Techno Verge

Techno Verge Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Techno Verge, Dhaka.
(1)

ব্যবসার সাফল্য একটি সুদূরপ্রসারী যাত্রা। যা শুরু হয় সঠিক পরিকল্পনা পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মধ্য দিয়ে। বাংলাদেশে আমরাই ডাটা ড্রিভেন মার্কেট স্টাডিজি দিয়ে থাকি। আস্থা রাখুন, আমাদের দীর্ঘ ৮ বছরের অভিজ্ঞতার এবং ডাটা ড্রিভেন মার্কেট স্ট্রাটেজির উপর।

05/04/2026

গত ২৪ ঘন্টায় পুরো Tech দুনিয়াতে কি কি পরিবর্তন হয়েছে আসুন জেনে নেই 👇

1. ওরাকল তাদের গ্লোবাল ওয়ার্কফোর্স থেকে প্রায় ৩০,০০০ কর্মীকে ইমেইলের মাধ্যমে ছাটাই করেছে। ইরান থেকে দুবাইয়ের ওরাকল সার্ভারে মিসাইল হামলার খবরটি সম্পূর্ণ ভুয়া। ইরান দাবি করলেও দুবাই সরকার এবং মিডিয়া অফিস এই খবরটিকে "বানোয়াট" বলে উড়িয়ে দিয়েছে।

2. অ্যাপল এখন "ভাইব কোডিং" বা AI দিয়ে জেনারেট করা অ্যাপগুলোর রিমুভ করা শুরু করেছে। তারা Replit এবং Anything-এর মতো অ্যাপগুলো স্টোর থেকে রিমুভ করছে। তাদের দাবি, এই অ্যাপগুলো অ্যাপলের সিকিউরিটি গাইডলাইন (2.5.2) ভঙ্গ করছে। সহজ কথায়, "ভাইব" দিয়ে অ্যাপ বানিয়ে এখন অ্যাপ স্টোরে ঢোকা কঠিন হবে।

3. মাইক্রোসফটের পর এখন অ্যামাজন (Amazon) মাঠে নেমেছে। অ্যামাজন OpenAI-তে প্রায় ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মজার ব্যাপার হলো, OpenAI এখন মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমাতে অ্যামাজনের ক্লাউড চিপ (Trainium) ব্যবহার শুরু করছে। OpenAI দুই পক্ষ থেকেই ফায়দা লুটছে!

4. অ্যানথ্রোপিক এমন এক AI লঞ্চ করেছে যা আপনার ফোনের মাধ্যমেই কম্পিউটারের কাজ করে দেবে। ধরুন আপনি রাস্তায় আছেন, ফোন দিয়ে ক্লডকে বললেন "আমার ল্যাপটপে ফাইলগুলো গুছিয়ে রাখো", ক্লড নিজে থেকেই আপনার কম্পিউটারের মাউস কার্সর নাড়িয়ে কাজ শেষ করে দেবে। একে বলা হচ্ছে Claude Dispatch

5. এলন মাস্কের X-এ এখন নেগেটিভ ফিডব্যাকের জন্য Dislike বাটন আসছে। এছাড়া নির্দিষ্ট কোনো দেশের রিপ্লাই বা কন্টেন্ট আপনার ফিডে না আসার জন্য Regional Mute অপশন নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে।

6. জেফ বেজোস ১০০ বিলিয়ন ডলারের একটি ফান্ডের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং খাতকে পুরোপুরি AI-এর হাতে দিয়ে দিচ্ছেন। "প্রজেক্ট প্রমিথিউস" নামের এই মিশনে এমন ফ্যাক্টরি বানানো হবে যেখানে লাইট জ্বালানোরও প্রয়োজন হবে না, কারণ সেখানে কোনো মানুষ থাকবে না—সব করবে রোবট ও AI।

7. কোডিং দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে Cursor Composer 2 এখন ক্লড বা জিপিটি-কেও পেছনে ফেলে দিয়েছে। বিশেষ করে একসাথে অনেকগুলো ফাইল নিয়ে কোড রিফ্যাক্টর করার ক্ষেত্রে এটি এখন ওয়ার্ল্ডের ১ নম্বর টুল

8. HSBC ব্যাংক তাদের পরবর্তী ৫ বছরের প্ল্যানে প্রায় ২০,০০০ কর্মী ছাটাই করার কথা ভাবছে। অন্যদিকে, ফোর্বসের এক রিপোর্ট বলছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৯৩% কাজ অন্তত আংশিকভাবে AI দিয়ে করা সম্ভব। এর ফলে ২০০৮ সালের পর স্যালারি বাড়ার হার এখন সর্বনিম্ন।

