27/05/2026
ঈদুল আযহা আমাদের জন্য শুধু আনন্দের দিনই নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ। ঈদের দিনের সবচে বড় ইবাদত হলো ঈদের নামাজ। তাই ঈদের নামাজ যথাযথ নিয়মে আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।
✅ ঈদের নামাজ আদায়ের নিয়ম:
প্রথম রাকাত:
1️⃣ প্রথম তাকবির (তাকবিরে তাহরিমা)
2️⃣ হাত বেঁধে ছানা পড়া
3️⃣ অতিরিক্ত তিনটি তাকবির। দুই তাকবিরে হাত ছেড়ে দেয়া, তৃতীয় তাকবিরে হাত বাঁধা।
4️⃣ সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়া
5️⃣ রুকু ও সেজদাহ
দ্বিতীয় রাকাত:
1️⃣ সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়া
2️⃣ অতিরিক্ত তিনটি তাকবির। তাকবিরে হাত ছেড়ে দেয়া।
3️⃣ চতুর্থ তাকবিরে রুকুতে যাওয়া
4️⃣ রুকু, সেজদাহ এবং সালাম
নিয়ম মেনে ঈদের নামাজ আদায় করলে এই পবিত্র দিনে আল্লাহর অশেষ রহমত ও বরকত লাভ করা যায়। তাই আসুন, ঈদের আনন্দ ভাগ করে নেই এবং নামাজের মাধ্যমে আমাদের আত্মাকে শুদ্ধ করি।
মদিনা কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!