Nactar

Nactar কম্পিউটার বিষয়ক সব ধরনের পোস্ট পেতে আ?

রাউটার দীর্ঘস্থায়ী করতে এবং ইন্টারনেটের ভালো পারফরম্যান্স পেতে এই ৫টি টিপস অনুসরণ করতে পারেন :1️⃣ সঠিক স্থানে রাখুনরাউট...
04/05/2026

রাউটার দীর্ঘস্থায়ী করতে এবং ইন্টারনেটের ভালো পারফরম্যান্স পেতে এই ৫টি টিপস অনুসরণ করতে পারেন :

1️⃣ সঠিক স্থানে রাখুন
রাউটার সবসময় খোলা ও উঁচু জায়গায় রাখুন।
দেয়ালের কোণে বা বন্ধ ক্যাবিনেটে রাখলে সিগনাল দুর্বল হয়ে যায়।

2️⃣ নিয়মিত রিস্টার্ট করুন
সপ্তাহে অন্তত একবার রাউটার রিস্টার্ট দিন।
এতে ক্যাশ মেমোরি ক্লিয়ার হয় এবং ছোটখাটো কানেকশন সমস্যা ঠিক হয়ে যায়।

3️⃣ ভেন্টিলেশন নিশ্চিত করুন
রাউটার একটানা চললে গরম হতে পারে।
তাই এমন জায়গায় রাখুন যেখানে বাতাস চলাচল ভালো হয়।
রাউটারের ওপর কোনো কাপড় বা কাগজ রাখবেন না অতিরিক্ত গরমে পারফরম্যান্স কমে যেতে পারে।

4️⃣ ভোল্টেজ প্রোটেকশন ও সঠিক পাওয়ার সাপ্লাই

​ঘন ঘন লোডশেডিং বা ভোল্টেজের ওঠানামা রাউটারের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করুন এবং সম্ভব হলে Mini DC UPS ব্যবহার করুন। এটি বিদ্যুৎ চলে গেলেও রাউটার সচল রাখবে এবং ভোল্টেজের সমতা বজায় রাখবে।

5️⃣ MAC Filtering চালু করুন

রাউটারের নিরাপত্তা বাড়ানোর জন্য MAC Filtering ব্যবহার করুন।
শুধু আপনার ডিভাইসগুলোর MAC Address “Allow” করে দিলে পাসওয়ার্ড থাকলেও অন্য কেউ WiFi ব্যবহার করতে পারবে না।

আপনি কোন ব্রান্ডের রাউটার ব্যবহার করছেন? এবং কতো দিন ধরে ব্যবহার করছেন? কমেন্টে বলুন 😊

| |

Address

Gohailroad
Bogura
5800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Nactar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nactar:

Shortcuts

Share