Listolet Inc.

Listolet Inc. LISTOLET is for communication and collaboration. Listolet—the lifeline connecting every Bangladeshi worldwide. We are delighted to have you join us here.

A platform enabling Bangladeshis to connect globally through essential daily needs such as food, housing, jobs, healthcare, education, safety, freedom of expression, and social connections, while also promoting Bangla culture, music, and movies. LISTOLET is a platform where Bangladeshi can connect, share skills, knowledge, resources, and experience, and contribute to the development of their community globally for the greater good. We include the most essential daily needs, including house rent, room rent, roommate, driver needed, job seeking, buying/selling, leasing properties, renting offices or commercial space, finding matrimonial matches, accessing various services and help, and exploring the symposium gallery,music , web series and movies.

Our one-stop solution keeps the vibrant Bangla culture thriving in foreign lands, letting you savor the flavors of home while building new memories. Every connection made here weaves another thread in the tapestry of our global family, empowering both those who've ventured abroad and those who've stayed behind. Together, we're not just solving daily needs through community—we're nurturing dreams, preserving traditions, and building bridges that span continents. More than a platform, it's where our culture thrives abroad and support flows back home. Here, simple needs meet heartfelt connections, traditions find new life, and our global community grows stronger. Every click keeps Bangladesh closer, no matter how far we roam.

Although LISTOLET is designed for the Bangladeshi community globally. Last but not the least, regardless of where you're from or what you believe. Our extended warm welcome to everyone and embrace people of all races, nationalities, religion, and belief. Everyone is encouraged to share their thoughts and ideas on LISTOLET and feel free to post your daily needs.

আপনি কি শহরের কোলাহল থেকে দূরে ছায়া সুনিবিড় নিরালা পরিবেশে নাকি আধুনিক সুযোগ-সুবিধায় ভরা অ্যাপার্টমেন্ট খুজছেন? আপনার পছ...
11/05/2026

আপনি কি শহরের কোলাহল থেকে দূরে ছায়া সুনিবিড় নিরালা পরিবেশে নাকি আধুনিক সুযোগ-সুবিধায় ভরা অ্যাপার্টমেন্ট খুজছেন? আপনার পছন্দ যাই হোক না কেন, আমাদের "Real Estate" ক্যাটাগরিতে পাবেন সেরা সব অফার। বিনিয়োগকারী থেকে শুরু করে যারা নতুন বাসা খুঁজছেন, সবার জন্য Listolet এনেছে চমৎকার সুযোগ। আমাদের ওয়েবসাইটে ছবি, বিস্তারিত তথ্য ও সরাসরি বিক্রেতার সাথে যোগাযোগের অপশন পাবেন।
আজই ভিজিট করুন এবং "Real Estate" ক্যাটাগরি ব্রাউজ করে আপনার স্বপ্নের সম্পত্তি খুঁজে নিন অথবা আপনার সম্পত্তি বিক্রির জন্য পোস্ট করুন!
বিস্তারিত পিন কমেন্টে:
#ফ্ল্যাটবিক্রি #জমিবিক্রি

শুভ সকাল!নতুন দিনের নতুন সম্ভাবনা হোক আপনার ব্যবসার সাফল্যের শুরু। আপনার দেশীয় পণ্যকে পৌঁছে দিন আরও বেশি ক্রেতার কাছে, ...
11/05/2026

শুভ সকাল!
নতুন দিনের নতুন সম্ভাবনা হোক আপনার ব্যবসার সাফল্যের শুরু।
আপনার দেশীয় পণ্যকে পৌঁছে দিন আরও বেশি ক্রেতার কাছে, তৈরি করুন নতুন বাজার ও নতুন ব্যবসার সুযোগ।
আপনার পণ্য, আপনার স্বপ্ন আমাদের মার্কেটপ্লেসে শুরু হোক নতুন যাত্রা।
শুভ হোক আজকের দিন।
#শুভসকাল

11/04/2026

A Global Independent Film Initiative by Listolet — Connecting Stories, Connecting the World.

