ড্রাইভও ব্যবহার করতে পারেন।

👉 উইন্ডোজ পিসির নিরাপত্তার জন্য এই সেটিংগুলো চালু করুন

এবার রিকভারি কি সেটিংস দেখতে পাবেন যে পিন কম্পিউটার অ্যাকসেস করতে না পারলে তখন ব্যবহৃত হবে। উইন্ডোজ ১০ এ save the file to your Microsoft account, save to a flash drive, save to a local or cloud file, print the recovery key manually অপশন দেখতে পাবেন। আপনার যে অপশনটির সুবিধার মনে হয়, সেটি সিলেক্ট করুন।
এরপর Next এ ক্লিক করলে আপনার ড্রাইভের কতটুকু অংশ এনক্রিপ্ট করতে চান তা সিলেক্ট করতে বলা হবে। “Used disk space only” ও “whole drive” এই দুইটি অপশন পাবেন। Used disk অপশনটি অনেক দ্রুত কাজ করে এবং নতুন কম্পিউটার ও ড্রাইভের জন্য এটি ভালো অপশন। আবার ইতিমধ্যে ব্যবহৃত ড্রাইভের ক্ষেত্রে Whole Drive অপশনটি অধিক কার্যকরী। উল্লেখ্য যে Whole drive সিলেক্ট করলে এই প্রক্রিয়া একটু বেশি সময় নিবে।

উইন্ডোজ ১০ বিল্ড ১৫১১ বা এর চেয়ে নতুন ভার্সনের ক্ষেত্রে এনক্রিপশন মোড সিলেক্ট করতে বলা হতে পারে। এখান থেকে Compatible অপশনটি রিমুভেবলল ড্রাইভের জন্য ভালো ও পুরোনো কম্পিউটারেও কাজ করে। আর New অপশনটি ডিভাইস স্টোরেজ এর ক্ষেত্রে কাজ করে। Run Bitlocker System check বাটনে ক্লিক করলে আপনার এনক্রিপশন প্রসেস শুরু হওয়ার আগে উইন্ডোজ সিস্টেম চেক করবে। এবার কম্পিউটার ম্যানুয়ালি রিস্টার্ট করুন ও পাসওয়ার্ড প্রদান করুন। এবার আপনি সিলেক্ট করা ড্রাইভ এনক্রিপ্ট করতে প্রস্তুত কিনা তা জিজ্ঞেস করা হলে Confirm করুন।

👉 উইন্ডোজ পিসিতে স্টোরেজ খালি করার উপায়

বিটলকার ব্যবহার করে ফাইল এনক্রিপ্ট হওয়ার সময় নির্ভর করে কতগুলো বা কী পরিমাণ ফাইল এনক্রিপ্ট করছেন তার উপর। নতুন কম্পিউটারে খুব দ্রুত,প্রায় ২০মিনিটের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। অন্যদিকে পুরোনো কম্পিউটারের ক্ষেত্রে ২ থেকে ৩ঘন্টাও সময় লাগতে পারে। আপনার যদি দ্রুত এনক্রিপ্ট করতে হয় তবে Used Disk space only অপশন সিলেক্ট করুন।

বিটলকার ডিক্রিপ্ট করার নিয়ম
আপনার ফাইলের এনক্রিপশন এর প্রয়োজন না হলে তা যেকোনো সময় ডিক্রিপ্ট করতে পারবেন। কন্ট্রোল প্যানেলের manage Bitlocker বা device encryption settings অপশনে প্রবেশ করে Turn off Bitlocker অপশন পেয়ে যাবেন। আপনাকে বিষয়টি কনফার্ম করতে বলা হলে কনফার্ম করুন ও কম্পিউটার রিস্টার্ট করুন।

এভাবে বেশ সহজে উইন্ডোজ বিটলকার ব্যবহার করতে পারবেন। আপনার কম্পিউটারে থাকা গুরত্বপূর্ণ ফাইল এনক্রিপ্ট করে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পারবেন।

উইন্ডোজ ১০ এর মধ্যে বিজ্ঞাপন বন্ধ করার নিয়মবর্তমানে বেশিরভাগ অনলাইন অ্যাপ বা সেবা বিনামূল্যে ব্যবহার করা গেলেও বিজ্ঞাপন...
16/10/2022

উইন্ডোজ ১০ এর মধ্যে বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম

বর্তমানে বেশিরভাগ অনলাইন অ্যাপ বা সেবা বিনামূল্যে ব্যবহার করা গেলেও বিজ্ঞাপন এর মধ্যে সচরাচর একটি বিষয় হয়ে গেছে। এমনকি প্রিমিয়াম কম্পিউটার ওএস উইন্ডোজ এর মধ্যেও বিজ্ঞাপন দেখা যায়।

উইন্ডোজ ১০ এর মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কৌশলে বিজ্ঞাপন প্রদর্শন করে মাইক্রোসফট। টাস্কবার, নোটিফিকেশন প্যানেল, এমনকি উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারও সাজেশনের নামে মাইক্রোসট প্রদত্ত বিজ্ঞাপন দেখায়।

একজন নিয়মিত ব্যবহারকারীর ক্ষেত্রে এসব বিজ্ঞাপন অনেক সময় মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে। তাই ব্যবহারকারী হিসেবে আপনি এসব এড বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন। মাইক্রোসফট নিজেই সেই সুযোগ প্রদান করছে। এই পোস্টে জানবেন উইন্ডোজ ১০ এর ভেতরকার প্রমোশনাল কনটেন্ট বন্ধ করার নিয়ম।

লক স্ক্রিন টিপস ও সাজেশন
লকস্ক্রিনে বিং থেকে সংগ্রহ করে কনটেন্ট প্রদর্শন করে মাইক্রোসফট। তবে ডিফল্টভাবে উইন্ডোজ ১০ লক স্ক্রিন টেক্সটে ভরা থাকে, যাতে কোনো সময় বিভিন্ন স্থানের ছবি তথ্য ইত্যাদি থাকে। আবার অনেক সময় মাইক্রোসফট এর বিভিন্ন সেবা, যেমনঃ এজ, মাইক্রোসফট একাউন্ট, ইত্যাদি ব্যবহার সম্পর্কে টিপস এর নামে বিজ্ঞাপন দেখানো হয়।

Settings এ প্রবেশ করুন
Personalizion অপশনে প্রবেশ করুন
Lock Screen সিলেক্ট করুন
Get Fun Facts, Tips, and More এর পাশে থাকা টোগল অফ করে দিন
এই সেটিংস খুঁজে না পেলে প্রথমে যেকোনো একটি কাস্টম লক স্ক্রিন ওয়ালপেপার সেট করুন। উল্লেখিত সেটিংস থেকে লকস্ক্রিনে নোটিফিকেশনও প্রয়োজন না হলে বন্ধ করতে পারবেন। লকস্ক্রিন যদি আপনার কাছে বিরক্তিকর মনে হয় তবে এটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে ফিংগারপ্রিন্ট বা ফেস রেকনিশন এর পর লকস্ক্রিন বাইপাস এর সেটিংসও করা যাবে।

প্রোমোটেড অ্যাপস
ইতিমধ্যে প্রি-ইন্সটলড গেমস ও লাইভ টাইল এর কারণে উইন্ডোজ ১০ এর স্টার্ট মেন্যু বেশ পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা। এর উপর আবার সাজেশনস হিসেবে নিজেদের অ্যাপের প্রচারণার চালায় মাইক্রোসফট। আবার অনেক সময় মাইক্রোসফট এর এজ ব্রাউজারে সুইচ করার অপশনও দেখতে পাবেন স্টার্ট মেন্যুতে।

স্টার্ট মেন্যুতে থাকা এসব সাজেশনস নামের বিজ্ঞাপন বন্ধ করতেঃ

Settings এ প্রবেশ করুন
Personalizion অপশনে প্রবেশ করুন
Start সিলেক্ট করুন
Show Suggestions Occasionally in Start option এর পাশে থাকা টগল বন্ধ করে দিন
উইন্ডোজ এর স্টার্ট স্ক্রিনে থাকা কোনো লাইভ টাইল আপনাকে বিরক্ত করলে More অপশনে হোভার ওভার করে তারপর Turn Live Tile Off সিলেক্ট করলে এই ফিচার বন্ধ হয়ে যাবে। আপনি যদি উক্ত অ্যাপ একেবারে মুছে ফেলতে চান তাহলে রাইট ক্লিক করে Uninstall অপশন সিলেক্ট করুন।

