Badarganj telecom center and grameenphone cic

Badarganj telecom center and grameenphone cic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Badarganj telecom center and grameenphone cic, Internet Company, Badarganj.

07/09/2024

পুরুষ
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ফলাফল-3.50
পদ-
সাইফার এ্সিস্ট্যান্ট
টেকনিক্যাল ট্রেড
নন-টেকনিক্যাল
প্রভোস্ট

29/10/2013

হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স ২০১৩-১৪শিক্ষা বর্ষের রেজাল্ট দেওয়া হচ্ছে
যোগাযোগ বদরগঞ্জ টেলিকম সেন্টার

09/10/2013

কারিগরি শিক্ষা বোর্ডের এইসএসসি ফাস্টিয়ার রেজাল্ট দেখা যাচ্ছে।

09/10/2013

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০১৩-১৪ শিক্ষা বর্ষের অনার্স ভর্তি ফরম পুরন করা হচ্ছে । যোগাযোগ- বদরগঞ্জ টেলিকম সেন্টার ০১৮৩২৬৭৮৯১০

09/10/2013

প্রাথমিক সহকারী শিক্ষক চুড়ান্ত রেজাল্ট বের হয়েছে।

15/06/2013
16/05/2013
14/05/2013

মানুষকে বুঝতে হলে আগে তার সম্পর্কে ভালো ভাবে জানার চেষ্টা করুন। তার সম্পর্কে তার কাছের বন্ধুদের ধারনা কি তা জেনে নিন। তার কথার সাথে কাজের মিল, চাল-চলনের ধরন এবং অন্যদের ব্যাপারে তার মনোভাব কি এসব বোঝার চেষ্টা করুন ।একজন মানুষকে চেনার জন্য এই বিষয়গুলো অনেক কার্যকর ভূমিকা রাখে ।

কেটে গেছে অনেক সময় গ্রামের পাঠশালাতে চলে গেছে ছোটবেলা ধুলো মাখা পথ চলতে   পুকুর ছিল কাছাকাছি নদী ছিল একটু দূরে ভয় ছিল না...
14/04/2013

কেটে গেছে অনেক সময় গ্রামের পাঠশালাতে চলে গেছে ছোটবেলা ধুলো মাখা পথ চলতে পুকুর ছিল কাছাকাছি নদী ছিল একটু দূরে ভয় ছিল না কোন কিছুতে যেতাম ছুটে ছুটে বসন্তের দিন আসলে কাছে মগ্ন হতাম এক কাজে দলে দলে যেতাম ঘুড়ি উড়াতে বাধা দিত না কেউ পথে পাল্লা দিয়ে উড়তাম ঘুড়ি সারাটি দিনভর সন্ধ্যা হলেই ফিরতাম বাড়ি নিয়ে মনে ডর।

12/04/2013

আমাদের দেশ

আমাদের দেশের নাম বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয় ১৯৭১ সালের ২৬ মার্চ। এর আগে এই দেশ পাকিস্তান রাষ্ট্রের একটি অংশ ছিল। তখন এ দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। দীর্ঘ নয় মাস এ দেশের মানুষ জীবন-মরণ যুদ্ধ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে বিজয় লাভ করে।
অবস্থান ও সীমা:
আমাদের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এ দেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়। দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা ও মিয়ানমার এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। ঐতিহাসিক ঢাকা নগর বাংলাদেশের রাজধানী।
ঋতু বৈচিত্র্য:
রূপের বৈচিত্র্য নিয়ে এ দেশে প্রতি দুই মাস পর আসে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু। ঋতু বৈচিত্র্যে এ দেশ কখনো আলো ঝলমল, কখনো অঝোর ধারা বৃষ্টিতে ঝাপসা দূরের মাঠ আবার কখনো স্বচ্ছ আকাশ থেকে ঝরে পড়ে রুপালি জোছনা। অপরূপ প্রকৃতির এ দেশকে তাই বলা হয়ে থাকে রূপসী বাংলা।
প্রাকৃতিক সম্পদ:
বাংলাদেশের ভূমিতে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। গ্যাস, জ্বালানি তেল, চুনাপাথর, পিট কয়লা, আকরিক লৌহ এ দেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ। এ ছাড়া রয়েছে সুন্দরী, শাল ও গজারি কাঠ, বাঁশ, বেত ইত্যাদি।
উৎপন্ন দ্রব্য:
বাংলাদেশের প্রধান উৎপন্ন দ্রব্য হলো ধান, পাট, চা, ইক্ষু, সরিষা, গম ও ডাল। চা ও পাট বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে।
নদ-নদী: ছোট-বড় অনেক নদী বাংলাদেশের সমভূমির ওপর দিয়ে বয়ে চলেছে। এ দেশকে তাই বলা হয়ে থাকে নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী এ দেশের প্রধান নদী। ধলেশ্বরী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ, ইছামতী, ভৈরব, কুমার, কপোতাক্ষ, আত্রাই, করতোয়া, তিস্তা, ধরলা এসব আমাদের দেশের শাখা নদী ও উপনদী।
শহর-বন্দর:
রাজধানী ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। অন্য বড় শহরগুলো হলো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের প্রধান নদী ও সমুদ্রবন্দর।
উপসংহার:
রূপে অপরূপ সম্পদে অতুলনীয় আমাদের দেশ বাংলাদেশ। এই সুন্দর রূপময় দেশে জন্ম নিয়ে আমরা গৌরব বোধ করি। এ দেশকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি।

Address

Badarganj
5430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badarganj telecom center and grameenphone cic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share