৫২ জন পরিচালক | ৫২টি স্বতন্ত্র সিনেমা | একটি আন্তর্জাতিক চলচ্চিত্র যাত্রা
প্রকল্পের পরিচিতি
Listolet-এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে একটি সমন্বিত চলচ্চিত্র নির্মাণ কর্মসূচি, যেখানে নির্বাচিত ৫২ জন পরিচালককে নিয়ে আয়োজন করা হবে একটি বিশেষ চলচ্চিত্র কর্মশালা। এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রকর্মী তৈরি এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাণের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।এই উদ্যোগে নির্বাচিত প্রত্যেক পরিচালক নিজের পছন্দের গল্প নিয়ে একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র সিনেমা নির্মাণ করবেন। সব মিলিয়ে নির্মিত হবে ৫২টি সিনেমা, যা Listolet-এর OTT ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।Listolet শুধু সিনেমাগুলো মুক্তি দিয়েই দায়িত্ব শেষ করবে না। বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাগুলো জমা দেওয়ার উদ্যোগ নেবে এবং আন্তর্জাতিক প্রদর্শনীর সুযোগ তৈরিতে সহযোগিতা করবে।পাশাপাশি আমেরিকার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে প্রত্যেক পরিচালকের পরিচয় ও যোগাযোগের সুযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে পরিচালকরা আন্তর্জাতিক নেটওয়ার্ক, দর্শক এবং সম্ভাব্য সহযোগীদের সঙ্গে যুক্ত হতে পারবেন।
এটি শুধু সিনেমা বানানোর প্রকল্প নয়; বরং নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি দীর্ঘমেয়াদি সৃজনশীল, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ।

প্রকল্পের মূল পরিকল্পনা
• নির্বাচিত পরিচালক: ৫২ জন।
• স্বতন্ত্র সিনেমা: ৫২টি।
• প্রত্যেক পরিচালক নিজের নির্বাচিত গল্পে একটি সিনেমা পরিচালনা করবেন।
• বিভিন্ন জনরার গল্প ও চিত্রনাট্যকে উৎসাহিত করা হবে।
• প্রত্যেক নির্বাচিত পরিচালককে দুই মাসের সমন্বিত কর্মশালায় অংশগ্রহণ করতে হবে।
• প্রতিটি সিনেমার নির্মাণ ও আন্তর্জাতিক প্রচারে Listolet সহযোগিতা করবে।

কর্মশালা ও চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া:
নির্বাচিত ৫২ জন পরিচালকের জন্য দুই মাসব্যাপী একটি সমন্বিত কর্মশালার আয়োজন করা হবে।এই কর্মশালায় গল্প নির্বাচন থেকে শুরু করে সিনেমার চূড়ান্ত নির্মাণ ও মুক্তি পর্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ করা হবে।
নির্মাণের ধাপগুলো হবে:
১. গল্প নির্বাচন ও চিত্রনাট্য উন্নয়ন
২. সিনেমার পরিকল্পনা ও প্রি-প্রোডাকশন
৩. কাস্টিং ও শিল্পী নির্বাচন
৪. শুটিং ও প্রোডাকশন ব্যবস্থাপনা
৫. এডিটিং ও পোস্ট-প্রোডাকশন
৬. কালার গ্রেডিং ও সাউন্ড ডিজাইন
৭. সিনেমার প্রিমিয়ার ও আন্তর্জাতিক প্রদর্শনী
প্রয়োজন অনুযায়ী প্রতিটি পর্যায়ে Listolet নির্বাচিত পরিচালকদের সহযোগিতা করবে। দেশে ও দেশের বাইরে সিনেমার প্রিমিয়ার, প্রচারণা এবং প্রদর্শনীর সুযোগ তৈরিতেও কাজ করবে।