টাস্কবার ও অ্যাকশন সেন্টার এড
টাস্কবারে মাঝেমধ্যে এজ ব্রাউজারে সুইচ করতে বা অন্য যেকোনো ধরনের বিজ্ঞাপনমূলক পপ-আপ চোখে পড়বে অনেকের। এসব বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি পেতেঃ

Settings এ প্রবেশ করুন
System সিলেক্ট করুন
Notifications & Actions সিলেক্ট করুন
Get Tips, Tricks, and Suggestions As You Use Windows এর পাশে থাকা সুইচ বন্ধ করে দিন
এছাড়া Show Me the Windows Welcome Experience অপশনের পাশে থাকা সুইচও বন্ধ করে দিন। এই অপশন বন্ধ করে দিলে Windows আপডেট এর পর প্রমোশনাল সাজেশন দেখানো হবেনা।

আবার অনেক সময় নোটিফিকেশন হিসেবে দেখানো এড আসে কম্পিউটার ম্যানুফ্যাকচারার, যেমনঃ এইচপি, ডেল, ইত্যাদি থেকে। আপনি যদি এসব স্পনসরড নোটিফিকেশন বন্ধ করতে চান, তবে নিচের প্রক্রিয়া অনুসরণ করুনঃ

Settings এ প্রবেশ করুন
System সিলেক্ট করুন
Notifications & Actions সিলেক্ট করুন
ম্যানুফ্যাকচার দ্বারা ইন্সটল করা অব্যবহৃত অ্যাপ এর পাশে থাকা টোগল অফ করে দিন
এছাড়া চাইলে অপ্রয়োজনীয় এসব অ্যাপ সরাসরি আনইন্সটলও করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ ফিচারের কোনো অ্যাপ আনইন্সটল করতে যাবেন না।

ফাইল এক্সপ্লোরার এড
মাইক্রোসফট প্রোডাক্ট এর বিজ্ঞাপন এসে পৌঁছেছে ফাইল এক্সপ্লোরারে। ওয়ানড্রাইভ বা অফিস ৩৬৫ এর মত বিভিন্ন সেবায় সাবস্ক্রাইব করার বিজ্ঞাপন দেখানো হয় উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার অ্যাপে। আপনার কম্পিউটারের স্টোরেজ ব্রাউজ করার সময় দেখানো এসব এড আপনি চাইলে বন্ধ করতে পারেন।
ফাইল এক্সপ্লোরার থেকে এসব এড সরাতে প্রদত্ত নিয়ম অনুসরণ করুনঃ

ফাইল এক্সপ্লোরার এর View ট্যাবে ক্লিক করুন
এবার Options সিলেক্ট করুন ও View সিলেক্ট করুন
এবার নিচের দিকে স্ক্রল করে Show Sync Provider Notifications অপশন থেকে টিক মার্ক তুলে দিন
এভাবে খুব সহজে উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারে প্রদর্শিত বিজ্ঞাপনকে চিরবিদায় জানাতে পারেন মুহুর্তের মধ্যেই।

টার্গেটেড এড
উইন্ডোজ ডিভাইস ব্যবহারের সময় আপনার পছন্দের বিষয় নোট করে মাইক্রোসফট প্রদত্ত একটি এডভার্টাইজিং আইডি তৈরি হয়। এটি মূলত বিভিন্ন অ্যাপে সামঞ্জস্যপূর্ণ (relevant) বিজ্ঞাপন দেখায়। উইন্ডোজের বিল্ট-ইন এড বন্ধ করার এই প্রক্রিয়ায় চাইলে টার্গেটেড এড বন্ধ করে দিতে পারেন। এডভার্টাইজিং আইডি ব্যবহার বন্ধ করতেঃ

Settings এ প্রবেশ করুন
Privacy সিলেক্ট করুন
General সিলেক্ট করুন
Let Apps Use Your Advertising ID অপশনটি বন্ধ করে দিন
উল্লেখ্য যে এই অপশন বন্ধ করলে আপনার ইন্টারেস্ট এর সাথে মিলেনা এমন এডও প্রদর্শিত হতে পারে। তবে এডভার্টাইজিং আইডি ব্যবহার বন্ধ করলে আপনার ডিভাইস ব্যবহারের তথ্য পাবেনা মাইক্রোসফট ও তা কারো সাথে শেয়ারও করতে পারবেনা।

Somoi TV Youtube channel Hack.
16/10/2022

Somoi TV Youtube channel Hack.

