BCS Help

BCS Help It's a Educational website. Please like and active with our page. বিসিএস পরিক্ষার সহায়ক সকল টিপস পেতে এখনি লাইক দিয়ে এক্টিভ থাকুন।

26/05/2017

আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিলো
মাত্র ১৮। আর আমার স্বামীর বয়স ছিল ৩৬ বছর;
অর্থাৎ, আমার বয়সের দ্বিগুণ।
এ বিয়েতে আমার একদমই মত ছিলো না। কিন্তু বাবার
মুখের উপর কথা বলারও সাহস ছিলো না। তাই বাধ্য
হয়ে বিয়েতে মত দিয়েছিলাম।
আমার সহজ সরল মা-কে সেই প্রথম দেখেছিলাম
বাবার সিদ্ধান্তের বিরোধিতা করতে। কিন্তু তাও কিছুই
আটকায় নি। মা কাঁদত আর বলত, "আমার ফুটফুটে
মেয়েটার কপালে এরকম অসম বয়সী স্বামী
জুটলো, ওই লোক তো আমার মেয়ের স্বাদ
আহ্লাদ কিছুই পূরণ করতে পারবে না।
*
মধ্যবিত্ত পরিবারগুলোতে যা হয় সাধারনত, কোনো
ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এলে
অভিভাবকরা তড়িঘড়ি করে সেখানে বিয়ে দেওয়ার
জন্য উতলা হয়ে যান। আমার বাবাও তেমনটাই
করেছিলেন।
বিয়ের দিন বান্ধবীরা আমাকে সাজিয়ে দিতে এসে
আমার ভবিষ্যত নিয়ে আফসোস করছিলো আর আমি
বাবার উপর ক্ষোভ নিয়ে কাঁদছিলাম।
ওরা বলেছিলো, "তুই পালিয়ে যা, আমরা সাহায্য করব।
তোর জায়গায় আমরা হলে এ বিয়ে করতাম না
কখনোই।"
আমিও পালানোর কথা ভেবেছিলাম। কিন্তু আমার
কোনো প্রেমিকও ছিলো না যাকে নিয়ে
পালানো যেতে পারে।
*
বাসর ঘরে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলাম আসন্ন
সময়ের কথা ভেবে। ভেবেই নিয়েছিলাম যে উনি
এসেই আমার উপর ঝাপিয়ে পড়বে নিজের পুরুষত্ব
ফলাতে।
কিছুক্ষণ পর দরজা আটকানোর শব্দে বুঝতে
পারলাম উনি এসেছেন। নিজেকে মানসিকভাবে
শক্ত করলাম সব মেনে নিতে।
কিন্তু উনি আমাকে সম্পূর্ণ চমকে দিয়ে দূরে
দাড়িয়েই সালাম দিলেন। আমি এতটাই অবাক হয়েছিলাম
যে সালামের উত্তর দিতেই ভুলে গিয়েছিলাম। উনি
হয়তো আমার অবস্থা বুঝতে পেরেই একটু মুচকি
হাসলেন, তারপর বললেন, "কেউ সালাম দিলে
সেটার উত্তর দিতে হয়।"
আমি লজ্জিত হয়ে একটু হেসে সালামের উত্তর
দিলাম।
উনি আমাকে বললেন, "পুরুষদের জন্য আল্লাহ্-র
পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ, আকর্ষণীয়
আর আনন্দদায়ক পুরষ্কার হলো তার স্ত্রী। আর
আজকে আমি সেটা পেয়ে গেছি। তাই শুকরিয়া
আদায় করে নফল নামাজ পড়ব এখন। তুমি কি নামাজে
আমার সঙ্গী হবে?"
যদিও আমার এমন কোনো পরিকল্পনা ছিলো না,
তবুও কেন যেন মন সায় দিলো আর আমিও রাজি
হয়ে গেলাম।
নামাজ পড়ার পর বুঝতে পারলাম উনার প্রতি আমার
বিদ্বেষী মনোভাবটা বেশ কমে গেছে।
সেদিন পুরো রাত আমরা গল্প করেই কাটিয়েছিলাম।
অনেক কিছুই জেনেছিলাম উনার ব্যাপারে।
বাবা মা মারা যাওয়ার পর সংসারের বড় আর একমাত্র
ছেলে হিসেবে উনার উপরই দায়িত্ব বর্তায় ছোট
বোনদের বড় করার। নিজের পড়াশুনা স্থগিত
রেখে ওদের পড়াশুনা করিয়েছেন। কোথাও
কোনো কাজ খুঁজে না পেয়ে ছোটখাট ব্যবসার
উদ্যেগ নিয়েছিলেন। তারপর একসময় ব্যবসায়
নিজের একটা পোক্ত অবস্থান করে নিয়েছিলেন।
ততদিনে বোনরাও বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছিল।
দায়িত্ব পালন করতে গিয়ে কখন যে নিজের বিয়ের
বয়সটাই পেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে সেটা
আর খেয়ালই করেন নি। তারপর ছোট বোনরাই
উদ্যেগ নিয়ে ভাইয়ের জন্য মেয়ে খুঁজতে
লাগলেন। উনি বলেছিলেন , "ধুর, আমার কি আর এখন
বিয়ের বয়স আছে,এভাবেই থাকি সমস্যা কি?" কিন্তু
বোনরা কেউ উনার বারন শোনে নি। তাদের কথা
ছিলো ভাই আমাদের জন্য এত ত্যাগ স্বীকার
করেছে। সুতরাং আমাদেরও তো একটা দায়িত্ব
আছে। সবসময় পাশে থাকার জন্য কাউকে তো
লাগবেই।"
এরপর তো এই বিয়ে..
সবকিছু শুনে উনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে
গিয়েছিলো। তাও মনের মধ্য একটু খুঁতখুঁতে ভাব
রয়েই গিয়েছিল।
বিয়ের কিছুদিন পর সব আত্মীয়স্বজনরা চলে
গিয়েছিল। তখন বাসায় ছিলাম শুধু আমরা দুজন।
একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে
দেখি উনি ঘর গুছিয়ে রাখার কাজ করছে। আমি অবাক
হয়ে বললাম, "আমি থাকতে আপনি এসব করছেন
কেন? এগুলো তো মেয়েদের কাজ।"
উনি ভ্রূ কুঁচকে বললেন, " এগুলি মেয়েদের কাজ
এটা কে বললো? যেখানে আমাদের নবীজি (সঃ)
নিজ হাতে ঘরের কাজকর্ম করতেন, সেখানে আমি
কেন পারব না করতে?"
উনার কথা শুনে আমি আর কিছু বললাম না।
কিছুক্ষন চুপ থেকে উনি বললেন, "আমরা বোনরা
যখন ছোট ছিলো তখন ঘর গুছিয়ে রাখা, রান্নাবান্না
করা এসব আমিই করতাম। তাই অভ্যাস আছে।"
