IKZ Tech

IKZ Tech Best Web Design, Domain Hosting & IT Solution - ikzTech.com

বাংলাদেশের অনেক ওয়েবসাইট ওউনার রা এখনো তাদের সাইট Hostinger, Namecheap, GoDaddy, Bluehost বা অন্য আন্তর্জাতিক হোস্টিং প্...
20/04/2025

বাংলাদেশের অনেক ওয়েবসাইট ওউনার রা এখনো তাদের সাইট Hostinger, Namecheap, GoDaddy, Bluehost বা অন্য আন্তর্জাতিক হোস্টিং প্রোভাইডারে হোস্ট করে রেখেছেন। বেশিরভাগ ক্ষেত্রে কারণ তিনটি—কম দাম, গ্লোবাল ব্র্যান্ডের প্রতি আস্থা, অথবা স্থানীয় সার্ভিস নিয়ে অনাস্থা।

কিন্তু আসল প্রশ্ন হলো—আপনার ওয়েবসাইটের ট্রাফিক কোথা থেকে আসছে? যদি আপনার ট্রাফিকের সিংহভাগ বাংলাদেশ ও এশিয়া রিজিয়ন থেকে আসে, তাহলে ইউরোপ বা আমেরিকায় সার্ভার রেখে ওয়েবসাইট চালানো কতটা কার্যকর?


একটা ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারফরম্যান্স ও রিলায়াবিলিটি। লোকাল ডেটা সেন্টারে হোস্টিং নেওয়ার কিছু সুস্পষ্ট সুবিধা আছে, যা আন্তর্জাতিক হোস্টিং থেকে পাওয়া যায় না।

১. লোডিং টাইম ও পারফরম্যান্স
আন্তর্জাতিক সার্ভারে হোস্ট করা ওয়েবসাইটের ক্ষেত্রে বাংলাদেশের ভিজিটরদের ডাটা বাংলাদেশ → সিঙ্গাপুর → ইউরোপ → বাংলাদেশ এই দীর্ঘ রুট ফলো করে। এর ফলে লোডিং টাইম বেড়ে যায়, যা SEO ও ইউজার এক্সপেরিয়েন্সের জন্য মারাত্মক ক্ষতিকর।
কিন্তু IXP যেমন BDIX কানেক্টেড লোকাল হোস্টিং হলে, এই ডাটা বাংলাদেশের মধ্যেই ট্রান্সফার হয়। লোডিং টাইম কয়েকগুণ কমে যায়।

২. BDIX ও লোকাল IXP-এর সুবিধা
BDIX (Bangladesh Internet Exchange) হলো এমন একটি নেটওয়ার্ক, যেখানে বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) ও হোস্টিং প্রোভাইডাররা কানেক্টেড থাকে। এর ফলে লোকাল নেটওয়ার্কের মাধ্যমে দ্রুততম সময়ে ওয়েবসাইট লোড হয়।
আন্তর্জাতিক হোস্টিং ব্যবহার করলে এই সুবিধা পাওয়া যায় না। ওয়েবসাইট লোড হতে বেশি সময় নেয়, কারণ ট্রাফিককে বিদেশ ঘুরে আসতে হয়।

৩. ডাটা সিকিউরিটি ও আইনি বিষয়
আন্তর্জাতিক কোম্পানির সার্ভারে হোস্ট করলে, আপনার ওয়েবসাইটের ডাটা বিদেশের ডেটা সেন্টারে সংরক্ষিত থাকে। এতে ডাটা প্রাইভেসি ও আইনি নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
কিন্তু বাংলাদেশে হোস্টিং নিলে ডাটা দেশের মধ্যেই থাকে, যা নিরাপত্তার দিক থেকে ভালো। (ডিপেন্ড অন দ্যা সিনারিও)

