It Serv

It Serv welcome to
Information Technology service

19/11/2025

⭐ “দিনের শুরুটা যেমনই হোক, চেষ্টা আর ইতিবাচক মনোভাব থাকলে বাকিটা দিন নিজের মতো করে সুন্দর করে তোলা যায়।”

এফ বি এড কোষ্টিং কমিয়ে আনার উপায়।আপনি যদি অডিয়েন্স সিলেকশনে কনফিডেন্স হয়ে থাকেন তবে এড কোষ্টিং কমে আসাটাই স্বাভাবিকএকটি ...
08/01/2021

এফ বি এড কোষ্টিং কমিয়ে আনার উপায়।

আপনি যদি অডিয়েন্স সিলেকশনে কনফিডেন্স হয়ে থাকেন তবে এড কোষ্টিং কমে আসাটাই স্বাভাবিক
একটি এড যখন লার্নিং ফেইজে থাকে তখন সাধারণত এটির সিপিআর (কোষ্ট পার রেজাল্ট) বেশী হয়। এই সময়ে রেজাল্ট স্টেবল পর্যায়ে থাকে না। কখনো দেখবেন যে সিপিআর অনেক বেড়ে গেছে আবার কখনো দেখবেন খুবই কমে এসেছে। কিছু বিষয় ম্যানটেইন করলে আপনার এডে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

যদি দেখেন নির্দিষ্ট সময় পার হওয়ার পর ও এড কোষ্টিং উর্দ্বগামী থাকে তবে অডিয়েন্স সিলেকশনে পরিবর্তন আনুন। ইতিমধ্যে আসা অডিন্সেকে যাচাই করে সেই স্কেল অনুযায়ী এডটিকে আপডেট করুন। মনে রাখবেন, আপনি যখন একটি এড এ বড় ধরনের কোন এডিট করেন তখন এটি আবারও লার্নিং ফেইজে চলে যায়।

প্রতিবার যখন একটি পোস্টকে বুষ্ট করা হয় তখন এটি আপনার সেট করা টার্গেটেড অডিয়েন্স এর নিউজফিডে দেখানো শুরু হয়। এতে করে লার্নিং ফেইজ সিস্টেম আপনার এডটির জন্য সবচেয়ে এফেক্টিভ অডিয়েন্স এবং লোকেশন খুঁজে বের করে। বুষ্ট করার প্রথম ১০ ডলার বাজেট দিন এবং
বুষ্ট এর পর মিনিমাম ২৪ ঘন্টা এবং ম্যাক্সিমাম ৪৮ ঘন্টা পর্যন্ত এটিকে এর মতো রান হওয়ার সুযোগ দিন।

লার্নিং ফেইজ পার না হওয়া পর্যন্ত কোন এডিট বা আপডেট করবেন না
যতক্ষণ না পর্যন্ত আপনার এড কোষ্টিং স্টেবল হচ্ছে বা মোটামোটি লেভেলের একটি অবস্থায় গিয়ে দাড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে রান করার সুযোগ দিন। এই সময়টি মিনিমাম ১০ ডলার স্পেন্ট না হওয়া পর্যন্ত দিন। এফ বি মার্কেটিং অন্যতম একটি সুত্র অনুযায়ী একটি এড যখন ১০ ডলার খরচের পরও ভালো রেজাল্ট না দেয় তবে সেটি কন্টিনিউ করা যুক্তিযুক্ত নয়।

ফেসবুকের ভাষ্যনুযায়ী একটি এড ভালো পারফর্ম করার জন্য অন্তত ৪ দিনের ডিউরেশন সেট করা উচিৎ। আপনি যদি এর কম সময় সেট করে বুষ্ট করেন তবে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা খুবই ক্ষীন।

শুরুতেই বাজেট বেশি দিবেন না
অনেকেই আছেন যারা এগ্রেসিভ ওয়েতে এড রান করতে পছন্দ করেন। এডের বাজেট একসাথে বাড়িয়ে দিয়ে দেন। এতে করে ফেসবুক লার্নিং ফেইজে আপনার অনেক পরিমাণ বাজেট নষ্ট হতে পারে যা পরবর্তী সময়ে অনেক ভালো রেজাল্ট জেনারেট করতে পারতো। এর কারণে শুরুতে আগে মিনিমাম একটি এমাউন্ট সেট করুন, তবে সেটি যেন অবশ্যই সর্বমোট ৫০ ডলারের বেশী না হয়। লার্নিং ফেইজ এর পর এড যদি ভালো পারফর্মেন্স দেয় তবে বাজেট বাড়িয়ে দিতে পারেন।