তারপর একটু হেসে বললেন, "তোমার যদি কাজ
করতে ইচ্ছা হয়ে থাকে, তাহলে চট করে দু কাপ চা
বানিয়ে নিয়ে এসো।"
আমি কিছু না বলে হাসিমুখে চলে গেলাম রান্নাঘরে।
চা খেতে খেতে উনি বললেন, "এখন থেকে
তো আমি ব্যবসার কাজেই ব্যস্ত থাকবো
বেশিরভাগ সময়। তোমার একা একা ভয় লাগবে না
তো? তুমি তো আবার পিচ্চি একটা মেয়ে" বলেই
হেসে ফেললেন।
আমি পিচ্চি নই এটা বুঝানোর জন্য মিথ্যা করে বললাম,
"সমস্যা নেই, আমি ভীতু নই এতটাও।" কিন্তু মনে
মনে ঠিকই ভয় পাচ্ছিলাম।
উনি বললেন, "আচ্ছা, বই পড়ো তুমি?"
আমি বললাম, "হ্যা, খুব ভালো লাগে বই পড়তে। বই
পেলে তো আমার আর কিছুই লাগে না।"
সেদিন রাতে উনি বাসায় ফিরলেন একটা মোটা বই
হাতে। আমি তো দারুণ খুশি হয়েছিলাম। কিন্তু যখন
দেখলাম বইটার নাম "ছহীহ্ বোখারী শরীফ",
তখন আমার মন খারাপ হয়ে গেলো। আমি
ভেবেছিলাম কোনো রোমান্টিক উপন্যাস সমগ্র
হয়তো।
উনি আমার মুখ দেখে বুঝতে পারলেন যে, আমি
খুশি হই নি। রাতে খেতে বসে উনি আমাকে
বললেন, "আমি জানি তুমি এমন বই আশা করো নি,
তবে আমার অনুরোধ তুমি একবার পড়া শুরু করে
দেখো। যদি ভালো না লাগে তাহলে আর পড়তে
হবে না এটা।"
এরপর দিন উনি কাজে যাওয়ার পর আমি বইটা পড়া শুরু
করলাম অনিচ্ছা আর বিরক্তি নিয়ে। কিন্তু অদ্ভূত ব্যাপার
হলো পড়া শুরু করার কিছুক্ষণ পর আমি ওই বইতেই
বুদ হয়ে গেলাম। পুরোটা পড়ার জন্য আগ্রহী
হয়ে উঠলাম। কিভাবে যেন সময় ফুড়িয়ে যেত আর
আমিও অনেক দরকারি বিষয়ে জ্ঞানলাভ করতে
পারলাম।
এরপর উনার কাছ থেকে এরকম আরো বই উপহার
পেয়েছিলাম। তার মধ্যে "উম্মুল মু'মিনীন", "জান্নাতি
দশ রমণী" বিশেষ উল্লেখযোগ্য।
*
যত সময় যেতে লাগলো ততই আমি আমার স্বামীর
প্রতি দূর্বল হয়ে পড়ছিলাম। এখন আর উনার প্রতি
আমার বিদ্বেষী মনোভাবটা নেই। বরং আছে
শ্রদ্ধা, ভালোলাগা।
আমার বান্ধবীরা, প্রতিবেশিরা, আত্মীয়রা আমাদের
দুজনকে নিয়ে আফসোস করে, আবার টিটকারিও
দেয়। কিন্তু আমি সেসবকে পাত্তা দেই না। বিয়ে
তো আল্লাহ্-ই ঠিক করেছেন। কিসে আমাদের
ভালো হবে এ বিষয়ে আমরা নিশ্চয়ই আল্লাহ্-র
চেয়ে অধিক জ্ঞানী নই।
এরই মধ্যে আমার এক বিবাহিত বান্ধবীর সাথে
ফোনে কথা হওয়ার সময় ও জানালো যে, ওর
স্বামী ওকে প্রায় সবসময় রোমান্টিক কথা বলে,
আদর করে বিভিন্ন নামে ডাকে। এসব শুনে আমার
খুব মন খারাপ হয়ে গেল। কই উনি তো কখনো
আমাকে রোমান্টিক কিছু বলেন নি। অবশ্য আমি
নিজেও কখনো বলিনি। উনি আমাকে প্রায় সবসময়
'পিচ্চি' বলে ডাকেন। এটা কি কোনো আদরের
ডাক হলো?!
সেদিন রাতে উনি বাসায় ফিরে আমার মুখ দেখে কি
বুঝলেন কে জানে। খেতে বসে আমাকে
বললেন, "হা কর।" কি আশ্চর্য! উনি তুই করে বলায়
আমার একটুও রাগ হলো না! বরং অদ্ভূত ভালোলাগায়
মন ছেয়ে গেলো।
এরপর থেকে প্রায় প্রতিদিন উনি আমাকে খাইয়ে
দিতেন। তবে 'তুই' করে বলতেন হুটহাট করে।
আমার খুব ভালো লাগত ওই ডাকটা।
হঠাৎ একদিন আরেক বান্ধবীর থেকে জানলাম
আমার সেই বিবাহিত বান্ধবীর স্বামীর নাকি অবৈধ
সম্পর্ক আছে কোনো এক বিবাহিত মহিলার সাথে।
*
আমার স্বামী আমাকে কখনো রোমান্টিক কথা
বলে নি, অশ্লীল কৌতুক বলে নিজে বিকৃত
আনন্দও নেয় নি। তবে মাঝে মাঝে কৌতুকপূর্ণ কথা
বলে, যা শালীন এবং আমাদের দুজনের জন্যই
আনন্দদায়ক।
রাতে ঘুমানোর সময় উনি নিজেই আমার মাথাটা উনার
বুকে টেনে নিয়ে চুলে বিলি কেটে ঘুম পারিয়ে
দেয়। তখন আমার নিজেকে মনে হয় সবচেয়ে
সুখী কারন উনার বুকে মাথা রাখার অধিকার একমাত্র
আমারই আছে। এ অধিকার আমি কখনো কারো
সাথে ভাগ করতে পারব না।
*
দেখতে দেখতে আমাদের বিয়ের আড়াই-টা বছর
কেটে গেছে।
যদিও আমি এখনো সেই 'আপনি' ডাকেই আবদ্ধ
আছি, কিন্তু আমাদের সংসারে ভালবাসার কমতি নেই।
অবশ্য আমরা এখনো কেউ কাউকে 'ভালবাসি' কথাটা
বলি নি।
আজ আমি শাড়ি, কাজল পরে সেজেছি আমার
স্বামীর জন্য। এখন শুধু উনার জন্য অপেক্ষা করার
পালা..
উনি এসেছেন বুঝতে পেরে আমি দরজা খুললাম।
ভিতরে পা রাখা মাত্রই এই প্রথম আমি নিজে থেকে
উনাকে জড়িয়ে ধরে বললাম, "একসময় আপনার প্রতি
বিদ্বেষ পোষণ করা এই আমি আপনাকে খুব বেশি
ভালবেসে ফেলেছি।" তারপর উনার একটা হাত নিয়ে
রাখলাম আমার পেটে। উনি প্রথমে ভীষণ চমকে
গেলেন। তারপর আমার কপালে একটা চুমু খেয়ে
দুহাতে আমার গাল ধরে বললেন, "আমার পিচ্চি বউটার
থেকে এত বড় উপহার পেয়ে আমি সত্যিই ভীষণ
খুশি।"
এরপর আমাকে জড়িয়ে ধরলেন শক্ত করে। একটু
পর টের পেলাম আমার কাধ আর পিঠ ভিজে যাচ্ছে
উনার চোখের পানিতে। ততক্ষণে আমার
চোখেও পানি চলে এসেছে...!