নতুন উইন্ডোজ অ্যাপ ও সার্ফেস কম্পিউটার প্রকাশ করল মাইক্রোসফটঅ্যাপল ও গুগল এর মত টেক জায়ান্টগুলো সম্প্রতি ঘটে যাওয়া ইভে...
13/10/2022

নতুন উইন্ডোজ অ্যাপ ও সার্ফেস কম্পিউটার প্রকাশ করল মাইক্রোসফট
অ্যাপল ও গুগল এর মত টেক জায়ান্টগুলো সম্প্রতি ঘটে যাওয়া ইভেন্টে তাদের নতুন প্রোডাক্ট ও প্রযুক্তি ঘোষণা করেছে। এবার এই তালিকায় যুক্ত হলো মাইক্রোসফট এর নাম। গতরাতে সারফেস ল্যাপটপ ৫, সারফেস প্রো ৯, সারফেস স্টুডিও ২+, এই নতুন প্রোডাক্টগুলো ঘোষণা করেছে মাইক্রোসফট। ব্র‍্যান্ড-নিউ মাইক্রোসফট ৩৬৫ অ্যাপের পাশাপাশি কিছু নতুন ওয়ার্ক-ফ্রম-হোম একসেসরিজও নিয়ে এসেছে মাইক্রোসফট। এছাড়া উইন্ডোজে আসছে অ্যাপল টিভি অ্যাপ। ব্যবহার করা যাবে অ্যাপল আইক্লাউড ফটোও! চলুন জেনে নিই মাইক্রোসফটের নতুন এসব পণ্য সম্পর্কে।

সারফেস ল্যাপটপ ৫
আগের জেনারেশনের সাথে তুলনা করলে বেশ কিছু পরিবর্তন চোখে পড়বে সারফেস ল্যাপটপ ৫ এ। তবে সেই আগের মত ১৩.৫ইঞ্চি ও ১৫ইঞ্চি সাইজে পাওয়া যাবে নতুন সারফেস ল্যাপটপ। ছোট সাইজের সারফেস ল্যাপটপ ৫ পাওয়া যাবে Sage ও Sandstone কালারে, এছাড়া Platinum ও Matte Black কালারেও পাওয়া যাবে উভয় সাইজের ভ্যারিয়েন্ট।

তবে পোর্ট এর ক্ষেত্রে কোন আপডেট থাকছেনা নতুন সারফেস ল্যাপটপে, এখানে পাবেন একটি ইউএসবি-এ পোর্ট, একটি ৩.৫মি.মি. হেডফোন জ্যাক, একটি সারফেস কানেক্ট পোর্ট, এবং একটি ইউএসবি-সি পোর্ট। থাকছে থান্ডারবোল্ট ৪ সাপোর্ট, যার ফলে ৪কে মনিটর কানেক্ট করা যাবে ও আরো ভালো স্পিডে বড় ফাইল ট্রান্সফার করা যাবে।
উভয় সাইজের নতুন সারফেস ল্যাপটপে ১২জেনারেশন ইন্টেল প্রসেসর রয়েছে – ১৩ইঞ্চি মডেল আই৫ ও আই৭, এবং ১৭ইঞ্চি মডেল শুধুমাত্র আই৭ প্রসেসর ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সারফেস ল্যাপটপ ৫ এর দাম শুরু ১,০০০ডলার থেকে।

সারফেস প্রো ৯
গতবছরের সারফেস প্রো ৮ মডেলে বেশ বড় আপগ্রেড আসে, উক্ত মডেলে ভালো ক্যামেরা, থান্ডারবোল্ট ৪ পোর্ট, স্লিম পেন ২ সাপোর্ট, ইত্যাদি ফিচার আসে। এবারের সারফেস প্রো ৯ মডেলে উক্ত ফিচারগুলোর পাশাপাশি আরো যোগ হয়েছে দুইটি ভার্সন থেকে নিজের পছন্দেরটি বেছে নেওয়ার সুযোগ। ১২জেনারেশনের আই৫ বা আই৭ প্রসেসর ভ্যারিয়েন্ট থেকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। থাকছে একটি ৫জি মডেল যা কোয়ালকম এর মাইক্রোসফট এসকিউ৩ চিপ দ্বারা চলবে। কয়েকটি কালারে ডিভাইসটি পাওয়া যাবে।
তবে মাইক্রোসফট জানিয়েছে ইন্টেল মডেলটি নিলে গত বছরের চেয়ে ৫০% অধিক শক্তিশালী পারফরম্যান্স ফেখা যাবে। তবে ৫জি মডেলে ব্যাটারি লাইফ অপেক্ষাকৃত ভাল। মাইক্রোসফট প্রদত্ত তথ্যমতে ৫জি ভ্যারিয়েন্ট ১৯ঘন্টা ব্যাটারি ব্যাকাপ প্রদান করে, যেখানে ইন্টেল ভ্যারিয়েন্ট ১৫.৫ঘন্টা পর্যন্ত টিকতে পারে। সারফেস প্রো ৯ এর দাম শুরু ১,০০০ডলার থেকে।

