29/07/2026
📢 গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি | Minority Scholarship 2026-27
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, WBMDFC ২০২৬-২৭ শিক্ষাবর্ষের Pre-Matric, Post-Matric, Merit-cum-Means (MCM) ও SVMCM Scholarship সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে।
🗓️ সম্ভাব্য আবেদন শুরু: ১ আগস্ট ২০২৬
এবারের আবেদন প্রক্রিয়ায় নতুন করে যে তথ্য/নথি বাধ্যতামূলক করা হয়েছে: ✅ Voter ID (Self/Parent)
✅ Aadhaar Number (Self/Parent)
✅ Bonafide Student Certificate
✅ Income Certificate
⚠️ নতুন (Fresh) ও Renewal—উভয় আবেদনকারীর ক্ষেত্রেই এই তথ্য ও নথি আপলোড বাধ্যতামূলক।
এছাড়া আবেদন, ভেরিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের সম্পূর্ণ সময়সূচি (Timeline)-ও প্রকাশ করা হয়েছে।
📌 তবে এখনই ফর্ম ফিলআপ শুরু করবেন না। আপনার স্কুল/কলেজ/ইনস্টিটিউট থেকে যখন স্কলারশিপের অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হবে এবং আবেদন করতে বলা হবে, তখনই ফর্ম ফিলআপ শুরু করবেন। ততদিন পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন এবং অপেক্ষা করুন।
(বিজ্ঞপ্তিটি WBMDFC-এর প্রকাশিত অফিসিয়াল নির্দেশিকার ভিত্তিতে শেয়ার করা হলো।)