04/10/2016

ইতিহাসের এই দিনে – ৪ঠা অক্টোবর

বিশেষ দিবস

আজ বিশ্ব প্রাণী দিবস ৷

ঘটনাবলী

১৩৩৭ সালের এই দিনে (৭৫৮ হিজরী) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
১৫৩৫ সালের এই দিনে ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
১৮১৩ সালের এই দিনে লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
১৮৩০ সালের এই দিনে বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৫ সালের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।
১৮৮৭ সালের এই দিনে কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
১৯১১ সালের এই দিনে সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।
১৯৫৭ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।
১৯৫৮ সালের এই দিনে আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।
১৯৫৯ সালের এই দিনে সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।
১৯৬৩ সালের এই দিনে জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।
১৯৬৩ সালের এই দিনে ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঐ ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিল। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী ।
১৯৬৬ সালের এই দিনে লেসোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭৯ সালের এই দিনে যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
১৯৯২ সালের এই দিনে ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে। এতে ১১১ জন বন্দী নিহত হয়।
২০০২ সালের এই দিনে নেপালেন রাজা জ্ঞানেন্দ্রের ভারপ্রাপ্তপ প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।

জন্ম

১২৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ১০ম লুই, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
১৭২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোভান্নি পিরানেসি, তিনি ছিলেন ইতালীয় খোদাইকার ও ভাস্কর।
১৭৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস পিয়ারসন, তিনি ছিলেন ইংরেজি আইনজীবী এবং রাজনীতিবিদ।
১৮৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম গ্রিগস, তিনি ছিলেন একজন আবিষ্কারক।
১৮৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডরিক রেমিংটন, তিনি ছিলেন একজন চিত্রশিল্পী।
১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলবার্ট বিটজিয়াম, তিনি ছিলেন সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক।
১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ভিনসেন্ট আটানসফ, তিনি ছিলেন বুলগেরীয় বংশোদ্ভুত একজন মার্কিন পদার্থবিদ।
১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিতালি গিঞ্জবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেনিচি ফুকুই, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।
১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মণীন্দ্র রায়, তিনি ছিলেন একজন কবি।
১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ট ওয়ুটরিচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও জৈবপদার্থবিদ।
১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাহিদ হাসান, তিনি বাংলাদেশের জনপ্রিয় নাট্যাভিনেতা।
১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফান বুথ, তিনি ইংরেজ অভিনেতা ও গায়ক।
১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডাকোটা জনসন, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।

মৃত্যু

১৬৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেমব্রন্ট ফান রেইন, তিনি ছিলেন হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী এবং ইউরোপের ইতিহাসের সেরা চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী।
১৯৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাক্স প্লাংক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নাটালিনো অট্টও, তিনি ছিলেন ইতালীয় গায়ক ও অভিনেতা।
১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আবুল হাশিম, তিনি ছিলেন চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নেপাল নাগ, তিনি ছিলেন একজন বিপ্লবী।
২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল স্মিথ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ কানাডিয়ান রসায়নবিদ।
২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দেফনি স্লেটার, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।
২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভো নগুয়েন গিয়াপ, তিনি ছিলেন ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর।