9. এলন মাস্কের xAI বর্তমানে এক্সপার্টদের জন্য প্রতি ঘণ্টায় ১০০ ডলার অফার করছে যাতে তারা তাদের নতুন মডেল 'Grok'-কে আরও Fine-tune করতে সাহায্য করে।

10. ইউটিউব এখন জেনারেটিভ AI ভিডিও বা "AI Slop" শনাক্ত করার জন্য ইউজারদের মতামত নিচ্ছে। তারা একটি নতুন AI ডিটেক্টর মডেল ট্রেইন করছে যা দিয়ে ফেক বা নিচু মানের AI কন্টেন্ট সরানো হবে। অথচ যারা মনে করতেছেন এই AI দিয়ে Shorts বানায় ইউটিউবে দিয়ে কোটি টাকা কামাবেন তাদের জন্য বাঁশ অপেক্ষা করতেছে

11. চীনের DeepSeek তাদের নতুন V4 মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে যা সরাসরি হুয়াওয়ে (Huawei) চিপে চলবে।

12. গুগল আজ তাদের ওপেন-সোর্স মডেল Gemma 4 রিলিজ করেছে। এটি সরাসরি তাদের ফ্ল্যাগশিপ 'Gemini 3'-এর টেকনোলজি দিয়ে বানানো। মজার ব্যাপার হলো, এর ছোট মডেলগুলো (E2B এবং E4B) এখন ইন্টারনাল চিপের মাধ্যমে আপনার স্মার্টফোনেই সরাসরি অডিও এবং ভিডিও ইনপুট নিতে পারবে। অর্থাৎ আপনার ফোনের AI এখন অফলাইনেই আপনার কথা শুনে বা ভিডিও দেখে কাজ করতে পারবে।

13. পৃথিবীর এনার্জি ক্রাইসিস কাটাতে এবার মহাকাশে পাড়ি দিচ্ছে AI। Starcloud নামের একটি স্টার্টআপ SpaceX-এর রকেটে করে Nvidia-র Blackwell GPUs মহাকাশে পাঠাচ্ছে। তারা সেখানে 'অরবিটাল ডেটা সেন্টার' বানাবে, যা সরাসরি সৌরশক্তি ব্যবহার করে চলবে। এটিই এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দ্রুততম ইউনিকর্ন স্টার্টআপ (মাত্র ১৭ মাসে ১.১ বিলিয়ন ডলার ভ্যালুয়েশন)।

14. ওরাকলের পর এবার Dell এবং Meta (Facebook)-ও বড় লেঅফের ঘোষণা দিয়েছে। ডেল প্রায় ১১,০০০ কর্মীকে ছাটাই করছে, আর মেটা তাদের 'Reality Labs' (মেটাভার্স বিভাগ) থেকে আরও ৭০০ জনকে বিদায় করেছে। রিপোর্ট বলছে, ২০২৬-এর প্রথম তিন মাসেই টেক সেক্টরে ছাটাই গত বছরের তুলনায় ৪০% বেড়েছে, যার প্রধান কারণ হলো AI-তে বাজেট শিফট করা।

15. আপনার পকেটে টান পড়তে পারে! গ্লোবাল চিপের দাম এবং কারেন্সি সমস্যার কারণে স্যামসাং তাদের ২০২৫-২৬ সালের ফ্ল্যাগশিপ ফোনগুলোর দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। একে বলা হচ্ছে 'Chipflation'। বিশেষ করে তাদের নতুন Galaxy A57 এবং A37 মডেলে এই দামের প্রভাব সরাসরি দেখা যাবে।

16. এলন মাস্কের টেসলা তাদের FSD (Full Self-Driving) v13 রিলিজ করেছে। এটি এখন "End-to-End Neural Network" ব্যবহার করে চলে, যার মানে গাড়ি এখন মানুষের মতো করেই রাস্তা দেখে সিদ্ধান্ত নিতে পারে

17. TrueConf ভিডিও কনফারেন্সিং
সরকারি এবং মিলিটারি সেক্টরে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার TrueConf-এ একটি বড় সিকিউরিটি হোল (CVE-2026-3502) পাওয়া গেছে। হ্যাকাররা ম্যালওয়্যার ছড়ানোর জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করছে। মার্কিন সরকার তাদের সব সংস্থাকে আগামী ১৬ এপ্রিলের মধ্যে এটি প্যাচ (Fix) করার জন্য ডেডলাইন দিয়েছে।