Listolet-এর আন্তর্জাতিক সহযোগিতা: প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিচালকদের আন্তর্জাতিক পরিচিতি ও চলচ্চিত্রের বিশ্বব্যাপী প্রচার।
Listolet-এর পক্ষ থেকে:
• সিনেমাগুলো Listolet OTT ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।
• বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাগুলো সাবমিট করার উদ্যোগ নেওয়া হবে।
• আমেরিকার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে প্রত্যেক পরিচালকের পরিচিতি ও নেটওয়ার্ক তৈরিতে সহযোগিতা করা হবে।
• দেশে ও বিদেশে প্রিমিয়ার, বিশেষ প্রদর্শনী এবং প্রচারণার উদ্যোগ নেওয়া হবে।
• স্বাধীন চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক দর্শক ও নতুন বাজার তৈরিতে কাজ করা হবে।

প্রকল্পটির প্রধান উদ্দেশ্য:
১. নতুন প্রজন্মের চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্রকর্মী তৈরি করা।
২. বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করা।
৩. স্বাধীন চলচ্চিত্র নির্মাণের জন্য নতুন বাজার ও প্রদর্শনীর সুযোগ তৈরি করা।
৪. বাংলাদেশি গল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছে দেওয়া।
৫. নতুন পরিচালকদের আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে পরিচিত করার সুযোগ তৈরি করা।
৬. Listolet-এর মাধ্যমে একটি সমৃদ্ধ স্বাধীন চলচ্চিত্র লাইব্রেরি ও OTT কনটেন্ট প্ল্যাটফর্ম গড়ে তোলা।

পরিচালক নির্বাচনের নিয়ম ও আবেদন প্রক্রিয়া: বিভিন্ন জনরার চলচ্চিত্র নির্মাণে আগ্রহী পরিচালকদের কাছ থেকে গল্পের Synopsis ও প্রাথমিক চিত্রনাট্য আহ্বান করা হচ্ছে।

আবেদন প্রক্রিয়া:
• আগ্রহী পরিচালকরা তাঁদের পছন্দের জনরা অনুযায়ী গল্পের Synopsis এবং প্রয়োজনীয় চিত্রনাট্যের তথ্য Listolet-এর নির্ধারিত ইমেইল ঠিকানায় পাঠাবেন।
• Listolet-এর নির্বাচনী টিম জমা দেওয়া গল্প ও প্রস্তাবগুলো পর্যালোচনা করবে।
• চূড়ান্তভাবে নির্বাচিত পরিচালকদের ইমেইলের মাধ্যমে জানানো হবে।
• নির্বাচিত প্রত্যেক পরিচালককে বাধ্যতামূলকভাবে দুই মাসের কর্মশালায় অংশগ্রহণ করতে হবে।
• কর্মশালায় অংশগ্রহণের সর্বনিম্ন ফি চূড়ান্তভাবে নির্বাচিত পরিচালকদের জানানো হবে।

সিনেমার আয় ও রাজস্ব বণ্টন:
প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে নির্মাতাদের সৃজনশীল কাজের যথাযথ মূল্যায়ন এবং আর্থিক অংশগ্রহণ নিশ্চিত করা।সিনেমা থেকে অর্জিত রাজস্বের ৬৫% পাবেন সিনেমার মালিক (Film Owner)।অবশিষ্ট ৩৫% Listolet-এর প্ল্যাটফর্ম, ব্যবস্থাপনা, প্রচার, বিতরণ ও সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য বরাদ্দ থাকবে।রাজস্বের হিসাব, অনুমোদিত খরচ, পেমেন্ট পদ্ধতি ও অন্যান্য শর্ত চূড়ান্ত চুক্তিতে উল্লেখ থাকবে।

আমাদের প্রত্যাশা:আমরা বিশ্বাস করি, বাংলাদেশে অসংখ্য প্রতিভাবান তরুণ রয়েছেন, যাঁদের কাছে রয়েছে অসাধারণ গল্প, সৃজনশীল চিন্তা ও সিনেমা নির্মাণের স্বপ্ন। প্রয়োজন শুধু একটি সুযোগ, সঠিক দিকনির্দেশনা এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কাজ তুলে ধরার একটি প্ল্যাটফর্ম।Listolet সেই সুযোগ তৈরি করতে চায়।৫২ জন পরিচালক, ৫২টি সিনেমা—হতে পারে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের এক নতুন আন্তর্জাতিক যাত্রার সূচনা।

