22/05/2023
সার্ভেপিডিয়া রেঞ্জার প্রোগ্রাম ২০২৩ - ২য় ব্যাচ
(ফ্রী ট্রেনিং এবং ট্রেনিং শেষে UK/USA কোম্পানিতে চাকরির নিশ্চয়তা)
প্রিয় সার্ভেপিডিয়া কর্মী,
সার্ভেপিডিয়ার সাথে দীর্ঘ দেড় বছর কাজ করার জন্য, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সার্ভেপিডিয়া আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ করতে অফিসিয়াল গ্রুপের সবাইকে আইটি সেক্টরের বিভিন্ন বিষয়ে ফ্রী ট্রেনিং এবং ট্রেনিং শেষে চাকরির নিশ্চয়তা প্রদান করা হচ্ছে।
প্রত্যেক প্রার্থীকে ৪০০ ডলার সমমূল্যের ট্রেনিং এবং টুলস প্রদান করা হবে। রেঞ্জার প্রোগ্রামে কোন টাকা বা ফি নেয়া হবে না। সার্ভেপিডিয়ার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের অর্থানয়ে কোর্স করানো হবে এবং কোর্স ম্যাটেরিয়াল প্রদান করা হবে।
সফলভাবে ট্রেনিং শেষ করার পর, UK কোম্পানিতে পেইড ইন্টার্নশিপ এর জন্য আবেদন করতে হবে। ইন্টার্নশিপ শেষ করে চাকরির জন্য আবেদন করা যাবে। বর্তমানে নিচের বিষয়গুলোর উপর আপনি আবেদন করতে পারবেনঃ
ওয়েব ডেভলপমেন্ট এন্ড এডমিন সাপোর্টঃ
কোর্স মেয়াদঃ ৩ মাস
১ম মাসঃ ব্যাসিক ওয়েব ডেভলপমেন্ট, UX/UI এবং সার্ভার ম্যানেজমেন্ট।
২য় মাসঃ ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এবং ব্যাসিক থিম কাস্টমাইজেশন।
৩য় মাসঃ অন্য সব ডিপার্টমেন্টের সাথে সমন্বয়ের জন্য এডমিন ম্যানেজমেন্ট কোর্স।
এই কোর্স একই সাথে ওয়েব ডেভলপমেন্ট, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স এবং লিগ্যাল (ল) এর উপরে করানো হবে। CSE এবং MBA এর কিছু কিছু বই পড়তে হবে।
সফলভাবে কোর্স শেষ করার পর, ওয়েব ডেভলপমেন্টের যেকোনো একটা কোর বিষয়ের উপর এডভান্স কোর্সের স্কলারশীপ প্রদান করা হবে। একই সাথে পেইড ইন্টার্নশিপ এর জন্য আবেদন করা যাবে।
ডিজিটাল মার্কেটিং এন্ড এডমিন সাপোর্টঃ
কোর্স মেয়াদঃ ৩ মাস
১ম মাসঃ এসইও এর থিউরিটিক্যাল কোর্স।
২য় মাসঃ বিভিন্ন টুলস দিয়ে প্র্যাক্টিকাল প্র্যাকটিস এবং কনটেন্ট ম্যানেজমেন্টের কোর্স।
৩য় মাসঃ অন্য সব ডিপার্টমেন্টের সাথে সমন্বয় এর এডমিন ম্যানেজমেন্ট কোর্স।
এই কোর্স করতে হলে MBA এর কিছু কিছু বই পড়তে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট এর কোর্স আলাদাভাবে করতে হবে।
সফলভাবে কোর্স শেষ করার পর, পেইড ইন্টার্নশিপ এর জন্য আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলিঃ
১) সার্ভেপিডিয়া অফিসিয়াল গ্রুপে ৬ মাসের কাজ করার অভিজ্ঞতা।
২) সপ্তাহে ৬ দিন রিমোট অফিস করার মাধ্যমে কোর্স করতে হবে। প্রতিদিন ন্যূনতম ১ ঘন্টা এবং সপ্তাহে ১৫ ঘণ্টা সময় দিতে হবে। (এই অফিস নিয়ম শিথিলযোগ্য না। উক্ত সময় প্রদান করতে না পারলে, কোর্সে আবেদন না করার অনুরোধ করা যাচ্ছে।)
আবেদনের নিয়মঃ
এই ট্রেনিং এর উদ্দেশ্য আপনাদের লিডারশীপ প্রদান করা। পরবর্তীতে আপনাদের অধীনে শতাধিক ফ্রিলান্সার কাজ করবেন।
রেঞ্জার প্রোগ্রামে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন এবং ফর্ম পূরণ করুন।
https://forms.gle/ApRSs2XZ3rPnLYQ97
আবেদনের শেষ সময়ঃ ৩১ মে ২০২৩।
হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, সার্ভেপিডিয়া।
ইমেইলঃ [email protected]
অফিসঃ সেক্টর-৩, উত্তরা, ঢাকা।
বিজ্ঞপ্তি নংঃ HR-MAY23-102
সার্ভেপিডিয়া রেঞ্জার প্রোগ্রাম ২০২৩ - ২য় ব্যাচ (ফ্রী ট্রেনিং এবং ট্রেনিং শেষে UK/USA কোম্পানিতে চাকরির নিশ্চয়তা)