Din Islam Showrov

Din Islam Showrov Learning, building & sharing practical web solutions and AI automations

ছবিটা কালেক্টেড Webflow, Framer সবকিছুই শেষ হয়ে যাবে, কচুবন থেকে যাবে অনেকদিন।    আপনারা কেউ কোনোদিন এসব CMS শিখবেন না। ...
13/08/2026

ছবিটা কালেক্টেড

Webflow, Framer সবকিছুই শেষ হয়ে যাবে, কচুবন থেকে যাবে অনেকদিন।

আপনারা কেউ কোনোদিন এসব CMS শিখবেন না। যদি পকেটে ভুলেভালে টাকা চলে আসে কদাচিৎ!

07/08/2026

কলুর বলদ

—————

আজ এক developer ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো।

Personally কিছু project-ও হাতে নিয়েছেন। সেগুলো নিয়ে discuss করলাম। নিজেও কিছু শিখলাম।

কথা বলতে বলতে একটা জায়গায় এসে থেমে গেলাম। ভাইটার কয়েক মাসের একটা মেয়ে। বাবা হিসেবে ত সব সময় কাজে বসে থাকতে পারেন না মেয়ে কাঁদলে ।

CEO মেসেজ দিলে মাঝে মাঝে উনি সঙ্গে সঙ্গে reply দিতে পারেন না। একদিন অনেক কথা শুনতে হয়েছে।
..

আমি কারও দোষ দিচ্ছি না। আমি BS কোম্পানির নামও এখন বলবো না। CEO কী ভেবে বলেছেন, সেটাও জানি না।

কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে। আমরা অনেকেই কি ধীরে ধীরে কলুর বলদ হয়ে যাচ্ছি না?

আমি ত কয়েক জায়গায় জব করেছি। ত যেখানে অফিস জব করতাম (অনেকেই হয়ত চিনে থাকবেন, উল্লেখ করার দরকার নেই) সেখানে ১ম দিন ডিউটি শেষ হবার টাইম ছিল 6pm এ। আমরা ভাবলাম, প্রথম দিন, একটু পরে বেরোই।

এর পরে সেদিনই টিমের এক সিনিয়র ডেভেলপার ভাই - যিনি আসলেই অনেক বেশি মায়া করতেন, ছায়ার মত থেকে আমাদের অনেক দোষ গোপনের চেষ্টা করতেন, তিনি বললেন, এত সময় দেয়ার দরকার নেই, সময় হয়েছে, এর আগে যদি কাজ শেষ হয়ে যায়, just chole jaben!

সেদিন কথাটার গভীরতা কতটুকু বুঝেছি মনে নেই। পরে বুঝেছি।

কাজের pressure আসবে। Deadline আসবে। Expectation বাড়বে। এসব maturity দিয়ে manage করতে হয়। কিন্তু নিজের সময়ের দাম ভুলে গিয়ে নয়।

অনেক ভাইকে দেখি বলতে, এত effort দিলাম, শেষে কদরই পেলাম না! Social media-য় নিন্দার ঝড়...

বলি ভাই, কলুর বলদ হওয়ার মানে নেই।

অনেক জায়গায় salary না বাড়লেও designation বাড়ে। Responsibility বাড়ে। Expectation বাড়ে। সবাই অবশ্য এমন না।

আবার উল্টো দিকও আছে। সব দোষ company-র না।

অনেক সময় আমাদের নিজের skill, communication, accountability-এসবেও ঘাটতি থাকে। নিজের ভুলগুলো আড়াল করে শুধু management-কে দোষ দিলেও হবে না।

একইভাবে, senior বা management-এরও উচিত না, একপাক্ষিকভাবে কাউকে বিচার করা।

সব গল্প এক রকম না। তেলা মাথায় তেল দেওয়া আমাদের স্বভাব।

আপনি নিজে যদি নিজের সময়, পরিবার আর মানসিক শান্তির মূল্য না বোঝেন, খুব সম্ভবত অন্য কেউ বুঝাতে আসবে না।

