04/10/2026
আসসালামু আলাইকুম, আমি Md Shafiqul Islam স্বত্ত্বাধিকারী, মামুন টেলিকম। ২০১৯ সালে করোনার ভয়াবহতার মধ্য আল্লাহ তায়া’লার অশেষ রহমতে একটি হালাল রুজির মাধ্যম হিসেবে ৪ ফিটের একটি ছোট্ট দোকানে ছাত্রজীবন থেকেই ব্যবসার শুরু করি আলহামদুলিল্লাহ। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ আপনাদের সেই ছোট্ট দোকান থেকে দোকানটির পজিশন বড় হয়েছে সাথে সেবার মানও আলহামদুলিল্লাহ। এই ৭ বছরে অনেকপ্রকার মানুষজন এবং অনেক নতুন কিছুর সাথেও পরিচিত হয়েছি। আমার ব্যবসার পুজিও ছিল মাত্র ১২ হাজার টাকা। সেখান থেকে অনলাইন কম্পিউটার এর কাজ, মোবাইল সার্ভিসিং, ফটোকপি সার্ভিস, প্রিন্টিং সার্ভিস, ইলেকট্রনিকস পন্য, মোবাইল ফান্ড ট্রান্সফার (বিকাশ, নগদ, রকেট, উপায়, এম ক্যাশ) সহ স্টেশনারি আইটেম ও এলাকার মানুষকে টেকনিক্যাল সেবা এবং বিভিন্ন সুপরামর্শও প্রদান করে আসছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ বলেই হয়ত অনেক কিছু করা সম্ভব নয়। দুনিয়ার ভোগান্তি পরকালের শান্তি এই কথা চিন্তা করে অনেক কিছু বাধা বিপত্তির পরেও ব্যবসা পরিচালনা করে আসছিলাম। অনেক অসহযোগিতার মাঝেও অনেকেই আমাকে খুব ভালোবাসেন বা আপনাদের মনে আমার জন্য দুয়া এবং সহযোগিতা করার মনোভাব ছিল যা আমার শক্তি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করে আজ থেকে আমি স্বত্ত্বাধিকারী @মামুন টেলিকম এই সিদ্ধান্তে উপনীত হয়েছি সকল সেবা চালু রেখে মোবাইল ফান্ড ট্রান্সফার (বিকাশ, নগদ সহ) সব ধরনের টাকা পয়সা আর্থিক লেনদেন বন্ধ ঘোষণা করছি। এটা বন্ধ করার যত কারন সেগুলো অন্য কখনো আপনাদের সাথে শেয়ার করব ইংশাআল্লাহ। যারা ইতোমধ্যে আমাদের থেকে বাকিতে বা কর্জ নিয়েছেন সকলকে আন্তরিক সহযোগিতা এবং সকল লেনদেন পরিশোধ করে দেয়ার জন্য আন্তরিকভাবে করজোড় অনুরোধ করছি। সকলে আমার জন্য দুয়া করবেন। ফিরব আল্লাহর অশেষ মেহেরবানী ও করুনা নিয়ে আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে।