29/07/2025
আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট কেন প্রয়োজন? (৫টি গুরুত্বপূর্ণ কারণ)
একটা সময় ছিল যখন শুধু বড় কোম্পানিগুলোরই ওয়েবসাইট থাকত। কিন্তু এখন সময় বদলেছে। এখন একজন ক্ষুদ্র উদ্যোক্তা, ফেসবুক বিজনেস পেইজ মালিক, এমনকি একজন ফ্রিল্যান্সারও নিজের পরিচয় ও ব্র্যান্ড গড়ার জন্য একটি ওয়েবসাইট ব্যবহার করছেন।
এখানে ৫টি কারণ তুলে ধরছি কেন আপনার ব্যবসার জন্য একটি ওয়েবসাইট অত্যন্ত জরুরি:
✅ ১. ২৪ ঘণ্টা খোলা থাকা :
এখন ফেসবুকে তো আপনি সারাক্ষণ সাড়া দিতে পারেন না। কিন্তু একটি ওয়েবসাইট আপনার প্রোডাক্ট, সার্ভিস, মূল্য, রিভিউ সব কিছুই ২৪/৭ দেখাতে পারে। একজন কাস্টমার রাত ৩টায় ঘুম না আসলে গুগলে আপনার ওয়েবসাইট পেয়ে আপনার পণ্য অর্ডার করতে পারে।
✅ ২. বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব বাড়ায়:
একটি ওয়েল ডিজাইনড ওয়েবসাইট আপনার ব্র্যান্ডকে আরও পেশাদার করে তোলে। এটি দেখে ক্রেতা মনে করে, “এই ব্যক্তি বা প্রতিষ্ঠান সিরিয়াস, বিশ্বাস করা যায়।” অনেক সময় মানুষ শুধু ফেসবুক পেইজ দেখে বিশ্বাস করে না। কিন্তু ওয়েবসাইট থাকলে আত্মবিশ্বাস বাড়ে।
✅ ৩. ফেসবুক বা ইউটিউব হ্যাক হলেও, ওয়েবসাইট থাকবে আপনার নিয়ন্ত্রণে:
অনেকেই বলেছে, “আমার পেইজ হ্যাক হয়ে গেছে।” আবার কারও পোস্ট ফেসবুক ডিলিট করে দিয়েছে। কিন্তু ওয়েবসাইটের সব ডাটা আপনার হোস্টিং ও ডোমেইনে থাকে, যেটা আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা আপনার নিজের সম্পত্তির মতো।
✅ ৪. গুগলে খুঁজলেই যেন আপনাকে পাওয়া যায়:
আপনার কাস্টমার হয়তো খুঁজছে, “সাতক্ষীরায় খাঁটি মধু কিনবো কোথায় থেকে?” আপনি যদি ওয়েবসাইটে এমন কন্টেন্ট রাখেন, তাহলে আপনার ওয়েবসাইট গুগলে ভেসে উঠবে। এর মাধ্যমে অর্গানিক কাস্টমার পাওয়া সম্ভব — বিনা খরচে!
✅ ৫. সব সার্ভিস ও পণ্যের এক জায়গায় পরিচিতি:
ফেসবুকে আপনার ১০০টা প্রোডাক্ট থাকলে একজন কাস্টমার সবগুলো খুঁজে পেতে হিমশিম খায়। কিন্তু ওয়েবসাইটে সুন্দরভাবে মেনু, ক্যাটাগরি, সার্চ অপশন দিয়ে আপনি তাকে সহজ করে দিতে পারেন।
✨ উপসংহার:
ফেসবুক পেইজ আর ওয়েবসাইট একে অপরের বিকল্প নয়, বরং পরিপূরক। আপনি যদি নিজের ব্যবসাকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন ওয়েবসাইট দিয়ে।