এটা গতমাসের। আজ সসটা দেখালা্ম আপনার উদ্দেশ্যে।একটা কথা বলি ভাই-বোনেরা, অন্যদের কাছ থেকে suggestion নিতেই পারেন। কিন্তু d...
05/08/2026

এটা গতমাসের। আজ সসটা দেখালা্ম আপনার উদ্দেশ্যে।

একটা কথা বলি ভাই-বোনেরা,
অন্যদের কাছ থেকে suggestion নিতেই পারেন। কিন্তু decision টা আপনাকেই নিতে হবে। খুবই চিন্তা-ভাবনার সাথে। ধীর-স্থির অবস্থায় কিন্তু অনর্থক সময়ক্ষেপণ না করে!

shiny object syndrome নিয়ে AI এর কাছ থেকে একটু বিস্তারিত জেনে নিবেন। নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর চেষ্টা করুন। নাহলে অনেক সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, যার ফলে নিজেকে হতচ্ছাড়াই ভাবতে পারেন! দেখুন না, আল্লাহর ইচ্ছায় আজ আমার কাছে সুযোগ আছে কিন্তু অনেক newbie কে কাজে লাগাতে পারছি না!

যদি একেবারেই নিজেকে restart করতে চান IT field এ, আমি মাস্ট এন্ড মাস্ট এখন বলছি, no-code AI automation এর দিকে এগিয়ে যান। শূন্যস্থান পূরণ করুন। মার্ক অনেক বেশি!!

27/07/2026

একটা অসুস্থ প্রতিযোগিতা আমার ক্ষুদ্র দৃষ্টিতে অনেক নতুন করে tech field-এ পা রাখা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি।

আগে ছিল: কীভাবে একা একা Freelancing করে কিছু একটা দাঁড় করানো যায়।

এখন যেন আরেক ধাপ এগিয়ে: কত দ্রুত একটা Team, Agency, Company বা Startup দাঁড় করানো যায়!

ভালো। খারাপ না। তবে সবার জন্য একেবারে ভালোও না।

আমার মনে হয়, এখানে একটা জায়গায় আমরা ভুল করছি!!

অন্যরা কিছু একটা করে ফেলছে দেখে, "আমাকেও কিছু একটা করতে হবে" এই চিন্তা থেকে নিজের জন্য একটা business identity বানিয়ে ফেলা আর সত্যিই একটা business দাঁড় করানোর জন্য প্রস্তুত হওয়া - দুটো এক জিনিস না।

আপনি Startup করবেন, agency করবেন, Freelancing করবেন, নাকি অন্য কিছু; সেটা আপনার নিজের journey-র ওপর নির্ভর করে।

কিন্তু আগে নিজেকে একটু জিজ্ঞেস করুন,

- আমি আসলে কী চাই?
- কেন চাই?
- আমি যে জিনিসটা বানাতে যাচ্ছি, সেটা আসলে কী?
- এর বাস্তবতা কী?
- আর আমি কি সত্যিই এর জন্য প্রস্তুত?

Startup, Company, Agency, Team - এসবের পার্থক্য, সম্পর্ক, ভেতরের কাজকর্ম না বুঝে শুধু বাইরে থেকে দেখে একটা কিছু শুরু করে দেওয়া খুব সহজ। কঠিন হলো, কেন শুরু করছি সেটা জানা।

Foundation শক্ত না করে শুধু অন্যেরা এগিয়ে যাচ্ছে বলে দৌড়ালে, হয়তো অনেক দূর যাওয়া হবে-কিন্তু কোন দিকে যাচ্ছেন, সেটা হয়তো জানা থাকবে না। রুক্ষতা, বাস্তবতা।

কিছু জিনিস googling করে শেখা যায়। কিছু জিনিস বই পড়ে শেখা যায়। আর কিছু জিনিস অভিজ্ঞ মানুষের কাছাকাছি থেকে, সময় নিয়ে, নিজের চোখে দেখে শিখতে হয়।

