Skill Core Solutions

Skill Core Solutions It is a IT farm. Here you get all update about our company.

✦ ChatGPT Plus 5.0 – এখন নিজের ইমেইলে, নিজের নামে! 🤖 GPT-5 | File Upload | Web Browsing | Advanced AI⚡ আগের চেয়ে 2X স্ম...
21/08/2025

✦ ChatGPT Plus 5.0 – এখন নিজের ইমেইলে, নিজের নামে!

🤖 GPT-5 | File Upload | Web Browsing | Advanced AI
⚡ আগের চেয়ে 2X স্মার্ট | 10X ফাস্ট | Future-Ready AI
🔑 আগে Access নিন ➤ তারপর পেমেন্ট করুন
🆘 যেকোন সমস্যায় দ্রুত সমাধান
📦 Instant Delivery | Trusted by 10,000+ Users
💻 Study, Freelancing, Content, Translation – সব কিছুতেই ব্যবহার করুন

📌 যা যা থাকছেঃ

✦ উন্নত বিশ্লেষণ ক্ষমতাসহ GPT-5
💬 বিস্তৃত মেসেজিং এবং আপলোড সুবিধা
🖼 বিস্তৃত ও দ্রুততর ছবি তৈরির ক্ষমতা
⚙ বিস্তৃত গভীর গবেষণা ও এজেন্ট মোড
◯ বিস্তৃত মেমোরি ও প্রসঙ্গ বোঝার ক্ষমতা
📂 প্রজেক্ট, টাস্ক এবং কাস্টম GPTs
🎥 সোরা ভিডিও তৈরির সুবিধা
⚙ কোডেক্স এজেন্ট

প্যাকেজ সমুহঃ
১। টিম একাউন্ট(6user) = ১৮০০/-
২। ব্যাক্তিগত একাউন্ট(1user)= ৪৫০/-
৩। শেয়ার একাউন্ট = ৩০০/-

GPT-5 – পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান AI Software, এখন আপনার হাতে!
একদম আপনার পার্সোনাল Email একাউন্টে!
অফার জানতে এখনই Page Inbox করুন বা
WhatsApp করুন: 01333-995659

স্টক একদম ই সীমিত

15/02/2017

I'm Getting Paid Up to $25 Every Hour Straight To My Bitcoin Wallet - Come Join Me & Make Money In 5 Minutes From NOW!

28/06/2015

গ্রামীনফোনের সীম থেকে আপনার ফোনের টাকা অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে ?
আর গায়েব হবে না! টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোড গুলো আপনাদের দিয়ে দিচ্ছি । সংগ্রহ করে রাখুনঃ
Grameenphone All Service type "Stop all" and send 2332
Grameenphone Welcome tune : Type "Stop" and send to 4000
Grameenphone Internet off *500*40 #
Grameenphone Facebook Type "Stop" and send to 32665
Grameenphone Facebook USSD dial *325*22 #
Grameenphone Mobile Twitting Type "Stop" and send to 9594
Grameenphone Call Block : Type "Stop CB" and send to 5678
Grameenphone Missed Call Alert write "STOP MCA" and send to 6222
Grameenphone Cricket Alert Service "Stop Cric" to 2002.
Grameenphone Sports service Type "STOP SN" and SMS to 2002.
Grameenphone Cricket service, type "STOP CR" and SMS to 2002.
Grameenphone Mobile Backup Write "Stop MB" and send to 6000
Grameenphone Buddy Tracker Type "Stop" and send to 3020
Grameenphone Music News Type "Stop BD " and send to 4001
Grameenphone Voice Chat dial 2828 and press 8.
Grameenphone Entertainment Box Type "Stop" and send to 1234
Grameenphone Ebill type "Ebill cancel" and send to 2000.
Grameenphone Job News type "STOPJOBCATEGORY" to 3003.
Grameenphone Namaz timings: SMS "STOP N" to 2200.
Grameenphone Hadith sharif SMS "STOP H" to 2200.
Grameenphone Voice Mail Service Dial # #62 # or # #67 # or # #61 # or # #21 #
লাইক ও শেয়ার করে টাইম লাইনে রেখেদিন

22/06/2015

ফ্রিল্যান্সিং করবেন বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন তাহলে দেখে নিন আপনার করনীয়

ফ্রিল্যান্সিং করে বাড়িতে বসে বড়লোক কিভাবে হওয়া যাবে? (সহিহ শুদ্ধ পথ কোন ভেজাল নাই)। জ্বি ভাই হওয়া যাবে, তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করি?

