Wali Tech

Wali Tech আসসালামু আলাইকুম
আমাদের এই পেইজে শিক্ষামূলক টেকনিক্যাল ভিডিও আপলোড করা হয় ।

অন্যের জীবনে যা ঘটছে, তা দেখে নিজের জীবনকে ছোট মনে করবেন না। কেউ আপনার আগেই প্রতিষ্ঠিত হয়েছে, কেউ বিয়ে করেছে, কেউ ভালো চ...
30/09/2026

অন্যের জীবনে যা ঘটছে, তা দেখে নিজের জীবনকে ছোট মনে করবেন না। কেউ আপনার আগেই প্রতিষ্ঠিত হয়েছে, কেউ বিয়ে করেছে, কেউ ভালো চাকরি পেয়েছে, কেউ নিজের স্বপ্ন পূরণ করছে– আর আপনি হয়তো এখনো অপেক্ষার ঘরে বসে আছেন।
আপনার মনে হচ্ছে, “আপনি পিছিয়ে পড়ছেন।”

কিন্তু মনে রাখবেন, জীবন কোনো দৌড় নয় যে সবাইকে একই সময়ে একই জায়গায় পৌঁছাতে হবে। কারও সকাল আগে আসে, কারও বিকেল একটু দেরিতে নামে।

আপনি যে দরজাটা খুলতে পারছেন না, হয়তো তার ওপাশে আপনার জন্য কল্যাণ নেই। আর যে দরজার সামনে আপনাকে অপেক্ষা করানো হচ্ছে, হয়তো সেখানেই আপনার জীবনের এমন কিছু লেখা আছে, যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। অন্যের প্রাপ্তি দেখে নিজের নিয়ামতকে তুচ্ছ করবেন না। অন্যের সময় দেখে নিজের সময়কে অভিশাপ দেবেন না।

হয়তো আজ আপনি চুপচাপ কাঁদছেন এবং ভাবছেন– “আমার জন্য কেন কিছু হচ্ছে না?”
অথচ আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন, যার জন্য একদিন আপনি অতীতের প্রতিটি অপেক্ষাকে ভালোবেসে ফেলবেন এবং তখন খুশি হয়ে যাবেন।

তাই একটু সবর করুন। বেশি বেশি দু'আ করুন ও সৎভাবে চেষ্টা অব্যাহত রাখুন। এবং আল্লাহ তা'আলার প্রতি বিশ্বাস রাখুন– নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী!

29/09/2026

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ।

28/09/2026

আল্লাহর কাছে কিছু চাইলে প্রশংসা করা লাগে।

27/09/2026

আপনি মনের আবেগে শুধু বলবেন।

সাইবার সিকিউরিটিতে ফিশিং (Phishing) আক্রমণের ঝুঁকি প্রতিরোধ ও তদন্তের জন্য কিছু কার্যকরী টুলস সম্পর্কে জেনে রাখা অত্যন্ত...
24/09/2026

সাইবার সিকিউরিটিতে ফিশিং (Phishing) আক্রমণের ঝুঁকি প্রতিরোধ ও তদন্তের জন্য কিছু কার্যকরী টুলস সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরি।
ফিশিং অ্যাটাকের মাধ্যমে হ্যাকাররা সাধারণত স্পর্শকাতর তথ্য চুরি করা বা ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সঠিক সিকিউরিটি টুলস ব্যবহারের মাধ্যমে এগুলো সহজেই শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব।
নিচে গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টি-ফিশিং টুলস এবং তাদের ক্যাটাগরি তুলে ধরা হলো:
📧 ১. ইমেইল সিকিউরিটি টুলস (Email Security Tools)
সন্দেহজনক ইমেইল ও স্প্যাম শনাক্তকরণের জন্য:
• SpamAssassin
• MailCleaner
• Rspamd
• OpenDMARC
🔗 ২. ইউআরএল ও লিংক অ্যানালাইসিস টুলস (URL & Link Analysis Tools)
কোনো লিংকে ক্লিক করার আগেই তা যাচাই ও তদন্ত করার জন্য:
• URLScan.io
• PhishTool
• GoPhish
• ThePhish
🛡️ ৩. থ্রেট ইন্টেলিজেন্স টুলস (Threat Intelligence Tools)
চলতি ফিশিং ক্যাম্পেইন ও ক্ষতিকর ইন্ডিকেটর সম্পর্কে তথ্য পাওয়ার জন্য:
• VirusTotal
• PhishTank
• MISP
• OpenPhish
• CheckPhish.ai
• PhishStats
📄 ৪. সাপোর্টিং ডকুমেন্ট অ্যানালাইসিস (Supporting Tools)
সন্দেহজনক মাইক্রোসফ্ট অফিস ফাইল অ্যানালাইসিস করতে Oletools অত্যন্ত কার্যকরী।
💡 মনে রাখা জরুরি:
সাইবার সিকিউরিটিতে একটি একক টুল কখনোই শতভাগ সুরক্ষা দিতে পারে না। যেকোনো সন্দেহজনক ইমেইল, ইউআরএল, ডোমেইন বা ফাইল নিখুঁতভাবে তদন্ত করতে অভিজ্ঞ সিকিউরিটি প্রফেশনালরা একসাথে একাধিক টুল ব্যবহার করে থাকেন।
যারা সাইবার সিকিউরিটি শিখছেন, তাদের জন্য টুলগুলোর নাম জানার পাশাপাশি কখন এবং কীভাবে এগুলো সঠিক উপায়ে ব্যবহার করতে হয় তা শেখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
Learn. Analyze. Verify. Stay Safe! 🔒