Email your synopsis: [email protected]


#এন্টারটেইনমেন্টইন্ডাস্ট্রি #বাংলাদেশিসিনেমা

আমরা চাই আমেরিকা  সত্যিকার অর্থে আলোকিত হোক।  ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বেঁচে থাকুক একসাথে , আনন্দে - শান্তিতে। সায়েদ ভা...
11/04/2026

আমরা চাই আমেরিকা সত্যিকার অর্থে আলোকিত হোক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বেঁচে থাকুক একসাথে , আনন্দে - শান্তিতে। সায়েদ ভাইকে নিয়ে আপনি কি ভাবছেন- লিখতে পারেন আমাদের সিম্ফসিয়াম গ্যালারিতে।
El-Sayed

আপনি কি আপনার বাসা বা বাণিজ্যিক স্পেসের জন্য সঠিক ভাড়াটিয়া খুঁজছেন? অথবা নিজের জন্য একটি সুন্দর আবাসন খুঁজছেন? Listole...
11/04/2026

আপনি কি আপনার বাসা বা বাণিজ্যিক স্পেসের জন্য সঠিক ভাড়াটিয়া খুঁজছেন? অথবা নিজের জন্য একটি সুন্দর আবাসন খুঁজছেন? Listolet-এর "House & Commercial Rent" ক্যাটাগরিতে আপনি খুব সহজেই আপনার বিজ্ঞাপনটি পোস্ট করতে পারেন।
বিস্তারিত পিন কমেন্টে

11/03/2026

বর্জ্য থেকেই কর্মসংস্থান , উদ্যোগের সাথে যুক্ত হয়ে এখন উদ্যোক্তারা সহজেই তাদের পণ্য আমেরিকায় পাঠাতে পারবেন!
এই প্ল্যাটফর্মে পণ্য তুলুন, ব্যবসা বাড়ান, কর্মসংস্থান তৈরি করুন-গড়ে তুলুন পরিষ্কার ও সমৃদ্ধ বাংলাদেশ। আমেরিকাতে শুধু প্লাস্টিক ৬২ বিলিয়ন ডলারের বাজার।
Listolet- সেই সুযোগ করে দিচ্ছে! Listolet-এ যুক্ত হোন! আপনার পণ্য লিস্ট করুন অথবা শেল্ফ স্টোরেজে বিনামূল্যে আপনার অনলাইন দোকান খুলুন। প্রোডাক্ট আপলোড করুন সম্পূর্ণ ফ্রিতে।
📌 বিস্তারিত পিন কমেন্টে
#বেকারকমবেদেশপরিষ্কারহবে #উদ্যোক্তা

11/02/2026

লাল টিপকে ছোট করে দেখো না!
বাংলাদেশের উদ্যোক্তাদের স্বপ্ন এখন আমেরিকামুখী। আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে আপনার পণ্য পৌঁছে দিন USA-তে। সঠিক গাইডলাইন, সহজ প্রক্রিয়া আর বিশ্ববাজারের সুযোগ—সব এক জায়গায়।
Listolet- সেই সুযোগ করে দিচ্ছে! Listolet-এ যুক্ত হোন! আপনার পণ্য লিস্ট করুন অথবা শেল্ফ স্টোরেজে বিনামূল্যে আপনার অনলাইন দোকান খুলুন। প্রোডাক্ট আপলোড করুন সম্পূর্ণ ফ্রিতে।
📌 বিস্তারিত পিন কমেন্টে
#লালটিপ #বাংলাদেশ #উদ্যোক্তা

Address

8622 Dongan Avenue, 2C, Elmhurst
New York, NY
11373

Alerts

Be the first to know and let us send you an email when Listolet Inc. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Listolet Inc.:

Shortcuts

Share

Nearby computer & electronics services