৪. সাপোর্ট ও রিলায়াবিলিটি
আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাপোর্ট সিস্টেম সাধারণত ইমেইল বা চ্যাটভিত্তিক। মাঝে মাঝে সরাসরি যোগাযোগ করা কঠিন, রিপ্লাই পেতে অনেক সময় লাগে।
অন্যদিকে, লোকাল হোস্টিং প্রোভাইডারদের থেকে লাইভ সাপোর্ট পাওয়া সহজ। সমস্যার দ্রুত সমাধান পাওয়ার সুযোগ বেশি থাকে।

৫. কম দামে হোস্টিং-এর দিকে ঝোঁকার প্রবণতা
অনেকে শুধুমাত্র কম দামের কারণে আন্তর্জাতিক কোম্পানির শেয়ার্ড হোস্টিং বেছে নেন। কিন্তু বাস্তবে এই শেয়ার্ড সার্ভারগুলোতে বেশি ইউজার থাকার কারণে স্পিড স্লো হয়ে যায়, ওভারলোড হয়, ফ্রিকোয়েন্ট ডাউনটাইম দেখা দেয়।
হোস্টিং কেনার আগে শুধু দাম নয়, পারফরম্যান্স ও সার্ভিস কোয়ালিটি কেমন তা বুঝে নেওয়া জরুরি।


একটা সহজ তুলনা করলে বোঝা যায়—

● আন্তর্জাতিক হোস্টিং (Hostinger, Namecheap ইত্যাদি) → ইউরোপ/আমেরিকায় ডাটা যায়, ফলে লোডিং টাইম বেশি।

● BDIX কানেক্টেড লোকাল হোস্টিং → বাংলাদেশ বা এশিয়া রিজিওন থেকে ট্রাফিক আসলে, ডাটা দেশের মধ্যেই থাকে, ফলে লোডিং টাইম অনেক কম।
কেউ কেউ এখনো লোকাল সার্ভিসে আস্থা রাখতে চান না, কারণ একসময় অনেক বাজে মানের কোম্পানি ছিল। তবে বাস্তবতা হলো, এখন বাংলাদেশে অনেক বিশ্বমানের ডেটা সেন্টার ও হোস্টিং কোম্পানি আছে, যারা আন্তর্জাতিক মান বজায় রেখে সেবা দিচ্ছে।


অবশেষে, বাংলাদেশি ট্রাফিকপ্রধান ওয়েবসাইটের জন্য লোকাল হোস্টিংই কার্যকর সমাধান হতে পারে। যারা এখনো বিদেশি হোস্টিং ব্যবহার করছেন, তারা একবার ভাবতে পারেন—আপনার ইউজাররা বাংলাদেশ থেকে আসছে, কিন্তু আপনার সার্ভার ইউরোপে! এটা কি আদৌ যুক্তিসঙ্গত?

IKZ Tech



শুভ নববর্ষ ১৪৩২!নতুন বছরের প্রথম আলোয় জেগে উঠুক আশা, ভালোবাসা আর নতুন সম্ভাবনা। জীবনের প্রতিটি প্রহর ভরে উঠুক শান্তি, সু...
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২!

নতুন বছরের প্রথম আলোয় জেগে উঠুক আশা, ভালোবাসা আর নতুন সম্ভাবনা। জীবনের প্রতিটি প্রহর ভরে উঠুক শান্তি, সুখ আর সমৃদ্ধিতে। যেমন করে প্রকৃতি সাজে নতুন রঙে, তেমনি আমাদের দিনগুলোও হোক আনন্দে ভরপুর।

#শুভনববর্ষ১৪৩২








31/03/2025

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

13/02/2025

দেশ সেরা প্রিমিয়াম আইটি সেবা নিন IKZ Tech থেকে।

18/07/2024

Due to the current situation in Bangladesh, some of our upstream providers are experiencing disruptions, leading to partial interruptions in some of our services. We're working to minimize the impact and appreciate your patience.

