20/12/2024
#অরোভিল ( Auroville) গ্রাম একটি সর্বজনীন শহর যেখানে ধর্ম, বর্ণ, রাজনীতি ও জাতি নির্বিশেষে পৃথিবীর ৬০টি দেশের মানুষ মিলে মিশে শান্তিতে বসবাস করে। ভারতের তামিলনাড়ু রাজ্যের ভিল্লুপুরম জেলায় এবং চেন্নাই শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত অরোভিল গ্রাম। ফরাসি ভাষায় 'aurore' শব্দের অর্থ ভোর আর ville শব্দের অর্থ নগরী অর্থাৎ অরোভিল হল "ভোরের শহর"।আবার অনেকে মনে করেন অরোভিল শব্দ টি এসেছে অরো অর্থাৎ ভারতের বিশিষ্ট দার্শনিক ও আধ্যাত্মিক গুরু ও যোগী শ্রী অরবিন্দের নাম থেকে। নিম্মে এই গ্রাম নিয়ে বিস্তারিত জানুনঃ
• ১৯৬৮ ইং সালে ২৮ শে ফেব্রুয়ারি ভারতের প্রতিটি রাজ্যের এবং বিশ্বের ১২৪ টি দেশের প্রতিনিধিসহ ৫০০০ মানুষের উপস্থিতিতে নগরীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ১২৪ টি দেশের মানুষ নিজ নিজ দেশের কিছু মাটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। সবার জন্মভূমির মাটি একত্রে মিশ্রিত করে একটি সাদা মার্বেলে তৈরি কমলাকৃতির কলসে রাখা হয়।
• অরোভিল গ্রাম কারো একার নয় বরং এটি সমগ্র মানবজাতির। কিন্তু কেউ অরোভিলের বাসিন্দা হতে চাইলে, তাকে স্বর্গীয় চেতনাবোধের সেবক হতে হয়।
• ১৯৬৮ ইং সালের ২৮ ফেব্রুয়ারি এই নগরীর পত্তন হয় ও নগরীর স্থপতি ছিলেন রজার অ্যাঙ্গার নামের এক বৃটিশ স্থপতি।
• অরোভিলে গ্রামে কোন সরকার নেই। ভিন্ন সংস্কৃতির এবং ভিন্ন জাতির প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সমাবেশ দ্বারা এই গ্রাম পরিচালিত হয়।
• গ্রামের লোকজন কোন বিশেষ ধর্মে বিশ্বাস করে না। গ্রামের মাঝখানে "মাতৃমন্দির" নামে একটি মন্দির আছে। মন্দিরটিতে কোনও নির্দিষ্ট ধর্মের আরাধনা করা হয় না। গ্রামের লোকজন সত্যের পথ অনুসরণে নির্জনে সাধনা এবং আধ্যাত্মিক চর্চা করে ।
• অরোভিলের নিজস্ব কোন ব্যাঙ্ক নেই এবং এই গ্রামে নগদ অর্থ লেনদেনের কোন প্রচলন নেই। তবে বহিরাগতদের সঙ্গে নগদ অর্থে লেনদেন করা হয়।
• অরোভিল ভিলেজ ভ্রমন করতে হলে এই গ্রামের নিয়ম নীতি কোঠর ভাবে মেনে চলতে হবে এবং অনুমতি ছাড়া ছবি ও ভিডিও করা থেকে বিরত থাকতে হবে।
Photo Credit: LoggaWiggler , Photo Download: pixabay.com