আপনি অনার্স+ মাস্টার্স পাশ করতে কত দিন টাইম নিয়েছেন? যদি ৬ বছর হয়ে থাকে মনে রাখুন।

আপনি অনার্স+ মাস্টার্স পাশ না। ছোট বেলায় কারিগরি কাজ শিখেছেন? কত বছর টাইম লেগেছে? ৪ থেকে ৫ বছর। মনে রাখুন।

এখন আপনার আয় কত আর প্রথমে কত ছিল? এখন ২০ হাজার। প্রথমে ভার্সিটির পিছনে শুধু টাকা ঢালছি অথবা ওস্তাদের কাছে ফ্রি কাজ শিখছি, আর কাজ করছি। ওকে তাহলে আপনি যদি বাড়িতে বসে বড়লোক হতে চান তাহলে আপনার আইটি ও টেকনিক্যাল বিষয়ে প্রচুর আগ্রহ থাকতে হবে। প্রচুর ধৈর্য থাকতে হবে। মেধা হাল্কা ভালো হতে হবে।

প্রথমে প্রচুর নেটে সার্চ দিন যেই বিষয়ে আয় করবেন সেই বিষয়ে যত বাংলা ইংরেজী আর্টিকেল আছে পড়ুন।
এরপর একটা সাবজেক্ট ফিক্স করুন যা আপনার ভালো লাগে আর আপনি পারবেন।
এই সম্পর্কিত যত ট্রেনিং আছে তা করে ফেলুন। ট্রেনিং করার আগে ঐ বিষয়ে বাংলা ইংরেজী ভিডিও টিউটোরিয়াল টেক্সট টিউটোরিয়াল পড়ুন।
এরপর ট্রেনিং এ ভর্তি হয়ে যান।
এরপর রিয়েল টাইম কিছু প্রজেক্ট বানান।
এরপর কোন কোম্পানি বা সিনিয়র ফ্রিল্যান্সার এর হাত পা ধরুন যাতে আপনাকে তার আন্ডারে বিনা বেতনে ১ বছর ইন্টার্নি করার সুযোগ দেয়। আপনি নিজের টাকা খরচ করে তার অফিসে যাবেন আসবেন বিনিময়ে মাস শেষে এক টাকাও পাবেন না এই নিয়তে কাজ শুরু করুন। (এই সময় হাংকি বাংকি চলবে না। মানে বেতন দেয়না তোই দেরি করে অফিসে আসবেন। কাজ ঠিক ঠিক ঠাক মত করবেন না, ক্লাইন্ট নিয়া ভাগবেন এইগুলা করবেন না।) তার ইনস্ট্রাকশনে কাজ করুন। কাজ বুঝুন।
ইংরেজীতে দক্ষ হতে সাইফুরস বা এফএম মেথডে যত স্পোকেন রিলেটেড বেসিক এডভান্সড কোর্স আছে সব গুলা করুন।
এরপর পার্সপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট সব রেডি রাখুন। স্কিল, পেওনিয়ার এর একাউন্ট খুলে ফেলুন।
এইবার ১ বছর পার হইলে ইন্টার্নি শেষ হইলে বাসায় হাই স্পিড এর নেট এর লাইন নিন।
ওডেস্ক, ইল্যান্স, ফ্রীল্যান্সার এর যত পরীক্ষা আছে এই রিলেটেড ব্লগ গুলা যত আছে সব গুলা ঘাটুন। পরীক্ষা দেওয়ার জন্য থিউরি সব আয়ত্তে আনুন।
এবার এক যোগে আপ-ওয়ার্ক , ইল্যান্স, পিপল আর আওয়ার, ফ্রিল্যান্সার এর একাউন্ট খুলুন।
সব গুলার আইডি ভেরিফাই করুন, পরীক্ষা দিয়ে ১০০% প্রফাইল কমপ্লিট করুন।
এর পর বিড করুন। ৩ সপ্তাহ টানা বিড করুন। একটা না একটা কাজ পাবেন ই।
প্রথম কাজ খুব মনোযোগ দিয়ে করুন। ভালো ফিডব্যাক নিন।
এর পর ১ বছর লোয়ার অথবা মিড লেভেলের কাজ করুন। এর পরের বছর হাই লেভেলের কাজ করুন।