সারফেস স্টুডিও ২+
সারফেস টুডিও ২ বের করার প্রায় ৪ বছর পরে অবশেষে নতুন সারফেস স্টুডিও এর দেখা মিললো, নতুন মডেল এর নাম সারফেস স্টুডিও ২+। মূলত গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অল-ইন-ওয়ান পিসি হিসাবে কাজ করবে এটি। বাহ্যিক দিক দিয়ে আগের ভার্সনের মত হলেও পোর্ট এর দিক দিয়ে আপগ্রেড এসেছে। এখানে পেয়ে যাবেন ৪টি ইউএসবি-সি/থান্ডারবোল্ট পোর্ট, দুইটি ইউএসবি-এ পোর্ট, হেডফোন জ্যাক ও ইথারনেট কানেক্টর। এছাড়া এক্সটার্নাল ডিসপ্লে সাপোর্ট রয়েছে যা দ্বারা ৬০হার্টজ রিফ্রেশ রেটের ৩টি ৪কে ইউএইচডি মনিটির সাপোর্ট করবে সারফেস স্টুডিও ২+।

বড় পরিবর্তন এসেছে নতুন মডেলের হার্ডওয়্যারেও। ১১জেনারেশনের ইন্টেল কোর i7-11370H প্রসেসর ও Nvidia GeForce RTX 3060 গ্রাফিক্স কার্ড এর পাশাপাশি উইন্ডোজ ১১ প্রো দ্বারা চলবে সারফেস স্টুডিও ২+। মাইক্রোসফট প্রদত্ত তথ্যমতে ৫০% ফাস্টার সিপিউ পারফরম্যান্স ও ডাবল গ্রাফিক্স আউটপুট পাওয়া যাবে পূর্বের ডিভাইসের তুলনায়। স্টুডিও ২+ এর সাথে সারফেস পেন, সারফেস কিবোর্ড ও সারফেস মাউস বান্ডেল হিসেবে বিক্রি করবে মাইক্রোসফট। সারফেস স্টূডিও ২+ এর দাম শুরু হবে ৪,৫০০ডলার থেকে।
অন্যান্য একসেসরিজ
উল্লেখিত প্রোডাক্টগুলোর পাশাপাশি আরো কিছু প্রোডাক্ট ঘোষণা করেছে মাইক্রোসফট। চলুন বাকি প্রোডাক্টগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।

