01/06/2024
12th Fail মুভিটা দেখার পর একেকজন একেক কাজ করতেসে।
কেউ ১৬ ঘন্টা পড়া শুরু করেছে, কেউ এমপিথ্রি কিনেছে, কেউ আবার আইএলটিএসের বই টই ছিড়ে ফেলে এমপিথ্রি কেনার জন্য নীলক্ষেত যাইতেসে।
আর আমার ছোটভাই ব্রোকেন হার্ট সাব্বির বিড়ি ধরাইতে ধরাইতে বলে, এই মুভি দেখে কী শিখলাম ভাই,জানেন? পরিশ্রম টরিশ্রম পরের কথা, আসলে দরকার শ্রদ্ধার মতো সুন্দরী, সেক্সি, জিরো ফিগার একটা গার্লফ্রেন্ড।
গতকিছুদিন প্রেমের মোটিভেশনে ভাটা পড়সিলো, এই মুভি দেখে আবার মেয়েদের নক দেওয়া শুরু করেছি। এইবার আমার বিসিএস আর ঠেকায় কে?