পরের বছর থেকে আপনার নূণ্যতম আয় ৩ হাজার ডলার হবে। টোটাল টাইম লাগবে আড়াই বছর। দুনিয়াতে কোন জব নাই যেখানে ইনিশিয়াল বেতন ১০ হাজার টাকা হলে আড়াই বছর পরে বেতন আড়াই লাখ টাকা হবে। ১ বছর কাজ করুন। দেখবেন ব্যাংক ব্যালেন্স ৩০ থেকে ৪০ লাখ টাকা হয়েছে। এই মেথড কেউ এপ্লাই করার পরে যদি টাকা কামাতে না পারেন তাহলে আমি তার একাউন্টে ৪০ লাখ টাকা দিয়ে দিবো। তবে শর্ত একটাই আমার পুরা মেথড ১০০% মেনে চলতে হবে। সব শর্ত সহ।

http://learnwithsayem.org/getjob/
17/06/2015

http://learnwithsayem.org/getjob/

যারা Online এ কাজ করেন, Online এ কাজ করতে আগ্রহী বা কাজ জানেন এবং কাজ করতে ভালোবাসেন আজকে তাদের জন্য আমার এই ছোট লেখা।

13/06/2015

ওয়েব ডিজাইন” স্বপ্নের ক্যারিয়ার শুরু থেকে সফলতা – যেমন হবে আপনার পথ চলা (২য় পর্ব) !!!
CSS

CSS এর পূর্ণ রুপ Cascading Style Sheet । এটি দিয়ে মুলত ওয়েবপেজ গুলো ডিজাইন করা হয় । শুধু এইচটিএমএল দিয়ে ওয়েবপেজ বানালে তা শুধু কিছু লেখা মাত্র দেখা যাবে । কিন্তু সেই ওয়েবপেজ কে সুন্দর রুপ দিতে হলে আপনার দরকার হবে সিএসএস । এইচটিএমএল হচ্ছে ওয়েব পেজ এর কংকাল আর সিএসএস হচ্ছে তার উপরে মাংস, চামড়া ইত্যাদি । বুঝতেই পারছেন, সিএসএস ছাড়া এইচটিএমএল একটি কংকাল এর মতই দেখাবে । সিএসএস এইচটিএমএল এর গঠনে রুপ দেয় ।
সিএসএস শেখার জন্য কিছু রিসোর্স দিচ্ছি । শেখা শুরু করে দিন ।
বাংলাঃ

টেক্সট টিউটোরিয়ালঃ
• webcoachbd.com থেকে সিএসএস এর টিউটোরিয়াল ।
• tutorialbd.com থেকে সিএসএস এর টিউটোরিয়াল ।
ভিডিও টিউটোরিয়ালঃ
• freebanglatutorial.com এর সিএসএস টিউটোরিয়াল ।

ইংরেজিঃ

টেক্সট টিউটোরিয়ালঃ
• w3schools.com থেকে CSS Tutorial টি শেষ করুন । এটি বেসম্ভব উপকারি ।
• Head First HTML and CSS বইটি ডাউনলোড করে পড়ুন ।
ভিডিও টিউটোরিয়ালঃ
• lynda.com এর CSS Fundamentals ।
• tutsplus.com
এছারাও আরো অনেক বাংলা এবং ইংরেজি টিউটোরিয়াল আছে । গুগল থেকে খুজে শিখতে থাকুন ।

HTML5

HTML 5 হচ্ছে HTML এর একটি নতুন ভার্সন । এতে নতুন অনেক সুবিধা যোগ করা হয়েছে । কিছু লিঙ্ক একসাথে দিচ্ছি নিচে । সেগুলো থেকেই শিখতে পারবেন ।
• w3schools.com এর HTML 5 Tutorial
• freebanglatutorial.com এর এইচটিএমএল ৫ বাংলা টিউটোরিয়াল ।
• lynda.com এর HTML 5 First Look
আরো অসংখ্য টিউটোরিয়াল, বই এবং আর্টিকেল আছে এইচটিএমএল ৫ এর উপর । গুগল থেকে খুজে সেগুলো পড়ে নিলে অসম্ভব উপকৃত হবেন ।

CSS3

CSS 3 হচ্ছে CSS এর একটি নতুন ভার্সন । এতে অনেক নতুন এবং দারুণ সুবিধা যোগ করা হয়েছে । এর জন্য বাংলা ভালো কোন টিউটোরিয়াল আমি পাই নি । তাই ইংরেজি টিউটোরিয়াল শেয়ার করছিঃ
টেক্সটঃ
• w3schools.com এর CSS3 Tutorial দেখেই আপনি সিএসএস৩ এ মোটামোটি এক্সপার্ট হতে পারবেন ।
ভিডিওঃ
• lynda.com এর CSS3 first look এটি দেখে অনেকটা উপকৃত হবেন ।
এছাড়াও সিএসএস ৩ এর অনেক টিউটোরিয়াল এবং বই আছে । গুগল থেকে খুজতে থাকুন আর দেখতে থাকুন ।