🚨 সতর্ক থাকুন — বিকাশের SMS দেখেই লেনদেনের সত্যতা বিশ্বাস করবেন না!আজ এমন একটি SMS দেখা গেছে যেখানে ৳২২,৫০০ Cash In হওয়া...
12/09/2026

🚨 সতর্ক থাকুন — বিকাশের SMS দেখেই লেনদেনের সত্যতা বিশ্বাস করবেন না!
আজ এমন একটি SMS দেখা গেছে যেখানে ৳২২,৫০০ Cash In হওয়ার কথা বলা হয়েছে এবং ব্যালেন্সও দেখানো হয়েছে।
এ ধরনের SMS পেলে শুধু মেসেজ দেখে নিশ্চিত হবেন না। কেউ যদি ফোন করে বলে, “আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি” বা “ভুল করে টাকা চলে গেছে”, তাহলে কোনোভাবেই তাড়াহুড়ো করে টাকা ফেরত পাঠাবেন না।
✅ টাকা সত্যিই এসেছে কি না, নিজের বিকাশ অ্যাপ/অ্যাকাউন্টে লগইন করে ব্যালেন্স ও Transaction History যাচাই করুন।
❌ কোনো অবস্থাতেই PIN বা OTP কাউকে দেবেন না।
❌ SMS-এ থাকা অপরিচিত লিংকে ক্লিক করবেন না।
❌ শুধু SMS-এর ওপর নির্ভর করে কোনো লেনদেন করবেন না।
সবাই সতর্ক থাকুন এবং পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।
একটু সতর্কতা আপনাকে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পারে।

11/09/2026

শুক্রবার দিন বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবেন।

চাকরির খোঁজে প্রতিদিন নানা ওয়েবসাইট, ফেসবুক পেজ আর গ্রুপে ঘুরে ঘুরে সময় নষ্ট করতে হয়? সরকারি-বেসরকারি সব ধরনের চাকরির ...
31/08/2026

চাকরির খোঁজে প্রতিদিন নানা ওয়েবসাইট, ফেসবুক পেজ আর গ্রুপে ঘুরে ঘুরে সময় নষ্ট করতে হয়? সরকারি-বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি এক জায়গায় পেতে চান? তাহলে BD All Job Circular অ্যাপটি আপনার জন্যই।

এই অ্যাপটি মূলত বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এখানে সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও—সব খাতের চাকরির বিজ্ঞপ্তি এবং নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে একই প্ল্যাটফর্মে।

শুধু চাকরির খবরই নয়, আবেদন করতে গেলে যে ছবি ও সই সংক্রান্ত ঝামেলা, সেটাও মিটিয়ে দেয় এই অ্যাপ। ছবি ও সাইজ ক্রপ করা, সই অ্যাডজাস্ট করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এমনকি পাসপোর্ট সাইজের ছবি বানানো—সবকিছু সম্ভব অ্যাপের ভেতরেই। ফলে আবেদন প্রস্তুত করতে আর আলাদা কোনো এডিটিং সফটওয়্যারের প্রয়োজন পড়ে না।

29/08/2026

আল্লাহপাক বলেছেন, সূরা ত্বহার মধ্যে।

26/08/2026

আপনাকে কি করে ভালো না বেসে থাকতে পারি, ইয়া রাসূলাল্লাহ? আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই ১৪০০ বছর আগে। অশ্রুসিক্ত নয়নে ভাই বলে সম্বোধন করেছিলেন। আসন্ন সে বিভীষিকাময় দিনে আমার জন্য পেরেশান হয়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন। মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়ে আমার মুক্তির জন্য আকুতি জানাবেন। কি করে আপনাকে ভালো না বাসি, ইয়া রাসূলাল্লাহ?

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।🩵

Address

Barishal
8432

Alerts

Be the first to know and let us send you an email when Wali Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wali Tech:

Shortcuts

Share