শিখতে হলে কখনো কখনো সত্যিই একটু নিচে বসতে হয়। ইহাই প্রাগৈতিহাসিক জিনিসপাতি।

23/07/2026

Career-এর শুরুতে টাকা কম হতে পারে।

শুধু কমই না; একেবারে শূন্যই থাকতে পারে।।

কিন্তু “শুধু টাকার জন্য কাজ করবেন না” -এই কথাটার মানে আবার এই না যে, সবাইকে free-তে কাজ করতে হবে। হতে পারে suggestion নিবেন অনেকের থেকে। কিন্তু আপনার decision আপনাকেই নিতে হবে।

শুরুর দিকে experience, real project, cloning, portfolio -এসবের value অনেক। কখনো কম টাকায় কাজ করে বেশি কিছু শেখা যায়।

আবার কখনো ‘তুলনামূলক’ বেশি টাকা পেলেও এমন কাজ হতে পারে, যেটা career-এ বেশ শক্ত কোনো value add করে না। মানে গড়পরতার task এর বাইরে চলে আসা সহজ না।

তাই প্রথমদিকে শুধু "কত টাকা পাব" না ভেবে এটাও প্রশ্ন করুন নিজেকে নিজে, "এই কাজটার মাধ্যমে আমার পরবর্তী ধাপে কী ওয়েইট করছে"?

তবে নিজের সময় আর skill-এর value-ও বুঝবেন। আবেগ দিয়ে লাফাবেন ঠিক। কিন্তু আপনার শূন্য পকেট এসবে fulfill হবে না।

Experience নেওয়া অনেক বড় জিনিস। কেউ দেখে শেখে, কেউ ঠেকে। কেউ হয়ত দু'ভাবেই।

17/07/2026

যখন আমি web developer হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করি, তখন আমি শুধুমাত্র HTML, CSS দিয়েও প্রজেক্টে কাজ করেছি। কিন্তু খুব বেশি না।

JavaScript এর basic strong না, jQuery কাজ একে ত কম ছিলই, এর উপর প্রথমদিকে Mobile hamburger menu toggle ছাড়া খুব একটা করতাম না বা পারতাম না। something else

Bootstrap আর Tailwind CSS দিয়েই কি Frontend শেষ হয়? এর মাঝে সাদা চামড়ার দেশেতে থাকা বাংলাদেশি এক বড় ভাই জিজ্ঞেস করলেন Material UI পারি কি না। আমি ত আন্ডা ছাড়া আর পারিই বা কী! সেবার বড় সুযোগ হয়ত ছিল, যা মিস করলাম। btw, তাকদির- আলহামদুলিল্লাহ্‌।

এগুলো অনেক কঠিন বাস্তবতা। আজ নিজের মনে করেই অন্য রকম লাগছে। হয়ত stage এ dais এর সামনেও হেসে হেসে বলতে পারব (যদিও আমার এত শখ নেই)। আপনিও শুনে হয়ত আনন্দের খোরাক পাবেন।

কিন্তু চিন্তার খোরাক??

আমি ত কমেডিয়ান কেউ না যে serious বিষয়কেও fun হিসেবে কেবল উপস্থাপন করব!

আমিও ত একসময় beginner ছিলাম. অনেক বিষয় ত আমাকেও শুনতে হয়েছে। কত আশার প্রদীপ তো আমারও নিভেছে! অন্যের হাসির খোরাক তো আমিও হয়েছিলাম। যাচ্ছে তাই তো আমাকেও বলা হয়েছে।।

কিন্তু…

আমি এরপরে কী করেছিলাম?

গল্পগুলো অন্যরকম হয়েছিলো কীভাবে?

কী এমন জিনিস দেখেছিলাম সামনে যার কারণে গতানুগতিক অনেক কিছুই ছেড়েছি?

About 05 years ago, I never imagined that one day I would find myself in the list of '5x something'.Alhamdulillah.Today,...
11/06/2026

About 05 years ago, I never imagined that one day I would find myself in the list of '5x something'.

Alhamdulillah.

Today, I would like to share a few lessons in 5 different areas of life.

Faith & Character

- When deen and dunya come face to face, always choose deen first. The Owner of this world will bring the world to your feet In Sha Allah.
- As Muslims, we should start learning the 'essential knowledge' of our religion as early as possible. Life usually becomes busier with time ; not easier.
- You are part of the Ummah. Prepare yourself to serve this Ummah - slowly, steadily and consistently.
- 'Arrogance' gets you nowhere. No matter how hard you stomp, you can't shake the earth. No matter how high you jump, you can't fly. But 'self-respect' is a different thing entirely.
- If you remain on the right path, even an enemy may become a friend one day, In Sha Allah. But don't curse them for their old foolishness.

Mindset & Perspective

- People usually see your success, not your effort. Do not build your life around seeking approval from others.
- If someone underestimates you, do not rush to prove them wrong. Sometimes their assumptions save you from unnecessary pressure and distractions.
- Try to see others in your field as 'collaborators' , not only 'competitors'. Even if you have to force yourself. After some time, you won't believe how far your value has traveled, in sha Allah.
- The better you use your time, the greater your chances of building a meaningful life. It sounds simple. Practicing it is not!!
- Live simply. It brings peace of mind and attracts less unnecessary attention.

Understanding People

- Be careful about taking life-changing advice from people who constantly promote everything for money or favors.
- Keep a healthy distance from people who take credit for your success but disappear when things go wrong.
- If there's no solid proof- like something in writing or a witness, only lend what you can afford to never get back. And if there's even a little doubt, politely say "no" - no matter how close that person is to you.
- Stay connected to sincere friends and brothers. Life gets busy, disagreements happen, but some relationships are too valuable to lose.
- Respect your mentors, but do not treat every opinion as unquestionable truth. A good teacher wants their student to grow beyond them one day.

Work, Business & Career

- Try to contribute through services, products and courses. but build one solid foundation before moving to the next. Don't be shy about doing good work.
- When money comes in more than expected, creative ex*****on tends to rust - that's an old story. Seek Allah's protection from ending up on that list of wasted potential. Stay hungry to build, improve and execute.
- Not every good opportunity should be accepted. Sometimes maturity means saying yes. Sometimes it means saying no. Sometimes it means staying silent!
- If you work in IT, try to create multiple income streams across different platforms. Decentralize where possible. Be simple, not naive.
- No matter how messy the BD's tech industry becomes, no matter how many people chase quick money, with the intention of 'sadaqah jariyah', take the risk and try to become someone through whom others find opportunity, false empires crumble, and people find some peace.

Building Yourself

- If you neglect your sleep, health and physical well-being today, there may come a time when money and influence cannot bring those things back.
- Once you start building any valuable skill whether computer-based or otherwise , don't quit before finishing one direction. Stopping halfway wastes your time, energy and money without building anything solid.
- Share realistic income ideas with others. But keep your own income sources vague. No need to lie, just be strategic with the truth.
- Share knowledge. Help others learn. Be generous. But do not make everything free forever. Many people only value what they invest in.
- In the darkness of the last part of the night, prepare yourself for the light of dawn.

Which two points do you disagree with the most? And why?
Feel free to share in the comment section.

I try to think carefully before sharing my thoughts on social media, but I'm open to correcting my mistakes and learning something new.

I had started this FB page after a lot of convincing and good intentions. But life got busy and the focus faded. Ma sha Allah. Maybe now that changes.

31/05/2026

সর্বশেষ যে it startup আমার কাছ থেকে consultancy নিয়েছিল, ওদের নানা strong-weak point ধরিয়ে দিয়েছিলাম।

পরে ওরা ঘুরেফিরে যে product দিয়ে শুরু করেছে আর যেভাবে sell করতে চাচ্ছে - তা পুরাই একটা funny case!

এরাই কয়দিন পরে হয়ত industry কে দুষবে হতাশ হয়ে মুর্ষে পড়ে!

15/05/2026

Worked on 275+ websites!

নিজের অতীত দেখলে নিজেকে অনেক সময় অন্যরকম মনে হয়! সেই আমি এই এই সময়ে এত এত সাইটে কাজ করতে পেরেছি!

আলহামদুলিল্লাহ। হতে চাচ্ছিলাম ethical hacker. হয়ে গেলাম web developer!

18/03/2026

Client service কিংবা template product হোক, Webflow-র project-এ অবশ্যই এবং অবশশশ্যই unused styles, animations DELETE করবেন।

Address

Sylhet
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Din Islam Showrov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category