19/08/2017
চাকুরী বিজ্ঞপ্তিঃ
আইটি সেক্টরে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "আয়েশা আইটি অ্যান্ড ট্রেনিং সেন্টার" , ২/৩ রাড়িবাঢ়ি- আঙিনা,(রেডিও কলোনী সংলগ্ন রোড ) সাভার, ঢাকা, আইটি ফার্মে কিছু সংখ্যক সৎ, উদ্যমী ও পরিশ্রমী শিক্ষানবিস কর্মকর্তা নিয়োগ করা হবে।
বিস্তারিতঃ
পদের নামঃ শিক্ষানবিস কর্মকর্তা
পদের সংখ্যাঃ ৬ জন।
চাকুরী বিবরণঃ
কম্পিউটারে বিভিন্ন পোগ্রামে কাজ করতে হবে। ডাটা এন্ট্রি, ইন্টারনেট ব্রাউজিং, ওয়েব কন্টেন্ট রাইটিং ইত্যাদি কাজ এবং প্রতিষ্ঠানের স্বার্থে অন্যান্য কাজও করতে হতে পারে।
যোগ্যতাঃ
এইচ এস সি বা ডিগ্রী সমমান। তবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতাঃ
কম্পিউটার সম্পর্কে ব্যাসিক ধারনা থাকতে হবে। দ্রুত বাংলা ও ইংরেজী লিখতে পারা এবং ইন্টারনেটে ভালো দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সময়ঃ
সপ্তাহে ছয় দিন, প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা শিফটে কাজ করতে হবে।
সুযোগঃ
৩ মাস শিক্ষানবিস কালে ভাতা প্রদান করা হবে (আলোচনা সাপেক্ষে)। কাজের পারফর্মেন্স ভালো হলে চাকরি নিয়মিত করণ ও প্রতিষ্ঠানের নিয়ম মাফিক মাসিক বেতন প্রদান করা হতে পারে।
কর্মক্ষেত্রঃ সাভার।
আবেদনের নিয়মঃ
"আয়েশা আইটি অ্যান্ড ট্রেনিং সেন্টার, ২/৩ রাড়িবাঢ়ি সাভার" বরাবর একটি চাকুরির আবেদনপত্রের সাথে, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, দুই কপি পাসপোস্ট সাইজের ছবি ও জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের অনুলিপিসহ স্বশরীরে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে (শুক্রবার বাদে) নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
ঠিকানাঃ
"আয়েশা আইটি অ্যান্ড ট্রেনিং সেন্টার" , ২/৩ রাড়িবাঢ়ি- আঙিনা,(রেডিও কলোনী সংলগ্ন রোড ) সাভার, ঢাকা।
আবেদন পত্র জমাদানের শেষ তারিখঃ ৩১ অগাস্ট ২০১৭, আবেদন পত্র যাচাই সাপেক্ষে ফোনে সাক্ষাতের জন্য ডাকা হবে ।
বিঃ দ্রঃ
সম্পুর্ন নিয়োগ নিরপেক্ষ ও দুর্নীতি মুক্ত প্রক্রিয়ায় গ্রহণ করা হবে। কেউ কোন প্রকার সুপারিস বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থীতা বাতিল করা হবে।