11/01/2026
ডাটাবেইজ নিবন্ধন সংক্রান্ত নোটিশ
“ইহা কোন চাকরির বিজ্ঞপ্তি নয়”
এতদ্বারা সংশ্লিস্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ থেকে জাপানে কর্মী প্রেরণের সম্ভাবনা রয়েছে। বোয়েসেল সেই সম্ভাবনা থেকে যোগ্যতা সম্পন্ন কর্মীদের ট্রেড ভিত্তিক একটি ডাটাবেইজ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে । উক্ত ডাটাবেইজ এর মাধ্যমে প্রাপ্ত তথ্য যাতে প্রয়োজনের সময় জাপানের সংশ্লিষ্ট নিয়োগকর্তার নিকট দ্রুত সরবরাহ করা যাবে। যে সকল ব্যাক্তি ইতোমধ্যেই জাপানিজ ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন এবং নির্ধারিত ভাষা পরীক্ষা ও দক্ষতা টেস্ট এ উত্তীর্ন হয়েছেন সে সকল ব্যক্তির তথ্যসহ নির্ধারিত Google Docs Form পূরণের জন্য অনুরোধ করা হলো।