27/09/2026
ল্যাপটপ শুধু কাজ করার ডিভাইস নয়, যারা কাজের পাশাপাশি সৃজনশীলতা, পারফরম্যান্স আর ব্যবহারে স্বাধীনতা চান, তাদের জন্য ডিভাইসটিও হতে হবে তেমনই। HP OmniBook Ultra Flip x360 14-FH0103TU-এর ৩৬০° ফ্লিপ ডিজাইন আপনাকে প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ, ট্যাবলেট বা টেন্ট মোডে কাজের সুযোগ দেয়। ১৪ ইঞ্চির 2.8K OLED ডিসপ্লেতে পাওয়া যাবে উজ্জ্বল ও প্রাণবন্ত ভিজ্যুয়াল, আর Intel Core Ultra 7 প্রসেসর, ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট SSD দৈনন্দিন কাজ থেকে সৃজনশীল কাজ সবকিছুকে রাখবে সাবলীল।