একসাথে অনেকগুলো এড রান করবেন না
একই এড ম্যানেজার থেকে একসাথে অনেকগুলো এড বুষ্ট করলে ফেসবুক লার্ণিং ফেইজ খুব কম টেস্ট রান করতে পারে। এতে করে আপনার এডগুলোর পারফরম্যান্স খারাপ হয় এবং পুরো এড ম্যানেজারের এডসে এর প্রভাব পড়ে।

একের অধিক এডস হলে বাজেট কমবাইন করুন
একই এডসেটে মাল্টিপল এডস করুন। নতুন করে কোন এডসেট তৈরী করার থেকে আগের যেই এডসেটে ভালো রেজাল্ট পেয়েছেন সেটি ব্যবহার করুন। নতুন বা আগের এডসেট, দুটির ক্ষেত্রেই প্রাথমিক লানিং ফেইজ চলে তবে পুরনো এডসেটের রেজাল্ট হিষ্টোরি থাকার কারণে এটি তুলনামূলক ভালো রেজাল্ট জেনারেট করতে পারে। প্রতি এডসেটে সর্বোচ্চ ৬টি পর্যন্ত এডস ভালো অপটিমাইজেশন আনতে পারে। লানিং ফেইজ পার হওয়ার পর সবচেয়ে ভালো পারফর্ম করা এডটি ছাড়া অন্যগুলো অফ করে দিন যাতে অতিরিক্ত খরচ না হয়।

সম্প্রতি ফেসবুক এডস ক্যাম্পেইনে বেশ বড় ধরনের পরিবর্তন আসায় আগের মতো যেকোন পোস্ট বা অডিয়েন্সই ভালো রেজাল্ট আসছে না। বর্তমান এলগরিদম অনুযায়ী কম খরচে সবচেয়ে ভালো রেজাল্ট পেতে এড এ্যসেট, গ্রাফিক্যাল ভিজ্যুলাইজেশন, কনটেন্ট এবং পাশাপাশি অডিয়েন্স সিলেকশন অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

তাই সকলের প্রতি অনুরুদ প্রতমে ফেসবুক এড পলিসিগুলো ভালো করে পড়ুন জানুন তার কাজ শুরু করুন।

05/12/2020
কি ভাবে আপনার ফেইসবুক আইডি এবং পেইজ  নিরাপদ রাখবেন।অনলাইন বলে কথাসুবিধা যেমন, ঝুঁকিও তেমন।বাড়তি সতর্কতা না মানলে ব্যক্তি...
01/12/2020

কি ভাবে আপনার ফেইসবুক আইডি এবং পেইজ নিরাপদ রাখবেন।
অনলাইন বলে কথা
সুবিধা যেমন, ঝুঁকিও তেমন।

বাড়তি সতর্কতা না মানলে ব্যক্তিগত তথ্য বা ছবি যেমন ফাঁস হতে পারে, আবার অ্যাকাউন্ট হ্যাক বেহাত হয়ে যেতে পারে।
চলুন কয়েকটা স্টেপ ফলো করে আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়িয়ে নেই।

১. টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু
দ্বিস্তরের নিরাপত্তাব্যবস্থা হলো টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ)। সুবিধাটি চালু থাকলে কোনো অপরিচিত ব্রাউজার বা মোবাইল ফোন থেকে প্রতিবার অ্যাকাউন্টে লগইন করতে একটি অনন্য কোড দিয়ে অনুমোদন করতে হবে। তবে চাইলে যখন-তখন ইনস্ট্যান্ট অ্যালার্ট চালু বা বন্ধ করা যাবে।

২. অ্যাকাউন্টে লগইন পর্যালোচনা করা
‘সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংসে’র মাধ্যমে কোথায় কোথায় থেকে অ্যাকাউন্টে লগইন করা হয়েছে এবং নিজে অনুমোদন দেননি, এমন কোনো ডিভাইস থেকে লগইন করা হয়েছে কি না, তা দেখা যায়। এই সুবিধার পাশাপাশি টুএফএ চালু রাখার পরামর্শ দিয়ে থাকে এইচটিটিপুল। এটা অ্যাকাউন্টে অযাচিত লগইন হয়ে থাকলে স্বয়ংক্রিয় লগআউট নিশ্চিত করবে।

মাঝেমধ্যে বিজনেস হেল্প সেন্টার থেকে ঘুরে আসুন। বিশেষ করে আপনার বিজনেস ও বিজ্ঞাপনী অ্যাকাউন্টে কার প্রবেশাধিকার আছে, সেটা জানতে পারবেন।

৩. নিয়মিত বিজ্ঞাপনী ব্যয় যাচাই করা
বিজ্ঞাপন সচল থাকলে অ্যাকাউন্টের বিলিংগুলো নিয়মিত মিলিয়ে দেখতে হবে। যাতে বর্তমানের সব কার্যক্রম পরিকল্পনা ও প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়।

৪. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা
অনলাইনে অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহৃত পাসওয়ার্ড ফেসবুকে ব্যবহার করা উচিত না মোটেই। বিজনেস ম্যানেজার যাঁরা ব্যবহার করেন, তাঁদের প্রত্যেককে এ বিষয়ে সতর্ক থাকা উচিত।

৫. লগইন–সংক্রান্ত তথ্য শেয়ার না করা
নিকটজনদের নাম ব্যবহার করে এবং ভুয়া ই-মেইল বা ওয়েবসাইট থেকে লগইন–সংক্রান্ত তথ্য চাইতে পারে। সেটা কল করে হতে পারে, এসএমএসে হতে পারে, আবার ই-মেইলেও হতে পারে। সন্দেহজনক মনে হলে কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। আর তথ্য ভাগাভাগির ক্ষেত্রে থাকতে হবে সতর্ক।

৬. বাড়তি নিরাপত্তা গ্রহণ
বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুক ব্যবহারকরীদের এডিশনাল সিকিউরিটি ফিচারস চালু করতে হবে, যেটাতে ইনস্ট্যান্ট লগইন নোটিফিকেশনস এবং অ্যাপ্রুভাল অপশন থাকবে।

৭. মাঝেমধ্যেই অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করা
ফেসবুক সব সময় সিকিউরিটি চেকআপ টুল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। যার মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা পর্যালোচনা করতে এবং বাড়তি নিরাপত্তা যুক্ত করতে পারেন। নিজের অ্যাকাউন্টে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ হচ্ছে কি না, তা এই সেবার মাধ্যমে ব্যবহার করে জানা যেতে পারে।

Best HP Laptop 2020 HP Spectre x360 13 with 11th gen Core i5 CPU, Xe graphics, 1080p touchscreen, and 8 GB of RAM
30/11/2020

Best HP Laptop 2020
HP Spectre x360 13 with 11th gen Core i5 CPU, Xe graphics, 1080p touchscreen, and 8 GB of RAM

১০০ জনকে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে টাইমস আইটি।ফ্রিল্যান্সিং খাতে অপার সম্ভাবনা দেখে টাইমস আইটি বিগত...
21/11/2020

১০০ জনকে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে টাইমস আইটি।

ফ্রিল্যান্সিং খাতে অপার সম্ভাবনা দেখে টাইমস আইটি বিগত কয়েক বছরে প্রায় সহস্রাধিক আইটি ইন্ডাস্ট্রি দক্ষ জনশক্তি তৈরি করে দেশের বেকারত্ব বিমোচনে এবং কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
আর তাই টাইমস আইটি সম্পূর্ণ ফ্রি-তে ১০০জন মেধাবী মানুষকে আগামি আইটি ইন্ডাস্ট্রিতে দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলার প্রজেক্ট শুরু করেছে।

আপনি যদি মেধাবী ও কর্মঠ হয়ে থাকেন তাহলে জয়েন করুন আমাদের আগামি ফ্রি সেমিনারে। সেমিনার থেকে বিস্তারিত জেনে আপনার পরবর্তী করণীয় সম্মন্ধে জানুন।

আমাদের আগামি সেমিনারের সময়, তারিখ, ও জয়েন করার নিয়ম জানতে ভিজিট করুন: www.timesit.org
আমাদের অফিসের ঠিকানা:
Times IT
Level-8 (Lift #8), Sylhet City Center, Zindabazar, Sylhet.
Mobile: 01757- 516 337

 #দেশি পন্য কিনুন। প্রিমিয়াম ডিজাইনের PASSION BX7800 মডেলের ওয়ালটন ল্যাপটপে উপভোগ করুন এক্সচেঞ্জ অফার। আপনার পুরানো সচল ...
19/11/2020

#দেশি পন্য কিনুন।
প্রিমিয়াম ডিজাইনের PASSION BX7800 মডেলের ওয়ালটন ল্যাপটপে উপভোগ করুন এক্সচেঞ্জ অফার। আপনার পুরানো সচল কিংবা অচল যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপ অথবা ডেস্কটপ এক্সচেঞ্জ করে লুফে নিন 8th Gen Intel Core I7 প্রসেসর, 8GB DDR4 RAM এবং 1TB HDD সমৃদ্ধ ওয়ালটন PASSION BX7800 ল্যাপটপ। সেই সাথে পাচ্ছেন সহজ শর্তে ৩ মাসের কিস্তি সুবিধা বিনা ইন্টারেস্টে।
অথবা কল করুন 16267 নাম্বারে।
https://eplaza.waltonbd.com/index.php?route=product/category&path=240_242

Address

Sylhet
Sylhet
2350

Telephone

+8801953861264

Website

Alerts

Be the first to know and let us send you an email when It Serv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It Serv:

Share