HM GROUP

HM GROUP ইনশাআল্লাহ সবার পাশে আছি আপনারাও পাশে থাকবেন
(1)

02/11/2025

💔 গরিবের হক মাংস লুটপাট করে খাচ্ছে তথাকথিত নেতাকর্মীরা!
যে মাংস গরিবের মুখে যাওয়ার কথা ছিল, তা এখন গিলছে ক্ষমতার দাপটে থাকা কিছু মানুষ!
এরা নেতা নয় — এরা সমাজের কলঙ্ক, মানবতার ঘাতক!
🩸 আল্লাহ এদের হেদায়েত দান করুন বা ধ্বংস করুন অন্যায়ের শাস্তি দিয়ে!

#গরিবের_হক #অন্যায়ের_বিরুদ্ধে_বলুন #মানবতার_জয়

মায়া থাকে, কিন্তু মানুষ থাকে না...সময় যতই বদলায়, সম্পর্কের রঙ ততই ফিকে হয়ে যায়।শেষ পর্যন্ত শুধু স্মৃতিগুলোই থাকে, মানুষ...
18/10/2025

মায়া থাকে, কিন্তু মানুষ থাকে না...
সময় যতই বদলায়, সম্পর্কের রঙ ততই ফিকে হয়ে যায়।
শেষ পর্যন্ত শুধু স্মৃতিগুলোই থাকে, মানুষগুলো হারিয়ে যায় সময়ের স্রোতে। 💔🌾

14/08/2025

😔 গ্যাসের ওষুধ ভেবে কিটনাশক সেবন, শিশুর মর্মান্তিক মৃত্যু 💔

মদনের কাইটাইল বাজারে কেনা “ডোমিন সিরাপ” গ্যাসের ওষুধ ভেবে, ভুলবশত শিশুকে খাইয়ে দেন মা। অথচ ঘরে আগে থেকেই রাখা ছিল সবজি ক্ষেতের পোকামাকড় নিধনের কীটনাশক “ফেট্রোফস”।

পেটের ব্যথায় ছটফট করা জিসান কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। দ্রুত মদন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেলে পাঠান। কিন্তু শম্ভুগঞ্জ পৌঁছানোর আগেই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

🙏 আল্লাহ ছোট্ট জিসানকে জান্নাতের ফুল বানিয়ে নিক, আর পরিবারের এই দুঃখ সহ্য করার শক্তি দান করুন। 🕊️

#দুর্ঘটনা #মর্মান্তিক #সাবধানতা #শিশুরক্ষাকরুন

09/07/2025

SSC সকল শিক্ষার্থীদের নিয়ে কিছু কথা

09/07/2025

SSC সকল শিক্ষার্থীদের নিয়ে কিছু কথা।

03/06/2025

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।

১.আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" পড়বেন।

২.আমার মৃ'ত্যুকে অকাল মৃ'ত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।

৩.আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না, জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী এবং রাসুল (সাঃ) কতৃক নিষিদ্ধ কাজ।

৪.আমার মৃ'ত্যুতে চল্লিশা, কুল-খানি, মিলাদ করবেন না।কারণ এটা স্পষ্ট বিদ'আত।

৫.যারা আমার মৃ'ত্যুর খবর শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

৬.আমার ল!শ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।

৭.আমার লা"শকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন।

৮.লা"শ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়।

৯.আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন "আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু"। আমার কবরের আজ!ব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন "আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান"।

১০.আমার হয়ে দান-সাদাকা করবেন। আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।

১১.আমার মৃ'ত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন।আপনার সময়ও অতি নিকটে।

১২. আমার ছবি কোথাও দিবেন না, আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন। বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন, দেয়ালে ঝুলিয়ে রাখবেন না।

১৩.আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন, না পারলে আমার জন্য সাদকাহে জারিয়া করবেন, তাও না পারলে আজীবন আমার জন্য দু'আ করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাআল্লাহ।

১৪.আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন, আর যদি ম"রে যাই পরিবারের কাছে চাইবেন (পরিবারের লোকেদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন)। আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এতে আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।

১৫.আমার জন্য বেশি বেশি দুআ করবেন। আমার নামে গী'বত করবেন না। কারণ, আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি।

আল্লাহর কাছে আকুলতা, আল্লাহ যেন আমাদের ঈমানের সহিত কালিমা উচ্চারণের মাধ্যমে শ"হী'দি মৃ'ত্যু দান করেন।আমিন।

17/05/2025

বরিশালের বাকেরগঞ্জে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে ক/টূ/ক্তি স্ট্যাটাস দেয়া যুবক সৌরভ ও স্ত্রীকে হ/ত্যা করে পা/লি/য়ে যাওয়া স্বামী মাধব দুইজনকে গ্রে/ফ/তা/র করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

17/05/2025

মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে থানা ঘেরাও ও সড়ক অবরোধ,,,!!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট দেয়ার অভিযোগে সৌরভ দত্তকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,,,।

বরিশাল পটুয়াখালী মহাসড়ক,,,।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এর আগে শনিবার দিবাগত রাত ১২,১৫ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত একই দাবিতে মুসল্লিরা বাকেরগঞ্জ থানা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