Photoshop

ওয়েব ডিজাইন এর জন্য ফটোশপ এ বেসিক জ্ঞান থাকা জরুরী । ছোট খাটো কাজের জন্য আপনাকে ফটোশপ জানতে হবে । তবে খুব ভালো জানা লাগবে এমন কোন কথা নয় । বেসিক শেখার জন্য রিসোর্সঃ
• bdgeeks.com এর ফটোশপ টিউটোরিয়াল ।
• webcoachbd.com এর ফটোশপ বেসিক ।
• আরো অনেক টিউটোরিয়াল আছে, সবগুলো দিচ্ছি না কারণ তেমন দরকার নেই । এখান থেকে যতটুকু ধারণা পাবেন আশা করি এতে কাজ হয়ে যাবে । আর আপনি যদি আরো বেশি শিখতে চান তাহলে আপনার পাশে সবসময় আছে গুগল মামা ।

Javascript

এটি একটি স্ক্রিপটিং ভাষা । এটিকে ব্রাউজার এর ভাষা ও বলা হয় । জাভাস্ক্রিপ্ট শিখলে আপনি চলে যাবেন ওয়েব ডিজাইন এর একটি নতুন অধ্যায় এ । ভালো মানের ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট শিখতে হবে । নিচে শেখার কিছু পথ দিয়ে দিচ্ছিঃ
• w3schools.com এর Javascript Tutorial
• webcoachbd.com এর জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ।
• freebanglatutorial.com এর জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ।
• bdgeeks.com এর জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ।
• lynda.com এর Javascript Essential Training (2011)
ইন্টারনেট এ জাভাস্ক্রিপ্ট এর উপর ও প্রচুর বই, টিউটোরিয়াল আছে । আপনার শেখার কোন কমতি হবে না । যদি শিখতে চান ।

jQuery

jQuery একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী । জেকুয়েরি আপনার ওয়েবসাইট এ জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার সহজ করে দেয় । জেকুয়েরি হচ্ছে "কথা কম কাজ বেশি" টাইপ এর লেঙ্গুয়েজ । যে প্রোগ্রাম টি করতে আপনার ১০০ লাইন এর জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, জেকুয়েরি দিয়ে আপনি সেটা এক লাইন এ করতে পারেন । আপনি যদি জাভাস্ক্রিপ্ট পারেন, তবে জেকুয়েরি শেখা আপনার জন্য সহজ হবে । জেকুয়েরি শিখতে হলে আপনাকে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট জানতে হবে । শেখার পথ চিনিয়ে দিচ্ছি, শেখার কাজ টুকু আপনার জন্য রইলঃ
• w3schools.com এর jQuery Tutorial
• webcoachbd.com এর জেকুয়েরি টিউটোরিয়াল ।
• bdgeeks.com এর জেকুয়েরি টিউটোরিয়াল ।
• freebanglatutorial.com এর জেকুয়েরি ।

CMS

সিএসএম হচ্ছে "কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম". অর্থাৎ, এটি দিয়ে কোন কোডিং ছাড়াই ওয়েবসাইট নিয়ন্ত্রন করা যায় । ধরুন আপনার এমন একটি ওয়েবসাইট দরকার যেটিতে আপনি প্রতিদিন নতুন কিছু যোগ করবেন । এখন প্রতিদিন ওয়েবসাইট এর কোড এডিট করে নতুন কিছু যোগ করা সম্ভব নয় । সে ক্ষেত্রে আপনি বিভিন্ন সিএসএম ব্যবহার করতে পারেন । এসব সিএসএম গুলো এমন ভাবে কোড করা থাকে, যেন পরবর্তীতে আপনাকে কোন কোডিং করতে হয় না । সহজেই আপনি আপনার ওয়েবসাইট নিয়ন্ত্রন করতে পারবেন । আমাদের টেকটিউনস ও সিএসএম দিয়ে তৈরি । অনেক জনপ্রিয় ওয়েবসাইট এবং ব্লগ সিএসএম দিয়ে তৈরি ।
কিছু জনপ্রিয় সিএসএম হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল ইত্যাদি । ওয়ার্ডপ্রেস টা এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় । কারণ এটি ব্যবহার করা খুব সহজ এবং ইউজার ফ্রেন্ডলি । টেকটিউনস ও ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ।
ওয়েবডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই কমপক্ষে একটি সিএসএম এর উপর ভাল ধারণা থাকতে হবে । আমি ব্যক্তিগত ভাবে ওয়ার্ডপ্রেস শিখতে বলবো । কারনটা আপনি শেখা শুরু করলেই বুঝে যাবেন । তাহলে ঝাপ দিন ওয়ার্ডপ্রেস এর দুনিয়ায়ঃ
• freebanglatutorial.com এর ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়াল ।
• lynda.com এর WordPress essential training
• wp.tutsplus.com এর WordPress 101 Basix