02/10/2016

আন্তর্জাতিক দিবসসমূহ

বিশ্ব কুষ্ঠ দিবস- জানুয়ারি মাসের শেষ রবিবার
বিশ্ব জনসংখ্যা দিবস- ২ জানুয়ারি
বিশ্ব শিশু ক্যান্সার দিবস- ২৫ জানুয়ারি
আন্তর্জাতিক শুল্ক দিবস- ২৬ জানুয়ারি
বিশ্ব হিজাব দিবস – ১ ফেব্রুয়ারি
বিশ্ব জলাভূমি দিবস- ২ ফেব্রুয়ারী
বিশ্ব ক্যান্সার দিবস- ৪ ফেব্রুয়ারী
বিশ্ব ডারউইন দিবস – ১২ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক রেডিও দিবস – ১৩ ফেব্রুয়ারি
বিশ্ব ভালোবাসা দিবস- ১৪ ফেব্রুয়ারী
বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস- ২০ ফেব্রুয়ারী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারী
বিশ্ব স্কাউট দিবস- ২২ ফেব্রুয়ারী
কমনওয়েলথ দিবস- মার্চ মাসের দ্বিতীয় সোমবার
বিশ্ব কিডনি দিবস- মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার
বিশ্ব ঘুম দিবস – মার্চের দ্বিতীয় পূর্ণ সপ্তাহের শুক্রবার
বিশ্ব সিভিল ডিফেন্স দিবস – ১ মার্চ
বিশ্ব জন্ম-ত্রুটি দিবস – ৩ মার্চ
বিশ্ব বন্যপ্রাণী দিবস – ৩ মার্চ
আন্তর্জাতিক কর্ণসেবা দিবস – ৩ মার্চ
আন্তর্জাতিক নারী দিবস- ৮ মার্চ
বিশ্ব পাই দিবস – ১৪ মার্চ
বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ১৫ মার্চ
বিশ্ব পঙ্গু দিবস – ১৫ মার্চ
বিশ্ব সুখ দিবস – ২০ মার্চ
বিশ্ব বন দিবস- ২১ মার্চ
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস- ২১ মার্চ
বিশ্ব কবিতা দিবস- ২১ মার্চ
ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম দিবস – ২১ মার্চ
বিশ্ব পুতুলনাট্য দিবস – ২১ মার্চ
বিশ্ব পানি দিবস- ২২ মার্চ
বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
বিশ্ব যক্ষ্মা দিবস- ২৪ মার্চ
বিশ্ব নাট্য দিবস- ২৭ মার্চ
বিশ্ব অটিজম সচেতনতা দিবস- ২ এপ্রিল
আন্তর্জাতিক ক্রীড়া দিবস- ৬ এপ্রিল
বিশ্ব স্বাস্থ্য দিবস- ০৭ এপ্রিল
ইউরির রাত্র- ১২ এপ্রিল
আন্তর্জাতিক সার্বজনীন সংস্কৃতি দিবস- ১৫ এপ্রিল
বিশ্ব হিমোফেলিয়া দিবস- ১৭ এপ্রিল
বিশ্ব ধরিত্রী দিবস- ২২ এপ্রিল
বিশ্ব বই ও কপি রাইট দিবস- ২৩ এপ্রিল
আন্তর্জাতিক ম্যালেরিয়া সচেতনতা দিবস- ২৫ এপ্রিল
বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
আন্তর্জাতিক নৃত্য দিবস- ২৯ এপ্রিল
বিশ্ব ইচ্ছাপূরণ দিবস – ২৯ এপ্রিল
বিশ্ব হাঁপানি দিবস- মে মাসের প্রথম মঙ্গলবার
বিশ্ব পাসওয়ার্ড দিবস- মে মাসের প্রথম বৃহস্পতিবার
বিশ্ব মা দিবস- মে মাসের দ্বিতীয় রবিবার
মে দিবস (শ্রমিক দিবস)- ০১ মে
বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস- ০৩ মে
আর্ন্তজাতিক অগ্নি নির্বাপণকারী দিবস- ০৪ মে
বিশ্ব রেডক্রস দিবস- ৮ মে
আন্তর্জাতিক থ্যালাসেনিয়া দিবস- ৮ মে
বিশ্ব পরিযায়ী পাখি দিবস – ১০ ও ১১ মে
আন্তর্জাতিক সেবিকা দিবস- ১২ মে
আন্তর্জাতিক পরিবার দিবস- ১৫ মে
বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস- ১৭ মে
আর্ন্তজাতিক জাদুঘর দিবস- ১৮ মে
আন্তর্জাতিক এআইডিএস ভ্যাকসিন দিবস- ১৮ মে
বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্রের জন্য সংলাপ ও উন্নয়ন দিবস- ২১ মে
বিশ্ব জীববৈচিত্র্য দিবস- ২২ মে
বিশ্ব তোয়ালে দিবস- ২৫ মে
বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস- ২৯ মে
বিশ্ব ধূমপান বর্জন দিবস- ৩১ মে
বিশ্ব বাবা দিবস- জুন মাসের দ্বিতীয় রবিবার
বিশ্ব শিশু দিবস- ১ জুন
বিশ্ব মাতাপিতা (পেরেন্টস) দিবস- ১ জুন
বিশ্ব প্রতিবেশী দিবস- ১ জুন
বিশ্ব দুধ দিবস- ১ জুন
নিরিহ শিশু নির্যাতন দিবস- ৪ জুন
বিশ্ব পরিবেশ দিবস- ০৫ জুন
আন্তর্জাতিক মহাসাগর দিবস- ৮ জুন
বিশ্ব ব্রেইন টিউমার দিবস- ৮ জুন
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
বিশ্ব রক্তদাতা দিবস- ১৪ জুন
বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস- ১৭ জুন
আর্ন্তজাতিক বনভোজন দিবস- ১৮ জুন
আন্তর্জাতিক অটিস্টিক প্রাইড দিবস- ১৮ জুন
বিশ্ব কাস্তে-কোষ (Sickle Cell) দিবস- ১৯ জুন
বিশ্ব শরণার্থী দিবস- ২০ জুন
আর্ন্তজাতিক সংগীত দিবস- ২১ জুন
আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস- ২১ জুন
আন্তর্জাতিক হাইড্রোগ্রাফি দিবস- ২১ জুন
উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন- ২১ জুন
আন্তর্জাতিক অলিম্পিক দিবস- ২৩ জুন
জাতিসংঘ জনসেবা দিবস- ২৩ জুন
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস- ২৬ জুন
