11/04/2025
ভালো করে ভেবে দেখবেন, কিভাবে ওরা আমাদের পরিচয় করিয়েছে শরীরের এবং মনের জাঙ্ক ফুডের সাথে।
"জীবন সহজ করো, আটা রুটি বাদ দিয়ে ইনস্ট্যান্ট খাবার খাও/খাওয়াও। তারপর নিজে অসুস্থ, সন্তানেরা আনফিট। তারপর আমাদেরই বানানো ওষুধ খাও। তারপর সেসবের সাইড ইফেক্ট সামলাও।"
আরেক দিকে,
"যত গার্বেজ আছে, বিনোদনের নামে গিলতে থাকো। অতঃপর বিভিন্ন প্রজাতির মানসিক রোগ। চিকিৎসা। আনফিট হওয়া। ওষুধ। ওষুধের সাইড ইফেক্ট।"
আর সন্তানদের,
"শিক্ষিত করতে কাফিরদের দেশে পাঠাও যেন ঈমান/আমল টলমল করে। আর যেটুক সময় তোমার কাছে আছে, ফোন দিয়ে রাখো "পড়ালেখার" নামে। যেন এক মুহুর্ত সময় নষ্ট না হয়, ঈমান নষ্ট হতে।"
মানসিক ভাবে হোক বা শারীরিক, "ওদের" শেখানো "স্ট্যান্ডার্ড" এ আমরা দিন দিন অথর্ব হয়ে যাচ্ছি মানুষ হিসেবে। এবং মুসলিম হিসেবে। অথচ আমরা চক্রান্তটা ধরতে পারছি না। গতবাধা একটা জীবন- যার সাফল্যের সংজ্ঞা ওদের নির্ধারণ করা - তার মাঝে নিজেদের বেঁধে ফেলেছি। হোক না তা দ্বীনের বিরুদ্ধে। কিছুতেই বুঝতে পারছি না সেই জীবন ডিজাইন করাই হয়েছে ওদের পছন্দে চলার জন্য, আল্লাহর পছন্দে না।