NabiganjNews

NabiganjNews "Delivering facts, not just news. Truth matters here. ⚖️🔍"

08/08/2026

)🦜 পাখিদের রাজ্যে হারিয়ে যাওয়ার এক দারুণ অভিজ্ঞতা! 😍বাংলাদেশের প্রথম এবং একমাত্র পাখিদের উন্মুক্ত উদ্যান "বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ"-এ কাটিয়ে এলাম দারুণ কিছু সময়। চারদিকে শুধু সবুজ প্রকৃতি আর হাজারো দেশী-বিদেশী পাখির কলকাকলি! এছাড়া পার্কের ২২০০ ফুটের বিশাল লেক, কৃত্রিম ঝরনা আর চমৎকার ইলিউশন মিউজিয়াম সত্যিই দেখার মতো।ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে ঘুরে আসার জন্য মৌলভীবাজারের এই জায়গাটি একদম পারফেক্ট। পুরো অভিজ্ঞতা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন! ❤️📍 অবস্থান: মারকুনা, মোকামবাজার (শ্রীমঙ্গল রোড), মৌলভীবাজার।

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সং-ঘ-র্ষ, ঘটনাস্থলেই নি-হ-ত ৮ ।আজ শুক্রবার সকাল ৭ টায় এ ঘটনা ঘটে।
07/08/2026

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সং-ঘ-র্ষ, ঘটনাস্থলেই নি-হ-ত ৮ ।
আজ শুক্রবার সকাল ৭ টায় এ ঘটনা ঘটে।

07/08/2026

সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সং''ঘর্ষ, নিহত ৮

05/08/2026

দীর্ঘ দুই বছর পর পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রকাশ্যে
#শেখহাসিনা

05/08/2026

শেখ হাসিনা নিশ্চই দেশে ফিরবেন;
রুমিন ফারহানা

05/08/2026

৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হবিগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন
জাতীয় সংসদ এর মাননীয় হুইপ
আলহাজ্ব জি কে গউছ এমপি।

05/08/2026

ফিরে দেখা ৫ আগষ্ট
নবীগঞ্জের আউশকান্দি মহাসড়ক অবরোধ

‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী এবার সত্যিই কারাগারে***************নিজস্ব প্রতিবেদক | ১০ লাখ টাকার চেক ডি...
05/08/2026

‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী এবার সত্যিই কারাগারে
***************
নিজস্ব প্রতিবেদক | ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে (মুজিবুর রহমান মোল্লা) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল ৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। এর আগে, গত সোমবার (৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি দল দীর্ঘ দিন ধরে পলাতক থাকা এই গুণী শিল্পীকে গ্রেপ্তার করে। মামলার পটভূমি ও সাজা:নথি অনুযায়ী, ২০২২ সালে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মাগুরার আদালতে মামলা হলে, ২০২৩ সালের ১৫ মার্চ আদালত মুজিব পরদেশীকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাকে আদালতে হাজির করলে, আসামিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষ তার সাজা ও পলাতক থাকার বিষয়টি তুলে ধরেন।
এ নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয় দেখা গেছে।

04/08/2026

ঢাকায় আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সং'ঘ'র্ষ

ক্যাশলেস বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আউশকান্দিতে পূবালী ব্যাংকের আধুনিক 'ক্যাশলেস ফাস্ট ট্র্যাক' উদ্বোধন*********************...
02/08/2026

ক্যাশলেস বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আউশকান্দিতে পূবালী ব্যাংকের আধুনিক 'ক্যাশলেস ফাস্ট ট্র্যাক' উদ্বোধন
********************************************
স্মার্ট বাংলাদেশ ও ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে নবীগঞ্জের আউশকান্দিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পূবালী ব্যাংক পিএলসি-এর আধুনিক ‘ক্যাশলেস ফাস্ট ট্র্যাক’ (ইলেকট্রনিক ব্যাংকিং বুথ) উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক এবং সাধারণ মানুষকে সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন লেনদেনে উদ্বুদ্ধ করতে এই অত্যাধুনিক ফাস্ট ট্র্যাক বুথটি চালু করা হলো।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাস্ট ট্র্যাক বুথটির শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আউশকান্দি শাখার ব্যবস্থাপক। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাংকের সম্মানিত গ্রাহকরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের "এক দেশ, এক QR লেনদেন" নীতিমালার আলোকে পূবালী ব্যাংক দেশজুড়ে ক্যাশলেস ক্যাম্পেইন জোরদার করছে। আউশকান্দির এই ফাস্ট ট্র্যাক বুথটি চালু হওয়ার ফলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে এক নতুন মাত্রা যোগ হলো। এখন থেকে গ্রাহকেরা পকেটে নগদ টাকা না রেখেই সম্পূর্ণ নিরাপদ এবং ডিজিটাল পদ্ধতিতে তাদের নিত্যদিনের লেনদেন সম্পন্ন করতে পারবেন।

এই ফাস্ট ট্র্যাকে প্রাপ্ত প্রধান সুবিধাসমূহ: বাংলা কিউআর (Bangla QR): পূবালী ব্যাংকের নিজস্ব ডিজিটাল অ্যাপ 'Pi' কিংবা যেকোনো ব্যাংকের অ্যাপের মাধ্যমে একটিমাত্র কিউআর কোড স্ক্যান করে ক্যাশলেস মার্চেন্ট পেমেন্ট করা যাবে। ২৪/৭ সিআরএম (CRM) সুবিধা: নগদ টাকা বহনের ঝুঁকি কমাতে ২৪ ঘণ্টা রিয়েল-টাইমে সরাসরি অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার পাশাপাশি টাকা উত্তোলনের সর্বাধুনিক ক্যাশ রিসাইক্লিং সুবিধা। ডিজিটাল ইউটিলিটি বিল পরিশোধ: কোনো ঝামেলা ছাড়াই ২৪ ঘণ্টা যেকোনো ইউটিলিটি বিল পরিশোধ ও তাৎক্ষণিক ব্যালেন্স চেকের সুবিধা। পূবালী ব্যাংক কর্তৃপক্ষ আগামীতেও আউশকান্দি অঞ্চলের গ্রাহকদের জন্য এমন উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Address

Aushkandi, Nabiganj, Habiganj
Sylhet
3203

Website

Alerts

Be the first to know and let us send you an email when NabiganjNews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share