আর্ন্তজাতিক সমবায় দিবস- জুলাই মাসের ১ম শনিবার
বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই
বিশ্ব যুব দক্ষতা দিবস- ১৫ জুলাই
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস– ১৭ জুলাই
আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস– ১৮ জুলাই
বিশ্ব হেপাটাইটিস দিবস– ২৮ জুলাই
বিশ্ব বাঘ দিবস– ২৮ জুলাই
আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস- আগষ্ট মাসের প্রথম রবিবার
বিশ্ব মাতৃদুগ্ধ দিবস- ১ আগষ্ট
হিরোশিমা দিবস- ৬ আগষ্ট
বিশ্ব অধিবাসী দিবস- ৭ আগস্ট
নাগাসাকি দিবস- ৯ আগস্ট
বিশ্ব আদিবাসী দিবস- ৯ আগস্ট
আন্তর্জাতিক বায়োডিজেল দিবস- ৯ আগস্ট
আন্তর্জাতিক যুব দিবস- ১২ আগস্ট
আন্তর্জাতিক বাম হাতি দিবস- ১২ আগস্ট
বিশ্ব আলোকচিত্র দিবস- ১৯ আগস্ট
বিশ্ব মানবিক সাহায্য দিবস- ১৯ আগস্ট
বিশ্ব মশা দিবস- ২০ আগস্ট
আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস- ২৩ আগস্ট
পারমানবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস- ২৯ আগস্ট
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস- ৩০ আগস্ট
আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস – সেপ্টেম্বর মাসের ১ম শনিবার
আন্তর্জাতিক সফটওয়ার স্বাধীনতা দিবস- সেপ্টেম্বর মাসের ৩য় শনিবার
আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য দূরীকরণ সম্মেলন (CEDAW) দিবস- ৩ সেপ্টেম্বর
বিশ্ব হিজাব সংহতি দিবস- ৩ সেপ্টেম্বর
আন্তর্জাতিক দাতব্য দিবস – ৫ সেপ্টেম্বর
বিশ্ব স্বাক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস- ১০ সেপ্টেম্বর
বিশ্ব গণতন্ত্র দিবস- ১৫ সেপ্টেম্বর
বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস- ১৬ সেপ্টেম্বর
বিশ্ব নৌ দিবস- ১৮ সেপ্টেম্বর
বিশ্ব সাইক্লিং দিবস- ১৮ সেপ্টেম্বর
বিশ্ব শান্তি দিবস- ২১ সেপ্টেম্বর
বিশ্ব গাড়িমুক্ত দিবস- ২২ সেপ্টেম্বর
পর্যটন দিবস- ২৭ সেপ্টেম্বর
তথ্য অধিকার দিবস- ২৮ সেপ্টেম্বর
বিশ্ব জলাতঙ্ক দিবস- ২৮ সেপ্টেম্বর
বিশ্ব শিশু অধিকার দিবস- ২৯ সেপ্টেম্বর
আন্তর্জাতিক কফি দিবস- ২৯ সেপ্টেম্বর
বিশ্ব হার্ট দিবস- ২৯ সেপ্টেম্বর
আর্ন্তজাতিক প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস
বিশ্ব Habitat দিবস- অক্টোবর মাসের ১ সোমবার
বিশ্ব দৃষ্টি দিবস/অন্ধত্ব/সাদা ছড়ি দিবস- অক্টোবর মাসের ২য় বৃহস্পতিবার (২০১১ সালে ১৩ অক্টোবর)
আর্ন্তজাতিক প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস- অক্টোবর মাসের ২য় বুধবার
আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস- অক্টোবর মাসের ৩য় বৃহস্পতিবার
প্রবীণ দিবস- ১ অক্টোবর
আন্তর্জাতিক অহিংস দিবস – ২ অক্টোবর
শিক্ষক দিবস- ৫ অক্টোবর
ডাক দিবস- ৯ অক্টোবর
মানসিক স্বাস্থ্য দিবস- ১০ অক্টোবর
দর্শন দিবস- ১১ অক্টোবর
শিশু দিবস- ১৪ অক্টোবর
বিশ্ব মান দিবস- ১৪ অক্টোবর
বিশ্ব হাত ধোওয়া দিবস- ১৫ অক্টোবর
আর্ন্তজাতিক গ্রামীণ মহিলা দিবস- ১৫ অক্টোবর
খাদ্য দিবস- ১৬ অক্টোবর
আর্ন্তজাতিক দারিদ্র দূরীকরণ দিবস- ১৭ অক্টোবর
বিশ্ব রজঃক্ষান্তি দিবস- ১৮ অক্টোবর
ক্যাপস্‌ লক ডে- ২২ অক্টোবর
জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর
বিশ্ব উন্নয়ন তথ্য দিবস- ২৪ অক্টোবর
বিশ্ব স্থাপত্য দিবস- ২৯ অক্টোবর
বিশ্ব মিতব্যয়িতা দিবস- ৩১ অক্টোবর
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্মরণে দিবস- নভেম্বর এর ৩য় রবিবার (২০১১ সালে ২০ নভেম্বর)
বিশ্ব ডায়াবেটিস দিবস- ১৪ নভেম্বর
সহিষ্ণুতা দিবস- ১৬ নভেম্বর
আর্ন্তজাতিক শিক্ষার্থী দিবস- ১৭ নভেম্বর
টয়লেট দিবস- ১৯ নভেম্বর
আর্ন্তজাতিক শিশু দিবস- ২০ নভেম্বর
টেলিভিশন দিবস- ২১ নভেম্বর
নারীর প্রতি সহিংসতা বর্জন দিবস- ২৫ নভেম্বর
ফিলিস্তিন সংহতি দিবস- ২৯ নভেম্বর
এইডস দিবস- ১ ডিসেম্বর
দাসপ্রথা বিলোপ দিবস- ২ ডিসেম্বর
বিকলাঙ্গ/পঙ্গু/প্রতিবন্ধী দিবস- ৩ ডিসেম্বর
বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস- ৫ ডিসেম্বর
আর্ন্তজাতিক বেসামরিক বিমান চলাচল দিবস- ৭ ডিসেম্বর
দুর্নীতি বিরোধী দিবস- ৯ ডিসেম্বর
মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
আর্ন্তজাতিক পর্বত দিবস- ১১ ডিসেম্বর
প্রবাসী দিবস- ১৮ ডিসেম্বর
আর্ন্তজাতিক মানব সংহতি দিবস- ২০ ডিসেম্বর

