14/11/2025
শতাব্দীর মহাআদর্শের অন্তর্ধান
***************************
“বুদ্ধ শাসন চিরস্থিতি হউক"- এই চিরন্তন অভিলাষ যেন অবিচ্ছিন্নভাবে প্রতিধ্বনিত হয় শতবর্ষের এক মহাআদর্শের অন্যতম প্রতীক, শাসন শোভন জ্ঞানভানক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে প্রদক প্রাপ্ত, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের কর্মজীবনের প্রতিটি স্পন্দনে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাঙালি বৌদ্ধ সমাজে তাঁর নাম আজ এক আলোকবর্তিকা, এক প্রজ্ঞার প্রতীক। শতবর্ষ পার করা এই মনীষা কেবল এক জীবন্ত কিংবদন্তিই নন, তিনি এক জীবন্ত শাসনশোভন গৌরবময় ইতিহাস মহাআদর্শ, যেখানে বিনয়, প্রজ্ঞা, মৈত্রী ও করুণার মেলবন্ধন ঘটেছে এক অনন্য মহাকাব্যে। আজ তাঁর মহাপ্রয়াণ একটি বর্ণিল শতাব্দীর অন্তধান হলো। তাঁর প্রয়াণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও পুণ্যদান।