আসলে ইন্টারনেট এ একটু খুজলে এত পরিমাণ টিউটোরিয়াল পাওয়া যাবে, যা কখনো শেষ করা সম্ভব নয় । তাই আমি এখানে মান সম্মত, ভাল, জনপ্রিয়, সহজ এবং বেসিক টিউটোরিয়াল গুলো শেয়ার করেছি । এগুলো শিখতে শিখতে এবং শেখার পড়ে আপনাকে আরো অনেক কিছুই শিখতে হবে । সিএসএস ফ্রেমওয়ার্ক, পিএসডি টু এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস থীম ডিজাইন, ওয়ার্ডপ্রেস থীম ডেভেলপমেন্ট ইত্যাদি অনেক কিছু । এসব কিছুর উপরেও অজস্র টিউটোরিয়াল রয়েছে । আমি যে ওয়েব সাইট গুলো দিয়েছি, এগুলো তেই একটু খুজলে পাবেন । তবে সেগুলো আরো পড়ে । আগে এই টিউটোরিয়াল গুলো থেকে বেসিক ভাল করে শিখে নিন ।ধন্যবাদ

আমাদের সাথেই থাকুন,আমরা আছি আপনাদের পার্শ্বে। (ITBDD)

জেনে নিন কিভাবে ফিরে পাবেন চুরি যাওয়া মোবাইল…!মোবাইল হারানো সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে রাজধানীর বাসে চলাচল করা একেবারে...
13/06/2015

জেনে নিন কিভাবে ফিরে পাবেন চুরি যাওয়া মোবাইল…!

মোবাইল হারানো সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে রাজধানীর বাসে চলাচল করা একেবারেই নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে মোবাইল হারালে সেটি ফিরে পাওয়ার জন্য রয়েছে একটি এ্যাপস্। এই এ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হবে জেনে নিন।

মোবাইল হারানোর সমস্যা রয়েছে দীর্ঘদিনের। রাস্তায় বেরুলেই এমন সমস্যা হতে পারে। আর আপনার প্রিয় মোবাইলটি যদি এভাবে চুরি যায় তাহলে আপনি কি করবেন। আমরা আগেও দেখেছি অনেক ধরনের এ্যাপস্ রয়েছে। তবে এবারের এ্যাপসটি একটু ভিন্ন প্রকৃতির। অনলাইনে এই ধরনের একটি এ্যাপস পাওয়া গেছে। তবে এটি কতখানি কার্যকরি তা আমরাও জানিনা।
আজ আপনাদের শেখাব কিভাবে আপনার ফোন চুরি যাওয়া মোবাইল ফিরে পাবেন। এবার আসুন বিষয়টি দেখে নেওয়া যাক।

প্রথমে গুগল প্লেস্টোর হতে এ্যাপসটি ডাউন লোড করতে নীচের লিংকে ক্লিক করুন:
https://play.google.com/store/apps/details?id=com.appbasic.mobiletracker&hl=en
এখন ইনস্টল করুন
এখন আপনার পাসওয়ার্ড টাইপ করে Ok বাটন চাপুন।

তবে দুটি বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে।


এখন আপনার দেওয়া পাসওয়ার্ড পুনরায় টাইপ করে Ok বাটন চাপুন।

এবার নিচের ছবিটি লক্ষ্য করুন এবং Deactive এ ক্লিক করুন।

প্রথম বক্সটিতে আপনার ফোন নাম্বার টাইপ করুন ও দ্বিতীয় বক্সটিতে আপনার নাম্বারে কি লিখে ম্যাসেজ আসবে তাই টাইপ করুন।

এখন পূনরায় Deactive এ ক্লিক করুন এবং Ok বাটন চাপুন।
(ডুয়েল সিম মোবাইলের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেটি উপরের ছবি দেখে বুঝতে পারছেন)
এরপর দেখবেন Deactive এর জায়গায় Active লেখা এসেছে।

এখন কেও যদি আপনার ফোন চুরি করে নিয়ে আপনার ফোন সেটে তার সীমটা লাগিয়ে ফোন করে তাহলে সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে তার নাম্বার হতে একটি এস এম এস আসবে।

এভাবেই আপনি সহজেই পেয়ে গেলেন সেই চোরের নাম্বার।

এখন ইচ্ছে করলে পুলিশের মাধ্যমে আপনি তার গতিবিধি বের করে তাকে ধরেও ফেলতে পারেন।

এভাবে চোর ধরা যেতে পারে।

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Skill Core Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skill Core Solutions:

Share