06/01/2026
দেশের বাইরে থেকে আসা REFURBISHED ল্যাপটপ সম্পর্কে কিছু তথ্যঃ
প্রতারণার আরেক নাম BDSTALL সহ আরও কিছু পেজ
আজকাল গ্রাহক ল্যাপটপের মডেল জিজ্ঞেস করে হুট করে গুগলে ঢুকে প্রাইস দেখে আর গুগলে সার্চ করলে টপ এ এইসব দা*লাল পেইজ আসে, তারা নিজে সেলার না অথচ তাদের পেইজে মারাত্মক কম রেট এ ল্যাপটপ এর প্রাইস দেয়া থাকে, সেখানে কিছু আরও কিছু সেলার দের নাম্বার দেয়া থাকে যাদের শপ এর কোন অস্তিত্ব নেই, গ্রাহক কম রেট দেখে অনলাইনে অর্ডার দেয় অথবা ফিজিক্যালি গিয়ে নিয়ে আসে।
অথচ ৭০% গ্রাহক বাইরে থেকে আসা refurbished ল্যাপটপের কোন ধারণা রাখে না, তারা শুধু প্রাইস এর দিকে ফোকাস করে/
আর এই সুযোগ টা কাজে লাগায় কতিপয় হকার টাইপের পেজ গুলা, বাইরে থেকে আসা ল্যাপটপ গুলোর মধ্যে যেগুলো আনফ্রেশ সেগুলোকে বিশেষভাবে স্প্রে (রং) করে, মেরামত করে, ভেতরের অরিজিনাল পার্টস এর বদলে কপি পার্টস ঢুকিয়ে, মাদারবোর্ড রিপেয়ার করে কমদামে সেল করে দেয়, দাম এর দিক থেকে গ্রাহক সাময়িক জিতে যায় কিন্তু ভোগে ৩-৪ মাস পরে, তখন বুঝতে পারে দাম বেশি চাওয়া ল্যাপটপের গুনগত মানের তফাৎ।
এ পোষ্টের মূল উদ্দেশ্য গ্রাহক কে সচেতন করা, কারণ আজ কমদামে কিনে কয়েকমাস পরে এটার পেছনে খরচ করার চেয়ে একেবারে ইনভেস্ট করে ভাল মানের ল্যাপটপ কিনুন, সময় বেঁচে যাবে-টাকাও বেঁচে যাবে আর আফসোসও করতে হবে না