01/10/2016

৩৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান

৩৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর ২০১৬ (শুক্রবার) সকাল ৯.৩০টায় শুরু হয়ে ১১.৩০ টায় শেষ হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট ও খুলনায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার প্রশ্ন ও প্রশ্নের সমাধান নিচে তুলে দেওয়া হলোঃ
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন (সেট-১)

বাংলা -৩৫

১ । কোনটি বাগধারা বোঝায়?

উত্তরঃ শিরে সংক্রান্তি

২। কোনটি মৌলিক শব্দ?

উত্তরঃ গোলাপ

৩ । বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্ৰন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?

উত্তরঃ বাংলা সাহিত্যের কথা

৪। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

৫ । নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

উত্তরঃ ভূরিভূরি, ভূড়িওয়ালা, মাতৃষ্বসা

৬। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?

উত্তরঃ সেলিম আল দীন

৭। ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?

উত্তরঃ একযোগে

৮। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

উত্তরঃ প্রেমরস

৯। ড. মুহাম্মদ শহীদ্দুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

উত্তরঃ —-

১০। ‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?

উত্তরঃ দীনেশচন্দ্র সেন

১১। ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?

উত্তরঃ কোনটি আচরণীয়, আর কোনটি নয়

১২। ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?

উত্তরঃ নাথধর্ম

১৩। শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-

উত্তরঃ রাম প্রসাদ সেন

১৪। ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?

হূমায়ুন আজাদ

১৫। ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?

উত্তরঃ শুল্ক

১৬। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?

১৭। “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?

উত্তরঃ বিষাদ সিন্ধু

১৮। “মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।”—কার উক্তি?

উত্তরঃ মীর মশাররফ হোসেন

১৯। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?

উত্তরঃ তৃতীয় বর্ণ

২০।‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?

উত্তরঃ দেশি উপসর্গ

২১। যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?

উত্তরঃ মাত্রাবৃত্ত

২২।নিচের কোনটি অশুদ্ধ?

উত্তরঃ দোষী-নির্দোষী

২৩। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

উত্তরঃ দীনেশরঞ্জন দাশ

২৪। “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।”-রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ পূজা

২৫।“ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম”—কে বলেছেন?

উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী

২৬। কোন বাক্যটি শুদ্ধ?

ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।

খ. তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।

গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।

ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।

উত্তরঃ তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম

২৭। Ode কী?

উত্তরঃ খন্ড কবিতা

২৮। মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?

উত্তরঃ ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব

২৯। ‘জলে-স্থলে’ কী সমস্যা?

উত্তরঃ দ্বন্দ্ব সমাস

৩০। ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?

উত্তরঃ যৌগিক স্বরধনি

৩১। “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তরঃ বিস্ময় দ্বারা আপন্ন

৩২। কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?

উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ

৩৩। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?

উত্তরঃ অলীক মানুষ

৩৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঙ্গলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?

উত্তরঃ ১৯১০

৩৫। ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?

শামসুর রাহমান

English Part–35

1. choose the appropriate prepositions in the blank of the following sentence:

The family doesn’t feel __________ going outing this season.

Ans: like

2. Fill in the blank with appropriate use of tense:

I couldn’t mend the computer myself, so I _________ at a shop.

Ans: had it mended

3. who wrote “Biographia Literaria”

Ans: S.T.Coleridge

4. Othello gave Desdemona _______ as a token of love:

Ans: Handkerchief

5. Choose the correct sentence:

Ans: all of it depends on you

6. A chart was appended to the report. here appended means –

Ans: joined

7. The mother sat vigilantly beside the sick baby. here vigilantly is:

Ans: an adverb

8. Fraility the name is women. Here Fraility is:

Ans: Noun

9. Which of the following words is in singular form?

Ans: radius

10. “A rolling stone gathers no moss” The complex form of the sentence is:

Ans: A stone that rolls gathers no moss

11. The new offer of job was alluring. Here Alluring means –

Ans: tempting

12. “Who planted this tree here?” The correct passive voice of this sentence is

Ans: By whom was the tree planted here?

13. Education is enlightening. Here enlightening is:

Ans: A gerund

14. Use the appropriate article –

I saw ______________ one eyed man when I was walking on the road.

Ans: a

15. the word ‘omnivorous’ means:

Ans: eating all types of food

16. complete the following sentence choosing the appropriate option:

it’s raining cats and dogs, so –

Ans: make sure you take an umbrella

17. the phrase “Achilles’ heel” means:

Ans: a weak point

18. he worked with all sincerity. the underlined phrase “with all sincerity” is:

Ans: an adverbial phrase

19. this is the book I lost. here “I lost” is:

Ans: an adjective clause

20. which do you think is the nearest in meaning to “proviso”:

Ans: stipulation

21. Cassandra is a night owl, so she doesn’t usually get up until about:

Ans: 7 p.m

22. Select the word that is the most closely opposite in meaning to the capitalized word: DELETERIOUS

Ans: harmless

23. Gerontion is a poem by –

Ans: T.S. Eliot

24. Fill in the blank. ‘___________’ is Shakespeare’s last play.

Ans: Tempest

25. who has written the poem “Elegy Written in a country Churchyard”?

Ans: Thomas Gray

26. Who has written the play Volpone?

Ans: Ben Jonson

27. Shakespeare composed much of his plays in what sort of verse?

Ans: Iambic pentameter

28. The repetition of beginning consonant sound is known as:

Ans: alliteration

29. which of the following is not a poetic tradition?