অভিযুক্ত সৌরভ দত্ত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের বাবুল দত্তের ছেলে।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট দেয়া সৌরভ দত্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মুসলিম উম্মাহকে ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। তারা ঘোষণা দেন, “বিশ্বনবীর সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”

এছাড়াও, স্থানীয় আলেম-ওলামারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি আবুল কালাম আজাদ ও সেকেন্ড অফিসার এস আই তোফাজ্জেলকে শনিবার বিকেল ৫ টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশে দল মত নির্বিশেষে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

সড়ক অবরোধের খবর সকাল ৮ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বাসস্ট্যান্ডে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে তাদেরকে সড়ক অবরোধ প্রত্যাহার করার অনুরোধ করেন।

এ বিষয়ে জানতে চাইলেও সে আবুল কালাম আজাদ জানান, মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সৌরভ দত্তকে শনিবার রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

মিনিস্টার ওয়াশিং মেশিন কাপড়ের গভীর থেকে ময়লা ও দাগ পরিষ্কার করে কাপড়কে করে তুলে নতুনের মতো। এখন মিনিস্টার ওয়াশিং মেশি...
16/05/2025

মিনিস্টার ওয়াশিং মেশিন কাপড়ের গভীর থেকে ময়লা ও দাগ পরিষ্কার করে কাপড়কে করে তুলে নতুনের মতো। এখন মিনিস্টার ওয়াশিং মেশিন বিশাল মূল্যছাড়ে পাচ্ছেন মাত্র ৩০,৯০০ টাকায়। তাই আর দেরি না করে মিনিস্টার ওয়াশিং মেশিন কিনতে আজই চলে আসুন আপনার নিকটস্থ মিনিস্টার শোরুমে।
আপনার নিকটস্থ মিনিস্টারের শোরুমের লোকেশন জানতে ভিজিট করুন: https://ministerbd.com/showrooms/
অথবা কল করুন:01316055985

বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগে আগেই বাসা ...
14/05/2025

বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগে আগেই বাসা ফিরে আসে।

তাই মা ও আর অতটা চিন্তা করেনি।

কিন্তু গতকাল বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত। কিন্তু মেয়েটা ঘরে ফিরার কোন নামগন্ধ নেই।

মায়ের মনে সন্দেহ ঢুকে, আশেপাশে হন্য হয়ে খুঁজতে থাকে কিন্তু পায় না।

মেয়েটা একদমই বাচ্চা, বয়স মাত্র পাঁচ বছর। এত ছোট মেয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না মা।
চারদিকে খুঁজা শুরু করে।

কিন্তু না পেয়ে এবারে বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে- আমার রোজা মনি, কোথায় গেলি রে মা।

তারপর অটো ভাড়া করে পুরো তেজগাঁও এলাকায় মাইকিং করা হয়৷

মাইকিং এ যখন বলা হচ্ছিল - মেয়েটার বয়স পাঁচ বছর, পড়নে জামা ছিল মা টা তখন মেয়ের নাম ধরে বিলাপ করে কাঁদছিল। সহ্য করতে না পেরে অটোর পেছন পেছন চলে আসতে চাচ্ছিল।

এভাবেই গতকাল রাতটা পার হয়। এত কান্নার মধ্যেও মা ভেবেছিলেন যেহেতু মাইকিং করা হয়েছে তাহলে বোধহয় সকালে পাওয়া যাবে।

একটা ক্ষীণ আশা বুকে নিয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েন মা। আজকেও সকাল থেকে মাইকিং করা হচ্ছিল।

মা টা এদিক ওদিক দৌড়ে মেয়েটার খোঁজ করতেছিল আর যাকে পাচ্ছিল তাকেই জিজ্ঞেস করছিল - আমার রোজা মনিকে তোমরা কেউ দেখছো?

সবাই যখন মাথা নেড়ে না করে তখন মা দৌঁড়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করে। এভাবে দুপুর গড়ায়।

বিকালের দিকে কয়েকজন লোক দেখতে পায় তেজগাঁও জামে মসজিদের গলিতে কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে, বিচ্ছিরি গন্ধ আসতেছে।

সবাই কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় ছোট একটা মেয়ের লা*শ।

তারপর এলাকায় জানাজানি হলে খবর পেয়ে ওই মা টাও ছুটে আসে। আসতে আসতে মনে মনে দোয়া করতে থাকে যাতে এটা তার আদরের মেয়ে রোজা না হয়।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস!

মা টা এসে কাপড় উল্টেই দেখতে পায় এটা তো তার মেয়েটাই, এ তো তার আদরের রোজা মনি।

একদম জুবুথুবু হয়ে মরে পড়ে আছে। শরীরে ক্ষতের চিহ্ন। প্রথমে ধ*র্ষণ করা হয়েছে, তারপর মুখে একখাবলা চাল ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে শ্বাস নিতে না পারে।

তারপর জোরে গলা টিপে শ্বাস বন্ধ করে মারা হয়েছে।
মৃত্যুর সময় মেয়েটা যে নিদারুণ কষ্ট পেয়েছে তার ছাপ মেয়েটার চোখেমুখে ছিল। গলাতে চড়া দাগ ছিল, মুখটাও বন্ধ ছিল।

সবশেষে গরম পানি ঢেলে শরীরের কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়েছে যাতে কেউ চিনতে না পারে।

কিন্তু মা দেখেই চিনে ফেলে তার আদরের মেয়

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category