18. মাইক্রোসফট সিঙ্গাপুরে ৫.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে শুধু AI ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য। সেখানে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য 'Microsoft 365 Copilot' একদম ফ্রি করে দেওয়া হয়েছে।

19. এই AI কারণে পুরো দুনিয়াতে জবের সমস্যা সৃষ্টি হলও বাংলাদেশ এটার কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন এক চেতনা বিজ্ঞানী 🐸

Fact Checked 🔎

https://Claude.ai (যেকোনো সমস্যার দ্রুত সমাধান বের করতে)https://MidJourney.com (প্রফেশনাল লেভেলের এআই আর্ট জেনারেট করতে)...
19/03/2026

https://Claude.ai (যেকোনো সমস্যার দ্রুত সমাধান বের করতে)
https://MidJourney.com (প্রফেশনাল লেভেলের এআই আর্ট জেনারেট করতে)
https://Hellowarrant.com (মার্কেটিং কমপ্লায়েন্স মেইনটেইন করতে)
https://Heygen.com (রিয়েলিস্টিক এআই অ্যাভাটার তৈরি করতে)
https://Soundraw.io (সেকেন্ডের মধ্যে মিউজিক প্রডিউস করতে)
https://Ranked.ai (গুগলে ওয়েবসাইটের র‍্যাংক বাড়াতে)
https://Submagic.co (বড় ভিডিও থেকে আকর্ষণীয় শর্টস বানাতে)
https://SlidesAI.io (নিমিষেই দারুণ সব প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে)
https://PicWish.com (খুব দ্রুত ফটো এডিট করতে)
https://Fastread.io (স্মার্ট ই-বুক তৈরি করতে)
https://Bibley.io (বাইবেল স্টাডির জন্য এআই অ্যাসিস্ট্যান্ট)
https://Manus.im (যেকোনো অ্যাপের কোডিং করতে)
https://yoinkit.ai (যেকোনো কন্টেন্টকে ভাইরাল কন্টেন্টে রূপান্তর করতে)
https://Webinarkit.com (এআইয়ের সাহায্যে ওয়েমিনার হোস্ট করতে)
https://Creatorunlock.com (ইউটিউবারদের জন্য স্পেশাল এআই টুল)
https://sociable.how (ভাইরাল হওয়ার মতো সোশ্যাল মিডিয়া কমেন্ট লিখতে)
https://Adcreative.ai (অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপনের জন্য এআই টুল)
https://Canva.com (যেকোনো কিছু প্রফেশনালি ডিজাইন করতে)
https://Fastphoto.io (প্রফেশনাল এআই হেডশট তৈরি করতে)
https://askcoachken.com (রিলেশনশিপ অ্যাডভাইস বা কোচিংয়ের জন্য)
https://threadmaster.ai (ভাইরাল ফেসবুক থ্রেড বা কন্টেন্ট তৈরি করতে)
https://V0.dev (ফ্রন্টএন্ডের দারুণ সব মকআপ তৈরি করতে)
https://suno.com (এআই দিয়ে দুর্দান্ত মিউজিক বা গান বানাতে)
https://keywordsearch.com (অ্যাডের কনভার্শন রেট বুস্ট করতে)
https://Brandbutler.ai (পার্সোনালাইজড ব্র্যান্ড বিল্ড করতে)
https://Beautiful.ai (চোখ ধাঁধানো প্রেজেন্টেশন স্লাইড বানাতে)
https://Remove.bg (এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে)
https://Uizard.io (হাতে আঁকা স্কেচ থেকে UI মকআপ তৈরি করতে)
https://Aiva.ai (এআইয়ের সাহায্যে মিউজিক কম্পোজ করতে)
https://AnimaApp.com (ডিজাইনকে সরাসরি কোডে রূপান্তর করতে)
https://Replika.ai (ভার্চুয়াল এআই রিলেশনশিপ কম্প্যানিয়নের জন্য)
https://notebooklm.google.com (যেকোনো টপিককে পডকাস্টে রূপান্তর করতে)
https://Resumeenhance.com (এআই দিয়ে আপনার জব রেজিউমে আপগ্রেড করতে)
https://Magai.ai (সবগুলো এআই মডেল এক জায়গায় ব্যবহার করতে)
https://CopyOwl.ai (আর্টিকেলের জন্য ডিপ রিসার্চ করতে)
https://fastpedia.io (সেরা এআই টুলসগুলোর ডিরেক্টরি বা লিস্ট খুঁজে পেতে)
https://kuse.ai (চ্যাটজিপিটিকে হোয়াইটবোর্ড হিসেবে ব্যবহার করতে)
https://createanything.com (যেকোনো অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে)
https://snowglobe.so (ইউজার টেস্টিং সিমুলেট করতে)
https://sintra.ai (এআই এজেন্টদের পুরো একটা টিম বানাতে)
https://livex.ai (কাস্টমার ধরে রাখার জন্য এআই এজেন্ট)
https://Revatto.com (কাস্টমার চার্ন রেট কমানোর এআই টুল)
https://clueso.io (মিনিটের মধ্যে প্রডাক্ট ভিডিও বানাতে)
https://skala.io (স্টার্টআপগুলোর জন্য স্পেশাল লিগ্যাল প্ল্যাটফর্ম)
https://n8n.io (যেকোনো কাজ বা ওয়ার্কফ্লো অটোমেট করতে)
https://beehiiv.com (ক্রিয়েটরদের জন্য বেস্ট নিউজলেটার প্ল্যাটফর্ম)
https://blur-it.app (সেনসিটিভ বা গোপন ইনফরমেশন ব্লার করতে)
https://perplexity.ai (যেকোনো বিষয় নিয়ে বিস্তারিত রিসার্চ করতে)
https://lemlist.com (ওয়েবসাইট ভিজিটরদের লিডে কনভার্ট করতে)
https://gohighlevel.com/austinarmstrong (মার্কেটিংয়ের জন্য দারুণ একটি এআই টুল)