Ans: The Comic

30. What is a funny poem of five lines called?

Ans: Limerick

31. Robert Browning was a _________ poet. Fill in the gap with appropriate word.

Ans: Victorian

32. P.B. Shelley’s “Adonais’ is an elegy on the death of –

Ans: John Keats

33. The comparison of unlike things using the words like on as is known to be –

Ans: simile

34. “Restoration period’ in English literature refers to-

Ans: 1660

35. “The sun also rises” is a novel written by –

Ans: Earnest Hemingway

সাধারণ জ্ঞান : সমাধান

বাংলাদেশ অংশ
২। বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা
= ২০০০
৩। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন কালে বৃটিশ গভর্নর জেনারেল
= লর্ড কার্জন
৬। আদম শুমারি অনুযায়ী হাউজহোল্ড প্রতি জনসংখ্যা
= ৪.৪
৭। যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক
= বরিশাল
৮। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার
=৭.০৫
৯।সরকারি ইপিজেড
= ৮টি
১০। টারসিয়ারী পাহাড়
= ২প্রকার
১১। বেশি রপ্তানী
= চিন
১২। আলু
= ডায়ামন্ড
১৩। প্রথম মোবাইল ব্যাংকিং
১৪। বেশি ধান
= বোরো
১৫। ট্যারিফ কমিশন
= বাণিজ্য মন্ত্রাণালয়
১৬। হাজংদের বসবাস নিই
= সিলেটে
১৭। মাত্র ১ সংসদীয় আসন
= রাঙামাটি
১৮। ধীরে বহে মেঘনা
= আলমগীর কবির
১৯। জাতীয় সংসদে কাউন্টিং
= স্পিকারের ভোট
২০। নারী পুরুষের অনুপাত
= ১০০:১০০.৩
২১। NILG
= National Institute of local govt.
22. ; ১৯৫৪সালে নির্বাচনে যুক্তফ্রনেটর প্রতীক
=নৌকা
২৩. বাংলাদেশকে স্বীকৃতি অনারব মুসলিম দেশ
= ইন্দোনেশিয়া , মালয়েশিয়া
২৪। ৬দফা
= ম্যাগনা কার্টা
২৫। ডেলা মরিস স্টেলা
= ডেনমার্ক
২৬। বেনাপল
= পেট্রোপল

২৭। সিভিল সার্ভিস ক্যাডার
= ২৭
২৮। বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক
= বীর বিক্রম

২৯। বাংলাদেশের মানুষের আয়ুস্কাল
= ৭০.৮ ।

সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক অংশ
১।ব্ল্যক লাইভারস ম্যাটার
= বর্ণবাদ বিরোধী আন্দোলন
২। গ্রিণ হাউজ গ্যাস
= যুক্তরাষ্ট্র
৩। কালাপানি
= ভারত- নেপাল
৪ ।গুগল কে ভারত
= স্ট্রিট ভিউ
৫। জাতিসংঘের পরিবেশ বিষয়ক
= আইপিসিসি
৬। আইএমএফ এর সদর দপ্তর
= ওয়াসিংটন ডিসি
৭। জাতিসংঘের স্থায়ী সদস্য
= ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন
৮। স্পেশাল ইকোনিক অঞ্চল
= ২০০
৯। সলেমন দ্বীপপুঞ্জ
= প্রশান্ত
১০। চীনের জিনজিয়াতে
= উইঘুর
১১। ইরানের সাথে
= ১৪জুলাই , ২০১৫
১২। গ্রীণ পিস
= ১৯৭১
১৩। নিরস্ত্রীকরণ নয়
= ন্যাটো
১৫। সামন্তবাদ
=ইংল্যানেড

সাধারণ বিজ্ঞান–১৫

১. নিউক্লিয়াসের বিভাজন কে কি বলে- ফিশন

২.ভাইরাসের জন্য সত্য নয়- রাইবোজম থাকে

৩.গ্রীন হাউজ কি- কাঁচের তৈরি ঘর

৪.কোনটি জারক পদার্থ নয়- হাইড্রোজেন

৫.চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের- ৬ ভাগের ১ ভাগ

৬.আকাশে রংধনুর কারন- বৃষ্টির কণা

৭.মানব দেহের রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষার অংশ নয় কোনটি- lysozyme

৮.তাপ ইঞ্জিনের কাজ- তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

৯.শুন্য মাধ্যমে শব্দের বেগ কত- ০

১০.ঈস্ট এর সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে- সাইট্রিক এসিড তৈরিতে

১১.খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ,শৈবাল কোন রোগের প্রাদুর্ভাব কমায়-Kwashiorkor

১২.বস্তুর ওজন কোথায় বেশি-মেরু অঞ্চলে

১৩.প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমান- ৮০-৯০

১৪. চা পাতায় কোন ভিটামিন থাকে- ভিটামিন কে

কম্পিউটার—১৫

১। কম্পিউটার সি,পি,ইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
Ans: এ,এল,ইউ( ALU)
২। “একটি ২(দুই) ইনপুট লজিক সেটের আউটপুট Ѳ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন সেটের জন্য সত্য।
Ans: Ex-OR
৩।কোনটি অপারেটিং সিস্টেম নয়-
Ans: C
৪।ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব
Ans: চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
৫।IP-V6 এড্রেস কত বিটের?
Ans: ১২৮
৬।নীচের কোনটি ইনপুট ডিভাইস?
Ans: OMR
৭। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
Ans: ৬৫৫৩৬ টি
৮। এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক-
এটির নির্মাতা গুগল/ এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর/ এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি/
উত্তরঃ উপরের সবগুলো সঠিক
৯।আই,ও,এস(IOS) মোবাইল অপারেটিং সিস্টেম কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?র্
Ans: অ্যাপেল
১০। EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরণের মেমরী ব্যবহার হতো?
Ans: Mercury Delay Lines
১১।ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ans: ১৯৯৪ সালে
১২।ই-মেইলের আদান প্রদানে ব্যবহৃত SMTP –এর পূর্ণরূপ কি?
Ans: Simple Mail Transfer Protocol
১৩।TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
Ans: প্রোটোকল
১৪। Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত?
Ans: Stack
১৫। ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি-
Ans: তারহীন সংযোগ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা—১০

১। একটি চিকন হাতলওয়ালা ও একজন মোটা হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র কে কার্ডবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করালে কোনটি ঘপ্টবে- চিকন হাতলের ড্রাইভার বেশি ঘুরাতে হবে

২। কোন নিয়ামকটি জলবায়ু নির্ধারণ করে না- দ্রাঘিমারেখা

৩। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়- নতুন দিল্লি

৪। কখন দুর্যোগের ক্ষতি মাপা হয়- পুনর্বাসন পর্যায়ে

৫। বাংলাদেশের সবচেয়ে বেশি নিচুভূমি কোথায় অবস্থিত- মুন্সিগঞ্জ

৬। বাংলাদেশের কোন অঞ্চল বন্যা নিয়ন্ত্রন,পানি নিষ্কাশন ও সেচের জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছে- চলনবিল