আপনি কি ওয়েব সাইট তৈরি করার কথা ভাবছেন? 💥 ওয়েবসাইট তৈরি করুন বাজেটের মধ্যে  💥 ☎ বিস্তারিত জানতে যোগাযোগ করুন :- 017793...
25/05/2024

আপনি কি ওয়েব সাইট তৈরি করার কথা ভাবছেন?
💥 ওয়েবসাইট তৈরি করুন বাজেটের মধ্যে 💥
☎ বিস্তারিত জানতে যোগাযোগ করুন :- 01779371911 (call / whatsapp)

👉👉 সাইটের ডেমো দেখতে ইনবক্স করুন।

এছাড়াও আমাদের কাছে আপনারা আরো যা যা পাবেন :-
✅ই-পেপার ওয়েবসাইট
✅টিভি ওয়েবসাইট
✅ই-কমার্স ওয়েবসাইট
✅শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
✅ব্যক্তিগত ওয়েবসাইট
✅ব্লগ ওয়েবসাইট
✅বিজনেস ওয়েবসাইট
✅ডোমেইন এবং হোস্টিং

🚮🚮অর্ডার করার নিয়ম
ডেমো পছন্দ করে মাত্র ৫০% টাকা পেমেন্ট করেই অর্ডারটি কনফার্ম করা যাবে। ওয়েবসাইট বুঝে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে হবে।
👉👉পেমেন্ট : (বিকাশ, রকেট, নগদ, VISA/Master Card)

আলহামদুলিল্লাহ, চন্দনপুর দাখিল মাদ্রাসার, ওয়েবসাইটের কাজ শেষ করলাম।  www.chandanpurdakhilmadrasah.edu.bd                ...
25/05/2024

আলহামদুলিল্লাহ, চন্দনপুর দাখিল মাদ্রাসার, ওয়েবসাইটের কাজ শেষ করলাম। www.chandanpurdakhilmadrasah.edu.bd

ডি‌জিটাল থে‌কে স্মার্ট বাংলা‌দেশ রুপান্তর কর‌তে যুগান্তকারী পদক্ষেপ নি‌য়ে‌ছে মাদ্রাসা শিক্ষা অ‌ধিদপ্তর।দে‌শের সকল মাদ্রা...
24/05/2024

ডি‌জিটাল থে‌কে স্মার্ট বাংলা‌দেশ রুপান্তর কর‌তে যুগান্তকারী পদক্ষেপ নি‌য়ে‌ছে মাদ্রাসা শিক্ষা অ‌ধিদপ্তর।দে‌শের সকল মাদ্রাসার নিজস্ব ও‌য়েবসাইট তৈ‌রি ও তথ‌্য হালনাগা‌দের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন মাদ্রাসা‌ শিক্ষা বোর্ড।

আপনার শিক্ষা প্রতিষ্ঠা‌নের ও‌য়েব সাইট তৈ‌রি ও যে কোন পরাম‌র্শের জন‌্য আজই যোগা‌যোগ করুন-‌
☎ 01779371911 (call / whatsapp)

👉👉 সাইটের ডেমো দেখতে ইনবক্স করুন।

এছাড়াও আমাদের কাছে আপনারা আরো যা যা পাবেন :-

✅মাদ্রাসা ওয়েবসাইট
✅ই-পেপার ওয়েবসাইট
✅টিভি ওয়েবসাইট
✅ই-কমার্স ওয়েবসাইট
✅শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
✅ব্যক্তিগত ওয়েবসাইট
✅ব্লগ ওয়েবসাইট
✅বিজনেস ওয়েবসাইট
✅ডোমেইন এবং হোস্টিং

🚮🚮
👉👉পেমেন্ট : (বিকাশ, রকেট, নগদ, VISA/Master Card)

আপনার শিক্ষা প্রতিষ্ঠা‌নের ও‌য়েব সাইট তৈ‌রি ও যে কোন পরাম‌র্শের জন‌্য আজই যোগা‌যোগ করুন-‌
মোবাইল: Whatsapp / call: 01779-371911

Address

Kalaroa
Satkhira
941

Alerts

Be the first to know and let us send you an email when IKZ Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share