17/10/2025
📢 প্রিয় CAFE7040 গ্রাহকবৃন্দের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা
গত কিছু দিন ধরে আমাদের আপস্ট্রিম প্রোভাইডার Summit Communications Limited দেশের বড় একটি DDoS (Distributed Denial of Service) আক্রমণের শিকার হয়েছে।
👉 সহজভাবে বললে, অনেক ভুয়া ট্রাফিক (ফেক অনলাইন রিকোয়েস্ট) একসাথে তাদের নেটওয়ার্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিছু সময়ের জন্য ইন্টারনেট স্লো বা ডিসকানেক্ট হওয়ার সমস্যা দেখা দিয়েছে।
এটি আমাদের দিকের কোনো ত্রুটি নয়, বরং দেশের বড় ব্যাকবোন নেটওয়ার্কের ওপর হওয়া একটি সাইবার আক্রমণ।
Summit ইতোমধ্যে তাদের সিকিউরিটি টিম ও একাধিক প্রোটেকশন সিস্টেম দিয়ে নেটওয়ার্ককে স্থিতিশীল করতে কাজ করছে, এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
আমরা CAFE7040 ISP পরিবার থেকে আপনাদের কাছে অনুরোধ করছি —
⚡ একটু ধৈর্য ধরুন,
⚡ এবং কোনো সাময়িক কানেকশন ইস্যু দেখা দিলে আতঙ্কিত না হয়ে আমাদের জানাবেন।
আমরা সবসময় চেষ্টা করছি আপনাদের সর্বোত্তম সেবা দিতে ❤️
ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য 🙏
communications #