Save + Share Techno Verge

Claude is Anthropic's AI, built for problem solvers. Tackle complex challenges, analyze data, write code, and think through your hardest work.

সমস্যা: আমি ভিডিও বানাতে পছন্দ করি নাসমাধান: Vheer.comসমস্যা: আমি ছবি এডিট করতে জানি নাসমাধান: Gemini.google.comসমস্যা: ...
14/10/2025

সমস্যা: আমি ভিডিও বানাতে পছন্দ করি না
সমাধান: Vheer.com

সমস্যা: আমি ছবি এডিট করতে জানি না
সমাধান: Gemini.google.com

সমস্যা: ভাইরাল পোস্ট আইডিয়া মাথায় আসে না
সমাধান: Threadmaster.ai

সমস্যা: আমার ওয়েবসাইট গুগলে র‍্যাঙ্ক করতে পারছে না
সমাধান: Ranked.ai

সমস্যা: আমি Cold ইমেইল লিখতে পছন্দ করি না
সমাধান: Instantly.ai

সমস্যা: আমার কোনো প্রফেশনাল হেডশট নেই
সমাধান: FastPhoto.io

সমস্যা: প্রেজেন্টেশন বানাতে ফরম্যাটিংয়ে অনেক সময় নষ্ট হয়
সমাধান: SlidesAI.io

সমস্যা: আমি আমার ব্র্যান্ডের জন্য AI Avatar বানাতে চাই
সমাধান: Heygen.com

সমস্যা: ছোট ভিডিও এডিট করতে অনেক সময় চলে যায়
সমাধান: Submagic.co

সমস্যা: আমি কোড করতে জানি না
সমাধান: Manus.im

No signup required, unlimited generations. Vheer is not just a free online image generator, but all-in-one AI toolkit that allows you to create stunning images from text or photos.

TOP 10 AI tools to level up your life 🤑📈1. ChatGPT.com – solves anything2. RecCloud.com – converts speech to text3. MidJ...
04/08/2025

TOP 10 AI tools to level up your life 🤑📈

1. ChatGPT.com – solves anything
2. RecCloud.com – converts speech to text
3. MidJourney.com – generates art
4. Replit.com – writes and runs code
5. Synthesia.ai – creates AI videos
6. Soundraw.io – produces music in seconds
7. Fliki.ai – turns text into TikToks
8. Starry.ai – creates AI avatars
9. SlidesAI.io – makes presentations for you
10. PicWish.com– edits photos fast

A conversational AI system that listens, learns, and challenges

22/07/2025
ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'...
20/06/2025

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'

১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'ঘা'ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন, আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে, ওরা আপনার সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্র'তা'রক চক্র

২. ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু, তাঁর কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন, ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাঁদের আস্তানাতে নিয়ে ব্লাক মে*ইল করবে।

৩. শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা, রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা, এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪. রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাঁদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না, সব হারাবেন, মেয়ে দিয়ে ব্লাক মে'ইল করবে।

৫.গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌ*লতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬. যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম, আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭. রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছি*নতাই করে ছাদ থাকে ফেলে দেয়