৭। বার্ষিক সরবোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয় – সিলেট

৮। বাংলাদেশের খরা প্রবন অঞ্চল- উত্তর- পশ্চিম

৯। কোনটি বাংলাদেশের মানুষের জীবিকা পরিবর্তনের উপর দীর্ঘ মেয়াদি প্রভাব রাখতে পারে- সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি

১০। কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়- অক্সিজেন

মানসিক দক্ষতা—১৫

১। ২০০৯ সালের ২৮ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল? উ: বৃহষ্পতিবার

২। কোনটি ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয়- উ: প্রজ্বলিত

৩। ২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে? চিত্র আছে– উ:৯

৪। ৫-এর কত শতাংশ ৭ হবে- উ: ১৪০

৫। কোন নৌকাকে বেশী গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে- উ: পিছনে

৬। একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে? উ: ঠেলে নেয়া ব্যক্তির

৭। Telephone:Cable::Radio:? উ:Wireless

৮। কোন বৃত্তের ব্যাসার্ধে যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে উ: ৪০%

৯। কোন বানানটি শুদ্ধ? উ: Achievement

১০। If LOYAL is coded as ‘JOWAJ’, then PRONE is coded as- Ans: NRMNC

১১। বিভা:কিরণ::সুবলিত:? Ans: সুগঠিত

১২। ০.৪*০.০২*০.০৮=? উ: .০০০৬৪

১৩। ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে? উ: পূর্ব

১৪। Find out the correct synonym of “TENUOUS”- উ: Thin

১৫। একটি মোটা ও একটি চিকন হাতওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে? উত্তরঃ চিকন হাতলের স্ক্রু ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে

গাণিতিক যুক্তি –১৫

1. আম: 135
2. মুনাফা: 9.2%
3. ডিম: 25%
4. x² -1/x² = 3√5
5. 2 < x < 3
6. সংখ্যা: 39
7. log: 4/9
8. সমান্তর ধারা: 142
9. গুণোত্তর ধারা: 5
10. সমকোণী ত্রিভুজ
11. আয়তক্ষেত্র: 50√5
12. বৃত্ত: 5
13. সেট: Ø (ফাঁকা সেট)
14. সমাবেশ: 182
15. সম্ভাবনা: 2/3

বিদ্রঃ কোন প্রশ্নের উত্তর ভুল মনে হলে আমাদেরকে মন্তব্য করে অবহিত করুন। আমরা সংশোধন করে দিব।

01/10/2016

ইতিহাসের এই দিনে ১লা অক্টোবর

বিশেষ দিবস

বিশ্ব প্রবীণ দিবস ৷

ঘটনাবলী

খ্রিস্টপূর্ব ৩৩১ সালের এই দিনে মহামতি আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে পারস্যের তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন।
৯১১ সালের এই দিনে কনস্টান্টিনোপল অবরোধকালে, চার্চ অফ সেন্ট মেরি অফ ব্লাকারনেতে থিওটোকোস আবির্ভূতা হন এবং সেন্ট অ্যান্ড্রু অফ কনস্টান্টিনোপল সহ সকল বিশ্বাসীর উপর তাঁর বস্ত্র মেলে ধরেন।
৯৬৯ সালের এই দিনে এডগার অফ ইংল্যান্ড সমগ্র ইংল্যান্ডের রাজা হন।
১১৮৯ সালের এই দিনে গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন।
১৭৮৭ সালের এই দিনে সুভোরোভ-এর নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।
১৭৯১ সালের এই দিনে ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৭৯৬ সালের এই দিনে বেলজিয়াম কর্তৃক ফ্রান্স জয় হয়।
১৯৬০ সালের এই দিনে নাইজেরিয়া ব্রিটেন এর কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম

০২০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার সেভেরাস, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৭৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই আক্সাকভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক।
১৮৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ডুকাস, সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফরাসি সুরকার, পণ্ডিত ও সমালোচক।
১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শচীন দেব বর্মন, তিনি ছিলেন ভারতীয় বাংলা গানের কিংবদন্তীতূল্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবদুল মালেক উকিল, তিনি ছিলেন একজন বাংলাদেশী আইনজীবি ও রাজনীতিবিদ।
১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি কার্টার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি।
১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চেন নিং ইয়াং, তিনি নোবেল পুরস্কার বিজয়ী একজন চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি কার্টার, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি।
১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডানকান এডওয়ার্ডস, তিনি একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।
১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরন চিয়েচানভের, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলী জীববিজ্ঞানী ও চিকিত্সক।
১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এন্ডরুল আনসিপ, তিনি এস্তোনীয় ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ১৫ তম প্রধানমন্ত্রী।
১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ উইয়াহ, তিনি সাবেক লাইবেরিয়ার ফুটবলার ও রাজনীতিবিদ।
১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লায়লা হাটামি, তিনি ইরানী অভিনেত্রী।
১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুলিও বাপতিস্তা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

মৃত্যু

০৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডওয়িগ, তিনি ছিলেন ইংরেজ রাজা।
১৪৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ মারসিলিও ফিচিনো, তিনি ছিলেন ইতালিয়ান জ্যোতিষী ও দার্শনিক।
১৯২৯ সালে এই দিনে মৃত্যুবরণ আন্টইনে বউরডেলে, তিনি ছিলেন ফরাসি ভাস্কর ও পেইন্টার।
১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এনরিকো ডে নিকোলা, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ইতালি ১ম প্রেসিডেন্ট।
১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ই.বি. হোয়াইট, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন স্টুয়ার্ট বেল, তিনি ছিলেন আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী।
২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডির্ক ব্যাচ, তিনি ছিলেন জার্মান অভিনেতা, গায়ক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টম ক্ল্যানসি, তিনি ছিলেন মার্কিন লেখক।

Address

Govt. BM Collage
Barisal Sadar
8200

Alerts

Be the first to know and let us send you an email when BCS Help posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share