18/06/2026
ইতিহাসের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে। নিজেদের মাটিতে সেবার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
দ্বিতীয়বার তারা বিশ্বচ্যাম্পিয়ন হয় ১৯৫০ সালে, ব্রাজিলকে ঐতিহাসিক মারাকানাজো ট্রাজেডিতে কাঁদিয়ে। দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় লা সেলেস্তেদের জার্সিতে দুটি তারকা থাকার কথা। তাহলে বাকি দুই তারকার ব্যাখ্যা কী?
বাস্তবতা হচ্ছে, উরুগুয়ের ট্রফি ক্যাবিনেটে দুটি বিশ্বকাপ থাকলেও তাদের প্রতীকের অতিরিক্ত দুটি তারকা এসেছে এমন দুটি শিরোপা থেকে,যা তারা জিতেছিল বিশ্বকাপ চালু হওয়ার আগে।উরুগুয়ে মনে করে এই শিরোপাগুলোকেও বিশ্বচ্যাম্পিয়নশিপ হিসেবে গণ্য করা উচিত।
ফিফা বিশ্বকাপ শুরুর আগে দুটি 'অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট' আয়োজন করেছিল,যেগুলো অনুষ্ঠিত হয়েছিল ১৯২৪ এর প্যারিস অলিম্পিক এবং ১৯২৮ এর আমস্টারডাম অলিম্পিকের অংশ হিসেবে।এগুলোকে জাতীয় দলের প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ হিসেবে ধরা হয়।
#উরুগুয়ে