17/05/2026
সাতক্ষীরা সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হ**ত্যা, স্বামী পলাতক।
ভ্রাম্যমান প্রতিনিধি:- মো: খালিদ হাসান
সাতক্ষীরা সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে হ**ত্যা*র অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম তাসলিমা (৩৬)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের নুরুজ্জামান ঢালীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী ধারালো অ**স্ত্র দিয়ে তাসলিমাকে জ**বাই করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত তাসলিমা অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বহেরা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনার দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।