প্রেজেন্টার+: এই ব্লুটুথ ডিভাইসটি মাইক্রোসফট টিমস ব্যবহার করে প্রেজেন্টেশন দেখাতে ব্যবহার হবে। এটি ব্যবহার করে সাউন্ড মিউট ও আনমিউট করার পাশাপাশি মিটিং রুমেও জয়েন করা যাবে। ডেডিকেটেড বাটন দ্বারা মাইক্রোসফট টিমসে যেকোনো অ্যাকশন কাস্টমাইজ করা যাবে। প্রেজন্টার+ এর দাম ৮০ডলার।
অডিও ডকঃ মাইক্রোসফট অডিও ডকে রয়েছে ১৫-ওয়াট উফার ও ৮-ওয়াট ট্যুইটারস এর স্পিকার, মাইক্রোফোন ও একটি কম্পিউটার চার্জার যা একটি সুন্দর ডিজাইনের মধ্যে উপস্থাপন করা হয়েছে। চারটি পোর্টের পাশাপাশি রয়েছে দুইটি মনিটর কানেক্ট লরার সুবিধা। এছাড়াও নয়েস রিডাকশন সুবিধাযুক্ত মাইক রয়েছে। অডিও ডক এর দাম পড়বে ২৫০ডলার।
এডাপটিভ একসেসরিজঃ লিমিটেড মোবিলিটিযুক্ত মানুষদের সুবিধার্থে বেশ কিছু এডাপটিভ এসেসরিজও ঘোষনা করেছে মাইক্রোসফট। এর মধ্যে রয়েছে এডাপটিভ মাউস, প্রোগ্রামেবল বাটন ও কম্পিউটারের সাথে ওয়্যারলেসলি কানেক্ট করার জন্য একটি হাব।
মাইক্রোসফট ৩৬৫
শুধুমাত্র হার্ডওয়্যার নয়, সফটওয়্যার এর দিক দিয়েও নতুনত্ব নিয়ে এসেছে মাইক্রোসফট। মাইক্রোসফট ৩৬৫, মাইক্রোসফট এজ ও বিং এর মধ্যে এসেছে নতুন ক্রিয়েটর ফিচার। মাইক্রোসফট ৩৬৫ এ নতুন মাইক্রোসফট ডিজাইনার অ্যাপ রয়েছে যা গ্রাফিক্স, ইনভাইটেশন, ডিজিটাল পোস্টকার্ড, ইত্যাদি তৈরীতে ব্যবহার করা যাবে। ওপেনএআই এর DALL-E 2 দ্বারা চালিত এই অ্যাপ আপনার জন্য ছবি ও ডিজাইন জেনারেট করবে। এছাড়া এই ফিচার মাইক্রোসফট এজ এর সাথেও ইন্টিগ্রেটেড পাওয়া যাবে। ইমেজ ক্রিয়েটর এর নামে একই ধরনের একটি টুল এর অ্যাকসেস পাওয়া যাবে বিং এর ক্ষেত্রেও।

Clipchamp নামে একটি ভিডিও এডিটর যুক্ত হয়েছে যা উইন্ডোজ ১১ তে ব্রাউজারে ব্যবহার করা যাবে। ২০২১সালে এই কোম্পানিটিকে কিনে নেয় মাইক্রোসফট। মূলত ক্রিয়েটরদের প্রয়োজনীয় সকল টুল হাতের নাগালে এনে দিয়ে নিজেদের একটি আলাদা কাস্টমার বেস তৈরির দারুণ প্রচেষ্টায় নেমেছে মাইক্রোসফট।

১০. কম্পিউটারের হিডেন ফোল্ডার কিভাবে দেখবেন (show hidden folder)এখন আপনার কম্পিউটারে যদি কোনো ফাইল বা ফোল্ডার হাইড হয়ে থ...
09/05/2022

১০. কম্পিউটারের হিডেন ফোল্ডার কিভাবে দেখবেন (show hidden folder)
এখন আপনার কম্পিউটারে যদি কোনো ফাইল বা ফোল্ডার হাইড হয়ে থাকে, তাহলে সেটাকে আবার show করার জন্য আপনার কিছু steps follow করতে হবে।

হিডেন ফোল্ডার (hidden folder) show করার জন্য আপনার প্রথমেই সেই drive open করতে হবে যেই ড্রাইভে ফাইল বা ফোল্ডার শো করতে চান।
এখন, যেভাবে আপনি ওপরের ছবিতে দেখছেন আপনি “View” অপসন একটি ওপরের বামদিকে দেখতে পাবেন। সোজা, সেই view অপশনে ক্লিক করুন।

এখন, View অপশনে ক্লিক করার পর, আপনারা ডানদিকে আরো কিছু options দেখবেন দেগুলির মধ্যে “Options” এবং তারপর “change folder and file option” এ ক্লিক করুন।

ভালো ভাবে জানার জন্য ওপরের ছবি দেখুন।

এখন, আপনারা একটি dialog box দেখবেন, যেখানে file এবং folder এর সাথে জড়িত অনেক options আপনারা দেখবেন।

সোজা, বক্সের ওপরে “view” ট্যাবে ক্লিক করুন এবং নিচে থাকা “show hidden files,folders and drives” অপশনে ক্লিক করুন এবং নিচে “Apply” তে ক্লিক করুন।
এখন, অনেক সহজে আপনার কম্পিউটারের বেচেনিয়া ড্রাইভে থাকা সব hidden files এবং folder show হয়ে যাবে।

Address

Tohirun Plaza, Adamdighi
Bogura
5890

Alerts

Be the first to know and let us send you an email when Rainbow It Solution-RITS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rainbow It Solution-RITS:

Share