৮.লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯.যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০.হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নে*শাখোর ওঁত পেতে থাকে ছি*নতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে, সচেতনতা সৃষ্টিতে শে*য়ার করে সকলকে জা'নি'য়ে দিন।

ভালো থাকুন, সুস্থ থাকুন,
সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন।
- সংগৃহীত

🎬 কিভাবে AI দিয়ে ভিডিও বানাবেন নিজের ভয়েস ছাড়াই?Topic:  ✅ ধাপ ১: স্ক্রিপ্ট লিখুন (আপনার ভিডিওর লেখাটা তৈরি করুন)আপনি যা ...
17/06/2025

🎬 কিভাবে AI দিয়ে ভিডিও বানাবেন নিজের ভয়েস ছাড়াই?

Topic:

✅ ধাপ ১: স্ক্রিপ্ট লিখুন (আপনার ভিডিওর লেখাটা তৈরি করুন)

আপনি যা বলতে চান, সেটা সুন্দরভাবে বাংলা বা ইংরেজিতে লিখে নিন।

উদাহরণ:
"আজ আমরা জানব কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়…"

---

✅ ধাপ ২: AI ভয়েস ব্যবহার করুন (Text to Speech)

আপনার লেখাটাকে কণ্ঠে পরিণত করবে AI, আপনার নিজের ভয়েস লাগবে না।

🛠️ সেরা ফ্রি বাংলা AI ভয়েস ওয়েবসাইট:

1. 🔗 https://elevenlabs.io (English only - ভালো মানের)

2. 🔗 https://bhashini.gov.in/tts (বাংলা সাপোর্ট করে)

3. 🔗 https://ttsdemo.com (বাংলা Text-to-Speech)

---

✅ ধাপ ৩: ভিডিও বানান AI টুল দিয়ে (Text → Video)

🛠️ সেরা ফ্রি ভিডিও তৈরি করার AI টুলস:

1. 🎞️ https://invideo.io

আপনার লেখা দিয়ে ভিডিও বানায়

টেমপ্লেট, ভয়েস ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়

2. 🎞️ https://pictory.ai

শুধু লেখা দিন → ভিডিও পাবেন

ফ্রি ট্রায়াল আছে

3. 🎞️ https://www.veed.io

সহজ ইন্টারফেস, লেখা দিয়ে ভিডিও করা যায়

বাংলা সাবটাইটেলও দেওয়া যায়

---

✅ ধাপ ৪: ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ছবি দিন

🖼️ ফ্রি ছবি ও ভিডিও ক্লিপ পেতে:

🔗 https://pexels.com

🔗 https://pixabay.com

🔗 https://unsplash.com

🎵 ফ্রি মিউজিক পেতে:

🔗 https://studio.youtube.com → Audio Library (YouTube এর ফ্রি মিউজিক লাইব্রেরি)

---

✅ ধাপ ৫: ভিডিও এডিট ও ডাউনলোড করুন

ফ্রি ভিডিও এডিটিং টুল:

🛠️ https://www.capcut.com (PC ও মোবাইলে কাজ করে)

🛠️ https://clipchamp.com (Windows 11 এর মধ্যে থাকে)

🛠️ Kinemaster (Android)

---

✅ একটি সহজ উদাহরণ (প্রসেস)

1. আপনি লেখলেন: “ইউটিউব থেকে আয় করার ৫টি উপায়...”

2. ElevenLabs বা Bhāshini তে গিয়ে কণ্ঠ তৈরি করলেন।

3. Invideo বা Pictory তে গিয়ে লেখাটা দিলেন → ভিডিও বানালেন।

4. CapCut দিয়ে একটু এডিট করলেন → YouTube বা Facebook এ দিলেন।



📌 বিশেষ টিপস:

ভিডিও ৩০ সেকেন্ড – ২ মিনিটের মধ্যে রাখুন।

সঠিক টাইটেল ও থাম্বনেইল দিন।

কপিরাইট ফ্রি মিউজিক ও ছবি ব্যবহার করুন।

নিয়মিত আপলোড দিন, ধৈর্য ধরুন!

Create the most realistic speech with our AI audio tools in 1000s of voices and 32 languages. Easy to use API's and SDK's. Scalable, secure, and customizable voice solutions tailored for enterprise needs. Pioneering research in Text to Speech and AI Voice Generation.

Shout out to my newest followers! Excited to have you onboard! Bd Imran Khan, MD Akram Hossain, Md Rakib Hossain
25/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Bd Imran Khan, MD Akram Hossain, Md Rakib Hossain

17/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো ভাল ভাল পোষ্ট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাহ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Techno Verge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Techno Verge:

Share