19/04/2023
ফ্রিল্যান্সিং কি? এবং এর সুবিধা উল্লেখ করা হলো।
ফ্রিল্যান্সিং বলতে স্বাধীনভাবে কোন নির্দিষ্ট ব্যক্তি কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে বুঝায়। যারা এ ধরনের কাজ করে তাদের কে ফ্রিল্যান্সার বলা হয়।
কোন ব্যক্তিকে প্রথমে ফ্রিল্যান্সিং এর কথা বললে তার মনে হতে পারে এটি খুবই কঠিন কাজ। কিন্তু বাস্তবে এটা নয়। ফ্রিল্যান্সিং কাজের এবং নিজের দুটোরই স্বাধীনতা দেয়। এটি অনেক আয় করার সুযোগ করে দেয়। ফ্রিল্যান্সিং আপনাকে স্বাধীনভাবে বাঁচতে শেখায়। এবং পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ দেয়।
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ এই পেশায় অগ্রসর হচ্ছে। এটি ঘরে বসি সহজে ইন্টারনেটের মাধ্যমে করা যায়। তাই চাকরি থেকে ফ্রিল্যান্সিং এর সুবিধা অনেক বেশি।