24/05/2026
📢 সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে—
বর্তমানে নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুনভাবে HPV ও TCV টিকা যুক্ত হয়েছে। 💉🧡
👶 নিয়মিত টিকা শিশুদের যক্ষ্মা, পোলিও, হাম, রুবেলা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিব ও নিউমোনিয়াসহ বিভিন্ন মারাত্মক রোগ থেকে সুরক্ষা দেয়।
🛡️ TCV টিকা ৯ মাস থেকে ২ বছর বয়স পর্যন্ত সকল ছেলে ও মেয়েশিশুকে টাইফয়েড রোগ থেকে সুরক্ষা দেয়।
👧 HPV টিকা ১০–১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
🍊 এছাড়াও ভিটামিন-এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও রাতকানা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
✅ সময়মতো টিকা দিন, শিশু ও কিশোরীদের সুস্থ রাখুন।