20/12/2022
আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন উদ্যোক্তা তৈরি কেন্দ্র ভালো মানুষ তৈরি করার কারখানা
চলে টানা ৯০ দিন করে ১৬ টা স্কিল শিখানো হয় সম্পূর্ণ বিনামূল্যে আর এই কাজটি করে যাচ্ছেন আমাদের প্রিয় শিক্ষক প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid sir
আজ আমাদের
২০ তম ব্যাচ
দিন ৫৭...
সেশন ৫৭...
ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধা, সম্পর্ক ও নেটওয়ার্কিং
ভালোবাসা দিয়ে শুরু করা, অন্যকে শ্রদ্ধা ও সম্মান করা, সততার সম্পর্ক এবং নেটওয়ার্কিং করে যাওয়া – এগুলো জীবনের ব্রত হিসেবে গেঁথে ফেলা দরকার এগিয়ে যাবার জন্য।
কেউ একজন কোথাও না কোথাও, কোন এক জায়গায়, হয়তো অন্য কোন প্রান্তে আপনার জন্য ফান্ড নিয়ে, আইডিয়া নিয়ে কিংবা বিশাল ক্রেতা হিসাবে অপেক্ষা করছে... তাঁকে খুঁজে বের করার নিরন্তর সব প্রচেষ্টার নাম নেটওয়ার্কিং।
হয়তো বা এই প্লাটফর্মের কেউ একজন বা তাদের কোন আত্মীয় বা বন্ধু, হয়তো আপনার পাশে চেয়ারের কেউ যার সাথে বাসে, ট্রেনে, প্লেনে বা হেঁটে যেতে আপনি লজ্জায়, ভয়ে বা সংকোচে কথা বলেন নি। হয়তো বা ৮৯ জনের সাথে কথা বলেছেন কিন্তু হতাশ হয়ে বা পাত্তা না পেয়ে ৯০ তম জনের দিকে ফিরে তাকান নি।
অথচ ঐ ৯০ তম জনই হয়তো বা হতে পারে আপনার টারনিং পয়েন্ট, যাকে আপনার দরকার ছিল। সেও হয়তো আপনাকেই খুঁজছিল। তবে সম্পর্ক গুলোকে গেঁথে রাখতে হবে সততা ও বুদ্ধিমত্তা দিয়ে, উইন উইন বজায় রেখে। ওটাই হবে আপনাকে মনে রাখার কারণ।
কেউ একজন অপেক্ষা করছে আপনার জন্য... খুঁজতে হবে প্রতিনিয়ত এবং যুক্ত করতে হবে হাজারো মানুষকে এই বন্ধনে।
নিজেকে প্রশ্ন করেন, আমাদের এই লাখো লাখো আজীবন মেম্বেরদের মধ্যে কতজনকে আপনি চিনেন বা আপনার সাথে সম্পর্ক হয়েছে? এই সম্পর্ক যত বেশী বাড়াতে পারবেন তত বেশী আপনার নেটওয়ার্ক বাড়বে। তবে এই বন্ধনের ভিত্তি হতে হবে সততা ও বিশ্বস্ততার।
আমরা শুধু উদ্যোক্তা তৈরি করার জন্য এই নেটওয়ার্ক তৈরি করিনি, আমরা একটা পরিবার তৈরি করেছি – যেখানে সবাই সবাইকে ভালবাসে, স্নেহ করে ও সম্মান করে। আমরা একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে চেয়েছি এবং করে দিয়েছি।
সম্পর্ক যদি অসাধারণ হয়, যে কোন কাজ সহজ হয়ে যায়।
, Sales & Funding
#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন