18/05/2026
আজকে রেস্ট টাইমে রুমে গিয়েছিলাম রেস্ট নিতে,রৌদ্রের তাপ এতটাই প্রখর যে ছাঁদের উপরে রুম হওয়াতে এসি চলার পরও রুমে থাকতে পারিনি।
অবশেষে রেস্ট টাইম বাদ দিয়ে আবার ডিউটি তে চলে আসলাম।
এখন বুঝেন এই মানুষ গুলোর কি অবস্থা? তারা দিন রাত এভাবেই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে ই পাসপোর্ট এর আবেদন করতে।
প্রবাসীদের কষ্ট দিয়ে আসলে সব সরকার ই সুখ পায়।
ই পাসপোর্ট প্রবাসীদের গলার কাটা, এই গলার কাটা থেকে প্রবাসীরা মুক্তি পেতে চায়।
আবারও এমআরপি পাসপোর্ট রিনিউ করার অনুমতি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।