13/10/2026
🏥 আভিসিনা হসপিটাল প্রাইভেট লিমিটেড
মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
📢 সম্মানিত রোগী, রোগীর স্বজন ও সর্বসাধারণের অবগতির জন্য বিশেষ বিজ্ঞপ্তি
সম্মানিত সেবাগ্রহীতা,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১১ আগস্ট ২০২৬ তারিখে আমাদের হাসপাতালের লিফটটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাজনিত কারণে বিকল হয়ে যায়।
পরবর্তীতে বিভিন্ন লিফট কোম্পানির অভিজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে লিফটটি মেরামতের সর্বাত্মক চেষ্টা করা হলেও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর এটি মেরামতের অযোগ্য বলে জানানো হয়।
(যদিও মেরামত করা যায় তবে দুই মাস সময় লাগবে বলে দাবি করে তারা)
রোগীদের নিরাপত্তা ও সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে সম্পূর্ণ নতুন একটি লিফট ক্রয়ের অর্ডার সম্পন্ন করেছে। সরবরাহকারী প্রতিষ্ঠান নতুন লিফট সরবরাহের জন্য ৯০ (নব্বই) দিন সময় নির্ধারণ করেছে।
উল্লেখ্য, লিফট সাময়িকভাবে বন্ধ থাকায় বিশেষ করে গর্ভবতী মা, বয়স্ক, অসুস্থ ও চলাচলে অক্ষম রোগীদের আল্ট্রাসনোগ্রাফি সেবা গ্রহণে যে অসুবিধা হচ্ছে, তা হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
রোগীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আল্ট্রাসনোগ্রাফি বিভাগ নিচতলায় স্থানান্তরের সিদ্ধান্ত ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে (ডেট লিফট ঠিক না হওয়া পর্যন্ত) । এ উদ্দেশ্যে নিচতলায় উপযুক্ত স্থান নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো ও স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় এখনো উপযুক্ত স্থান চূড়ান্ত করা সম্ভব হয়নি।
আমরা আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করে আল্ট্রাসনোগ্রাফি সেবা নিচতলায় স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
এই সাময়িক অসুবিধার জন্য আমরা সম্মানিত রোগী ও তাঁদের স্বজনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, নতুন লিফটটি দ্রুততম সময়ের মধ্যে স্থাপন ও চালু করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আপনাদের ধৈর্য, সহযোগিতা ও আন্তরিক সমর্থন আমাদের একান্ত কাম্য।
রোগীর নিরাপত্তা, সেবার মান ও সন্তুষ্টিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ধন্যবাদান্তে,
হাসপাতাল কর্তৃপক্ষ
আভিসিনা হসপিটাল প্রাইভেট লিমিটেড
মুজিব সড়ক, সিরাজগঞ্জ।